জ্ঞান - Knowledge
2K subscribers
1.27K photos
21 videos
11 files
463 links
🙂🙂🙂
Download Telegram
আপনারা প্রত্যেক পোস্টে আপনাদের পছন্দ অনুযায়ী রিয়েকশন দিলে পোস্ট করতে অনুপ্রাণিত হবো।
12🔥2
জ্ঞান - Knowledge pinned «আপনারা প্রত্যেক পোস্টে আপনাদের পছন্দ অনুযায়ী রিয়েকশন দিলে পোস্ট করতে অনুপ্রাণিত হবো।»
সিনেমা দেখে কান্না করে,
ক্রিকেট খেলা দেখেও কান্না করে !

অথচ ফিলি*স্তিনে হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করা হচ্ছে, এ নিয়ে তারা কোনো চিন্তাও করে না - বিনোদনে বুদ হয়ে থাকা মুনাফিক।

@ আব্দুল্লাহ ইবনে
9😢4
মাঝে মাঝে ১৬-১৭ বছরের পড়াশোনা আমাদের কাজে লাগেনা।😬

অথচ কয়েকমাসের কোর্স এবং কয়েক বছরের পরিশ্রম আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 🤗
9
ব্যাংকিং সংক্রান্ত ছোটখাটো কিছু কাজ করার ফলে ( ব্যক্তিগত একাউন্ট ও অন্যান্য একাউন্ট এ ) ব্যাংকিং সেক্টর এর প্রোভাইড করা কাস্টমার সার্ভিস সমন্ধে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যা তুলে ধরছি।

প্রথমত,,, এমপ্লয়ী, ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে প্রথমে আপনাকে নানাভাবে উৎসাহিত করবে। অনেক ভালো দিকগুলা বলবে কিন্তু তাঁদের প্রোডাক্ট এর খারাপ দিকগুলা অর্থাৎ তাঁদের উইক পয়েন্টস গুলা এইগুলা কখনোই বলবে না। যদিও এটা অনেক এমপ্লয়ীর ক্ষেত্রে ভিন্ন। সার্ভিস এর উইক পয়েন্ট গুলো ও কাস্টমার কে অবগত করে।।

২য়, আপনি ব্যাংকার এর থেকে সার্ভিস নিতে গেলে অবশ্যই প্রথমে নমনীয় হয়ে সার্ভিস নেয়ার ট্রাই করবেন। কোন প্রকার ওভার স্মার্ট হতে যাবেন না। আপনার সমস্যা অফিসারকে বুঝিয়ে বলুন। অনেকে লাউড ভয়েস এ সমস্যা নিয়ে চেঁচামেচি করে। ফলে ব্যাংক এমপ্লয়ী ও পাল্টা খারাপ আচরণ করে। তাছাড়া কাস্টমার এর কথা বলা ও আচার আচরণ এর উপর অনেক সার্ভিস কোয়ালিটি কেমন দিবে তা ডিপেন্ড করে।

বি:দ্র: প্রতি ব্রাঞ্চে একটা না একটা বিখাউজ মার্কা অফিসার থাকবেই।

✳️ আপনার রেগুলার ব্যক্তিগত ইউজের জন্য সুবিধাজনক ব্যাংক নির্বাচন করবেন কিভাবে..? কোন ব্যাংক আপনার জন্য ভালো হবে..?

১. চার্জ ও ইন্টারেস্ট।
২. ব্রাঞ্চ সার্ভিস।
৩. অনলাইন সার্ভিস (এপ্স)
৪. Atm সার্ভিস।
৫. Mfs লিংক ও transaction সুবিধা।
৬. কল সেন্টার ।
৭. Atm কার্ড সুবিধা।

১: চার্জ ও ইন্টারেস্ট: আমরা ব্যাংক একাউন্ট খোলার আগেই চিন্তা করি কোন ব্যাংক বেশি ইন্টারেস্ট দিবে আর কোন ব্যাংক এর চার্জ কম। বলা ভালো যেইসব ব্যাংক আমানত এ বেশি ইন্টারেস্ট দেয় সেইসব ব্যাংক এ licuid মানির সংকট। অর্থাৎ তারল্য সংকট চলছে। ওদের ক্যাশ টাকার পরিমান কম। তাই তারা লিকুইড মানির ঘাটতি কমাতে বেশি ইন্টারেস্ট এর প্রলোভন দিয়ে অনেক আমানত গ্রহণ করছে। এইসব ব্যাংক এ বড় অংকের টাকা প্রদান এ একটু গড়িমসি করে। অন্যদিকে ভালো লেভেলে থাকা ব্যাংক গুলা অমানতের উপর কম হারে ইন্টারেস্ট দেয় এবং তাঁদের সার্ভিস চার্জ টা বেশি হয়। এইসব ব্যাংক এ তারল্য সংকট থাকে না বিধায় যেকোন সময় এই ব্যাংক গুলা বড় অংকের টাকা প্রদান করতে পারে সহজেই। তাছাড়া আপনার জমানো টাকাও থাকে নিরাপদ। যদিও ব্যাংকিং খাতে ১০০% নিরাপত্তা কেউ দিতে পারবে না।

কথায় আছে সস্তা কলায় চিড়া ভিজেনা।😊 সো চার্জ বেশি গেলেও এটা নিয়ে ভাববেন না।

২: ব্রাঞ্চ সার্ভিস: অনেক ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভালো আবার অনেক ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভালো না। আবার এলাকাভেদে একই ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভিন্ন হয়ে থাকে। তাই আপনার এলাকায় যেই ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভাল ও ভিড় কম সেই ব্রাঞ্চে একাউন্ট খুলুন। এক্ষেত্রে উপশাখায় খুলতে পারলে বেস্ট। কারণ উপশাখা গুলাতে ভিড় কম থাকে। আর সার্ভিস দ্রুত নেয়া যায়। অনেকে শাখা কে উপশাখার থেকে বেশি ট্রাস্ট করে। এটা নিতান্তই ভুল। শাখা উপশাখা সেইম সার্ভিস দেয় জাস্ট শাখা বড় পরিসরে ও উপশাখা তুলনামূলক ছোট পরিসরে পরিচালিত হয়।

৩: অনলাইন সার্ভিস (এপ্স): ২০২৩ সালে ব্যাংক লাইন এ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মানসিকতা খুবই কম লোকের আছে। এটা বাস্তব। যেই ব্যাংক বেশ ভালো অনলাইন সার্ভিস প্রোভাইড করে ও ভালো এপ্স রয়েছে সেই ব্যাংক এ একাউন্ট করুন। Ekyc এখনো বেশি জনপ্রিয় হতে পারে নি + হ্যাসেল ফ্রি বা ইউজার ফ্রেন্ডলি হতে পারেনি। তাই ekyc কে প্রাধান্য না দিলেও হবে। তবে এপ্স এর সিকিউরিটি ভালো কিনা ও ইউজার ফ্রেন্ডলি কিনা দেখে নিবেন। ইউটিউব আছে + গুগল আছে।

৪: ATM সার্ভিস: আপনার বাসার বা কর্মস্থল এর আশেপাশে যেই ব্যাংক এর ATM আছে সেই ব্যাংক চয়েজ করতে পারেন। এখন সব ব্যাংক এর বুথ থেকেই টাকা তোলা যায়। এর জন্য অবশ্য চার্জ লাগে।

৫: MFS লিংক: আপনার চাহিদা অনুযায়ী যেসব ব্যাংক এ MFS সুবিধা ভালো পাবেন সেসব ব্যাংক এ একাউন্ট করতে পারেন।

৬: কলসেন্টার: যেই ব্যাংক এর কলসেন্টার অল্প সময়ে রেসপন্স করে ও কলসেন্টার সার্ভিস ভালো সেইসব ব্যাংক নির্বাচন করতে পারেন।

৭: ATM কার্ড ও উইথড্র সুবিধা: যেইসব ব্যাংক ডুয়াল কারেন্সি ভিসা ও মাস্টারকার্ড প্রোভাইড করে আপনার জন্য সেগুলো উত্তম হবে। কারণ আমেরিকান এক্সপ্রেস ও ইউনিয়ন পে চীন, জাপান, কোরিয়া, ইউরোপ এর কিছু দেশ ও আমেরিকায় জনপ্রিয় হলেও বাংলাদেশ এ এতটা জনপ্রিয় হয় নি। তবে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ এ কিছু পজ এ প্রবলেম করলেও এটিএম ও অনলাইন ট্রাঞ্জেকশন খুবই স্মুথ। আর যদি ফ্রি তে সব এটিএম থেকে উত্তোলন এর সুবিধা চান তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মত অবস্থা হবে। সার্ভিস ভালো পাবেন না।

কথায় আছে সস্তার ৩ অবস্থা 😄
সার্ভিস ভালো যার চার্জ বেশি তার 🫡

আপনারা কমেন্ট করতে পারেন হয়তো, যে তাহলে কোন ব্যাংক এ একাউন্ট করবো..? 🙃

✳️ সবদিক থেকে টপ নচ সার্ভিস চাইলে ও চার্জ এর চিন্তা মাথা থেকে বাদ দিলে - সিটি, UCB , ব্র্যাক , EBL

✳️ অনলাইন ভালো সার্ভিস পেতে চাইলে (এপ্স): সিটি , UCB , BRAC , EBL , প্রাইম , পূবালী , Mtb , SCB , Ab ,
4👍1
✳️ অনলাইন ভালো সার্ভিস পেতে চাইলে (এপ্স): সিটি , UCB , BRAC , EBL , প্রাইম , পূবালী , Mtb , SCB , Ab , সোনালী।

✳️ ব্যাংক এ লাইন ধরে বসে থাকা ও অফিসারদের দাম্ভিক ব্যবহার দেখতে চাইলে : DBBL + IBBL

✳️ কল সেন্টার এ কল দিয়ে নি:স হতে চাইলে 🤭 : প্রিমিয়ার,NRBC ব্যাংক।

✳️ সরকারি ব্যাংক এ ইচ্ছা থাকলে: সোনালী, অগ্রণী।

✳️ বুথ সংখ্যা বেশি ও সার্ভার সমস্যায় ভোগতে চাইলে : DBBL + IBBL

✳️ তাছাড়া ডিসেন্ট পারফর্মেন্স চাইলে : পূবালী, মার্কেনটাইল, এক্সিম, ific (এপ্স ভালো না)।

বি:দ্র : ব্রাঞ্চ ভেদে একই ব্যাংক এর সার্ভিস ভিন্ন হয়। উলেক্ষিত ব্যাংক ছাড়া আরো কিছু ব্যাংক রয়েছে যারা ভালো সার্ভিস দেয়।

ধন্যবাদ পড়ার জন্য। আর্টিকেল টি অনুমতি ব্যতিত কপি নিষেধ। আর্টিকেল টি বাস্তব অভিজ্ঞতা ও গ্ৰুপ তথ্য যাচাই করে এবং ব্যবহারকারীদের তথ্যের আলোকে লিখা হয়েছে।

তন্ময় চক্রবর্তী।
বিবিএ (মার্কেটিং)
Founder & Admin : Divas In Defence
(Defence News Portal)

Co Admin : SWAT Bangladesh Fanpage.
7
সৌন্দর্যের ভিত্তিতে মেয়েরা পাত্র নয়,প্রেমিক খোজে।
কারণ এটা সাময়িক সম্পর্ক।
বিয়ের ক্ষেত্রে টাকাকেই বেশি প্রাধান্য দেয়া হয়,কারণ এটা লং জার্নি।
@sheikh shamim
সর্বশেষ আপডেট ১৭/১০/২০২৩ ইং...
----------------------------------------------------------
বাউবি এইচএসসি (BOU HSC 23 Batch) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৩ ইং।
-------
✳️ যেভাবে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবেন স্টেপ বাই স্টেপ...
নোটঃ লাল ষ্টার (*) চিহ্নিত তথ্য গুলো অবশ্যই পুরণ করতে হবে ।
১. যে মাধ্যমে ফি প্রদান করতে চান (বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক কার্ড) সেই মাধ্যমে ন্যূনতম ৪৫৯০/- টাকা রাখুন। ( বিভাগ অনুযায়ী টাকার পরিমাণ কম-বেশি হতে পারে, তবে সর্বোচ্চ পরিমাণ ৬০০০/-। )
২. কোন একটা নোটপ্যাডে নিম্মের তথ্যগুলো নোট করুন...
ক. Applicant's Name:
খ. Applicant's Name (Bengali):
গ. Father's Name:
ঘ. Father's Name (Bengali):
ঙ. Mother's Name:
চ. Mother's Name (Bengali):
ছ. Identify no (আপনার জন্মনিবন্ধন নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখুন)
জ. Place of Birth (আপনার জন্মস্থান লিখুন)
ঝ. Email Address:
ঞ. Mobile Number (আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার লিখুন)
ট. Present Address
ঠ. Permanent Address
ড. Photo (Soft Copy Photo, Must be in JPG format, Must be 300x300 pixel, Size not more than 100 KB)
ঢ. Signature (Soft Copy Signature, Must be in JPG format, Must be 300x100 pixel, Size not more than 100 KB)
ণ. Institute Name
ত. Registration No
থ. Roll No
দ. Grade Point (GPA)
ধ. Duration (Academic Year)
✳️এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে https://osapsnew.bou.ac.bd/applicant/registrationForm#step-1
✳️ আবেদন করার সাত দিনের মধ্যে যে সকল কাগজপত্র স্টাডি সেন্টার / উপ-আঞ্চলিক / আঞ্চলিক অফিসে জমা দিতে হবে।
১. এসএসসি (SSC) / সমমান পাশের সার্টিফিকেট / মার্কশিটের ফটোকপি
২. জম্ন নিবন্ধন / জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩. অনলাইনে ভর্তির আবেদন পত্র কপি
মানুষের জীবন কতটা অদ্ভুত তাই না???

আজ যদি মারা যাই কালকে আমি থাকবো না কিন্তু আমার আইডি, পোস্ট, সব কিছুই থেকে যাবে।
দুইদিন পরে সবকিছু আগের মতোই থাকবে শুধু
আমিই থাকবো না।

যে আমিটাকে ঘিরে এতো প্রয়োজন এতো আয়োজন সেই আমি তাই আর পৃথিবীতে থাকবো না..............

সবকিছু ছেড়ে হঠাৎ একদিন বিদায় নিতে হবে
তাহলে কি লাভ এই মিথ্যা দুনিয়ার পিছনে ছুটে??
😢42
Channel photo updated
👍1🤣1
মোছাম্মত / মোসাম্মৎ শব্দের আভিধানিক অর্থ— নামযুক্ত, নামীয়, অভিহিত, আখ্যায়িত, নির্ধারিত, নির্দিষ্ট। বাংলাদেশে মহিলাদের নামের পূর্বে মুসম্মৎ, মোসাম্মৎ, মুসম্মৎ ব্যবহার করা হয়।শব্দগুলো আরবি ‘মুসাম্মত’ থেকে উদ্ভূত। যার কাছাকাছি উচ্চারণ— মুসম্মৎ, মোসাম্মৎ, মোসম্মৎ। আরবি مُسَمَّى মুসাম্মা (পুংলিঙ্গ), مُسَمَّىاة মুসাম্মাহ (স্ত্রীলিঙ্গ) শব্দদ্বয়ের অর্থ "নাম রাখা হয়েছে এমন।" ইংরেজি ভাষায় যাকে বলা হয়— Named।
শুবাচি মোহাম্মদ মিফতাহুল ইসলাম তালহা লিখেছেন, “মোসাম্মাত আত তাসমিয়াহ ক্রিয়াবাচক বিশেষ্য (মাসদার) থেকে গঠিত কর্মবাচক বিশেষ্যের (মাফউল) এক বচন, স্ত্রীলিঙ্গ (ওয়াহিদ মুআন্নাস) এর রূপ (সিগাহ)। অর্থ হলো— নাম রাখা হয়েছে এমন একজন মহিলা। সে হিসেবে কারও নাম যদি মোসাম্মৎ রাবেয় বেগম হয়, আরবিতে তার অর্থ হবে— মেয়েটির নাম রাবেয়া বেগম রাখা হলো।

মুসম্মৎ, মোসাম্মৎ, মোসম্মৎ আরবি শব্দের অবিকল উচ্চারণ নয়, কাছাকাছি উচ্চারণ। এক ভাষার শব্দের অন্য ভাষায় অবিকল উচ্চারণ প্রায়শ অসম্ভব। এমন দাবি করাও হাস্যকর। বিশেষ করে আরবি ভাষার সঙ্গে বাংলার সামঞ্জস্য খোঁজা সমীচীন নয়। বাংলার সঙ্গে আরবির উৎস ও ব্যুৎপত্তিগত তফাত অনেক প্রবল।

বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ফারসি উর্দু শব্দের অভিধান অনুযায়ী মুসম্মৎ, মুসাম্মৎ, মসম্মৎ প্রভৃতি শব্দের অর্থ— মুসলমান মহিলাদের নামের পূর্বে ব্যবহৃত উপাধি, শ্রীযুক্ত, শ্রীমতি প্রভৃতি। বাংলা একাডেমি ব্যবহারিক (ব্যাবহারিক) বাংলা অভিধান [পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর ২০০০-এর অষ্টাদশ পুনর্মুদ্রণ: মাঘ ১৪২১/জানুয়ারি ২০১৫] অনুযায়ী শব্দটির প্রমিত বানান 'মুসম্মৎ' এবং অপ্রমিত বানান 'মোসাম্মাৎ' ও 'মোসম্মৎ'।

আরবি থেকে আগত মুসম্মৎ মোসাম্মাৎ বা মোসম্মৎ শব্দের উৎস-অর্থ যাই হোক না কেন, বাংলায় শব্দটি এখন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, রূপ, প্রয়োগ, স্বভাব, ব্যাবহারিক স্থিরতা ও অর্থ ধারণ করেছে। এখন এই বাংলা শব্দটিকে আরবির চরিত্রে বিশ্লষণ করা সংগত নয়। বাংলায় সংস্কৃতের মতো আরবি ব্যাকরণ চলে না। এটি এখন বাংলা শব্দ এবং এর অর্থ— মুসলমান মহিলাদের নামের পূর্বে ব্যবহৃত উপাধি, শ্রীযুক্ত, শ্রীমতি প্রভৃতি।

সুতরাং নামের পূর্বে ‘মুহাম্মদ’ 'মুসাম্মাদ' ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু এটা ব্যবহার করা সুন্নাত বা মুস্তাহাব নয়।

নামের আগে ‘মুহাম্মদ’ 'মুসাম্মদ' লেখার প্রচলনটা শুধু উপমহাদেশেই রয়েছে।

ইংরেজ আমলে হিন্দুরা ব্যাপক আকারে তাদের নামের পূর্বে ‘শ্রী’ ব্যবহার করতো। তখন অনেক মুসলমান না বুঝেই হিন্দুদের মত নিজের নামের আগে ‘শ্রী’ লিখা শুরু করে।

তখনকার উলামায়ে কেরাম নিজেদের স্বাতন্ত্র্যতা ধরে রাখতে নামের পূর্বে ‘মুহাম্মদ’ যুক্ত করার উৎসাহ দিতেন বলেই জনশ্রুতি আছে।

তবে বর্তমানে এর তেমন কোন জরুরত না থাকলেও নামের পূর্বে উম্মতে মুহাম্মদীর চিহ্ন হিসেবে ব্যবহার করাতে কোন সমস্যা নেই। বাকি সুন্নাত বা মুস্তাহাব মনে করা যাবে না।

والله اعلم بالصواب
1👍1
এমন মেয়ের প্রেমে পড়ো না
যে বই পড়ে, যে মেয়ে গভীরভাবে অনুভব
করে, আর যে মেয়ে লেখে।

কখনও
শিক্ষিত, মোহিনী, ভ্রমাত্মক ,
পাগলাটে মেয়ের প্রেমে পড়ো না।

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে ভাবতে পারে, যে জানে সে কি
জানে এবং উড়তে জানে;
যে মেয়ে নিজের সম্পর্কে নিশ্চিত।

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে প্রেমের সময় হাসে বা কাঁদে,
জানে কীভাবে আত্মাকে পরিণত করতে হয়
শরীরে; সে মেয়েকে ছেড়ে দাও যে বিপজ্জনকভাবে কবিতা ভালোবাসে,
অথবা একটি পেইন্টিং-এর ধ্যানে
ঘন্টার পর ঘন্টা সময় কাটায়
এবং যে সঙ্গীত ছাড়া বাঁচতে
পারে না।...

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে তার শরীরের গঠন ও মুখের আদল
ছাড়াই সুন্দর।

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে তীব্র, মনোরম,
স্বচ্ছ এবং অপ্রাসঙ্গিক।

এমন কোনও মেয়ের
প্রেমে পড়ো না।

কারণ যখন তুমি এমন একটি
মেয়ের প্রেমে পড়বে,
তুমি তার সঙ্গে থাকো
বা নাই থাকো, সে তোমাকে ভালোবাসুক
বা নাই ভালোবাসুক, এমন মেয়ের কাছ থেকে
তুমি কখনওই ফিরতে পারবে না।

মূল: মার্তা রিবেরা গাররিদো
অনুবাদ: গৌতম মিত্র

ছবি: William Oliver (British, 1804-1853).
3
বিজ্ঞজনেরা বলেন,
তিনটি বিষয় নিয়ে বেশী চিন্তা করবে না:

(১) অভাব নিয়ে চিন্তা করবে না। তাহলে তোমার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে।
.
(২) নিজের ওপর হওয়া যুলুম নিয়ে বেশি ভাববে না। তাহলে তোমার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা-বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।
.
(৩) দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না। তাহলে জীবন নষ্ট হয়ে যাবে; আজ নয় কাল নেক আমল করবো—এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে।

[ তানবীহুল গাফেলীন, পৃ: ৫৭২ ]
3
---মেয়েদের হরমোন ব্যালেন্স থাকার প্রয়োজনীয়তা ও খাদ্য ব্যবস্থাপনা---

🟩খাদ্য ব্যবস্থাপনা:
যেকোনো রোগ বিশেষ করে হরমোনাল কোনো রোগে রোগীর রিপোর্ট না দেখে কোনো পরামর্শ দেওয়া যায় না। কারন কারও যদি টেস্টটোরেন বেড়ে যার তার খাবার এরকম হবে আবার কমে গেলে অন্যরকম। তাই আপনারা নিজের রিপোর্ট নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ নিবেন। আজ এখানে কিছু সাধারন গাইডলাইন হিসেবে কি খাবেন বলা হচ্ছে:

বাদাম- কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট
ফ্যাটি ফিশ- কাতল, রুই, বোয়াল, ইলিশ ইত্যাদি
সবজি- ব্রকলি, বাধাকপি, ফুলকপি
সিডস- চিয়া সিডস, মিষ্টিকুমড়োর বিচি
মিষ্টি আলু
কাচা হলুদ

🟩খাদ্যের পাশাপাশি প্রয়োজন সঠিক জীবন পরিচালনা, যার জন্য আপনাকে প্রতিদিন-
রাত ১১টায় ঘুমাতে হবে
সপ্তাহে ৩-৪দিন ব্যায়াম বা ইয়োগা করতে হবে
স্ট্রেস কমাতে হবে
কোনো ভিটামিনের ঘাটতি থাকলে খাবার ও সাপ্লিমেন্ট নিতে হবে।

হরমোন কম বা বেশি হলে কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে বিস্তারিত কমেন্টে,,,

Learn With 20 Minute Medical
2
স্বামীর মোহরানা ধার্য করবে কে?

মোহর আল্লাহর বিধান হলেও সেটি ধার্য করার কর্তব্য দায়িত্বশীল বর কনে কিংবা তাদের অভিভাবকদের। আমাদের সমাজে সাধারণত উভয়পক্ষের মুরব্বিরাই সেটি নির্ধারণ করে থাকে।

এ ক্ষেত্রে মুরব্বিরা বর-কনে উভয়ের নিকটাত্মীয় মা-বাবা-ভাইবোন ও ভাবী, খালা, ফুফুকে প্রদত্ত মোহরের সাথে তুলনা করে সার্বিক অবস্থা বিবেচনায় এটি ধার্য করে থাকে।

মোহরের সুনির্দিষ্ট কিংবা সর্বোচ্চ কোনো পরিমাণ নেই।

প্রিয় বোন আমার!
তোমাকে তোমার স্বামীর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। পাত্র পক্ষের কাছে কত টাকা মোহরানা ধার্য করবো তুমি বলো...।

ভাইয়া : তাঁকে জিজ্ঞেস করবেন, সে আমাকে বিয়ের দিনে কত টাকা মোহরানা হইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবে, সেটাই আমার জন্য মোহরানা ধার্য করবে।

অবাক! আশ্চার্য বিষয় তো!
কি বলো তুমি, সে যদি বলে আমি দশ হাজার টাকা এক সাথে পরিশোধ করতে পারবো। তখন কি হবে?

ভাইয়া : আপনি আমাকে বিক্রি করে দিচ্ছো না তো?
আমি আপনার নিরাপদ আশ্রয়স্থল থেকে আরেকটা নিরাপদ আশ্রয়স্থলে যাচ্ছি। আমাকে সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে।

আর আপনি কেন ভয় পাচ্ছেন। বিয়ের পর আমাকে ডিভোর্স দিলে মাত্র দশ হাজার টাকা দিয়ে আমি কি করবো?

মনে রাখবেন- মেয়েদের বাবার বাড়ির পরেই দ্বিতীয় আশ্রয়স্থল স্বামীর ঘর, সেই আশ্রয়স্থলে যেতে যদি প্রথমেই আমার মনের ভিতরে এ ধরনের মনোভাব ঘটে তবে আমার সেখানে না যাওয়াই উচিত।

শুধু তাই নয়, মোহরানা সম্পূর্ণ নিয়ে আমি একজন হালাল স্ত্রীর হিসেবে আমার সুখের সংসার গড়তে চাই। যেখানে আল্লাহর রহমতে সব সময় বর্ষিত হবে।

ভাইয়া আপনি তাঁকে ভরসা করতে পারছেন না বলেই আপনার আপত্তি মনে হচ্ছে। তাই যদি হয় আপনি আমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছেন?

আমার মোহরানার লক্ষ্য কোটি টাকার দরকার নেই। আমাকে একটি দ্বীনদার,
ঈমানদার,
নিষ্ঠাবান এবং
সত্যবাদী ছেলের হাতে তুলে দিন,
যে কিনা হীরার খনির চেয়ে অনেক দামি।

সত্য বিশ্বাস নিয়ে সংসার ঘটন করে বাকী জীবন-যাপন করবো। বিশ্বাস স্থাপন সেই দিন থেকেই মজবুত হওয়া চাই। সত্য, নিষ্ঠাবান ও কর্মঠ মানুষটাকে জানা-শোনা থাকলেই হলো।

সেও বলবে আমি আপনার বোনকে পেয়ে ধন্য। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
আল্লাহ আমাকে এরকম দ্বীনদার একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য।

যদি পারস্পরিক ঠিকঠাক হওয়ার পরও বড় অঙ্ক মোহরের জন্য বাধ্যবাধকতা সৃষ্টি করা হয় অথবা কোনো ধরনের তিক্ততার জন্ম নেয় তাহলে এটি কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।

তা ছাড়া যেকোনো একদেশদর্শিতা, একরোখা মনোভাব ও অযাচিত হস্তক্ষেপ অনাকাক্সিক্ষত পরিস্থিতির অবতারণা করে না- সেটা বলা যায় না।

সে জন্য নিঃসঙ্গতা কিংবা হারামের পথ ছেড়ে কেউ হালাল পথে আসতে চাইলে সবার সহযোগিতা করা ধর্মীয় দায়িত্ব। বিয়েকে যত বেশি সহজ করা যায় ততই সমাজের কল্যাণ।

বিয়েতে কঠিন অবস্থা সৃষ্টি করা সঠিক নয়। পরস্পর পছন্দ হওয়ার পর সহজ উপায়ে বিয়ে সম্পাদন করা উচিত।

লোক দেখানো ও ঐতিহ্যের দোহাই দিয়ে দেনমোহরের ব্যাপারে অস্বাভাবিক কিছু ধার্য করা ইসলাম সমর্থন করে না।

ইসলামী শরিয়তে যৌতুক নেয়া যেমনি বৈধ নয়, তেমনি বরপক্ষকেও বেশি চাপাচাপি করা যুক্তিসঙ্গত নয়।
👍3