Job Solutions
57.8K subscribers
7.96K photos
16 videos
1.1K files
215 links
সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।
Download Telegram
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন— অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ছয় ব্যক্তি এখনও শপথ গ্রহণ করেননি। ছয় ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২ জানুয়ারি পিএসসির নতুন সদস্য হিসেবে তাদেরকে নিয়োগ দিয়েছিল সরকার। ছয়দিনের মাথায় ছয়জনেরই শপথ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠায় পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ছয়জনের মধ্যে তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। তারা হলেন— সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও মো. মিজানুর রহমান। বলা হয়, তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তাই তাদের নিয়োগ বাতিলের দাবি তোলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আপত্তি জানান পিএসসির কর্মকর্তারাও।
👍3414
জানার এবং সচেতনতার জন্য
টি ব্যাগ থেকে ছড়ানো বিপুল পরিমাণে মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক প্রবেশ করছে মানব কোষে

বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলা হয়েছে, পলিমার ভিত্তিক উপাদান দিয়ে তৈরি বাণিজ্যিক টি ব্যাগ দিয়ে চা তৈরি করার সময় লাখ লাখ ন্যানো-আকৃতির কণা এবং ন্যানোফিলামেন্ট বের হয়, যা মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের অন্যতম বড় উৎস।

সহজেই চা পানের জন্য টি ব্যাগ একটি আরামদায়ক সমাধান হলেও সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা বলছে, বাণিজ্যিক টি ব্যাগের বাইরের স্তরের উপাদান থেকে লাখ লাখ মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক নির্গত হয় এবং এগুলো মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

পলিমার ভিত্তিক উপাদান দিয়ে তৈরি বাণিজ্যিক টি ব্যাগ দিয়ে চা তৈরি করার সময় লাখ লাখ ন্যানো-আকৃতির কণা এবং ন্যানোফিলামেন্ট বের হয়, যা মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের (এমএনপিএল) অন্যতম বড় উৎস।

'কেমোস্ফিয়ার' জার্নালে প্রকাশিত এই গবেষণায় আরও বলা হয়, এই কণাগুলো মানুষের শরীরের ভেতরের বিভিন্ন অন্ত্রের কোষে শোষিত হয়ে রক্তপ্রবাহে চলে যেতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে।

আরও বিস্তারিত - https://www.tbsnews.net/bangla/international/news-details-298341
😢35👍7👏1
সতর্কীকরণ বিজ্ঞপ্তি (নিয়োগ সংক্রান্ত) পরিবার পরিকল্পনা অধিদপ্তর
👍9
এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ জন, উচ্চতর গ্রেড পাচ্ছেন ২৮৪২ শিক্ষক

দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে দুই হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন।

এ ছাড়া দুই হাজার ৮৪২ জনকে উচ্চতর গ্রেড ও ১৩০ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউশির এমপিও কমিটি।
20👍9
আজকের এই দিনে - ১৪ জানুয়ারি
👍3👏1
ক্যারিয়ার গঠনে সিজিপিএ

সিজিপিএ হচ্ছে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক সাফল্যের দলিল। বিশ্ববিদ্যালয় জীবনে বহুল ব্যবহৃত শব্দ হলো সিজিপিএ। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর অ্যাকাডেমিক সাফল্য প্রকাশ করা হয়। কেউ সিজিপিএকে গুরুত্ব দেন, আবার কেউ জীবনের জন্য অতটা প্রয়োজনীয় মনে করেন না
👍202👏1
সংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫

জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি।
122🔥18👍16
প্রশ্ন ফাঁস রোধে নিজস্ব প্রেসের চিন্তা পিএসসির, হচ্ছে নতুন রোডম্যাপ
👍67🤣46😁15🥰2
অনার্স ও ডিগ্রিতে এক বছরের কারিগরি শিক্ষা চালুর চিন্তা সরকারের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও ডিগ্রিতে এক বছরের কারিগরি শিক্ষা চালুর চিন্তা করছে সরকার। এ নিয়ে শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কমিয়ে বৃত্তিমূলক আত্মকর্মসংস্থান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়স্থ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এ বিভাগের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নেতৃবৃন্দদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।



মাদরাসা শিক্ষার জন্য বেশকিছু উদ্যোগের কথা তুলে ধরে সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ধাপে ধাপে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা হবে। এছাড়া ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তিও এবং মিড ডে মিলও চালু হচ্ছে।
👍7327🥰3
মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর্থিক অনিয়মের সাথে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র রয়েছে। এমন অভিযোগে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।
😁86👍17👏136🍌4🆒2😘1
Media is too big
VIEW IN TELEGRAM
ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র
😢589😭8👍4
আজকের এই দিনে - ১৫ জানুয়ারি
👍9👏1
৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
মডেল টেস্ট - ২
বিষয়: সাধারণ জ্ঞান [বাংলাদেশ বিষয়াবলি]
36👍20🔥1
মানুষ যা পায়, সেটা তার দুই হাতের কামাই
👍23
Daily Highlights - 14 January 2025.pdf
313.4 KB
📰 ডেইলি হাইলাইটস - MCQ সহ
দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ তথ্য – ১৪ জানুয়ারি ২০২৫
👍16
চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

এই চার সংস্কার কমিশন হলো সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। এর অংশ হিসেবে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।
👍416
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অনলাইনে একই উপজেলা-থানায় বদলির কার্যক্রমের প্রচারণা সংক্রান্ত
👍28😁3👎2🥰1
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ সুপারিশ করা হয়েছে। সংবিধানে প্রজাতন্ত্র শব্দের বদলে নাগরিকতন্ত্র ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে।
👍92😁5021👌5👎1🖕1