GAZA LIVE
3.33K subscribers
29.3K photos
20.8K videos
56 files
511 links
All Time Gaza Update News
Download Telegram
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ে ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের থাকার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ইসরায়েলি চ্যানেল ১২
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আজ শেষ বিকেলে ইরানের হামাদানে অবস্থিত বিপ্লবী গার্ডের ঘাঁটিতে মার্কিন/ইসরাইলি বিমান হামলা।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইরানের হামাদানের টেলিযোগাযোগ কমপ্লেক্সে হামলা চালানো হয়েছিল।
#BREAKING বাগদাদে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতা।
GAZA LIVE
#BREAKING বাগদাদে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতা।
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশে ৫টি মিসাইল হামলা।

এই হামলায় ৪ জন আহত হওয়ার খবর দিয়েছে ইরাকের নিরাপত্তা মিডিয়া সেল।

সূত্র: আল জাজিরা
মোজতাবা খামেনেয়ী এখন রাশিয়া আছেন বলে দাবি করেছে কুয়েতি গণমাধ্যম।

মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ীকে গোপনে রাশিয়া নেওয়া হয়েছে এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে দাবি করেছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম Al‑Jarida.

এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখনো রাশিয়াতেই চিকিৎসাধীন আছেন।

তবে এই তথ্য এখনো অন্য কোন মাধ্যম থেকে নিশ্চিত করা যায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে শুধু নিশ্চিত হয়েছে যে, তিনি যুদ্ধের শুরুতে হওয়া হামলায় আহত হয়েছিলেন।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা বলেছেন, খামেনি আহত হলেও নিরাপদ আছেন এবং একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন।
5
#EXCLUSIVE ইরান থেকে দূরে সরে গেছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী।

নতুন চীনা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে,
👉 মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln ইরানের উপকূল থেকে সরে গিয়ে বর্তমানে ওমানের সালালহ উপকূলের কাছে অবস্থান করছে।

জাহাজটি এখন উপকূলীয় পাহাড়ি এলাকার আড়ালে আছে।

আগে এটি ইরানের উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ছিল, কিন্তু এখন সেটি ১,১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে।

👉 এদিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী USS Gerald R. Ford-ও অবস্থান পরিবর্তন করেছে।

এটি এখন লোহিত সাগরে আরও দক্ষিণে সরে গিয়ে সৌদি আরবের জেদ্দাহ উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

এর আগে চলতি সপ্তাহে ইরান দাবি করেছিল মার্কিন এই দুই রণতরীকে আরব সাগর থেকে পিছিয়ে দিয়েছে তারা, বিপরীতে যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করেছিল।

কিন্তু নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, রণতরী দুটি সত্যিই তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লার বাইরে অবস্থান করছে।

@SorwarAlam[mh]
আরব আমিরাতের দুবাইতে ইরানের ড্রোন হামলার তথ্য শেয়ার করার কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু অ্যাডমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা সংক্রান্ত ঘটনার ভিডিও ধারণ করা বা সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে কয়েকজন বিদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

Source: Financial Times
@SorwarAlam[mh]
1
ইরান যুদ্ধ নব্বইয়ের দশকের উপসাগরীয় যুদ্ধের পর উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা ডেকে আনতে পারে, বিশেষ করে যদি হরমুজ প্রণালি বন্ধ থাকে।

প্রণালিটি দুই মাস বন্ধ থাকলে কাতার ও কুয়েতের জিডিপি ১৪ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের কিছু তেল রপ্তানির পথ পরিবর্তন করতে পারলেও তাদের জিডিপি ৩ থেকে ৫ শতাংশ কমতে পারে।

সূত্র : ব্লুমবার্গ
জর্ডানে মার্কিন দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে তাদের এই সিদ্ধান্ত, সকল মার্কিন নাগরিককে জর্ডান ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
ইরাকের বাগদাদের মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতে চলছে ইরাকি মিলিশিয়াদের হামলা।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরাকি মিলিশিয়াদের ড্রোন উৎক্ষেপনের ভিডিও প্রকাশিত হয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে কুর্দি সশস্ত্র গোষ্ঠির ঘাঁটিতে ভারী বোমাবর্ষণ। ​
কুয়েতের আলী আলসালিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় ইতালির একটি নজরদারি ড্রোন ধ্বংস হয়েছে।

ধ্বংস হওয়া ড্রোনটি ছিল MQ‑9A Predator, যার মূল্য প্রায় ৩০–৩৫ মিলিয়ন ডলার।

এটি ইতালির Italian Task Force Air-এর অধীনে পরিচালিত হচ্ছিল।

ড্রোনটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি মিশনে ব্যবহৃত হতো এবং IS-বিরোধী অভিযানে সহায়তা করছিল।

তবে এই হামলায় কোনো ইতালীয় সেনাসদস্য আহত হয়নি।
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলচলা পাহারা দিতে শীঘ্রই নতুন জোটের ঘোষণা দিতে চলেছে যুক্তরাষ্ট্র।

- ওয়াল স্ট্রিট জার্নাল
বাগদাদে একটি মার্কিন রসদ সরবরাহ ঘাঁটিতে ৫টি কাতইউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

-আল জাজিরা
ট্রাম্প শিল্পোন্নত জি-৭ দেশের নেতাদের জানিয়েছেন, তার কিছু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, এবং তিনি খুব দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান।

- আলজাজিরা
ইউরোপীয়ান কিছু কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ইরানের সক্ষমতা ধ্বসিয়ে দিয়েছেন, এটা বাগাড়ম্বর।

হয়তো এই দাবী করে ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করবার পথ তৈরী করছেন।

- ব্লুমবার্গ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু করতে আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে আহ্বান করেছেন ট্রাম্প।

তিনি বলেন, যে সকল দেশ তেল রপ্তানির মাধ্যমে উপকৃত হয়, এবং যারা তেল গ্রহণ করে, তাদের অবশ্যই যুদ্ধে অংশ নেয়া উচিত।
লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে শত্রুদের সাথে তথ্য আদান-প্রদানের অভিযোগে ইরান ৫০০ জনকে গ্রেপ্তার করেছে বলে রোববার জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান।

পুলিশপ্রধান আহমাদরেজা রাদান জানান, সন্দেহভাজনদের কেউ কেউ হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সরবরাহ করেছে অথবা হামলার স্থানগুলোর ভিডিও ধারণ করে তা পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র : রয়টার্স