Job Solutions
57.9K subscribers
7.96K photos
16 videos
1.1K files
215 links
সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।
Download Telegram
যত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম

নতুন আর কোন নাটকীয়তায় না গিয়ে আন্তর্জাতিক অধ্যায় সমাপ্ত ঘোষণা করেছেন তামিম ইকবাল। প্রায় দেড় বছর বিরতির পর আকস্মিকভাবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর তোড়জোড় শুরু হলে সময় চেয়েছিলেন তিনি, পরে গত রানে জানিয়ে দেন সমাপ্তির কথা। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম বাংলাদেশের হয়ে যেসব অর্জন করে গেলেন।
28👍4👏2🖕2
রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘এক বিষয়ে ফেল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মেহেদী’


ব্যাচের সহপাঠীদের স্নাতক শেষ। তারা ক্যাম্পাস ছেড়েছেন। কিন্তু এক বিষয়ে ফেল থাকায় রয়ে গেছেন মেহেদী হাসান (২২)। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাও নিচ্ছিলেন। তবে কি দুশ্চিন্তার কারণেই আত্মহত্যার পথ বেছে নিলেন রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, মেহেদীর ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে রুয়েট থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু মেহেদীর এক বিষয়ে ফেল থাকার কারণে যেতে পারেননি। এটা নিয়ে তার দুশ্চিন্তায় ছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। দুশ্চিন্তার কারণে তিনি আত্মহত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। তবে আমাদের ধারণা হতে পারে। অন্য কারণও থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
😢75👍12👎1
বাড়িতেই সরকারি চাকরির প্রস্তুতি

কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি চাকরির চাহিদা সবসময়েই থাকে তুঙ্গে। এক কথায় চাকরি প্রার্থীদের কাছে সরকারি চাকরি একটি নিশ্চয়তার ঠিকানা। যার জন্য অবশ্যই প্রয়োজন সঠিক প্রস্তুতি। আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরির প্রস্তুতির ক্লাস করানো হয়। কিন্তু সকলের পক্ষে সেইসব ক্লাসে ভর্তি হওয়া সম্ভব হয় না। তাই সেসব প্রার্থীরা বাড়িতেই নিন প্রস্তুতি। কিন্তু অনেক সময়ই দীর্ঘ চেষ্টার পরও মেলে না সাফল্য। ফলে নিরাশ হয়ে পড়েন প্রার্থীরা। বাড়িতে বসেই নিতে পারেন সরকারি চাকরির প্রস্তুতি-
👍196😢1
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান।

পরবর্তী পরীক্ষায় পাস করার আগ পর্যন্ত বল করতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি। বিসিবি রোববার (১১ জানুয়ারি) এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে। আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সবধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।
27😢22👍11🍾6😁5
বিসিএস ছেড়ে করপোরেটে সফল
বিজেএস পরীক্ষা: প্রস্তুতি যেমন হওয়া চাই
👍19👏1
উনার যুক্তি কি অর্থনৈতিক নাকি রাজনৈতিক?
👍12🔥1
📰 ডেইলি হাইলাইটস - MCQ ও PDF সহ 📰
🔴 দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ তথ্য – ১১ জানুয়ারি ২০২৫
🌀 PDF কমেন্টে দেখুন
23👍12👏1
আজকের এই দিনে - ১২ জানুয়ারি
17👍1
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আওতায় আসছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানবৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তখন আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করতে পারব। তারাও সকল কিছু নিয়মের মধ্যে করতে বাধ্য থাকবে।

শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তাদের সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার।

এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
👍241
৪৭তম বিসিএসে বসতে আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭টি। গত ২৯ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডারের মাসুম কামাল।
👍23