Brain Wash Tips
14.6K subscribers
48 photos
11 videos
23 files
111 links
আসসালামু আলাইকুম | বর্তমানে Automation এর যুগে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে আপনার পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় । তাই Ai কে কামলা বানিয়ে বাঙলায় স্কিল ডেভেলপ করা শিখানো হবে আমদের
এই চ্যানেলে
Channel 👉 https://youtube.com/@brainwashtips
Download Telegram
Car Crashes.pdf
103.9 KB
Car Crashing Prompt
👍106🔥2
Admin 👉 @Mainuddin2973
2
VEO 3 তে Prompt লেখার গাইডলাইন (Structure + Example)

Prompt তৈরির ধাপসমূহ :

১. দৃশ্যের বিবরণ (Scene description):
গল্পের মধ্যে- কি ঘটছে, কে আছে, কেমন আবহ_ এই অংশে আপনি মোট দৃশ্যটি এক বা দুই বাক্যে সংক্ষেপে তুলে দিবেন।

২. ভিজ্যুয়াল স্টাইল (Visual style):
ভিডিওটা দেখতে কেমন হবে? উদাহরণ: সিনেমাটিক, রিয়ালিস্টিক, অ্যানিমেটেড, সুররিয়াল ইত্যাদি।

৩. ক্যামেরা মুভমেন্ট (Camera movement):
ক্যামেরা কিভাবে চলবে? যেমন: স্লো জুম, স্টেটিক শট, ট্র্যাকিং শট, এয়ারিয়াল প্যান।

৪. মূল বিষয়বস্তু (Main subject):
গল্পের বা দৃশ্যের কেন্দ্রীয় চরিত্র বা বস্তুটি কে বা কি? সে কী করছে?

৫. পেছনের সেটিং/লোকেশন (Background setting):
এই ঘটনা কোথায় ঘটছে? উদাহরণ: একটি জংগলে ভিতর, গ্রামের মসজিদের পাশে, ভবিষ্যতের কোনো ল্যাবে।

৬. আলো এবং আবহ (Lighting / Mood):
আলো কেমন হবে? আবহটা কি রোমান্টিক, গাঢ়, থ্রিলিং, নাকি উজ্জ্বল?

৭. শব্দ / সাউন্ড (Audio cue):
যদি নির্দিষ্ট কোনো শব্দ/গান চান, যেমন পাখির ডাক, বৃষ্টির শব্দ, কোনো নির্দিষ্ট মিউজিক।

৮. রঙের প্যালেট (Color palette):
প্রধান রঙগুলো কি হবে? যেমন উষ্ণ সোনালী, ঠান্ডা নীল, মিউটেড আর্থ টোন।

৯. ডায়ালগ বা শব্দ (Dialog / Background Noise):
কোনো সংলাপ বা Background শব্দ থাকলে লিখে দিন।

১০. সাবটাইটেল ও ভাষা (Subtitles and Language):
ভিডিওতে সাবটাইটেল থাকবে কি না, এবং ভাষাগত নির্দেশনা (যেমন — ইংরেজি সাবটাইটেল সহ বাংলা সংলাপ)।

একটি সম্পূর্ণ বাংলা প্রম্পট উদাহরণ
🔶 প্রম্পট পরিকল্পনা (Prompt Plan):
দৃশ্যের বিবরণ: রাতের অন্ধকারে, এক স্মোকি সিলভার চুলওয়ালা স্টাইলিশ পুরুষ যিনি কালো সাটিন কিমোনো ও স্ফটিকের কানের দুল পরেছেন, তিনি একটি প্রাচীন ঝর্ণার পাশে ধোঁয়া-মাখা সাউনা পুলে বসে আছেন।
তার পাশে এক শান্ত ও ধোঁয়াবিলাসী প্যাথন ধীরে ধীরে জলের ওপর ভেসে আছে।
চারপাশে গ্রীক-পুনর্জাগরণ ভাস্কর্য ও সাদা মার্বেলের বড় হাতে খোদাই করা লাল টেরাকোটা ফুলদানি।
ভিজ্যুয়াল স্টাইল:
আর্ট হাউজ ফ্যান্টাসি ফিল্মের মতো, স্যাচুরেটেড শ্যাডো, ধোঁয়া ও প্রতিফলন।
ক্যামেরা মুভমেন্ট:
সৌর বিকিরণের মতো ধীর সুইপে জলের সমতল থেকে উঠে মুখের ক্লোজআপ, চোখের দিকে ধীরে জুম-ইন।
মূল বিষয়বস্তু:
পুরুষ ক্যামেরার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন, মুখে হালকা রহস্যের ছায়া, পাশে ধীরে ভেসে থাকা প্যাথন।
পেছনের সেটিং:
পাথরের প্রাচীন সাউনা পুল, চারদিকে পুনর্জাগরণ ভাস্কর্য, এবং পেছনে মৃদু বাষ্পে ঢাকা পরিবেশ।
আলো ও আবহ:
ধোঁয়ার মধ্যে দিয়ে আসা মাটির তেলের বাতির আলো, মুখে নরম সাইড লাইট, সার্বিকভাবে একটি গাঢ় অথচ মোহময় পরিবেশ।
সাউন্ড:
মৃদু থার্মাল হিউমিং ও ধীরে চলা ইথেরিয়াল জ্যাজ ট্র্যাক, মাঝে মাঝে জলের ফোঁটার আওয়াজ।
রঙ:
ছাই রূপালি, জ্বলন্ত মাটি লাল, হালকা ধোঁয়াটে সোনালী ঝিকিমিকি।
সংলাপ (ভয়েসওভার):
“আমি কিছুতেই থামি না... শুধু অর্থহীন নীরবতা ছাড়া।”
সাবটাইটেল:
নাই (মুখের অভিব্যক্তিই গল্প বলে দেয়)

🎬 চূড়ান্ত বাংলা প্রম্পট (Complete Prompt):
রাতের রহস্যময় নিস্তব্ধতায়, এক স্মোকি সিলভার চুলের স্টাইলিশ পুরুষ কালো সাটিন কিমোনো ও স্ফটিক কানের দুল পরে একটি ধোঁয়াচ্ছন্ন প্রাচীন সাউনা পুলে বসে আছেন। তার পাশে একটি শান্ত প্যাথন ধীরে ধীরে জলের ওপর ভেসে আছে। চারপাশে গ্রীক-পুনর্জাগরণ শৈলীর ভাস্কর্য এবং সাদা মার্বেলের লাল টেরাকোটা ফুলদানি। ক্যামেরা ধীরে জলের সমতল থেকে উঠতে উঠতে তার মুখে জুম-ইন করে—যেখানে সে ক্যামেরার চোখে চোখ রেখে স্থির তাকিয়ে আছে। আলো জ্বলে উঠছে মাটির তেলের বাতিতে, মুখে পড়ছে হালকা সাইড লাইট। ব্যাকগ্রাউন্ডে বাজছে ধীরে চলা ইথেরিয়াল জ্যাজ ট্র্যাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে জলের ফোঁটার শব্দ। চারপাশের রঙ—ছাই রূপালি, টেরাকোটা লাল, ও ধোঁয়াটে সোনালী ঝিকিমিকি। পুরুষটি বলে ওঠে, গভীর স্বরে—
“আমি কিছুতেই থামি না... শুধু অর্থহীন নীরবতা ছাড়া।”
32👍4
Untitled document.pdf
38.1 KB
Yellow chickess prompt
6
Ai ভিডিও মনিটাইজ হবেনা ।
সাম্প্রতিক ইউটিউব পলিসিতে ২ টি নতুন আপডেট এসেছে ।
এতে করে আপনার চ্যানেলে কি প্রভাবে পড়বে বা
Ai ভিডিও কি মনিটাইজ হবেনা ??
এ নিয়ে ইদানিং অনেকের কমেন্ট ও ম্যাসেজ দেখতে পাচ্ছি -
এখানে দ্বিতীয় আপডেট নিয়ে আপনাদের যত মাথা ব্যাথা
বিস্তারিত ;
Update To YouTube Partner Program Monetization Policies:
এখানে বলা হয়েছে ,
* YouTube সব সময়ই Original এবং Authentic (প্রকৃত) কন্টেন্টকে গুরুত্ব দিয়ে আসছে।
তাই তারা Mass-Produced ও Repetitious কন্টেন্টের বিরুদ্ধে কঠোর হচ্ছে ।
এখানে বলা হচ্ছে-
১৫ জুলাই ২০২৫ থেকে তারা Inauthentic কন্টেন্ট
শনাক্ত করার জন্য তাদের গাইডলাইন আরও উন্নত করছে।
নতুন আপডেটে, Mass-produced (ব্যাপক পরিমাণে তৈরি) এবং "Repetitious" (একই ধরনের বা পুনরাবৃত্তিমূলক) কন্টেন্টকে আরও কঠোরভাবে দমন করা হবে।
*এবার আসি কোন ধরনের চ্যানেল বা কন্টেন ঝুকিতে থাকবে ?
১। যেসব চ্যানেল অন্যের কন্টেন্ট সামান্য পরিবর্তন করে বা কোনো
ধরনের ভ্যালু অ্যাড না করে আপলোড করে।
তবে যারা সৎভাবে, নিজস্ব আইডিয়া দিয়ে ভিডিও বানিয়ে কষ্ট করে চ্যানেল চালাচ্ছেন
তাদের জন্য এটা ভালো দিক।
২। একই টেমপ্লেট বা ফর্মুলা ব্যবহার করে তৈরি করা প্রচুর ভিডিও, যেখানে নতুনত্ব নেই।
যেমন ঃ একই format বা voiceover দিয়ে ১০০টা Top 10 ভিডিও বানানো (যেমন: Top 10 richest, Top 10 facts)
৩। কোনো কোম্পানি বা এজেন্সি থেকে একই টাইপ ভিডিও হাজার হাজার চ্যানেলে একসাথে আপলোড করানো।
৪। খুব নিম্নমানের এবং কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি করা ভিডিও, যেগুলো ( Low Effort)এর আন্ডারে পরে ।
৫। একই ভিডিও সামান্য কিছু পরিবর্তন করে বারবার আপলোড করা।
৬। কম্পিউটার বা রোবটিক ভয়েস দিয়ে তৈরি করা স্লাইড-শো ভিডিও,
যেখানে নিজের কোন ভয়েস নেই ফেস নেই ।
৭। বর্তমানে ট্রেন্ডিং এ শুধু মাত্র ৮ সেকেন্ডের ভিডিও ডাউনলোড করলাম
আর আপলোড করে দিলাম ,
তবে হ্যাঁ যদি কয়েকটি ক্লিপ কে এডযাষ্ট করে কন্টেনে ভ্যালু আনতে পারেন বা একটা স্টোরি বা গল্পতে রুপ দিতে পারেন , আপনার ভিডিও থেকে
মানুষ কে কিছু শিক্ষা দিতে পারেন ওই কন্টেন ও কোন সমস্যা হবেনা ।
আর এগুলো YouTube এর Ai Automatic Detect করে ।
উপরোক্ত বিষয় গুলো শুধু Ai Content এর ক্ষেত্রে প্রযোজ্য নয়
যে কোন Content এর বিষয়ে প্রযোজ্য ।
যারা Ai Video monetize দিবেনা বলে
কান্নাকাটি করতেছে
আশা করি, এই পোস্টটি আপনাদের সকল বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে।
এবং আপনাদের মতামত থাকলে জানাতে পারেন।
Brain Wash Tips ফেসবুক এবং YouTube Channel এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
#YouTubeUpdate2025 #YouTubePolicy #YPPUpdate #ContentCreator #Bangladesh
20🔥2