যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী
সরকারি ছুটির দিন শনিবার সকাল থেকেই রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোয় ছিল বাড়তি ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। এর অন্যতম কারণ ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা। ২৪২টি পদের বিপরীতে প্রায় তিন লাখ প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। কিন্তু কেন্দ্রে ওএমআর শিট দেওয়ার দুই মিনিটের মাথায় জানানো হয়, পরীক্ষা বাতিল করা হয়েছে। শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা এখন উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন।
প্রশ্নপত্র কীভাবে বাইরে গেল, কারা এর সঙ্গে জড়িত এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব প্রশ্নের উত্তর জানতে চান পরীক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষা বাতিলের কারণে তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের অবস্থানও স্পষ্ট করার দাবি জানিয়েছেন তাঁরা।...
❤72👏5😁2
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা
দ্রুত সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বা ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবি হলো-
১) দ্রুত সময়ের মধ্যে ১৯তম বা ৯ম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২) ১৯তম বা ৯ম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির আগে বিশেষ বা অন্য কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা।
৩) ১৯তম নিবন্ধন বয়সসীমা ১লা জুন ২০২৫ ধরে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।
❤61🤣13👏3
‘বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে’
😱30❤12👏8