GAZA LIVE
3.36K subscribers
28.9K photos
20.7K videos
56 files
511 links
All Time Gaza Update News
Download Telegram
ট্রাম্প দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন।

ট্রাম্পের দাবি, তিনি ইরানের কাছ থেকে শান্তির জন্য ১০-দফার একটি প্রস্তাব পেয়েছেন।

@SorwarAlam[mh]
GAZA LIVE
ট্রাম্প দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন। ট্রাম্পের দাবি, তিনি ইরানের কাছ থেকে শান্তির জন্য ১০-দফার একটি প্রস্তাব পেয়েছেন। @SorwarAlam[mh]
#BREAKING দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প।

এর কারণ হলো, ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং তা পার হয়েও গিয়েছে।

তবে ইরান রাজি কিনা তা জানা যায়নি।

@SorwarAlam[mh]
ইসরায়েল অভিযোগ জানিয়েছে,

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরান ইজরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

@SorwarAlam[mh]
#BREAKING ইসরায়েলও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যোগ দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

আলোচনা চলাকালীন ইসরায়েল তার বোমা হামলা স্থগিত রাখবে।

সূত্র: সিএনএন
@SorwarAlam[mh]
#BREAKING ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি পাকিস্তানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছেন।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস
@SorwarAlam[mh]
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ:

ইরানি জাতির বিরুদ্ধে তার অন্যায়, অবৈধ ও অপরাধমূলক যুদ্ধে শত্রু এক ঐতিহাসিক ও চরম পরাজয় বরণ করেছে।


@SorwarAlam[mh]
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের একটি ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে।

➡️ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে:

1. ইরানের বিরুদ্ধে অ-আগ্রাসনের (non-aggression) মৌলিক অঙ্গীকার।

2. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা।

3. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম মেনে নেওয়া।

4. সব ধরনের (primary ও secondary) নিষেধাজ্ঞা প্রত্যাহার।

5. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট বোর্ডের সব রেজুলেশন বাতিল।

6. ইরানকে ক্ষতিপূরণ প্রদান।

7. অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনীর প্রত্যাহার।

8. লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে “ইসলামিক রেজিস্ট্যান্স”-এর বিরুদ্ধে অভিযান বন্ধ।

এটা এখন পর্যন্ত শুধুমাত্র ইরানের পক্ষ থেকেই দাবি করা হয়েছে।।

@SorwarAlam[mh]
#BREAKING দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে এবং কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় রেখে করা হবে।

@SorwarAlam[mh]
#BREAKING দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের বিরুদ্ধে সমস্ত সামরিক হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

@SorwarAlam[mh]
যুদ্ধবিরতির ঘোষণা হওয়া মাত্রই কমা শুরু করেছে তেলের দাম।

@SorwarAlam[mh]
ইসরায়েলের এক কর্মকর্তা KAN নিউজকে বলেছেন—

আমরা ট্রাম্পের সিদ্ধান্তে অবাক হয়েছি।

সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে আমরা আপডেট পেয়েছি।

এখন আমরা এই যুদ্ধবিরতির শর্তে আটকে গেছি।


@SorwarAlam[mh]
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম:

আমি আশা করি, আমরা কূটনীতির মাধ্যমে ইরানি শাসকগোষ্ঠীর এই রাজত্বের অবসান ঘটাতে পারব।


@SorwarAlam[mh]
😁2
হোয়াইট হাউস ধারণা করছে,

যুদ্ধ বিরতি শুরু হলেও ইরানের বিপ্লবী গার্ডের মাঠ পর্যায়ে এই আদেশ পৌঁছাতে আরো সময় প্রয়োজন।

তাই কিছু কিছু জায়গায় ইরানের পক্ষ হতে হামলা চলতে পারে।

@SorwarAlam[mh]
একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে ইরানের সাথে সরাসরি আলোচনার কথা বিবেচনা করছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে খুব শীঘ্রই একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এতে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন।

সূত্র: সিএনএন
@SorwarAlam[mh]
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা অস্বস্তিতে আছেন।

যদিও ইসরায়েল ট্রাম্পের দেখানো পথ অনুসরণ করে তা মেনে চলার পরিকল্পনা করছে।

সূত্র: সিএনএন
@SorwarAlam[mh]
#BREAKING পাকিস্তানও যুক্তরাষ্ট্র/ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

একই সাথে লেবাননকেও এর অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এবং দুই পক্ষকে আগামী ১০ই এপ্রিল শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে।

@SorwarAlam[mh]
🇮🇷🇮🇱 - ইরান যুদ্ধ | ৭ই এপ্রিল, ৩৯তম দিনের সারসংক্ষেপ:

🇮🇷🇮🇱 - ইসরায়েল ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

🇺🇸🇮🇷🇵🇰 - প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতের পরিকল্পিত বোমাবর্ষণ স্থগিত এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।

🇮🇷🇮🇱 - হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, ইসরায়েলও এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

🇺🇸🇮🇷🇮🇱 - ইসরায়েলি চ্যানেল ১২-এর ইয়ারন আব্রাহাম বলেছেন, "সহজভাবে বলতে গেলে, ইসরায়েল এই চুক্তি পছন্দ করছে না—কিন্তু সিদ্ধান্ত ট্রাম্পেরই।"

🇮🇷🇨🇳🇵🇰 - নিউ ইয়র্ক টাইমস-এর তথ্যমতে, চীনের শেষ মুহূর্তের হস্তক্ষেপে ইরান পাকিস্তানের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে রাজি হয়েছে।

🇺🇸🇮🇷🇵🇰 - অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

🇺🇸🇮🇷🇮🇱 - ইসরায়েলি চ্যানেল ১১-কে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, "ট্রাম্পের সিদ্ধান্তে আমরা বিস্মিত; সবকিছু চূড়ান্ত হওয়ার পর একেবারে শেষ মুহূর্তে আমরা আপডেট পেয়েছি।"

🇮🇷 - ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, "আগামী দুই সপ্তাহ ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা সাপেক্ষে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।"

🇺🇸🇮🇷 - আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা হয়েছে।

🇱🇧🇮🇷🇮🇱 - ওয়াইনেট রিপোর্ট করেছে যে, "এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে।"

🇺🇸🇮🇷🇮🇱 - মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও আইআরজিসি এর প্রতিটি ইউনিটের কাছে এই নির্দেশ পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

🇺🇸🇮🇷 - যুদ্ধসচিব পিট হেগসেথ এবং জেনারেল ড্যান কেইন আগামীকাল সকাল ৮টায় (EST) 'অপারেশন এপিক ফিউরি' নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

🇮🇷🇸🇦 - সৌদি আরবের জুবাইল শিল্প নগরীতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

🇮🇷🇮🇱 - মধ্য ও দক্ষিণ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

🇺🇸🇮🇶 - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে, কাতায়েব হিজবুল্লাহর বন্দিদশা থেকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন।

🇮🇷🇦🇪 - আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।

🇺🇸🇮🇷🇴🇲 - এপির প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি আদায় করবে। ইরান এই অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করবে।

🇮🇷 - ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আইআরজিসি-র ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।

🇺🇸🇮🇷 - সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আলোচনা দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দুই সাবেক দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ।

🇮🇷🇱🇧🇮🇱 - ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরান লেবাননকেও এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার বিষয়ে জেদ ধরেছিল।

🇺🇸🇮🇶 - ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ঘোষণা করেছে যে, তারা এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সহযোগিতা করবে এবং সব ধরনের অভিযান স্থগিত রাখবে।

🇺🇸🇮🇷 - প্রেসিডেন্ট ট্রাম্প এএফপি-কে বলেছেন, "ইরানের ইউরেনিয়ামের বিষয়টি নিখুঁতভাবে দেখাশোনা করা হবে।"

​(hn) @SorwarAlam
যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা: লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

* পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানসহ তাদের মিত্ররা লেবাননসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পর সন্ধ্যায় প্রায় চার ঘণ্টা পরিস্থিতি শান্ত ছিল।

* তবে কিছু সময় পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান যে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

* ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণা খুব একটা অপ্রত্যাশিত ছিল না; কারণ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির পরেও লেবাননজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

* বেকা উপত্যকার মাশঘারা শহরে বিমান হামলা এবং খিয়াম শহরে কামানের গোলাবর্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত দুই সপ্তাহ ধরে খিয়াম শহরে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই চলছে।

* এছাড়া টায়ার শহরে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ঠিক পরেই একটি হাসপাতালের কাছে আঘাত হানে।

সূত্র: আল জাজিরা
(hn) @SorwarAlam
লেবাননে হামলায় অনড় নেতানিয়াহু : যুদ্ধবিরতিতে নতুন জটিলতা

* ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তার এই ঘোষণাটি বর্তমান শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

* নেতানিয়াহু যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করলেও কৌশলী একটি শর্ত জুড়ে দিয়েছে। সে বলেছে, ইরান যাতে আর কোনোভাবেই ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক হুমকি হয়ে না উঠতে পারে, তা নিশ্চিত করার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় সে ট্রাম্পকে সমর্থন দেবে।

* নেতানিয়াহুর বিবৃতির শেষ দুই লাইনে স্পষ্ট করা হয়েছে যে, দুই সপ্তাহের এই সাময়িক চুক্তিটি লেবাননে ইসরায়েলি আক্রমণকে বাধাগ্রস্ত করবে না।

* ইসরায়েল বর্তমানে দক্ষিণ লেবাননে তাদের স্থল আক্রমণের গতি বাড়িয়েছে। হিজবুল্লাহর সাথে একটি বাফার জোন তৈরি করতে তারা সেখানে আরও বেশি সৈন্য মোতায়েন করতে চাচ্ছে।

* বিশ্লেষকদের মতে, ইরানের সাথে সরাসরি সংঘাতের চেয়ে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জয়লাভ করা এখন ইসরায়েলের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।

- আল জাজিরা
(hn) @SorwarAlam