আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছর ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রকাশিত তালিকায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম।
সূচকে বাংলাদেশের স্কোর ০.৩৯। তবে এ বছর আইনের শাসন সূচকে বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী দেশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
ডব্লিউজেপির এই সূচকে বিশ্বের ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ ১২৫তম থেকে ১২৩তম স্থানে উন্নতি হলেও প্রাপ্ত স্কোর বৈশ্বিক গড় ০.৫৫-এর নিচেই রয়ে গেছে। বাংলাদেশের আগে রয়েছে জিম্বাবুয়ে (১২২তম), নাইজেরিয়া (১২০তম), সিয়েরা লিওন (১১০তম), লাইবেরিয়া (১০৩তম), কেনিয়া (১০০তম) ও ঘানা (৬২তম)।
এ অঞ্চলে শীর্ষে রয়েছে নেপাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। এরপরই রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান। বিশ্বে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে ইউরোপের দেশগুলো। সূচকের শীর্ষ পাঁচে রয়েছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।...
❤19🤣13👍2👎1😁1
✅ বিজেএস প্রিলিমিনারি - শেষ সময়ের প্রস্তুতি
✅ ভাইভা অভিজ্ঞতা - দখলের মাধ্যমে সম্পত্তি অর্জন করা যায়?
✅ পিএসসির মাধ্যমে চাকরি পাবেন ১৩৫ জন
❤6
এক লাখ ১৫ হাজার শিক্ষক পদ শূন্য
প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক লাখ ১৫ হাজার শিক্ষক পদ শূন্য। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো ক্লাসও হচ্ছে না। আবার অনেক প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় একজন শিক্ষককে প্রয়োজনের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে পাঠদান। এতে শিখন ঘাটতির শিকার হচ্ছে শিক্ষার্থীরা।...
❤9