বাড়িতেই সরকারি চাকরির প্রস্তুতি
কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি চাকরির চাহিদা সবসময়েই থাকে তুঙ্গে। এক কথায় চাকরি প্রার্থীদের কাছে সরকারি চাকরি একটি নিশ্চয়তার ঠিকানা। যার জন্য অবশ্যই প্রয়োজন সঠিক প্রস্তুতি। আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরির প্রস্তুতির ক্লাস করানো হয়। কিন্তু সকলের পক্ষে সেইসব ক্লাসে ভর্তি হওয়া সম্ভব হয় না। তাই সেসব প্রার্থীরা বাড়িতেই নিন প্রস্তুতি। কিন্তু অনেক সময়ই দীর্ঘ চেষ্টার পরও মেলে না সাফল্য। ফলে নিরাশ হয়ে পড়েন প্রার্থীরা। বাড়িতে বসেই নিতে পারেন সরকারি চাকরির প্রস্তুতি-
👍19❤6😢1
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান।
পরবর্তী পরীক্ষায় পাস করার আগ পর্যন্ত বল করতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি। বিসিবি রোববার (১১ জানুয়ারি) এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে। আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সবধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।
❤27😢22👍11🍾6😁5
📰 ডেইলি হাইলাইটস - MCQ ও PDF সহ 📰
🔴 দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ তথ্য – ১১ জানুয়ারি ২০২৫
🌀 PDF কমেন্টে দেখুন
❤23👍12👏1
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আওতায় আসছে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানবৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তখন আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করতে পারব। তারাও সকল কিছু নিয়মের মধ্যে করতে বাধ্য থাকবে।
শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তাদের সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার।
এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
👍24❤1
৪৭তম বিসিএসে বসতে আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭টি। গত ২৯ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডারের মাসুম কামাল।
👍23
কাজ হবে না তদবিরে, ৩ কমিটির সিদ্ধান্তে ‘নিয়োগ-বদলি’
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার উপরের কর্মকর্তা; পুলিশ সুপার (এসপি), ডিআইজি ও তার উপরের কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তার উপরের পদে নিয়োগ ও বদলিতে তদবির ঠেকাতে তিনটি কমিটি করে দিয়েছে সরকার। এসব পদে নিয়োগ-বদলি ছাড়াও শৃঙ্খলার বিষয়ে কমিটির পরামর্শ নিতে হবে।
👍42
শ্রমিক কল্যাণে মজুরি বীমা এবং শিশু শিক্ষা ভাতা চালুর সুপারিশ সিপিডির
আজ রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় আয়োজিত ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ: অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা’- শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
❤13👍7
বৈজ্ঞানিক প্রকাশনায় দেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ড্যাফোডিল, তৃতীয় বুয়েট
২০২৪ বাংলাদেশ থেকে বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধ প্রকাশের সংখ্যায় শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগের বছরের শীর্ষ তিন অবস্থানে যারা ছিল, এবারও তারা আগের স্থান ধরে রেখেছে।
স্কোপাসের গবেষণা ডেটাবেজে এসব তথ্য উঠে এসেছে। অনলাইন সাময়িকী সায়েন্টিফিক বাংলাদেশ চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত স্কোপাস তালিকাভুক্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক নথিপত্র নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
স্কোপাসের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ১ হাজার ৫০০টি প্রকাশনা নিয়ে দেশে গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগের বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৪১০টি।
১ হাজার ১০০-র বেশি প্রকাশনা নিয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগের বছর ড্যাফোডিলের এই সংখ্যা ছিল ১ হাজার ৮০টি।
প্রায় ৯০০ প্রকাশনা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আছে তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
❤33👍17👏1