নিয়োগ পরীক্ষায় প্রক্সি বাড়ছে
মোটা অংকের অর্থের চুক্তিতে সরকারি চাকরির পরীক্ষা একজনের হয়ে দিয়ে দিচ্ছে অন্যজন। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ পরীক্ষায় ঘটছে এমন জালিয়াতি। পরীক্ষায় জালিয়াতির নতুন নতুন কৌশল ধরা পড়লেও তা থামছে না। লিখিত, ব্যবহারিক ও মৌখিক– তিন ধাপেই প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। কেউ ধরা পড়ছে মৌখিক পরীক্ষায়, কেউ নিয়োগ পাওয়ার পর যোগদান করতে গিয়ে। সিসিটিভি ফুটেজ, হাতের লেখা ও চেহারা মিলিয়ে দেখার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।...
🤣13❤4😁4👏3