GAZA LIVE
3.35K subscribers
29K photos
20.7K videos
56 files
511 links
All Time Gaza Update News
Download Telegram
সৌদি আরব রিয়াদের প্রধান আর্থিক কেন্দ্র কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে এবং সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় কোম্পানিগুলোকে তাদের কর্মীদের দূরে রাখার নির্দেশ দিয়েছে।

— সেমাফোর
(hn) @SorwarAlam
যুক্তরাষ্ট্র থেকে নিজেদের সব স্বর্ণ মজুদ কায়দা করে সরিয়ে নিল ফ্রান্স!

* ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক নিউইয়র্কে সংরক্ষিত তাদের ১২৯ টন স্বর্ণ বিক্রি করে দিয়েছে এবং সমপরিমাণ স্বর্ণ ইউরোপ থেকে পুনরায় ক্রয় করেছে। তারা এসব বর্তমান মানদণ্ড অনুযায়ী সংরক্ষিত করেছে।

* বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই লেনদেন থেকে ব্যাংকটি ১২.৮ বিলিয়ন ইউরো মুনাফা অর্জন করেছে।

* বর্তমানে ফ্রান্সের সমস্ত স্বর্ণের মজুদ এখন প্যারিসে নিজস্ব ভল্টে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো স্বর্ণই আর দেশের বাইরে সংরক্ষিত নেই।

সূত্র: এএফপি
(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইসরায়েলের এইলাত শহরে ইয়েমেন থেকে আসা ড্রোন দেখার পর এক ব্যক্তি হোটেলের ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

​মিডল ইস্ট স্পেক্টেটর-এর প্রতিবেদন অনুযায়ী, ড্রোনের উপস্থিতি টের পাওয়ার পর আতঙ্কে ওই ব্যক্তি এই চরম পথ বেছে নেন।

— মিডল ইস্ট স্পেক্টেটর
(hn) @SorwarAlam
😁2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইরান, লেবানন এবং ইয়েমেনের সমন্বিত হামলার খবরের মধ্যে ইসরায়েলের আশদোদ সমুদ্রসৈকতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ার দৃশ্য।

​(hn) @SorwarAlam
😁2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগিস্তান অঞ্চলে ব‍্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন
🤬1
* ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে একটি ১০-দফা পাল্টা প্রস্তাব পাঠিয়েছে, যেখানে তারা সাময়িক যুদ্ধবিরতি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

* ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা কেবল 'যুদ্ধবিরতি' নয়, বরং এই 'আরোপিত যুদ্ধের' স্থায়ী অবসান চান।

* তেহরানের দাবি অনুযায়ী, সাময়িক বিরতি কেবল শত্রু পক্ষকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দেবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

* ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

* মধ্যপ্রাচ্যে চলমান সব ধরনের যুদ্ধের স্থায়ী অবসান।

* ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।

* যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্গঠন সহায়তা ।

* হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের নিরাপদ ও স্থায়ী নিয়মাবলী নির্ধারণ।


* এছাড়া ইরান শর্ত দিয়েছে যে, তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন আক্রমণ আর না ঘটে তার জন্য শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি প্রদান করতে হবে।


— ইরনা
(hn) @SorwarAlam
🔥1
* মার্কিন বিমানসেনাকে উদ্ধারের এই মিশনটি একটি প্রতারণা বা ছদ্মবেশ হতে পারে বলে ইরান দাবি করেছে।

* ইরানি কর্মকর্তাদের মতে, ইউরেনিয়াম বা অন্য কোনো সংবেদনশীল সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য এই উদ্ধার অভিযানকে একটি 'কভার' হিসেবে ব্যবহার করা হয়েছে।

* তারা জানিয়েছে, যেখানে এফ-১৫ বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করা হয়েছিল, উদ্ধারকারী দলের অবতরণ বা অভিযানের স্থানটি তার সাথে মোটেও মেলেনি।

* উদ্ধার অভিযানের এই প্রকৃত অবস্থান এবং বিধ্বস্ত বিমানের সম্ভাব্য অবস্থানের মধ্যকার অসংগতি ইরানি মহলে ব্যাপক সন্দেহের সৃষ্টি করেছে।

* তবে ইরান থেকে সত্যিই কোনোকিছু মার্কিন বাহিনী সরিয়ে নিতে পেরেছে কিনা সে বিষয়ে কোন তথ্য ইরান প্রকাশ করেনি।

— আল হাদাথ
(hn) @SorwarAlam
Media is too big
VIEW IN TELEGRAM
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি বাহিনীর একটি 'হার্মিস-৪৫০' ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে।

​হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনাতা শহরের আকাশে ড্রোনটি ওড়ার সময় সেটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানা হয়।

​(hn) @SorwarAlam
1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে মিডিয়াতে ইরান সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। সে বিষয়টির বিস্তারিত নিয়ে আমাদের বিশেষ আয়োজন আসছে...

তার কথার এক পর্যায়ে তিনি ইরানিদের জানোয়ার বলেছেন।
প্রশ্ন: ইরানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কী?

ট্রাম্প: আমার হাতে ক্ষমতা থাকলে আমি কী করতাম? ওদের তেল নিয়ে নিতাম, কারণ এটা নেওয়ার জন্যই পড়ে আছে। ওরা কিচ্ছু করতে পারত না।

দুর্ভাগ্যবশত, আমেরিকানরা চায় আমরা দেশে ফিরে আসি। আমার ওপর ছেড়ে দিলে, আমি তেলটা নিয়ে নিজের কাছে রেখে দিতাম, প্রচুর টাকা বানাতাম আর ইরানের জনগণের দেখভালও এখনকার চেয়ে অনেক ভালোভাবে করতাম।


প্রশ্ন: যুদ্ধের লক্ষ্য কি সরকার পরিবর্তন? আপনারা কি বিক্ষোভকারীদের অস্ত্র দিচ্ছেন?

ট্রাম্প: ওদের কাছে তো বন্দুক নেই। আমরা কিছু বন্দুক পাঠিয়েছিলাম, কিন্তু যাদের সেগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল—আমি কিন্তু আমার লোকদের আগেই বলেছিলাম যে এমনটাই ঘটবে, ঠিক যা বলেছিলাম তাই হয়েছে—তারা বন্দুকগুলো নিজেদের কাছেই রেখে দিয়েছে।

তারা বলেছে, ‘কী সুন্দর বন্দুক, এটা আমার কাছেই রেখে দিই।’ নির্দিষ্ট ওই লোকগুলোর ওপর আমি খুবই বিরক্ত, আর এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে।


প্রশ্ন: আগামীকাল সন্ধ্যা ৮টায় কি হরমুজ প্রণালি খোলার চূড়ান্ত ডেডলাইন?

ট্রাম্প: হ্যাঁ। ওদের প্রস্তাব মোটেও যথেষ্ট নয়।

প্রশ্ন: যেসব আমেরিকান এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন?

ট্রাম্প: তারা বোকা। কারণ যুদ্ধটা শুধু একটা কারণেই হচ্ছে: ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।


প্রশ্ন: ইরানের সামরিক শক্তি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

ট্রাম্প: আমার মতে, ইরান মোটেও শক্তিশালী কিছু নয়, আর সেটা আমরা খুব শিগগিরই দেখতে পাব।

প্রশ্ন: আপনারা কি ৪৫ দিনের কোনো যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছেন?

ট্রাম্প: যুদ্ধবিরতি যদি কাউকে করতে হয়, সেটা শুধু আমিই করব। আমি কোনো যুদ্ধবিরতির কথা বলিনি, তবে ওরা খুব করে একটা যুদ্ধবিরতি চাইছে।


প্রশ্ন: ইরানের ব্রিজ বা পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো কি যুদ্ধাপরাধ হবে না?

ট্রাম্প: ওরা নিজেদের বিক্ষোভকারীদেরই হত্যা করে। ওরা একেকটা জানোয়ার, আর আমাদের ওদের থামাতে হবে। ওরা ৪৫,০০০ বিক্ষোভকারীকে হত্যা করেছে।

ওদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া যাবে না। সেটা হতে দেওয়াই বরং যুদ্ধাপরাধ।

বিষয়টা খুব সোজা। ওরা পারমাণবিক অস্ত্র চায়, অনেক দিন ধরেই সেই চেষ্টা করে যাচ্ছে।

সংকলন ও অনুবাদ : টিম সরোয়ার
​(hn) @SorwarAlam
1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেয়াই যুদ্ধাপরাধ। - ট্রাম্প

​(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইরানের ব্রিজ ও পাওয়ার প্লান্টে হামলা যুদ্ধাপরাধ হবে কিনা?

ট্রাম্প : ওরা জানোয়ার, একমাসে ৪৫,০০০ বিক্ষোভকারীকে হত্যা করেছে।

​(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইরানি জনগণ অস্ত্র হাতে পাওয়া মাত্রই লড়াই শুরু করবে।

তারা যদি আমাদের পাঠানো অস্ত্র পেত, তাহলে ইরান ২ সেকেন্ডে পড়ে যেত!

​(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মার্কিন এফ-১৫ ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্প!

তুমি যখন হাজার হাজার আক্রমণাত্মক ফ্লাইট করবা। তখন একটা দুইটা গুলি খাইতে পারো।

ইরানিরা এখানে একটু ভাগ্যবান ছিল, যুদ্ধে মাঝেমধ্যে ভাগ্য সাথে থাকতে হয়।

​(hn) @SorwarAlam
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
* ইরানের পুলিশ বিভাগ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে মার্কিন বিমানসেনা উদ্ধার অভিযানের সময় তাদের হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে মাঝারি পাল্লার অস্ত্র দিয়ে পাল্টাহামলা চালাতে দেখা গেছে।

* ভিডিওটিতে নিরাপত্তা বাহিনীকে বিধ্বস্ত দুটি সি-১৩০ হারকিউলিস বিমানের ধ্বংসাবশেষ তল্লাশি করতে দেখা যায়।

* তল্লাশিকালে ইরানি বাহিনী সেখান থেকে মার্কিন পাইলটদের পরিচয়পত্র এবং ইসরায়েলে তাদের অস্থায়ী বসবাসের অনুমতিপত্র উদ্ধার করেছে।

— মিডল ইস্ট স্পেক্টেটর
(hn) @SorwarAlam
* ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।

* ইরানি সামরিক কমান্ডারদের ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

* সম্প্রতি ইরান ১৮টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে— যার মধ্যে অ্যাপল, গুগল, মেটা এবং এনভিডিয়া-র মতো জায়ান্ট কোম্পানি রয়েছে।

* ইরানের দাবি, মার্কিন এবং ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা ও গোয়েন্দা নজরদারিতে এই এআই এবং আইসিটি (ICT) অবকাঠামোগুলোকে ব্যবহার করছে।

* বিশেষ করে আবুধাবিতে অবস্থিত মেগা এআই ডেটা সেন্টার ‘স্টারগেট'-কে 'সম্পূর্ণ ধ্বংস' করার সরাসরি হুমকি দিয়েছে তেহরান।

* হিজবুল্লাহ এবং আইআরজিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, শত্রু পক্ষ যদি ড্রোন ও এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের নেতাদের টার্গেট করা বন্ধ না করে, তবে এসব কেন্দ্র বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

— প্রেস টিভি
(hn) @SorwarAlam
ইরানের হয়ে গোয়েন্দাগিরির সন্দেহে ৪ জন ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করছে ইসরায়েলি আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত।

​(hn) @SorwarAlam
* তেহরানের পশ্চিমাঞ্চল থেকে আমেরিকা ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২৩৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ।

* গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৩ জনকে ইতিমধ্যে আদালতের রায়ের ভিত্তিতে কারাগারে পাঠানো হয়েছে।

* পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার মতো বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

* গত কয়েক মাস ধরে ইরানজুড়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যুক্ত নেটওয়ার্কগুলো চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে।

— প্রেস টিভি
(hn) @SorwarAlam
হাইফার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস স্টেশনের কমান্ডার কোবি মিজরাহি বলেন, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফার একটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দমকল বাহিনী কাজ করছে। রাতভর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
1
হরমুজ প্রণালী স্বাভাবিক না হলে এবং বিশেষ করে কাতারের গ্যস সরবরাহ পুরোপুরি সচল না হলে হিলিয়াম গ্যাসের ঘাটতি দেখা দেবে। ইতোমধ্যে ঘাটতির উঁকিঝুঁকি পরিলক্ষিত হচ্ছে। সবচেয়ে বড় ক্রাইসিসে পড়বে মেডিকেল সেক্টর।

এমআরআই মেশিনকে আল্ট্রা কুল রাখতে হিলিয়াম গ্যাস লাগে। এটা ছাড়া মেশিন স্বাভাবিক থাকবে না। স্ক্যানিং সম্ভব হবে না।

এই হিলিয়াম গ্যাসের এক তৃতীয়াংশ আসে কাতার থেকে, হরমুজ প্রণালী দিয়ে। কাতার এবং হরমুজ প্রণালী অস্বাভাবিক অবস্থায় থাকার কারণে হিলিয়াম গ্যাসের সরবরাহও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এরকম অবস্থা অব্যাহত থাকলে কয়েকদিনের ভেতর শুনতে পারবেন, হিলিয়াম গ্যাসের কারণে আপাতত এমআরআই সার্ভিস বন্ধ।

বিপর্যয় ঘনীভূত হচ্ছে।


কপি