৪৫তম বিসিএস: চাকরি না হলে ‘আত্মাহুতি’র হুমকি গেজেটে বাদ পড়াদের
৪৫তম বিসিএসে পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এই সময়ের মধ্যে যৌক্তিক সমাধান না হলে ওই দিন রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতির’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, সব ধাপ পেরিয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও তাঁদের গেজেটভুক্ত করা হয়নি। বাদ পড়া প্রার্থীদের বড় অংশই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তাঁদের কারও বিরুদ্ধেই কোনো ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ নেই।...
🔥16👍10😁7❤6
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব ২০২৬ সালের হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড (Hillary Rodham Clinton Award) লাভ করেছেন। জর্জটাউন ইউনিভার্সিটির 'জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি' (GIWPS) এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন এই পুরস্কার প্রদান করেন।
২০২৬ সালের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ:
ড. মুহাম্মদ ইউনূস: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা।
রিমা নানাবতী (Reema Nanavaty): ভারতের 'সেল্ফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন'-এর (SEWA) পরিচালক।
টরি বার্চ (Tory Burch): ফ্যাশন ডিজাইনার এবং 'টরি বার্চ ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা।
২০২৬ সালের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ:
ড. মুহাম্মদ ইউনূস: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা।
রিমা নানাবতী (Reema Nanavaty): ভারতের 'সেল্ফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন'-এর (SEWA) পরিচালক।
টরি বার্চ (Tory Burch): ফ্যাশন ডিজাইনার এবং 'টরি বার্চ ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা।
1❤49🤣9😁1💊1
খাদ্য মন্ত্রণালয়ে সাড়ে ৬ হাজার পদ শূন্য, আউটসোর্সিং বন্ধ করে দ্রুত নিয়োগের সুপারিশ
ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়টির জনবল ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে। এ বিষয়ে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ কার্যক্রম বন্ধ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদসমূহ পূরণের সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের কার্যাবলী সম্পর্কে অবহিত করা হয়।
অপরিকল্পিত নগরায়নের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে বলে আলোচনা হয় বৈঠকে। এক্ষেত্রে কৃষি জমির পরিমাণ সংরক্ষণ এবং অকৃষি কাজে কৃষি জমির অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।...
❤43👍6
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পরীক্ষা চলাকালে গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন রেশমা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক তাকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।...
😁63❤18🤣3😱1
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার নূর মোহাম্মাদ (নিলয়)..
চাকরি হতে সাময়িক বরখাস্ত (Suspension) ..
😁60🤮4❤3🤡3👏1