জ্ঞান - Knowledge
2K subscribers
1.27K photos
21 videos
11 files
463 links
🙂🙂🙂
Download Telegram
একটা ভাবির সাথে কথা বলছিলাম। ভাবির বিয়ের কথা বলায় ভাবি বলল আমার বিয়ের সময় আমার ফুফু আমাকে দুইটা উপদেশ দিয়েছিল।

১.যতই যাই হোক রাগ করে স্বামী/শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যাবি না।(বের হয়ে যাওয়া সহজ।কিন্তু ঢোকা অনেক কঠিন।অনেকের অনেক কথা শুনতে হবে সেই সাথে নিজেরও লজ্জা লাগবে)
২.না খেয়ে থাকবি না।(ওখানে কেউ তোকে তোষামোদ করতে আসবে না।এমনি মন খারাপ তার মধ্যে না খেয়ে শরীর খারাপ করলে তখন কে দেখবে তোকে?)
৩:স্বামী কখনো তার স্ত্রীকে অন্যের সামনে অপমান করতে পারবে নাজ।দুজনের ভিতরে যাহ হবে চার দেওয়ালের মাঝেই থাকে। বাইরে যেতে দিি নাহ।

আরেকটা আন্টি গল্প করছিল তার বাবা তাকে বিয়ের সময় উপদেশ দিয়েছিল যে,রাগ করে স্বামীর বাসা থেকে আমার বাসায় আসতে চাইলে তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ কিন্তু খুশিমনে যখন ইচ্ছে তখন আসতে পারো।(মেয়ের রাগ দেখে বাসায় ঢুকতে দেওয়া মানে তার রাগকে প্রশয় দেওয়া।আর এই রাগই এক সময় বিচ্ছেদ ঘটায়।তখন সেই মা-বাবায় সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ায়)

কি সুন্দর নসিহত!

বিবাহিতরা এরকম সুন্দর সুন্দর নসিহত গুলা জানাতে পারেন।এতে করে অবিবাহিতরাও কিছু শিখবে।C))
সতর্কতা মূলক পোস্টঃ

NID কার্ড সংশোধনের কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অথচ তারা জানে না NID কার্ড গ্রুপের কেউ চাইলেও সংশোধন করতে পারবে না এমন কি Head অফিস থেকেও। সংশোধন করার ক্ষমতা আছে

ক্যাটাগরি "ক" নিজ উপজেলা নির্বাচন অফিসার
ক্যাটাগরি "খ" নিজ জেলা নির্বাচন অফিসার
ক্যাটাগরি "গ" নিজ বিভাগীয় নির্বাচন অফিসার
ক্যাটাগরি "ঘ" মহাপরিচালক

এক অফিসারের কাজ অন্য অফিসার Approve করতে পারবে না সে সিনিয়র হলেও।

অথচ প্রতারকরা সব উপজেলা, জেলার কাজ নিয়ে করে দেওয়ার প্রতিশ্রতি দেয়, যেটা বাস্তবে অসম্ভব।

সুতরাং কারো সংশোধনের প্রয়োজন হলে নিজ উপজেলাতে যোগাযোগ করুন। অনলাইনে সংশোধনের জন্য কাউকে টাকা দিলে প্রতারিত হবেন ১০০০%।

ধন্যবাদ।
ফোনের চার্জ ৩৫/৪০/৫০% এমন থাকার পরেও ফুল চার্জের জন্য চার্জে লাগানোতে কোনো ক্ষতি নেই। বরং ফোনের চার্জ ৫০% এর নিচে না নামতে দিতে পারলে ভালো।

আপনার ব্যাটারি যদি দীর্ঘ সময় ভালো রাখতে চান, তবে
:— ফোনের চার্জ ৫০%/৪০% এর নিচে নামতে দেওয়া উচিত না। এর আগেই চার্জ করুন।(যদি সম্ভব হয়)
:— ২০% এর নিচে নামতে দেওয়া কোনোভাবেই উচিত না।
:—এবং সবসময় ফুল চার্জ করাও উচিত না। ৮০/৯০% এমন হলে চার্জার খুলে ফেলুন।
অর্থাৎ সাধারণত ৩০% হলেই চার্জ দেওয়া শুরু করুন আর ৮০%/৯০% হলে খুলে ফেলুন।
:— ফোনে ফাস্ট চার্জিং মোড এর অপশন থাকলেও মাঝে মাঝে ধীরগতিতে বা নরমাল মোডে চার্জ করুন।
:— চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকুন।
:— চার্জে বসিয়ে একটু পর পর তুলে নেওয়া,আবার দেওয়া, আবার তুলে নেওয়া —এরকম করা থেকে বিরত থাকুন।
:— ফুল চার্জ হয়ে যাওয়ার পরও চার্জে লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন।এতেও ব্যাটারির ক্ষতি হয়।(তবে কিছু কিছু ফোনে এই সিস্টেম থাকে যে— ফোন ফুল চার্জ হওয়ার পর চার্জিং সিষ্টেম অটো-ডিসকানেক্ট হয়ে যায়।ওই সকল ফোনে এটা সমস্যার কারণ না হতে পারে।) ধন্যবাদ।
এমন মেয়ের প্রেমে পড়ো না
যে বই পড়ে, যে মেয়ে গভীরভাবে অনুভব
করে, আর যে মেয়ে লেখে।

কখনও
শিক্ষিত, মোহিনী, ভ্রমাত্মক ,
পাগলাটে মেয়ের প্রেমে পড়ো না।

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে ভাবতে পারে, যে জানে সে কি
জানে এবং উড়তে জানে;
যে মেয়ে নিজের সম্পর্কে নিশ্চিত।

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে প্রেমের সময় হাসে বা কাঁদে,
জানে কীভাবে আত্মাকে পরিণত করতে হয়
শরীরে; সে মেয়েকে ছেড়ে দাও যে বিপজ্জনকভাবে কবিতা ভালোবাসে,
অথবা একটি পেইন্টিং-এর ধ্যানে
ঘন্টার পর ঘন্টা সময় কাটায়
এবং যে সঙ্গীত ছাড়া বাঁচতে
পারে না।...

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে তার শরীরের গঠন ও মুখের আদল
ছাড়াই সুন্দর।

এমন মেয়ের প্রেমে পড়ো না
যে তীব্র, মনোরম,
স্বচ্ছ এবং অপ্রাসঙ্গিক।

এমন কোনও মেয়ের
প্রেমে পড়ো না।

কারণ যখন তুমি এমন একটি
মেয়ের প্রেমে পড়বে,
তুমি তার সঙ্গে থাকো
বা নাই থাকো, সে তোমাকে ভালোবাসুক
বা নাই ভালোবাসুক, এমন মেয়ের কাছ থেকে
তুমি কখনওই ফিরতে পারবে না।

মূল: মার্তা রিবেরা গাররিদো
অনুবাদ: গৌতম মিত্র

ছবি: William Oliver (British, 1804-1853).
কোল্ড ড্রিংক্সের PH লেভেল যতকম হবে তত অ্যাসিডিক হবে। যদি ৫ এর নিচে PH হয় তাহলে আপনার দাঁতের ১২ টা বাজায় দিবে, বডিতে যত হার্ড পার্ট আছে এইগুলোকেও খতম করে দিতে পারবে।

*নরমাল পানির PH 6.5–8.5 এটা নরমাল, আর কোকের PH 2.52 এটা অনেক অনেক অ্যাসিডিক। পেপসির এর PH 2.53, ফান্টার PH 2.73, স্প্রাইটের PH 3।*

ইন্ডিয়াতে কীটনাশক এর পরিবর্তে কোকাকলা, পেপসি তাদের জমিতে ব্যবহার করে। কৃষকের মোতাবেক কীটনাশকের চেয়ে কোকাকলা, পেপসি অনেক সস্তা এবং কীটনাশকের চেয়ে বেশি ইফেক্টিভ।

বাচ্চাদের জন্য বেশি ক্ষতিকর, তাদেব বডি ভালো করে গ্রো হয়নি তাদের এইসব খাওয়াচ্ছে। এইসব ড্রিংস বর্জন করুন, বাচ্চাদের তো আরো আগে না।

*এই পোস্টটি শেয়ার করুন।*

*Evidence*
https://www.omicsonline.org/open-access/harmful-effects-of-soft-drinks-on-human-health-117278.html
👍3😱1
# আপনি ১০০ মানুষের উপর ফুল ছুঁড়ে মা'রলে ৯৫ জন আপনাকে ফুল ছুঁড়ে মা'রবে এর মধ্যে ৫ জন আপনাকে পাথর ছুঁড়ে মা'রবে। হ্যাঁ আমি মানুষের বিহেভিয়ারের কথা বলতেছি। আপনি দূনিয়াতে যত ভালো বিহেভ করেন না কেন, কিছু মানুষ আপনার সাথে খারাপ বিহেভ করবেই।
#
# কিন্তু প্রবলেম একটাই, ৯৫ জন ফুল ছুঁড়ে মা'রলেও তাদের ছেড়ে ৫ জন পাথর ছুঁড়ে মা'রার লোকের দিক ফোকাস থাকে। এই ৫ জনের জন্য পুরো লাইফে নেগেটিভ প্রভাব পরে। তখন মনে হয় সবাই খারাপ, তখন মনে হয় আমি কেন ভালো ব্যবহার করবো?
#
# সলুয়েশন হচ্ছে 'এক্সেপটেন্স' এই ৫ মানুষ দূনিয়াতে পাবেন। তাদের ইগনোর করে সামনে বাড়তে থাকুন। লার্ন টু ইগনোর।
2
" সব মেয়েদের পড়ার এবং সতর্ক থাকার অনুরোধ "

১। সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন।
এই জিনিসে কোন কম্প্রোমাইজ করবেন না, মরে গেলেও না।

২। আত্মসম্মান, আত্মমর্যাদা কক্ষনো বিসর্জন দিবেন না। তাতে মরে যেতে হলে, যাবেন।

৩। চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না। (গনহারে trust এর কথা বলছি, trustworthy man অবশ্যই আছে) পুরা ফেরেশতা মার্কা স্যার, বাবার বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সন, এরকম-এমন কারো সাথে একা কোথাও থাকবেন না।
Be careful who you trust, the devil was once an angel.

৪। বান্ধবীর বাড়ীতে যেতে হলে পরিবারকে জানান। ফোন নাম্বার মা, বাবা, বড় ভাই, বোন কে দিয়ে যান। সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়ীতে ফিরবেন। রাতে চেষ্টা করবেন না থাকার। থাকলেও বাড়ির পরিবেশ দেখে নিয়েন।

৫। নিজের gut feelings -কে সব সময় প্রাধান্য দিবেন। দেখে কিছুই মনে হয় না, খুব ভাল মানুষ, কিন্তু মন কেন যেন ব্যাক্তিটাকে পছন্দ করে না। এমন হলে সেই ব্যাক্তি থেকে ১০০ হাত দূরে থাকেন।
trusting your 'Gut Feeling' is often the best strategy to save yourself.

৬। নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন। মেয়েরা আবেগের কারনে ভিক্টীম হয়।

৭। ফ্যামিলিকে সব সময় পাশে রাখবেন। ফ্যামিলিকে, বিশেষ করে মাকে বন্ধু বানান। তার সাথে সব যেন শেয়ার করা যায় এমন ভাবে সম্পর্ক করবেন বাবা মার গোপনে কিছু কইরেন না। victim হলে আপনি হবেন। তখন বাবা মা এটাই ভাববে "মেয়েটা আমাদের বলল না কেন!!"

৮।৷ কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন।
You read it right. ১০০ বার।

৯। নিজেকে ভালবাসেন। এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রন --বিলিভ মি এগুলা কিচ্ছু না। আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা, ব্যাক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবে তৈরি করেন।

১০। সব সময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ। অন্যায় অনেক আনন্দ দেয়। কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য। সত্য সব সময়ের জন্য। তা যত কষ্টের হোক।

১১। জীবন অস্বাভাবিক সুন্দর। হতাশা, unexpected crisis, unexpected incident এগুলা লাইফের পার্ট।
ও আচ্ছা, এমন হইল। ঠিকাছে। এরপর কি?-- লাইফের প্রতি এমন attitude রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না। পেইন দেবার আগে ভাবে এরে পেইন দিয়া লাভ নাই।
Collected
👍7
জীবনে চলার পথ হচ্ছে দুইটি।

১. তোমার আশেপাশে যা হচ্ছে হয় তুমি তা মেনে নাও,
২. অথবা সেটাকে পরিবর্তন করার জন্য রুখে দাড়াও ।

মনে রাখবেন- পথ এ দুটিই।

Masood Sayedee
13👍1
আপনারা প্রত্যেক পোস্টে আপনাদের পছন্দ অনুযায়ী রিয়েকশন দিলে পোস্ট করতে অনুপ্রাণিত হবো।
12🔥2
জ্ঞান - Knowledge pinned «আপনারা প্রত্যেক পোস্টে আপনাদের পছন্দ অনুযায়ী রিয়েকশন দিলে পোস্ট করতে অনুপ্রাণিত হবো।»
সিনেমা দেখে কান্না করে,
ক্রিকেট খেলা দেখেও কান্না করে !

অথচ ফিলি*স্তিনে হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করা হচ্ছে, এ নিয়ে তারা কোনো চিন্তাও করে না - বিনোদনে বুদ হয়ে থাকা মুনাফিক।

@ আব্দুল্লাহ ইবনে
9😢4
মাঝে মাঝে ১৬-১৭ বছরের পড়াশোনা আমাদের কাজে লাগেনা।😬

অথচ কয়েকমাসের কোর্স এবং কয়েক বছরের পরিশ্রম আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 🤗
9
ব্যাংকিং সংক্রান্ত ছোটখাটো কিছু কাজ করার ফলে ( ব্যক্তিগত একাউন্ট ও অন্যান্য একাউন্ট এ ) ব্যাংকিং সেক্টর এর প্রোভাইড করা কাস্টমার সার্ভিস সমন্ধে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যা তুলে ধরছি।

প্রথমত,,, এমপ্লয়ী, ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে প্রথমে আপনাকে নানাভাবে উৎসাহিত করবে। অনেক ভালো দিকগুলা বলবে কিন্তু তাঁদের প্রোডাক্ট এর খারাপ দিকগুলা অর্থাৎ তাঁদের উইক পয়েন্টস গুলা এইগুলা কখনোই বলবে না। যদিও এটা অনেক এমপ্লয়ীর ক্ষেত্রে ভিন্ন। সার্ভিস এর উইক পয়েন্ট গুলো ও কাস্টমার কে অবগত করে।।

২য়, আপনি ব্যাংকার এর থেকে সার্ভিস নিতে গেলে অবশ্যই প্রথমে নমনীয় হয়ে সার্ভিস নেয়ার ট্রাই করবেন। কোন প্রকার ওভার স্মার্ট হতে যাবেন না। আপনার সমস্যা অফিসারকে বুঝিয়ে বলুন। অনেকে লাউড ভয়েস এ সমস্যা নিয়ে চেঁচামেচি করে। ফলে ব্যাংক এমপ্লয়ী ও পাল্টা খারাপ আচরণ করে। তাছাড়া কাস্টমার এর কথা বলা ও আচার আচরণ এর উপর অনেক সার্ভিস কোয়ালিটি কেমন দিবে তা ডিপেন্ড করে।

বি:দ্র: প্রতি ব্রাঞ্চে একটা না একটা বিখাউজ মার্কা অফিসার থাকবেই।

✳️ আপনার রেগুলার ব্যক্তিগত ইউজের জন্য সুবিধাজনক ব্যাংক নির্বাচন করবেন কিভাবে..? কোন ব্যাংক আপনার জন্য ভালো হবে..?

১. চার্জ ও ইন্টারেস্ট।
২. ব্রাঞ্চ সার্ভিস।
৩. অনলাইন সার্ভিস (এপ্স)
৪. Atm সার্ভিস।
৫. Mfs লিংক ও transaction সুবিধা।
৬. কল সেন্টার ।
৭. Atm কার্ড সুবিধা।

১: চার্জ ও ইন্টারেস্ট: আমরা ব্যাংক একাউন্ট খোলার আগেই চিন্তা করি কোন ব্যাংক বেশি ইন্টারেস্ট দিবে আর কোন ব্যাংক এর চার্জ কম। বলা ভালো যেইসব ব্যাংক আমানত এ বেশি ইন্টারেস্ট দেয় সেইসব ব্যাংক এ licuid মানির সংকট। অর্থাৎ তারল্য সংকট চলছে। ওদের ক্যাশ টাকার পরিমান কম। তাই তারা লিকুইড মানির ঘাটতি কমাতে বেশি ইন্টারেস্ট এর প্রলোভন দিয়ে অনেক আমানত গ্রহণ করছে। এইসব ব্যাংক এ বড় অংকের টাকা প্রদান এ একটু গড়িমসি করে। অন্যদিকে ভালো লেভেলে থাকা ব্যাংক গুলা অমানতের উপর কম হারে ইন্টারেস্ট দেয় এবং তাঁদের সার্ভিস চার্জ টা বেশি হয়। এইসব ব্যাংক এ তারল্য সংকট থাকে না বিধায় যেকোন সময় এই ব্যাংক গুলা বড় অংকের টাকা প্রদান করতে পারে সহজেই। তাছাড়া আপনার জমানো টাকাও থাকে নিরাপদ। যদিও ব্যাংকিং খাতে ১০০% নিরাপত্তা কেউ দিতে পারবে না।

কথায় আছে সস্তা কলায় চিড়া ভিজেনা।😊 সো চার্জ বেশি গেলেও এটা নিয়ে ভাববেন না।

২: ব্রাঞ্চ সার্ভিস: অনেক ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভালো আবার অনেক ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভালো না। আবার এলাকাভেদে একই ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভিন্ন হয়ে থাকে। তাই আপনার এলাকায় যেই ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ভাল ও ভিড় কম সেই ব্রাঞ্চে একাউন্ট খুলুন। এক্ষেত্রে উপশাখায় খুলতে পারলে বেস্ট। কারণ উপশাখা গুলাতে ভিড় কম থাকে। আর সার্ভিস দ্রুত নেয়া যায়। অনেকে শাখা কে উপশাখার থেকে বেশি ট্রাস্ট করে। এটা নিতান্তই ভুল। শাখা উপশাখা সেইম সার্ভিস দেয় জাস্ট শাখা বড় পরিসরে ও উপশাখা তুলনামূলক ছোট পরিসরে পরিচালিত হয়।

৩: অনলাইন সার্ভিস (এপ্স): ২০২৩ সালে ব্যাংক লাইন এ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মানসিকতা খুবই কম লোকের আছে। এটা বাস্তব। যেই ব্যাংক বেশ ভালো অনলাইন সার্ভিস প্রোভাইড করে ও ভালো এপ্স রয়েছে সেই ব্যাংক এ একাউন্ট করুন। Ekyc এখনো বেশি জনপ্রিয় হতে পারে নি + হ্যাসেল ফ্রি বা ইউজার ফ্রেন্ডলি হতে পারেনি। তাই ekyc কে প্রাধান্য না দিলেও হবে। তবে এপ্স এর সিকিউরিটি ভালো কিনা ও ইউজার ফ্রেন্ডলি কিনা দেখে নিবেন। ইউটিউব আছে + গুগল আছে।

৪: ATM সার্ভিস: আপনার বাসার বা কর্মস্থল এর আশেপাশে যেই ব্যাংক এর ATM আছে সেই ব্যাংক চয়েজ করতে পারেন। এখন সব ব্যাংক এর বুথ থেকেই টাকা তোলা যায়। এর জন্য অবশ্য চার্জ লাগে।

৫: MFS লিংক: আপনার চাহিদা অনুযায়ী যেসব ব্যাংক এ MFS সুবিধা ভালো পাবেন সেসব ব্যাংক এ একাউন্ট করতে পারেন।

৬: কলসেন্টার: যেই ব্যাংক এর কলসেন্টার অল্প সময়ে রেসপন্স করে ও কলসেন্টার সার্ভিস ভালো সেইসব ব্যাংক নির্বাচন করতে পারেন।

৭: ATM কার্ড ও উইথড্র সুবিধা: যেইসব ব্যাংক ডুয়াল কারেন্সি ভিসা ও মাস্টারকার্ড প্রোভাইড করে আপনার জন্য সেগুলো উত্তম হবে। কারণ আমেরিকান এক্সপ্রেস ও ইউনিয়ন পে চীন, জাপান, কোরিয়া, ইউরোপ এর কিছু দেশ ও আমেরিকায় জনপ্রিয় হলেও বাংলাদেশ এ এতটা জনপ্রিয় হয় নি। তবে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ এ কিছু পজ এ প্রবলেম করলেও এটিএম ও অনলাইন ট্রাঞ্জেকশন খুবই স্মুথ। আর যদি ফ্রি তে সব এটিএম থেকে উত্তোলন এর সুবিধা চান তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মত অবস্থা হবে। সার্ভিস ভালো পাবেন না।

কথায় আছে সস্তার ৩ অবস্থা 😄
সার্ভিস ভালো যার চার্জ বেশি তার 🫡

আপনারা কমেন্ট করতে পারেন হয়তো, যে তাহলে কোন ব্যাংক এ একাউন্ট করবো..? 🙃

✳️ সবদিক থেকে টপ নচ সার্ভিস চাইলে ও চার্জ এর চিন্তা মাথা থেকে বাদ দিলে - সিটি, UCB , ব্র্যাক , EBL

✳️ অনলাইন ভালো সার্ভিস পেতে চাইলে (এপ্স): সিটি , UCB , BRAC , EBL , প্রাইম , পূবালী , Mtb , SCB , Ab ,
4👍1
✳️ অনলাইন ভালো সার্ভিস পেতে চাইলে (এপ্স): সিটি , UCB , BRAC , EBL , প্রাইম , পূবালী , Mtb , SCB , Ab , সোনালী।

✳️ ব্যাংক এ লাইন ধরে বসে থাকা ও অফিসারদের দাম্ভিক ব্যবহার দেখতে চাইলে : DBBL + IBBL

✳️ কল সেন্টার এ কল দিয়ে নি:স হতে চাইলে 🤭 : প্রিমিয়ার,NRBC ব্যাংক।

✳️ সরকারি ব্যাংক এ ইচ্ছা থাকলে: সোনালী, অগ্রণী।

✳️ বুথ সংখ্যা বেশি ও সার্ভার সমস্যায় ভোগতে চাইলে : DBBL + IBBL

✳️ তাছাড়া ডিসেন্ট পারফর্মেন্স চাইলে : পূবালী, মার্কেনটাইল, এক্সিম, ific (এপ্স ভালো না)।

বি:দ্র : ব্রাঞ্চ ভেদে একই ব্যাংক এর সার্ভিস ভিন্ন হয়। উলেক্ষিত ব্যাংক ছাড়া আরো কিছু ব্যাংক রয়েছে যারা ভালো সার্ভিস দেয়।

ধন্যবাদ পড়ার জন্য। আর্টিকেল টি অনুমতি ব্যতিত কপি নিষেধ। আর্টিকেল টি বাস্তব অভিজ্ঞতা ও গ্ৰুপ তথ্য যাচাই করে এবং ব্যবহারকারীদের তথ্যের আলোকে লিখা হয়েছে।

তন্ময় চক্রবর্তী।
বিবিএ (মার্কেটিং)
Founder & Admin : Divas In Defence
(Defence News Portal)

Co Admin : SWAT Bangladesh Fanpage.
7
সৌন্দর্যের ভিত্তিতে মেয়েরা পাত্র নয়,প্রেমিক খোজে।
কারণ এটা সাময়িক সম্পর্ক।
বিয়ের ক্ষেত্রে টাকাকেই বেশি প্রাধান্য দেয়া হয়,কারণ এটা লং জার্নি।
@sheikh shamim
সর্বশেষ আপডেট ১৭/১০/২০২৩ ইং...
----------------------------------------------------------
বাউবি এইচএসসি (BOU HSC 23 Batch) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৩ ইং।
-------
✳️ যেভাবে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবেন স্টেপ বাই স্টেপ...
নোটঃ লাল ষ্টার (*) চিহ্নিত তথ্য গুলো অবশ্যই পুরণ করতে হবে ।
১. যে মাধ্যমে ফি প্রদান করতে চান (বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক কার্ড) সেই মাধ্যমে ন্যূনতম ৪৫৯০/- টাকা রাখুন। ( বিভাগ অনুযায়ী টাকার পরিমাণ কম-বেশি হতে পারে, তবে সর্বোচ্চ পরিমাণ ৬০০০/-। )
২. কোন একটা নোটপ্যাডে নিম্মের তথ্যগুলো নোট করুন...
ক. Applicant's Name:
খ. Applicant's Name (Bengali):
গ. Father's Name:
ঘ. Father's Name (Bengali):
ঙ. Mother's Name:
চ. Mother's Name (Bengali):
ছ. Identify no (আপনার জন্মনিবন্ধন নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখুন)
জ. Place of Birth (আপনার জন্মস্থান লিখুন)
ঝ. Email Address:
ঞ. Mobile Number (আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার লিখুন)
ট. Present Address
ঠ. Permanent Address
ড. Photo (Soft Copy Photo, Must be in JPG format, Must be 300x300 pixel, Size not more than 100 KB)
ঢ. Signature (Soft Copy Signature, Must be in JPG format, Must be 300x100 pixel, Size not more than 100 KB)
ণ. Institute Name
ত. Registration No
থ. Roll No
দ. Grade Point (GPA)
ধ. Duration (Academic Year)
✳️এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে https://osapsnew.bou.ac.bd/applicant/registrationForm#step-1
✳️ আবেদন করার সাত দিনের মধ্যে যে সকল কাগজপত্র স্টাডি সেন্টার / উপ-আঞ্চলিক / আঞ্চলিক অফিসে জমা দিতে হবে।
১. এসএসসি (SSC) / সমমান পাশের সার্টিফিকেট / মার্কশিটের ফটোকপি
২. জম্ন নিবন্ধন / জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩. অনলাইনে ভর্তির আবেদন পত্র কপি
মানুষের জীবন কতটা অদ্ভুত তাই না???

আজ যদি মারা যাই কালকে আমি থাকবো না কিন্তু আমার আইডি, পোস্ট, সব কিছুই থেকে যাবে।
দুইদিন পরে সবকিছু আগের মতোই থাকবে শুধু
আমিই থাকবো না।

যে আমিটাকে ঘিরে এতো প্রয়োজন এতো আয়োজন সেই আমি তাই আর পৃথিবীতে থাকবো না..............

সবকিছু ছেড়ে হঠাৎ একদিন বিদায় নিতে হবে
তাহলে কি লাভ এই মিথ্যা দুনিয়ার পিছনে ছুটে??
😢42