প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে পরীক্ষা নিচ্ছে যুব উন্নয়ন
প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত পরীক্ষা আগামী শুক্রবার নিতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এবং কমিটির অন্তত একজন সদস্য মনে করেন, পরীক্ষার্থীদের আস্থা ফেরাতে কমিটি পুনর্গঠন করা প্রয়োজন।
গত শনিবার এই পদে নিয়োগের জন্য ঢাকার ৯৮টি কেন্দ্রে প্রিলিমিনারি (বাছাই) পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করে অধিদপ্তর। ...
😁93😢17💩8❤7🤡3🔥1👏1🥴1🖕1
প্রশ্নপত্র ফাঁসের হোতা সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানের (সিয়াম) চার বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই রায়ের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে সোহানুরকে। এ ছাড়া তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে ।
সোহানুর রহমান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোহানুর রহমানের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার....
😁51❤8🤡8👏2🔥1