Geotutorial e-learning platform - for Geographical Studies
2.85K subscribers
107 photos
2 videos
39 files
61 links
✅️Our App:🌐https://play.google.com/store/apps/details?id=co.learnol.lrtdy

Link for our paid Classroom 👇
https://geotutorial.teachmint.in/

Link for YouTube:
https://youtube.com/@geotutorial

📞 8250941515
📩 geotutorialhelpline@gmail.com
Download Telegram
এখনো তালিকা প্রকাশ করতে অনেক বাকি । ভাগ্যিস রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই প্রায় 150 জনের ইন্টারভিউ সম্পন্ন হয়েছিলো । ক্লাসরুমের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে মক ইন্টারভিউয়ের জন্য । প্রায় 250 ক্যান্ডিডেট । সময় লাগবে, তবে ধৈর্য ধরতে হবে । ইতিমধ্যেই আটটি তালিকা প্রকাশিত হয়েছে । আরো চারটি নতুনদের তালিকা প্রকাশিত হবে ।
ক্লাসের এই অভূতপূর্ব সফলতার একমাত্র অবলম্বন ছিলো আমাদের শৃঙ্খলা আর চুলচেরা বিশ্লেষণ করে প্রতিটি পার্টের অধ্যায়ন করা । আগামীর সমস্ত নিয়োগে Geotutorial Classroom এ রাজ্যে অদ্বিতীয় ভাবে নজির সৃষ্টি করবে । এটাই আমাদের একমাত্র লক্ষ্য ।
আমাদের মূল ক্লাসরুমে ভর্তির নিয়ম 01/01/2026 থেকে বদলে যেতে চলেছে । ( যেমনটি প্রতি ছয় মাস পরপর বদল হয় সেই রকমই )

যাদের ইচ্ছা আসন্ন মাদ্রাসা সার্ভিসের প্রস্তুতি সম্পন্ন করার তারা ডিসেম্বরের এই ক'দিন পুরনো নিয়মেই ভর্তি হতে পারবে মুল ক্লাসরুমে ।
Happy New Year-2026

নতুন একটা বছর । 2026 | নতুন সংকল্প, নতুন চড়াই-উতরাই, উত্থান -পতন আর হার-জিতের সমীকরণে নিজেকে জিতে বের করানোর আরো 365 দিনের নতুন একটি জার্নি । এই জার্নির 365 দিনের প্রতিটি মুহূর্তে 2026 ছাড়া সবই পরিবর্তনশীল । তাই এতো ঘটা করে 2026-কে নিজেদের জীবনে entry দেওয়ার একটি মুহূর্ত আজ । আর পাঁচটা বছরের মতো এই বছরেও সূর্য যেমন ওঠে তেমনি উঠবে, 24 ঘন্টা আমাদের জীবনের বিভিন্ন মুহূর্তের সাথে স্মৃতির পাতাকে জুড়ে দিয়ে আবার আর পাঁচটা দিনের মতো সূর্য অস্ত যাবে ।

এভাবেই একটা একটা দিন পেরিয়ে আবার 365 দিন পরে 2027-এর আগমন হবে । আসলে পৃথিবীর কাছে বছরটা ম্যাটার করে না । ম্যাটার করে আমাদের প্রত্যেকের জীবনে । কারণ আমাদের প্রত্যেকের জীবনটা কিছু সীমাবদ্ধ পরিসর দ্বারা নির্ধারিত ।

আর এই সীমাবদ্ধ পরিসরের মধ্যে আমাদের প্রত্যেকের জীবন কখন কিভাবে পরিবাহিত হবে সেটা ঠিক করার কিছুটা আমাদের হাতে... আর অধিকাংশটা পরম প্রকৃতির হাতে, যাদের অনুকূলতায় আমাদের জন্ম হয়েছে ( যাকে সাধারণ মানুষ পরম ঈশ্বর হিসাবে চিহ্নিত করেন, আমরাও )

নিজের জীবনের প্রতিটি পর্যায়ের পরিণতি নির্ধারণের যতটা আমাদের হাতে আছে কেবলমাত্র ততটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো । এখানেই নিয়ন্ত্রণবাদ আর সম্ভবনাবাদের দ্বন্দ্বের সূত্রপাত হয়ে থাকে ।

নতুন বছরের প্রথম দিনে Geotutorial পরিবারের সকল স্তরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি । যতটা নিজের হাতে আছে খেয়াল রেখো ততটায় যেন কোনো খামতি না থাকে, তাহলেই সফলতার নিশ্চিত যেনো ।

এটাই পৃথিবী-প্রকৃতির ধর্ম। 2026 যেনো তোমার মুখে হাসি ফোটায় । তোমার খুশিতে, আমরাও ( Geotutorial পরিবার ) হাসবো । অপেক্ষায় রইলাম । ধন্যবাদ 🙏🏻

- Krishna Sarkar , Director, Geotutorial e-learning platform
সকল NVS-KVS (Tier -1) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা । 🙏🏻
শিক্ষক-শিক্ষার্থী, শিখন-শিক্ষণ পারস্পারিক মেলবন্ধনের আরাধ্য দেবী । 'মা সরস্বতী' আসলে একটি শক্তির নাম । শিখন কে নিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণার নাম । কণ্ঠস্বর ও বিদ্যা শক্তিকে নিয়ে বিনয়ী বিদ্বান হওয়ার আধ্যাত্মিক শক্তির নাম। পবিত্র ও নিষ্ঠার সহিত পঠন-পাঠন পরিচালিত হওয়ার শৃঙ্খলার নাম ।

ধর্মীয় ভেদাভেদ নয়, বরং বিদ্যালয়ে সমস্ত ধর্মাবলম্বীকে 'শিখন-শিক্ষণ' ধর্মে আত্ম উপলব্ধির নাম মা সরস্বতী । একমাত্র শিক্ষাটাই মানুষকে, মানুষ করে তুলতে পারবে । জীবন শক্তির মধ্যে অসীম শক্তির বিকাশ হবে। নতুন প্রাণ সঞ্চার হবে মস্তিষ্কে যা আর পাঁচ জনের থেকে নিজেকে আলাদা করবে । জীবনের শেখাটা কেবল পাঠ্যপুস্তক নয় বরং রাস্তায় হেঁটে চলা পথিকের কাছ থেকেও নিতে হতে পারে । তাই বিদ্বান হয়ে অহংকারী নয়, বরং বিনয়ী হওয়াটা ভীষণ কাম্য । আর সেই শক্তি সঞ্চার করার বিশেষ সন্ধিক্ষণ আজ ।

Geotutorial পরিবারের সব্বাইকে আজকের এই বিশেষ দিনে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই । জীবন প্রবাহের অধিকাংশ সময় যেন নিজে শেখা ও অন্যকে শেখানোকে নিয়ে চলতে পারি ।
- Krishna Sarkar, Director, Geotutorial e-learning platform
প্রকাশিত হলো 1.0 & 2.0 Geotutorial Classroom-এ ভর্তির নতুন বিধি ।

পৃথক করা হলো দুটি ক্লাস ।
1.0 Geotutorial Classroom
2.0 Geotutorial Classroom

নিচের লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন 👇

https://drive.google.com/drive/folders/1wY-g-maGtDz3b-38tJIdw2MYG08UYwsH
Geotutorial পরিবারের প্রতিটি নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন । প্রতিটি নারীর শক্ত সামর্থ্য নিয়ে পায়ের নিচের মাটিটাকে মজবুত করার অঙ্গীকার নেওয়ার দিন আজ । সভ্যতা গরার প্রতিটি স্তরে নারী আজ পুরুষের মতোই সমানে সমান। পৃথিবীর প্রতিটি মানব প্রাণ সঞ্চারের আশ্রয়স্থল এই নারী, প্রতিটি পুরুষ কোনো না কোনো নারীর স্নেহেই শিশু থেকে পুরুষ হয়ে ওঠে.. তাই আমরা নারীকে মাতৃ রূপে পূজা করি । সমাজের সমস্ত অশুভ বুদ্ধির পতন হোক, শুভ বুদ্ধির জাগরণ ঘটুক। নারী পুরুষ ভেদাভেদ ভুলে মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার অর্জন করুক প্রতিটি নারী ।

- সকলের আগামীর মঙ্গল কামনায় Geotutorial Classroom । ধন্যবাদ।
- Director, Geotutorial e-learning platform
Team India-কে অভিনন্দন। সকল ভারতবাসীকে শুভেচ্ছা💐 গোটা ভারতবর্ষের জন্য আজ গর্বের দিন । 2007 ও 2024-এর পর 2026 । T20 তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আমার ভারতবর্ষ । একটু একটু করে বিশ্ব মাঝে ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে । 'মেরা ভারত মহান' ✌🏻💪🏻🙏 Jai hind 🇮🇳 বান্দেমাতরম্ ।
NVS-KVS & EMRS Tier-II Mock Test Question paper আমাদের Mobile app Geotutorial Classroom এর Free Study materials Section-এ প্রকাশিত হয়েছে ।