ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন ভাতা, আওতায় আসবেন পুরোহিতরাও
দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন।
শুরুতে দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে।
পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করবে।
পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২ হাজার করে টাকা দেওয়া হবে।’
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন।
❤98👍17😁3👎1
ছাত্রজীবনে পার্ট-টাইম কাজ করা কেন জরুরি
‘ছাত্রজীবন সুখের জীবন, যদি না থাকত এক্সামিনেশন' কথাটা প্রায় সবারই জানা । ছাত্রজীবনের প্রধানতম কাজ পড়াশোনা এবং পরীক্ষা বা এক্সামিনেশন না থাকলে সত্যিই হয়তো জীবনটা আরামের হতো! বাস্তবেও অনেক স্কুল- কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা ও পরীক্ষার চাপ তুলনামূলক কম থাকে, কিছু কিছু সুযোগসন্ধানী শিক্ষার্থীরা এর ফায়দাও নেয়। অবশ্য যারা এই সাময়িক সুখ উপভোগ করে, তাদের কিন্তু পরবর্তী সময়ে ভালো কিছু করতে বেগ পেতে হয়। তবে পড়াশোনায় সামান্য খামখেয়ালি হলেও কেউ কেউ আছেন, যারা জীবনের বিভিন্ন ধাপ বা প্রতিযোগিতায় তরতর করে উতরে যান।
👍7❤3👎3👏1
বিসিএস প্রিলি প্রস্তুতি
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এই বিসিএসে শূন্য পদ ৩ হাজার ৪৮৭টি। ২৯ ডিসেম্বর (২০২৪) সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি (২০২৫) বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় আগামী মে মাস। এ সময়ে গুছিয়ে প্রস্তুতি নিলে প্রিলিমিনারিতে সফল হওয়া সম্ভব। প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের কৃষি ক্যাডার শেখ নাইমুর রশিদ লিখন।
👍27
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো টিকটক
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন।
মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।
👍47❤3💔1
সাম্প্রতিক তথ্য
নেতানিয়াহুর মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি ১৮ জানুয়ারি ২০২৫। এর দুদিন আগে মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিলো। ১৯ জানুয়ারি ২০২৫ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এর পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। গাজায় ৪৬০ দিনের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৭৮৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি।
নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভার ২৪ সদস্য যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।
👍50❤2
বিশ্বের দ্বিতীয় ধনী দেশ নাউরু, এখন গরিব দেশের তালিকায় ৬৬
৪০ বছর আগে মাথাপিছু আয়ে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ, এখন গরীব দেশের তালিকায় ৬৬-তম। একসময় বার্ষিক আয় ছিল ১২৩ মিলিয়ন ডলার; অথচ এখন চলে অন্য দেশের সাহায্য-সহযোগিতায়।
বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র নাউরু। আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশটি হঠাৎই আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়। কিন্তু দুর্নীতি, ভোগবিলাস আর অদূরদর্শিতায় সব হারিয়ে যায়।
ধনী নাউরুর গরীব হবার গল্প...
👍47❤2