GAZA LIVE
3.34K subscribers
29.2K photos
20.8K videos
56 files
511 links
All Time Gaza Update News
Download Telegram
গাজায় রক্ত ঝরছে...
😢4
সৌদি আরবের তেল উৎপাদন কমেছে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল।

চলমান যুদ্ধে সৌদি আরবের কিছু তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদনে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী—

➡️ মোট তেল উৎপাদন প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল কমে গেছে।

➡️ Manifa তেলক্ষেত্রতে হামলার কারণে প্রায় ৩ লাখ ব্যারেল উৎপাদন কমেছে।

➡️ এছাড়া Khurais তেলক্ষেত্রতে হামলায় আরও প্রায় ৩ লাখ ব্যারেল উৎপাদন কমে গেছে।

সূত্র: Tasnim News Agency
@SorwarAlam[mh]
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্টের জন্য “পরাজয়ের চেয়েও খারাপ” বলে মন্তব্য করেছে স্পেনের প্রভাবশালী পত্রিকা El País.

➡️ এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভারী মূল্য দিতে হয়েছে—
মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন,
অস্ত্রের মজুদ কমে যাওয়া,
এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া এর মধ্যে অন্যতম।

➡️ একই সঙ্গে, যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্রের বাস্তব অর্জন খুবই সীমিত। কারণ, হরমুজ প্রণালী পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে আসেনি এবং ইরানের পারমাণবিক কর্মসূচিও থামানো যায়নি।

➡️ প্রতিবেদনে আরও বলা হয়, ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত রেখে এবং শক্ত অবস্থান থেকে আলোচনায় গিয়ে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক ব্যয়, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক ভাবমূর্তির ক্ষতির মুখে পড়েছে।

সূত্র: Tasnim News Agency
@SorwarAlam[mh]
1
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আগামী ১১ই এপ্রিল বিকেল ৪টা থেকে ১২ই এপ্রিলের শেষ পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন।

এই সময়কালে, সকল ধরনের সংঘাত স্থগিত থাকবে। রাশিয়া আশা করছে ইউক্রেনও একইভাবে পদক্ষেপ নেবে।

@SorwarAlam[mh]
টাকার কার্লসনকে উদ্দেশ্য করে ট্রাম্প:

টাকার কার্লসন তো কলেজই শেষ করতে পারেনি... তার হয়তো একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত!


@SorwarAlam[mh]
ইরানকে ভদ্র ভাষায় জাহাজ থেকে টাকা নিতে না করলেন ট্রাম্প।

তিনি বলেন,
“খবর পাওয়া যাচ্ছে, ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলো থেকে ফি নিচ্ছে— এটা যেন না করে, আর যদি করে থাকে, তাহলে এখনই তা বন্ধ করা উচিত!”


@SorwarAlam[mh]
😁1
#BREAKING আব্বাস আরাঘচি এবং মোহাম্মদ-বাঘের গালিবফের নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
@SorwarAlam[mh]
GAZA LIVE
#BREAKING আব্বাস আরাঘচি এবং মোহাম্মদ-বাঘের গালিবফের নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল @SorwarAlam[mh]
#UPDATE নাটকীয়তা চলছে-

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে,

ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর খবরটি সত্য নয়।
আর লেবানন বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে।

@SorwarAlam[mh]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
একটি এলপিজি (গ্যাস) ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে ইরানের বিপ্লবী গার্ড সেটিকে ফিরিয়ে দেয়।

@SorwarAlam[mh]
চাঁদের দিক থেকে তোলা পৃথিবীর ছবি।

চাঁদে যদি কেউ থেকে থাকে, তাহলে কী বলছে?
“ঐ দেখো, পৃথিবী উঠেছে”

@SorwarAlam[mh]
* পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েল একটি অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। যখন ইসলামাবাদে শান্তিচুক্তির কথা হচ্ছে, তখন ও তারা গাজা, ইরান এবং এখন লেবাননে তারা নিরীহ মানুষ হত্যা করছে ও রক্তপাত ঘটাচ্ছে।

ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ক্যান্সারের মতো এই রাষ্ট্র তৈরি করেছে, তারা যেন জাহান্নামে জ্বলে।

* তার এই মন্তব্যের জেরে ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

(hn) @SorwarAlam
* ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত আপত্তিকর।

* কোনো সরকারের কাছ থেকে এমন বক্তব্য সহ্য করা যায় না, বিশেষ করে যারা শান্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের দাবি করে।

​- যুদ্ধাপরাধী নেতানিয়াহুর দপ্তর
(hn) @SorwarAlam
* চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী চেং লি-ওয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। এটা এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের প্রথম বৈঠক।

* চীন সফরকালে চেং তাইওয়ান প্রণালীজুড়ে ঐক্য এবং পুনর্মিলনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সূত্র : আনাদলু এজেন্সি
(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
তেহরানের ইনকিলাব চত্ত্বরে ভোররাত ৪টার সময়ও শোভাযাত্রা করছেন দেশপ্রেমি ইরানিরা।

- প্রেসটিভি
​(hn) @SorwarAlam
* ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলার খবর স্পষ্টভাবে অস্বীকার করেছে। তারা জোর দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ইরানি বাহিনী এমন কোনো অভিযান চালায়নি।

* আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যদি এসব হামলার খবর সত্য হয়ে থাকে, তবে এটি নিশ্চিতভাবে যায়নবাদী ইসরায়েল বা আমেরিকার কাজ। ইরান কোনো হামলা চালালে তা সাহসের সাথে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

সূত্র: প্রেস টিভি
(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
* হিজবুল্লাহ আজ ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

* লেবানন থেকে ছোড়া রকেটের কারণে পুরো ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।

সূত্র: আনাদলু এজেন্সি
(hn) @SorwarAlam
* গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

* ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৫২টি শহর ও এলাকায় এই হামলা চালিয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জারাইয়েহ শহরে, যেখানে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া বুর্জ কালাউইহতে হামলায় ৪ জন প্যারামেডিক মারা গেছেন।

সূত্র: আনাদলু এজেন্সি
(hn) @SorwarAlam
* ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। গত ১ এপ্রিল তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

* ৮১ বছর বয়সী এই ঝানু কূটনীতিক ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১ এপ্রিলের সেই একই হামলায় তার স্ত্রীও নিহত হয়েছিলেন।

সূত্র: স্পুটনিক
(hn) @SorwarAlam
* সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবুতে তেল, গ্যাস, শোধনাগার, পেট্রোকেমিক্যাল এবং বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

* এসব হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

* ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পাম্প স্টেশন, মুনিফা এবং খুরাইস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় দৈনিক তেল উৎপাদন ৬০০,০০০ ব্যারেল কমে গেছে।

* সাটর্প, রাস তানুরা এবং স্যামরেফ সহ প্রধান শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এলপিজি এবং এলএনজি রপ্তানি ব্যাহত হচ্ছে।

* সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে বাজারে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে এবং তেলের দামে অস্থিরতা তৈরি হতে পারে।

- আনাদলু এজেন্সি
(hn) @SorwarAlam
* ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এর এক জনমত জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ ইসরায়েলি লেবাননে যুদ্ধবিরতির ধারণাকে প্রত্যাখ্যান করেছে এবং তারা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

* আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের আয়তা আল-শাব শহরের বেশ কিছু আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে।

* ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী গত কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে ঘিরে ফেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন করেছে।

সূত্র: আল জাজিরা
(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
* মেক্সিকোর তাবাসকো অঙ্গরাজ্যের ওলমেকা তেল শোধনাগারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

* ভারী বৃষ্টির ফলে তেলমিশ্রিত পানি উপচে পড়ে শোধনাগারের বাইরের এলাকায় এই আগুনের সূত্রপাত হয়, যাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

সূত্র: প্রেস টিভি
(hn) @SorwarAlam