Job Solutions
57.8K subscribers
7.96K photos
16 videos
1.1K files
215 links
সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।
Download Telegram
আজকের এই দিনে - ১৪ জানুয়ারি
👍3👏1
ক্যারিয়ার গঠনে সিজিপিএ

সিজিপিএ হচ্ছে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক সাফল্যের দলিল। বিশ্ববিদ্যালয় জীবনে বহুল ব্যবহৃত শব্দ হলো সিজিপিএ। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর অ্যাকাডেমিক সাফল্য প্রকাশ করা হয়। কেউ সিজিপিএকে গুরুত্ব দেন, আবার কেউ জীবনের জন্য অতটা প্রয়োজনীয় মনে করেন না
👍202👏1
সংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫

জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি।
122🔥18👍16
প্রশ্ন ফাঁস রোধে নিজস্ব প্রেসের চিন্তা পিএসসির, হচ্ছে নতুন রোডম্যাপ
👍67🤣46😁15🥰2
অনার্স ও ডিগ্রিতে এক বছরের কারিগরি শিক্ষা চালুর চিন্তা সরকারের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও ডিগ্রিতে এক বছরের কারিগরি শিক্ষা চালুর চিন্তা করছে সরকার। এ নিয়ে শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কমিয়ে বৃত্তিমূলক আত্মকর্মসংস্থান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়স্থ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এ বিভাগের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নেতৃবৃন্দদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।



মাদরাসা শিক্ষার জন্য বেশকিছু উদ্যোগের কথা তুলে ধরে সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ধাপে ধাপে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা হবে। এছাড়া ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তিও এবং মিড ডে মিলও চালু হচ্ছে।
👍7327🥰3
মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর্থিক অনিয়মের সাথে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র রয়েছে। এমন অভিযোগে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।
😁86👍17👏136🍌4🆒2😘1
Media is too big
VIEW IN TELEGRAM
ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র
😢589😭8👍4
আজকের এই দিনে - ১৫ জানুয়ারি
👍9👏1
৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
মডেল টেস্ট - ২
বিষয়: সাধারণ জ্ঞান [বাংলাদেশ বিষয়াবলি]
36👍20🔥1
মানুষ যা পায়, সেটা তার দুই হাতের কামাই
👍23
Daily Highlights - 14 January 2025.pdf
313.4 KB
📰 ডেইলি হাইলাইটস - MCQ সহ
দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ তথ্য – ১৪ জানুয়ারি ২০২৫
👍16
চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

এই চার সংস্কার কমিশন হলো সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। এর অংশ হিসেবে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।
👍416
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অনলাইনে একই উপজেলা-থানায় বদলির কার্যক্রমের প্রচারণা সংক্রান্ত
👍28😁3👎2🥰1
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ সুপারিশ করা হয়েছে। সংবিধানে প্রজাতন্ত্র শব্দের বদলে নাগরিকতন্ত্র ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে।
👍92😁5021👌5👎1🖕1
আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.২)
👍10
Weekly Job Newspaper- 17 Jan 2025.pdf
8.1 MB
১৭-০১-২০২৫ইং সাপ্তাহিক চাকরির পত্রিকা
👍146
নেটওয়ার্কবিহীন ভবনে বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব

বিসিএসের মৌখিক পরীক্ষার স্বচ্ছতার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন : অংশীজনের ভাবনা’ শিরোনামে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কমিশন সচিবালয়ে এক কর্মশালায় এমন প্রস্তাব দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। কর্মশালায় বিসিএস পরীক্ষা সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা বলেন, ‘মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে। যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিরা ও পরীক্ষার্থীরা অবস্থান করবেন। ফলে কোনো স্বজনপ্রীতি বা সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না।’

মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়মের ঘটনা না ঘটে, সে জন্য সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।
পিএসসির সব পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়ারও দাবি করেন তারা।
71👍20
জুলাই গণ অভ্যুত্থান ২০২৪–এ শহীদের সংখ্যা ৮৩৪

শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

সম্পূর্ণ গেজেট দেখুন এই লিংকে- https://www.dpp.gov.bd/upload_file/gazettes/56673_23399.pdf
👍4927😢12🤮7🤣5👎1😁1