সম্ভাবনাময় ক্যারিয়ার কৃষি প্রকৌশল
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দেন কৃষি প্রকৌশলীরা। তাদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের শ্রম, সময় ও উৎপাদন ব্যয় কমিয়ে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে সহায়তা করে। বর্তমানে প্রথাগত চাষাবাদের জায়গা দখল করে নিচ্ছে যান্ত্রিক ও স্মার্ট কৃষি। ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কৃষি প্রকৌশলীদের চাহিদা দিন দিন বাড়ছে। কৃষিবিষয়ক চাকরির বাজারেও তারা বরাবরই এগিয়ে থাকেন। সম্ভাবনাময় এই পেশার আদ্যোপান্ত জেনে নেওয়া যাক।
কৃষি প্রকৌশল কী? কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের প্রকৌশলগত বিদ্যাকেই কৃষি প্রকৌশল বলা হয়। এটি মূলত পুরকৌশল (Civil), যন্ত্রকৌশল (Mechanical), তড়িৎ কৌশল (Electrical), রাসায়নিক কৌশল, খাদ্যবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং কৃষিবিজ্ঞানের মধ্যে সমন্বয় ঘটায়। কৃষি উৎপাদনে স্থায়িত্ব আনা এবং যন্ত্র ও প্রযুক্তির উপযুক্ত কার্যক্ষমতা নিশ্চিত করাই এই বিষয়ের মূল লক্ষ্য।...
❤17
গ্রাম পুলিশের বেতন ১০ হাজার ৫০০ টাকা, মোবাইল বিলও দেবে সরকার
এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার।
নতুন এ সিদ্ধান্ত আজ শনিবার (৭ নভেম্বর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং তাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে সাত হাজার টাকা। এটি বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি।
গ্রাম পুলিশ সদস্যদের যোগাযোগের সুবিধার্থে মোবাইল ফোন খরচ বাবদ ১৫০ টাকা মাসে দেওয়া হবে। পাশাপাশি থানায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশ...
❤69😁14👍2🔥2
Forwarded from Job Solutions
dutch-bangla-bank-ltd-question-solution.pdf
26.1 MB
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) এর বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান
👍31🔥7❤3
১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।...
❤17👎6