জ্ঞান - Knowledge
2K subscribers
1.27K photos
21 videos
11 files
462 links
🙂🙂🙂
Download Telegram
দুইটা সিম্পল অভ্যাস আপনার জীবনের অধিকাংশ সমস্যার সমাধান করতে পারে।

১. ঠিকমতো, সময়মতো ও যথাযথ ঘুম।
২. ঠিকমতো, সময়মতো ও যথাযথ খাওয়া।

খেয়াল করে দেখেন, আপনার জীবনের বহু রোগ ও সমস্যার মূল এই দুটো বিষয়।

যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয় খেয়াল করে দেখবেন, তাদের এই দুটো জিনিস ঠিকঠাক।
😱1
💥 মানসিক চাপ: বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও ব্যবস্থাপনা

🔘 মানসিক চাপ (Stress) মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া যা দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও পরিস্থিতির কারণে উদ্ভূত হয়। এটি শরীরের "ফাইট-অর-ফ্লাইট" প্রতিক্রিয়া হিসেবে কাজ করে, যা আমাদের সমস্যার মুখোমুখি হতে সাহায্য করে। তবে দীর্ঘমেয়াদী মানসিক চাপ ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

🔘 মানসিক চাপ কী?
মানসিক চাপ এমন একটি প্রতিক্রিয়া যা আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস-পিটুইটারি-অ্যাড্রেনাল (HPA) গ্রন্থিকে সক্রিয় করে। চাপের সময় শরীর থেকে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়, যা আমাদের শক্তি ও সজাগতা বাড়ায়। স্বল্পমেয়াদে এটি উপকারী হতে পারে, তবে যখন মানসিক চাপ দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

মানসিক চাপ বা স্ট্রেস বিভিন্ন ধরণের হতে পারে এবং প্রতিটি ধরণের চাপের প্রকৃতি ও প্রভাব আলাদা। আমাদের দৈনন্দিন জীবনে নানা পরিস্থিতির কারণে মানসিক চাপের সম্মুখীন হতে হয়, এবং এই চাপের প্রকারভেদ জানা থাকলে তা মোকাবিলা করা সহজ হয়।

🔘 মানসিক চাপের প্রকারভেদ:

মানসিক চাপ তিন প্রকারের হয়ে থাকে:
১. ইউস্ট্রেস (Eustress): ইতিবাচক চাপ, যা মানুষকে মোটিভেট করে এবং উন্নতির দিকে ধাবিত করে। উদাহরণস্বরূপ, নতুন কাজ শুরু করার উত্তেজনা বা পরীক্ষার জন্য প্রস্তুতি।

২. ডিস্ট্রেস (Distress): নেতিবাচক চাপ, যা দীর্ঘমেয়াদে মানুষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি হতাশা, উদ্বেগ এবং শারীরিক সমস্যার কারণ হতে পারে।

৩. ক্রনিক স্ট্রেস (Chronic Stress): দীর্ঘমেয়াদী চাপ যা দীর্ঘস্থায়ী হয় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এটি কর্মজীবনের চাপে, পারিবারিক সমস্যা বা আর্থিক অসুবিধার কারণে হতে পারে।

🔘 এছাড়া মানসিক চাপ মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায়:

১. আকস্মিক বা তীব্র চাপ (Acute Stress):
আকস্মিক চাপ হলো স্বল্পমেয়াদী মানসিক চাপ, যা হঠাৎ কোনো সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে সৃষ্ট হয়। উদাহরণস্বরূপ, পরীক্ষা নেওয়ার আগে বা নতুন কোনো কাজে যোগ দেওয়ার আগে এই ধরনের চাপ দেখা দেয়। এটি সাধারণত দ্রুত শেষ হয় এবং আমাদের ফাইট-অর-ফ্লাইট প্রতিক্রিয়াকে সক্রিয় করে। যদিও স্বল্পমেয়াদে এটি উপকারী হতে পারে, অতিরিক্ত তীব্র চাপ শারীরিক অস্বস্তি তৈরি করতে পারে যেমন মাথা ব্যথা, পেটের সমস্যা বা ঘুমের ব্যাঘাত।

২. ক্রনিক চাপ (Chronic Stress):
ক্রনিক বা দীর্ঘমেয়াদী চাপ হলো এমন মানসিক চাপ যা দীর্ঘ সময় ধরে চলে। আর্থিক সমস্যা, সম্পর্কের জটিলতা, বা দীর্ঘস্থায়ী কাজের চাপ ক্রনিক স্ট্রেসের উদাহরণ। এই চাপ দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, বা মানসিক সমস্যা যেমন বিষণ্নতা (Depression) এবং উদ্বেগ (Anxiety)।

৩. ট্রমাটিক বা ট্রমাজনিত চাপ (Traumatic Stress):
কোনো বড় দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা আঘাতজনিত ঘটনা যেমন দুর্ঘটনা বা হিংসার শিকার হওয়ার কারণে এই ধরনের চাপ সৃষ্ট হয়। এটি খুবই মারাত্মক এবং প্রায়ই পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD)-এর দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের চাপ মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রেই গুরুতর প্রভাব ফেলতে পারে এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে।

🔘 মানসিক চাপের প্রভাব:

১. শারীরবৃত্তীয় প্রভাব: দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে হৃদযন্ত্র, হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়।

২. মনোবৈজ্ঞানিক প্রভাব: মানসিক চাপ উদ্বেগ, বিষণ্নতা এবং মানসিক ক্লান্তি বৃদ্ধি করতে পারে। গবেষণা অনুসারে, দীর্ঘমেয়াদী মানসিক চাপ স্মৃতিশক্তি ও একাগ্রতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে (Cohen et al., 2007)।

৩. আচরণগত প্রভাব: মানসিক চাপের ফলে ব্যক্তি অস্বাস্থ্যকর অভ্যাস যেমন অতিরিক্ত খাওয়া, ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করতে পারে, যা স্বাস্থ্যগত জটিলতা বাড়ায়।

🔘 মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল:

মানসিক চাপ নিয়ন্ত্রণে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, যা ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সক্ষম।

১. ব্যায়াম: নিয়মিত শারীরিক কার্যকলাপ চাপ কমাতে সহায়ক, কারণ এটি শরীরে এন্ডোরফিন নিঃসরণ করে, যা প্রাকৃতিকভাবেই মেজাজ ভালো করে।

২. মাইন্ডফুলনেস ও ধ্যান(meditation): মাইন্ডফুলনেস অনুশীলন স্ট্রেস হরমোন কমাতে কার্যকর (Grossman et al., 2004) এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

৩. সামাজিক সংযোগ: পারিবারিক ও সামাজিক সম্পর্ক মানসিক সমর্থনের মাধ্যমে চাপ কমাতে সহায়ক হয় (Ozbay et al., 2007)।

৪. স্বাস্থ্যকর জীবনযাত্রা: স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রা মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
যখন আমরা দীর্ঘদিন ধরে চাপ অনুভব করি এবং তা সঠিকভাবে মোকাবিলা করতে পারি না, তখন এর ফলাফল হতে পারে:

১. বার্নআউট: দীর্ঘমেয়াদী চাপের ফলে আমরা মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, যা আমাদের কাজের মান এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।

২. দুর্বল ইমিউন সিস্টেম: দীর্ঘমেয়াদী চাপ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, যার ফলে সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি।

৩. হৃদরোগের ঝুঁকি: চাপের ফলে উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এবং অন্যান্য গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। (McEwen, 2007)


মানসিক চাপ জীবনের একটি স্বাভাবিক অংশ হলেও, এর দীর্ঘমেয়াদী প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা কৌশল অবলম্বন করা অত্যন্ত জরুরি। ব্যক্তি যদি নিয়মিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়, তবে মানসিক চাপের নেতিবাচক প্রভাব অনেকাংশে এড়ানো সম্ভব।

🔘 সূত্র
1. American Psychological Association. (2023). Stress effects on the body .Retrieved from [APA Website](https://www.apa.org)
2. Cohen, S., Janicki-Deverts, D., & Miller, G. E. (2007). Psychological stress and disease. JAMA, 298(14), 1685-1687.
3. Grossman, P., Niemann, L., Schmidt, S., & Walach, H. (2004). Mindfulness-based stress reduction and health benefits. Journal of Psychosomatic Research, 57(1), 35-43.
4. Ozbay, F., Johnson, D. C., Dimoulas, E., Morgan III, C. A., Charney, D., & Southwick, S. (2007). Social support and resilience to stress. Psychiatry (Edgmont), 4(5), 35.
5. McEwen, B. S. (2007). Physiology and neurobiology of stress and adaptation: Central role of the brain. Physiological reviews, 87(3), 873-904.

📍কন্টেন্ট :
রাফিসা তাসনিম
৩য় বর্ষ, মনোবিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
ও প্রাক্তন সহকারী কর্মকর্তা
আয়োজন বিভাগ,
বন্ধু।
স্ত্রীর সামনে মা'কে অসম্মান করবে না,মায়ের সামনে স্ত্রী কে অসম্মান করবেন না বা কথা শুনাবেন না,মানুষ মাত্রই ভুল যদি মায়ের ভুল হয় তবে আলাদা ভাবে উনাকে বলবেন মা আপনার এই কাজটা ঠিক হয় নাই ওরে(বউকে)আপনে একটু আদর করে কাছে টেনে নেন।আর বউর ভুল হলে তাকে ও আলাদা ভাবে বলবেন এবং ভুলের জন্য মা'য়ের কাছে মাফ চেয়ে নিয়ে দু'জনকে জড়ায় ধরে মিল করে দিবেন।বাহিরে যাওয়ার আগে মা'কে বলে যাবেন বাহিরে যাচ্ছি।বউকে নিয়ে কোথাও বের হলে বলবেন মা ওরে নিয়ে একটু বেরোচ্ছি এতে কি হবে বলেন তো আপনার মা ভাববে ছেলে এখনও তার আনুগত্য করে,আপনার এবং আপনার বউ এর প্রতি ভালো ধারনা তৈরি হবে।এক সপ্তাহে স্ত্রী কে নিয়ে বের হলে পরের সপ্তাহে মা,স্ত্রী, বোনকে নিয়ে বের হন।যেই সপ্তাহে মা'কে নিলেন না সেই সপ্তাহে বের হওয়ার আগে মা কে জিজ্ঞেস করবেন,মা আপনার কিছু লাগবে কি না!?বা বাহির থেকে আসার সময় মা-বোন পছন্দ করে এমন কিছু খাবার বা জিনিস পত্র নিয়ে আসলেন ইত্যাদি নানা পলিসি ম্যান্টেন করেই সংসার আগলে রাখতে হয়।এখানে আপনাকে দু'জন কেই ভালোবাসতে হবে,গুরুত্ব দিতে হবে।কাউকে ফালাইতে পারবেন না।
📌 🇮🇹 ইতালিতে Babysitter বা Childcare কাজের ভিসা – Step by Step Guide (2025)

👉 সাধারণত ইতালিতে “বেবি সিটার” নামক আলাদা ভিসা নেই — তবে ডোমেস্টিক/কেয়ার জব (যেমন Babysitter, caregiver, nanny) হিসেবে কাজ করার জন্য ওয়ার্ক ভিসা + রেসিডেন্স পারমিট লাগবে। এই ধরনের ভিসা Domestic work / caregiver work visa হিসেবেই বিবেচিত হয়।

---

🪪 ১) কীভাবে আবেদন করবে? (Step-by-Step)

1. চাকরি / স্পন্সর খুঁজবে

🇮🇹 ইতালি থেকে একটি নিয়োগপত্র (Employment Contract) বা স্পন্সরড কাজের অফার থাকা আবশ্যক — সাধারণত পরিবার, ন্যানি এজেন্সি বা employer থেকে।

✔️ কাজের চুক্তিতে অবশ্যই থাকা উচিত:
• কাজের সময়, বেতন (তালুক), কাজের ঠিকানা
• পরিবার / agency এর বিস্তারিত তথ্য

👉 এই নিয়োগপত্র ছাড়া আবেদন অনুমোদিত হয় না।

---

🛂 2. Employer ছাড়পত্র (Nulla Osta / Work Authorization)

• ইতালির employer (family/agency) Immigration office (Prefettura)’তে তোমার জন্য work authorization নিতে হবে।
• একবার অনুমোদন হলে তা ঐ দেশের ইতালির দূতাবাসে/কনসুলেটে পাঠানো হয়।

---

📄 3. Visa application (National Visa – D Visa)

• তোমার দেশে ইতালির Embassy / Consulate-তে আবেদন করতে হবে।
• আবেদন করার জন্য দরকার:
✔️ বৈধ Passport (6 মাস+ মেয়াদ)
✔️ নিয়োগপত্র ও authorization copy
✔️ Photo, application form
✔️ স্বাস্থ্য বীমা ও অন্যান্য ডকুমেন্টস

---

🎯 4. ভিসা অনুমোদন ও দেশ যাত্রা

✔️ ভিসা মিলে গেলে তুমি ইতালিতে যেতে পারবে।
✔️ ৮ দিন ভিতরে ইতালিতে পৌঁছালে “Permesso di Soggiorno” (Residence Permit) নিতে হবে। এটি তোমাকে সেখানে কাজ ও থাকার অনুমতি দেয়।

---

💡 ২) কোন ধরনের ভিসা হয়ে থাকে?

🔹 Domestic / Babysitter / Caregiver Visa

👉 Italy অতিরিক্ত কাউন্ট ছাড়া (quota free) প্রায় ১০,০০০ domestic worker + babysitter slots দিয়েছে — বিশেষত যত্ন/কেয়ার কাজের জন্য।

➡️ তাই এখন DOMESTIC WORK VISA (যাতে Babysitter/Nanny/Caregiver অন্তর্ভুক্ত) পেলেও আবেদন করতে পারে।

---

💼 ৩) যোগ্যতা ও কোনো প্রয়োজনীয়তা

✔️ শুধুমাত্র বয়স-লক্ষ্য নেই তবে work contract ও employer sponsor থাকতে হবে
✔️ সাধারণত কিছু অভিজ্ঞতা/ দক্ষতা থাকলে সুবিধা হয়
✔️ পাসপোর্ট, ছবি, স্বাস্থ্য বীমা, clean criminal record ভালোভাবে প্রস্তুত রাখা উচিত
✔️ Italian language knowledge থাকলে advantage হয় (অনলাইন বা offline course করে শিখতে পারো)

---

💰 খরচ ও Processing Time

📌 Visa fee সাধারণত €100-€116 এর মধ্যে হতে পারে (প্রায় ভিসা ফি)।
📌 প্রসেসিং সময় সাধারণত 2-3 সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে — embassy workload অনুযায়ী।

---

📌 জরুরি তথ্য

🔹 Schengen Short Term visa নিয়ে বেবি সিটার হিসেবে কাজ করলে তা আইনসম্মত নয় — উচিত ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করা।

🔹 বিদেশেই Italian Embassy/Consulate এ আবেদন করেই অনুমতি নিতে হবে।

--

---

🇮🇹 ইতালিতে বেবি সিটার / nanny কাজের জন্য ভিসা নিন – Step by Step Guide

📌 ইতালিতে Babysitter বা nanny হিসেবে যেতে চাইলে আলাদা ভিসা নাই — বরং Domestic/Caregiver Work Visa লাগবে।
📍 Employers/Family বা Agency থেকে নিয়োগপত্র নিতে হবে।
📍 Italy Immigration office থেকে work authorization দিয়ে তারা এটাকে Embassy-তে পাঠাবে।
📍 তার পর তোমার দেশে গিয়ে D-Visa তে আবেদন করবে।
📍 Italy পৌঁছানোর ৮ দিনের মধ্যে residence permit নিতে হবে।

🔷 বিস্তারিত জানতে প্রশ্নে inbox করুন 📥
নুন খাচ্ছেন, তবে সঠিকটি বেছে নিচ্ছেন কি? থাইরয়েড বা খনিজের ঘাটতিতে কোনটি বাছবেন?

কাঁচা স্যালাড হোক বা রান্না খাবার— এক চিমটে নুন ছাড়া সবই স্বাদহীন। তবে শুধু স্বাদের কথা ভেবেই নুন খাচ্ছেন কি? তা হলে এ বার আর একটু বেশি ভাবা দরকার। যে সাদা নুন সব সময় সব খাবারেই ব্যবহৃত হয়, তাকে বলে টেবিল সল্ট। তবে এর বাইরেও নুনের বৈচিত্র কম নেই। সৈন্ধব লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট, রক সল্ট, সি সল্ট, কালো নুন— এত রকমের নুন কোন কাজে লাগে, ভেবে দেখেছেন কি?

মুম্বইয়ের পুষ্টিবিদ লভনীত বাত্রা বাতলে দিলেন, কোন নুন স্বাস্থ্যে কেমন প্রভাব ফেলে। থাইরয়েড হলে বা শরীরে খনিজের ঘাটতি পূরণে কোন নুন খাওয়া চলে। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে, পুষ্টিবিদ বলছেন, ‘‘ভুল নুন খাওয়া এখনই বন্ধ করুন।’’

ভুল বাদ দিতে হলে, জানতে হবে, সঠিকটা কী। লভনীত জানাচ্ছেন, কোন নুনের কী গুণ, কখন কোনটি খাওয়া দরকার।

💥 সাদা নুন:খাওয়ার টেবিলে যে সাদা নুন থাকে, সেটি নানা রকম প্রক্রিয়াকরণে তৈরি। খনিজের মাত্রাও কম থাকে এতে। তবে আয়োডিনের ঘাটতি পূরণে এই নুন ভাল। থাইরয়েডের মাত্রার হেরফের হলেও, এই নুন খাওয়া চলে।

💥 হিমালয়ান পিঙ্ক সল্ট: লালচে দেখতে এই নুন খনিজে পূর্ণ। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ক্যালশিয়ামের অভাব দূর করতে এটি বিশেষ কার্যকর। ফলে শরীরে খনিজের অভাব ঘটলে তালিকায় জোড়া প্রয়োজন এই নুনটি।

💥 কালো নুন: হালকা টক স্বাদের নুনটি চাট, মুখরোচক খাবারে ব্যবহার করা হয়। এটি হজমের জন্য ভাল। সালফার থাকে এমন নুনে, যা পেটের পক্ষে উপকারী। এই ধরনের নুনের চড়া গন্ধও থাকে। নুনটি ব্যবহার করলেও, স্বল্পমাত্রায় করাই ভাল।

💥 সি সল্ট বা সামুদ্রিক নুন: সমুদ্রের জল বাষ্পীভূত করে এই ধরনের নুন তৈরি হয়। এতে প্রচুর প্রাকৃতিক খনিজ থাকে। তবে সঠিক ভাবে প্রক্রিয়াকরণ না হলে, বা গুণমান খারাপ থাকলে কখনও কখনও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় এই নুনে। তবে মোটের উপর এটিও উপকারী।

#healthtips
#lifestyle
সুস্থ থাকার ৩০টা নিয়ম, যা সবার(নন ডায়বেটিক) মানা উচিতঃ

১)সকাল ৭টার মধ্যে ঘুম থেকে ওঠা
২)রাত ১১টার মধ্যে ঘুমিয়ে পড়া
৩)সকালে খাওয়ার আগে অন্তত ২-৩ কিলোমিটার হেটে নেয়া
৪)হাটা থেকে বাসায় ফিরে অন্তত ১ চা চামচ এপল সিডার ভিনেগার+লেবুর রস খালি পেটে খাওয়া।
৫)প্রতিবেলা খাবার কিছুক্ষন আগে সামান্য আদা ও যষ্টিমধু পানিতে মিশিয়ে খেয়ে নেয়া।
৬)সকালে ওঠার প্রথম তিন ঘন্টা যথাসম্ভব খালি পেটে থাকা এবং শুধু পানি পান করা
৭)সকালের নাশতায় যথেষ্ট প্রোটিন-২-৪টা ডিম/ ২-৩ পিস মাছ বা গোশত অথবা ১৩০-১৫০ গ্রাম ছোলা এবং ৫০ গ্রাম বাদাম রাখা
৮)বাসা থেকে সমস্ত প্যাকেটজাত-বোতলজাত ফ্যাক্টরি মেইড প্রসেসড ফুড বের করে দেয়া
৯)দিনে ১-২ গ্রাম ভিটামিন সি খাওয়া, সাথে ২০০ আইইউ ভিটামিন ই।
১০)কার্বোহাইড্রেট হিসেবে নিয়মিত নন রিফাইন্ড হোল গ্রেইন খাওয়া। বাদামী চাল, যবের ছাতু/যব, ছোলাবুট, ডাল, ভাতের মাড়, রোল্ড ওটস, মিষ্টি আলু, গাজর হচ্ছে ভাল কার্বোহাইড্রেট সোর্স।
১১)যাবতীয় রিফাইন্ড অয়েল বাদ দিয়ে প্রাকৃতিক ভোজ্য তেল সরিষা ব্যবহার করা।
১২)মাসে অন্তত ৩ দিনের দুটো ফাস্টিং সাইকেল মেইনটেইন করা। একটা ফাস্টিং সাইকেলে রোযা রাখা হবে পরপর তিনদিন, আরেকটায় প্রতিদিন অন্তত ১৮ ঘন্টা এবং সম্ভব হলে ২৪ ঘন্টা নিজেকে অভুক্ত রাখতে হবে। (শুধু পানি ও মিনারেলস চলতে পারে)
১৩)যাদের পক্ষে সম্ভব তাদের উচিত নিয়মিত ভিটামিন ডি-২০০০ আইইউ ও ভিটামিন কে-২ ৪৫ এমসিজি, ভিটামিন বি-১ ৩-৫ এমজি গ্রহন করা, দিনে একবার ২০ মিলিগ্রাম জিংক ব্যবহার করা।

১৪)সপ্তাহে অন্তত ২ দিন বডিওয়েট এক্সারসাইজ অথবা ওয়েট লিফটিং করা।
১৫)সপ্তাহে অন্তত ৪ দিন HIIT এক্সারসাইজ করা ৩-৫ সেট, অথবা ১ ঘন্টার বেশি কার্ডিও করা।
১৬)রাত ৮টার পর ফোন ব্যবহার না করা
১৭)দিনের প্রথম ও শেষ খাবারের মধ্যে ১২ ঘন্টার বেশি গ্যাপ না রাখা
১৮)সমস্ত চিনিজাতীয় খাবার এড়িয়ে চলা এবং মাসে ২ বারের বেশি চিনিজাতীয় খাবার গ্রহন না করা
১৯)মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমানো বন্ধ করা
২০)ধুমপান ও অন্যান্য নেশা ছেড়ে দেয়া, চা কফি সীমিত করে আনা
২১)অসৎ পথে অর্থ উপার্জন করা বন্ধ করা
২২)মিথ্যা বলা ছেড়ে দেয়া
২৩)পরনিন্দা ও হিংসা থেকে দূরে থাকা
২৪)কোন বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে চেষ্টা করা
২৫)শুধুমাতে ক্ষুধা লাগলেই খাওয়া, ক্ষুধা না লাগলে না খাওয়া এবং খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা
২৬)বাসায় ওয়েট মেশিন, কিচেন স্কেল, মিজারমেন্ট টেপ ও বডি ফ্যাট ক্যালিপার্স রাখা। পাশাপাশি ডাম্বেল, স্কিপিং রোপ, ফার্ম গ্রিপ, রেজিস্ট্যান্স ব্যান্ড, টামি ট্রিমারের মত বেইসিক ব্যায়ামের কমদামী যন্ত্র রাখা।
২৭)টেফলন-এলুমিনিয়ামের তৈরি বাসনপত্র ব্যবহার না করা
২৮)প্লাস্টিক-পলিথিন ব্যবহার সীমিত করা
২৯)টুথব্রাশ-টুথপেস্টের বদলে এক্টিভেটেড কোকোনাট চারকোল-মিসওয়াক/বাশের ব্রাশ ব্যবহার করা
৩০)রাতে ঘুমানোর আগে নির্জনে অন্ধকারে প্রার্থনা করে আল্লাহকে সমস্ত কষ্টের কথা জানানো এবং নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়া, পাশাপাশি যা কিছু ভাল হয়েছে তার জন্য শুকরিয়া আদায় করা।

এই নিয়মগুলোর অন্তত ৫টা করে প্রতিমাসে মানতে শুরু করুন। জীবন বদলে যাবে ইনশা আল্লাহ।

শরীর-মনকে ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে লাগামের কব্জা রাখুন নিজের হাতে, দেখবেন শরীর আপনার অনুগত হয়ে যাবে।
3
স্পষ্টতা, আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে!

কোথায় যাবো, কি করবো - শুধু এগুলোর স্পষ্টতাই নয়;

বরঞ্চ,

• কি করবো না
• কোথায় যাবো না
• কি চিন্তা করবো না
• কাদের চিন্তা করবো না

... এই সবকিছুর স্পষ্টতা, আমাদের লাইফে দরকার!

আশেপাশের এই নয়েজের মাঝে, ক্ল্যারিটির চেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর কিছুই নয় 🧠
1
জানাবাতের গোসল: সুন্নাহ পদ্ধতি ও কিছু জরুরি মাসয়ালা

জানাবাতের পরিচয়:
'জানাবাত' একটি আরবি শব্দ, যার অর্থ অপবিত্রতা।
শরীয়তের পরিভাষায়—হায়েজ-নেফাস, স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে বীর্যপাতের ফলে যে নাপাকি সৃষ্টি হয়, তাকে 'জানাবাত' বলা হয়। এই অবস্থায় থাকা ব্যক্তিকে বলা হয় ‘জুনুবি’। জানাবাত অবস্থা থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করা ফরজ।

চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি
১. জীবনে কিছু কাজ আমাদের করতেই হয়, না করে উপায় থাকে না। গোসলও তেমন এক কাজ। এই গোসল কখনো মুস্তাহাব, কখনো সুন্নাত, আবার কখনো ফরজ।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন—
"তোমরা যদি জানাবাত অবস্থায় থাকো, তবে নিজেদের দেহ (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নেবে।" (সূরা মায়েদা: ৬)

২. নবীজি (সা.)-এর গোসলের পদ্ধতি
আম্মাজান আয়েশা (রা.) বলেছেন, আল্লাহর রাসুল (সা.) জানাবাতের গোসল করার সময় এভাবে সম্পন্ন করতেন:
• ক. প্রথমে দুই হাত ধৌত করতেন।
• খ. ডান হাত দিয়ে পানি ঢালতেন এবং বাম হাত দিয়ে লজ্জাস্থান ধৌত করতেন।
• গ. তারপর পরিপূর্ণ (সালাতের ন্যায়) অজু করতেন, তবে পা ধোয়া বাকি রাখতেন।
• ঘ. পানি দিয়ে চুলের গোড়ায় ভালো করে পানি পৌঁছাতেন এবং এরপর মাথায় তিন কোষ পানি ঢালতেন।
• ঙ. পুরো শরীরে পানি ঢালতেন।
• চ. সবশেষে পা ধুতেন।

৩. শরীর ভেজানোর ধারাবাহিকতা
হযরত আয়েশা (রা.) আরও বলেছেন, আমাদের কেউ জুনুবি হলে মাথায় তিনবার পানি ঢালতেন। তারপর শরীরের ডান পাশে পানি ঢালতেন এবং এরপর বাম পাশে।

৪. গোসলের ফরজ কাজসমূহ
গোসলের এই সুন্নাত তরিকা শুধু ফরজ গোসলে নয়, সাধারণ গোসলেও আমরা প্রয়োগ করতে পারি। তবে জানাবাতের গোসলে ৩টি কাজ অবশ্যই করতে হবে (যা ফরজ):
১. একবার কুলি করতে হবে।
২. একবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিয়ে নাক পরিষ্কার করতে হবে।
৩. সমস্ত শরীরে পানি পৌঁছাতে হবে।

৫. সাধারণ গোসলকে ইবাদতে পরিণত করা
এই তিনটি কাজ ফরজ আর নবীজির অনুসৃত পদ্ধতি অনুসরণ করা সুন্নাত। আমরা ফরজ গোসল প্রতিদিন না করলেও সাধারণ গোসল তো প্রায় প্রতিদিনই করি। একটু খেয়াল করে নবীজির তরিকা অনুসরণ করলে আমাদের দৈনন্দিন গোসলটাও ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ।

৬. সচেতনতা ও আমল
মাথায় পানি ঢালার সময় আমরা তিনবার অবশ্যই ঢালব, প্রয়োজনে বেশিও ঢালতে পারি। শাওয়ারে গোসল করার সময় তিনবারের নিয়ত করে নেব। শাওয়ারের নিচে দাঁড়ানোর সময়ও খেয়াল করে আগে ডান দিক ভেজাব, তারপর বাম দিক। দ্বীন পালন মানেই হলো একটুখানি সচেতনতা। একটু খেয়াল করলেই আমরা কত সহজে অনেক বেশি ইবাদত করতে পারি।
রব্বে কারীম আমাদের আমল করার তাওফীক দান করুন। আমিন।
উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টিগুলো কেবল নাটকের সংলাপ নয়, বরং এগুলো জীবনদর্শনের এক একটি দর্পণ। তার লেখনীতে মানুষের আবেগ, বিবেক এবং বাস্তবতার এমন কিছু দিক ফুটে উঠেছে যা আজও আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায়।
আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এমন ১৪টি বাছাইকৃত উক্তি নিচে দেওয়া হলো:

১. আত্মবিশ্বাস ও সত্যতা
"সবাইকে ভালোবাসুন, অল্প কয়েকজনকে বিশ্বাস করুন, আর কারো ক্ষতি করবেন না।"

২. সুযোগের সঠিক ব্যবহার
"মানুষের জীবনে জোয়ারের মতো একটা সুযোগ আসে; যদি সেই জোয়ারকে কাজে লাগানো যায়, তবেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।"

৩. মনের শান্তি ও প্রত্যাশা
"আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কারো কাছে কিছু প্রত্যাশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।"

৪. বীরত্ব ও ভীরুতা
"ভীরুরা মরার আগে বহুবার মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।"

৫. চারিত্রিক সততা
"সর্বোপরি নিজের প্রতি সৎ থাকো; তবেই তুমি অন্য কারো প্রতি অসৎ হতে পারবে না।"

৬. ভাগ্যের চেয়ে কর্ম বড়
"আমাদের ভাগ্যের ওপর দোষ দিয়ে লাভ নেই, দোষ আসলে আমাদের নিজেদের মধ্যেই।"

৭. সময়ের মূল্য
"আমি সময় নষ্ট করেছি, আর এখন সময় আমাকে নষ্ট করছে।"

৮. নীরবতার গুরুত্ব
"গভীর নদীগুলো শান্তভাবে বয়ে যায়, অগভীরগুলো সবসময় বেশি শব্দ করে।"

৯. ধৈর্য ও প্রতিকূলতা
"ধৈর্য নেই যার, তার মতো দরিদ্র আর কেউ নেই।"

১০. মানুষের রূপ পরিবর্তন
"পুরো পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ, আর এখানকার নারী-পুরুষ সবাই অভিনেতা; প্রত্যেকেরই প্রবেশের সময় আছে এবং বিদায়েরও সময় আছে।"

১১. বুদ্ধিমত্তা ও মূর্খতা
"একজন মূর্খ নিজেকে জ্ঞানী মনে করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে মূর্খ মনে করার মতো যথেষ্ট বুদ্ধিমান।"

১২. সুসময়ের বন্ধু
"সুসময়ে সবাই তোমার বন্ধু হবে, কিন্তু অসময়ে পাশে দাঁড়ানোর মতো কাউকেই খুঁজে পাবে না।"

১৩. নাম নয়, গুণই আসল
"নামে কী আসে যায়? গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, সে একই রকম সুগন্ধ ছড়াবে।"

১৪. অতিরিক্তের কুফল
"ভালো জিনিস বেশি পরিমাণে থাকা সবসময় ভালো নয়।"

এই উক্তিগুলো আমাদের শেখায় কীভাবে মানুষের সাথে আচরণ করতে হয় এবং কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হয়। শেক্সপিয়ারের এই দর্শনগুলোর মধ্যে কোনটি আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে?
3
আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, NextGen Workforce-এর পক্ষ থেকে ঢাকা শহরের বিভিন্ন বাস কাউন্টারে কাজ করার জন্য ‘টিকিটিং কাউন্টার এক্সিকিউটিভ’ পদে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
আধুনিক ঢাকা শহর কে উন্নতি করতে আসছে জানুয়ারী থেকে পুরো ঢাকা শহরের সকল পরিবহন টিকেটের আওতায় আনা হচ্ছে সেক্ষেত্রে প্রচুর পরিমান লোকের প্রয়োজন। সুতরাং কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন।

পদের নাম: টিকিটিং কাউন্টার এক্সিকিউটিভ

কর্মস্থল: ঢাকা শহর, নিজের সুবিধামত এলাকায় করা যাবে।
বেতন ১৬০০০
ডিউটি ৯ঘন্টা।

কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। বলবেন আহমাদ হুজুরের রেফারেন্সে আসছি।

টিকিটিং কাউন্টার এক্সিকিউটিভ
🔹 কর্মস্থল: Dhaka
💰 বেতন ও সুবিধাসমূহ
মাসিক বেতন: ১৫,০০০+১০০০ টাকা
প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে ৫০০ টাকা।
ইউনিফর্ম ও আইডি কার্ড প্রদান
প্রশিক্ষণের ব্যবস্থা
দীর্ঘমেয়াদি চাকরির সুযোগ (৬ বছর) প্রকল্পের মেয়াদ পর্যন্ত।
👤 যোগ্যতা ও শর্তাবলী
🔸 বয়স: ১৮ থেকে ৪৫ বছর
🔸 ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: অষ্টম বা এর সমমান আলিয়া/কওমী।

🔸 ক্যাশ হ্যান্ডেলিং ও POS মেশিন ব্যবহারে আগ্রহী হতে হবে
🔸 সৎ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে
🔸 জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে

📄 *প্রয়োজনীয় কাগজপত্র*
📌 জাতীয় পরিচয়পত্র (NID) কপি
📌 সদ্য তোলা ছবি (২ কপি)
📌 শিক্ষাগত যোগ্যতার সনদ
📞 *আবেদন ও যোগাযোগ*

নোট: কোনো ধরনের অবৈধ লেনদেন বা দালালের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়, নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও অফিসিয়াল নিয়মে সম্পন্ন হবে

সরাসরি ইন্টারভিউ দিতে চলে আসুন নিম্নের ঠিকানায় :
*Address:* Chondro Vromon turist bhot, House 27, Road 4 Block j, meradia bazar, banasree, Rampura, dhaka 1219

মোবাইল / WhatsApp: 01805962223 / 01886-180470

নোট: চাকুরীর নিয়োগে কোন প্রকার টাকার আর্থিক লেনদেন নেই। সকল কিছু কনফার্ম হওয়ার পর যখন মেশিন এবং ট্রেনিং দেয়া হবে তখন জামানত হিসাবে ২৫০০০ টাকা দিতে হবে। কেননা একটি মেশিনের দাম প্রায় ৪৫০০০ টাকা আর দৈনিক লেনদেনের টাকার দায়িত্ব থাকবে । কোন কারণ বশত উক্ত ব্যক্তি চাকুরী থেকে অব্যাহতি নিলে পুরো জামানতের টাকা ফেরৎ নিতে পারবেন কম্পানির হিসাব -নিকাশ ও ডিভাইস বুঝিয়ে দিয়ে।

আরো বিস্তারিত আলাপ করতে সরাসরি উপরের হোয়াটস এ্যাপে মেসেজ দিন, আমাকে ইনবক্স না করার বিনীত অনুরোধ।
👍1
ইসলাম ও নৈতিকতার দৃষ্টিতে নিজের আত্মসম্মান রক্ষা করা এবং একই সাথে বিনয়ী হওয়া— এই দুটির মধ্যে চমৎকার ভারসাম্য রয়েছে। যারা আপনাকে এড়িয়ে চলে, গীবত করে বা অপমান করে, তাদের সাথে আচরণের ক্ষেত্রে এবং আত্মসম্মান রক্ষায় নিচের মূলনীতিগুলো অনুসরণ করতে পারেন:

১. শত্রুর বা কষ্টদানকারীর সাথে আচরণের মূলনীতি:

ইসলামের নির্দেশনা হলো— খারাপ আচরণের জবাব ভালো দিয়ে দেওয়া (ইদফা' বিল্লাতি হিয়া আহসান)। তবে এর অর্থ এই নয় যে নিজেকে অপমানিত হতে দেওয়া।

• উপেক্ষা করা (I'raz): কুরআনে মুমিনদের গুণাবলি সম্পর্কে বলা হয়েছে, তারা যখন অসার বা মূর্খদের পাশ দিয়ে যায়, তখন ভদ্রভাবে এড়িয়ে যায়। যারা আপনাকে এড়িয়ে চলে, আপনিও ভদ্রভাবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। তাদের পেছনে ছোটার প্রয়োজন নেই।

• গীবতের জবাব না দেওয়া: কেউ গীবত করলে তার সাথে ঝগড়ায় না জড়িয়ে চুপ থাকা বা সেখান থেকে সরে আসাই হলো হেকমত। কারণ, কুকুরের ঘেউ ঘেউ এর জবাবে সিংহ কখনো পাল্টা শব্দ করে না।

২. বারবার মাফ করা কি আত্মসম্মান নষ্ট করে?

এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। 'ক্ষমা করা' এবং 'নিজেকে অপদস্থ হতে দেওয়া' এক জিনিস নয়।

• অন্তর থেকে ক্ষমা: কারো প্রতি ঘৃণা পুষে রাখলে নিজেরই ক্ষতি হয়। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তর থেকে তাদের মাফ করে দিন। এতে আপনার মানসিক প্রশান্তি বাড়বে।

• আচরণে সতর্কতা: মাফ করার অর্থ এই নয় যে, আপনি বারবার তাদের কাছে গিয়ে আবার আঘাত খাওয়ার সুযোগ করে দেবেন। হযরত সায়্যিদুনা রাসুলুল্লাহ ﷺ বলেছেন: "মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না।" (বুখারী ও মুসলিম)

অর্থাৎ, কেউ যদি বারবার আপনার সরলতার সুযোগ নিয়ে কষ্ট দেয়, তবে তাকে মাফ করে দিন কিন্তু তার সাথে আগের মতো ঘনিষ্ঠতা বা বিশ্বাস স্থাপন করবেন না। এটি আত্মসম্মান নষ্ট করা নয়, বরং এটিই মুমিনের দূরদর্শিতা।

৩. বিনয় এবং আত্মসম্মানের ভারসাম্য (Balance) করবেন যেভাবে
বিনয় (Humility) মানে নিজেকে ছোট মনে করা নয়, বরং অন্যকে সম্মান দেওয়া। আর আত্মসম্মান (Self-respect) মানে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদাকে রক্ষা করা।

• বিনয়: আপনি তাদের সাথে দেখা হলে সালাম দেবেন, হাসিমুখে কথা বলবেন, ঝগড়া করবেন না। অহংকার করে বলবেন না যে "আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ"।
• আত্মসম্মান: তারা যদি আপনাকে অপমান করে বা এড়িয়ে চলে, তবে আপনি গায়ে পড়ে তাদের সাথে মিশতে যাবেন না। নিজের প্রয়োজনে বা দাওয়াতি কাজ ছাড়া তাদের সঙ্গ পরিহার করবেন।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: "কোনো মুমিনের জন্য উচিত নয় নিজেকে অপমানিত করা।" সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নিজেকে কীভাবে অপমানিত করে? তিনি বললেন, "এমন কোনো বিপদ বা ঝামেলার মুখোমুখি হওয়া, যা সহ্য করার ক্ষমতা তার নেই।" -তিরমিযী

সারকথা:
যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জন্য আপনার স্ট্র্যাটেজি হবে "ভদ্রোচিত দূরত্ব" (Graceful Distance)।

১. তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কিন্তু অতিরিক্ত ঘনিষ্ঠও হবেন না।
২. তাদের কল্যাণের জন্য দোয়া করুন, কিন্তু নিজের গোপন কথা বা দুর্বলতা তাদের কাছে প্রকাশ করবেন না।
৩. বারবার যে আপনাকে অপমান করে, তার কাছে ধরণা দেওয়া বিনয় নয়, বরং বোকামি। সেখানে সরে আসাই হলো আত্মসম্মান।

মনে রাখবেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন। আপনি চুপ থাকলে এবং ধৈর্য ধরলে আল্লাহই আপনার হয়ে তাদের জবাব দিয়ে দেবেন।

#swadhinattari #dealingwithdifficultpeople
1