ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে বাধার মুখে পড়েন। একই সঙ্গে ঋণের সুদের বোঝা ও ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় বলে দাবি তাদের।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এতে বলেছেন, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি রোধ করতে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।
সমিতির অভিযোগ, যেকোনো অজুহাত ও সুযোগ পেলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়। কখনো বন্ধের দিন খোলা রেখে বিশেষ করে বৃহস্পতিবার ও রোববার ব্যাংক বন্ধ রাখা হয়। এতে টানা দীর্ঘ ছুটির সৃষ্টি হয়, যা ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।...
👎56👍26❤10🤔9🤣9🤯2
তিন বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি
দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনা ও পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটি–ডিপিসির সভার আলোকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ অবিলম্বে জারি করা, প্রযোজ্য বিধিমালা, যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে ২৪ থেকে ৩৮তম বিসিএসের পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের আর্থিক সুবিধাসহ ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করা এবং নিয়মিত, স্বচ্ছ ও সময়বদ্ধ পদোন্নতি কাঠামো নিশ্চিত করা ও সুপারনিউমারারি পদ সৃজন ও সব অধ্যাপককে গ্রেড-৩-এ উন্নীত করতে হবে।...
❤11👎2
বদলি-পে স্কেল ও শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন প্রদান এবং আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে বলে তারা জানিয়েছেন।
আবেদনগ্রহণের দেড় মাস হতে চললেও এখনো বদলির ফল প্রকাশিত হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।
অধ্যক্ষ আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।
এ শিক্ষক নেতা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। এটি চাকরি ক্ষেত্রে অনেক বড় বৈষম্য তৈরি করেছে।
এমপিওভুক্ত জনবল অনেক ভাতা পান না উল্লেখ করে তিনি বলেন, ...
👎35👍21❤19😁4