বাংলাদেশকে বিনা মূল্যে ৬ একর জায়গা দিল নেপাল
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নেপাল বাংলাদেশকে বিনা মূল্যে ৬ একর জায়গা দিয়েছে। আপনারা সেখানে যেতে পারবেন এবং ধর্মীয় কালচার সম্পন্ন করতে পারবেন। নেপাল সরকার আমাদেরকে বলেছিল যেখানে বৌদ্ধদের অধিবাস বুদ্ধিস্ট কালচার আছে ইচ্ছে করলেই আমরা তাদেরকে জায়গা দেবো। আপনারা কালচারাল সেন্টার প্যাগোডা করতে পারবেন।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টর বৌদ্ধ মন্দিরে ‘বোধিচারা’ প্রতিস্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের রুমবিনি জায়গায় প্যাগোডা বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য কালচারার সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। একনেকে মিটিংয়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন কালচার সেন্টার এবং প্যাগোডা অনুমোদন দিয়েছে।
❤70👍13😁3
সাম্প্রতিক তথ্য
হল অব ফেমে পাকিস্তানের ৪ কিংবদন্তি
পাকিস্তান ক্রিকেটে অবদানের স্বীকৃতিই পেলেন দলটির চার কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা পেয়েছেন ইমজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। বিবৃতি দিয়ে বিষয়টি আজ নিশ্চিত করেছে পিসিবি।
চার কিংবদন্তির অন্তর্ভুক্তির বিষয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই।
হল অব ফেমে জায়গা প্রাপ্য এই চার কিংবদন্তির। পাকিস্তান ক্রিকেটে এবং বৈশ্বিক খেলায় তাদের অসামান্য অবদানকে তুলে ধরে এই সম্মান।’
২০২৪ হল অব ফেম নির্বাচিত হয়েছেন ১১ সদস্যবিশিষ্ট স্বাধীন প্যানেলের মাধ্যমে। সাবেক ক্রিকেটার এবং সাংবাদিকদের নিয়ে এই প্যানেল গঠিত হয়েছে।
এই চার ক্রিকেটারদের নিয়ে হল অব ফেমের সদস্য সংখ্যা এখন ১৪ জন।
২০২১ সালে এই হল অব ফেম চালু হয়। আগে জায়গা পাওয়া ১০ ক্রিকেটার হচ্ছেন হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আবদুল কাদির, ফজল মাহমুদ, আবদুল হাফিজ কারদার ও ইউনিস খান।
👍23
✅ ব্যাংকে চাকরির সুযোগ-সুবিধা ব্যাংকে চাকরির সুযোগ-সুবিধা
✅ বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ফরমালিনের কেমিক্যাল ফরমুলা কী
👍18❤6
যত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম
নতুন আর কোন নাটকীয়তায় না গিয়ে আন্তর্জাতিক অধ্যায় সমাপ্ত ঘোষণা করেছেন তামিম ইকবাল। প্রায় দেড় বছর বিরতির পর আকস্মিকভাবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর তোড়জোড় শুরু হলে সময় চেয়েছিলেন তিনি, পরে গত রানে জানিয়ে দেন সমাপ্তির কথা। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম বাংলাদেশের হয়ে যেসব অর্জন করে গেলেন।
❤28👍4👏2🖕2
রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘এক বিষয়ে ফেল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মেহেদী’
ব্যাচের সহপাঠীদের স্নাতক শেষ। তারা ক্যাম্পাস ছেড়েছেন। কিন্তু এক বিষয়ে ফেল থাকায় রয়ে গেছেন মেহেদী হাসান (২২)। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাও নিচ্ছিলেন। তবে কি দুশ্চিন্তার কারণেই আত্মহত্যার পথ বেছে নিলেন রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, মেহেদীর ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে রুয়েট থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু মেহেদীর এক বিষয়ে ফেল থাকার কারণে যেতে পারেননি। এটা নিয়ে তার দুশ্চিন্তায় ছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। দুশ্চিন্তার কারণে তিনি আত্মহত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। তবে আমাদের ধারণা হতে পারে। অন্য কারণও থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
😢75👍12👎1
বাড়িতেই সরকারি চাকরির প্রস্তুতি
কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি চাকরির চাহিদা সবসময়েই থাকে তুঙ্গে। এক কথায় চাকরি প্রার্থীদের কাছে সরকারি চাকরি একটি নিশ্চয়তার ঠিকানা। যার জন্য অবশ্যই প্রয়োজন সঠিক প্রস্তুতি। আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরির প্রস্তুতির ক্লাস করানো হয়। কিন্তু সকলের পক্ষে সেইসব ক্লাসে ভর্তি হওয়া সম্ভব হয় না। তাই সেসব প্রার্থীরা বাড়িতেই নিন প্রস্তুতি। কিন্তু অনেক সময়ই দীর্ঘ চেষ্টার পরও মেলে না সাফল্য। ফলে নিরাশ হয়ে পড়েন প্রার্থীরা। বাড়িতে বসেই নিতে পারেন সরকারি চাকরির প্রস্তুতি-
👍19❤6😢1
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান।
পরবর্তী পরীক্ষায় পাস করার আগ পর্যন্ত বল করতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি। বিসিবি রোববার (১১ জানুয়ারি) এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে। আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সবধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।
❤27😢22👍11🍾6😁5