শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক -কর্মচারী,ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদানের পুনবিজ্ঞপ্তি
❤11🐳3
নোবেল ২০২৬
নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে সুদূর মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো শনাক্ত করার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন এই বিজ্ঞানী। এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাঁকে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
❤41🔥2
চাকরির জন্য হাহাকার, তবু নিয়োগ পেয়ে প্রাথমিকের শিক্ষক পদে যোগ দেননি ৯১৮ জন
সরকারি বা বেসরকারি খাত—কোথাও কর্মসংস্থানের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এমন সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ প্রার্থী চাকরিতে যোগ দেননি। সরকারি চাকরির তীব্র প্রতিযোগিতা, সুযোগ-সুবিধা ও চাকরির নিরাপত্তার কারণে যেখানে সরকারি চাকরিকে দীর্ঘদিন ধরে ‘সোনার হরিণ’ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে নিয়োগপত্র পেয়েও এত বিপুল প্রার্থীর যোগ না দেওয়ার বিষয়টি বিস্ময় তৈরি করেছে।
সহকারী শিক্ষক পদটি সরকারি বেতনকাঠামোর ১৩তম ধাপের (গ্রেড)। ২০২৬ সালের নতুন বেতনকাঠামো অনুযায়ী, এ পদে শুরুতে ভাতাসহ মোট বেতন হবে সর্বনিম্ন প্রায় ৩৬ হাজার টাকা। ফলে বেতনের দিক দিয়ে চাকরিটি আগের চেয়ে আকর্ষণীয়।...
❤39👍7👎2
‘কিং অব ইনজাস্টিস’ - ‘দ্য অরেঞ্জ প্লেগ’
ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রধান কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাড়ে আট ফুট উঁচু মূর্তি প্রদর্শনীতে রাখা হয়েছে। ২৩ ক্যারেট সোনার প্রলেপযুক্ত নগ্ন এই মূর্তিটি মার্কিন ক্ষমতার একটি বিকৃত রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
‘দ্য অরেঞ্জ প্লেগ’ বা ‘কমলা রঙের মহামারী’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন ডেনমার্কের শিল্পী জেন্স গ্যালশিয়ট। শিল্পীর মতে, ট্রাম্পের পরিবেশগত হুমকি এবং নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি তার অবস্থানকে প্রতীকীভাবে ফুটিয়ে তুলতেই এই মূর্তি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ট্রাম্প আমার বিশ্বাসের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছেন’।...
🔥52❤21👍8