গুনাহ করে ঘুমাতে যাবেন না।
হয়তো আজকের দিনটাই আপনার জীবনের শেষ দিন হতে পারে।
তাই কোনো গুনাহ নিয়ে ঘুমাতে যাবেন না।
কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান।
কোনো গুনাহ করে থাকলে আল্লাহর কাছে তাওবা করুন।
ঘুমানোর আগে অন্তরটা পরিষ্কার করে নিন, তাওবা ও ইস্তেগফার করে নিন, ওযু করে নিন।
কারণ কে জানে—সকালে ঘুম থেকে ওঠার সুযোগ হবে কি না! 🤍

😢16👍3❤2
♡ কুরআনের সবচেয়ে সান্ত্বনাদায়ক বাণীগুলোর একটি:
“আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না।”
📖 — সূরা আলে ইমরান, ৩:১৬০
মানুষ আপনার বিপক্ষে দাঁড়াতে পারে, পরিস্থিতি আপনার প্রতিকূলে যেতে পারে, এমনকি সবগুলো পথ বন্ধ মনে হতে পারে। কিন্তু আল্লাহ যদি আপনার সহায় হন, তাহলে কে আপনাকে পরাজিত করবে?
তাই মানুষের শক্তি দেখে ভয় পাবেন না, পরিস্থিতি দেখে হতাশ হবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন, তাঁর সাহায্য চান এবং সঠিক পথে অবিচল থাকুন।
মনে রাখবেন, আল্লাহর সাহায্য যার সঙ্গে আছে, তার জন্য কোনো বাধাই আল্লাহর ইচ্ছার ঊর্ধ্বে নয়। ♡

💯5❤4👌1
🤍 কথাটা ভীষণ সুন্দর!
“যতদিন আল্লাহ পাক আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগিয়ে তুলছেন, ততদিন আপনার জীবনের জন্য তাঁর পরিকল্পনা রয়েছে।”
হয়তো গতকাল আপনি ভেঙে পড়েছিলেন, আপনার কোনো দোয়া হয়তো এখনো কবুল হয়নি, হয়তো আপনার জীবনের পরিস্থিতি আপনার প্রত্যাশার বিপরীতে যাচ্ছে।
তবুও আজকের এই সকালটা আপনার জন্য নতুন একটি সুযোগ।
গতকালের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ, গুনাহ থেকে ফিরে আসার সুযোগ, আল্লাহর আরও কাছে যাওয়ার সুযোগ।
তাই জীবন নিয়ে হতাশ হবেন না। আপনার জীবনের একটি অধ্যায় কঠিন বলেই বাকিটা জীবন সুন্দর হবে না, এমন নয়।
আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তাঁর ওপর ভরসা রাখুন, চেষ্টা চালিয়ে যান এবং প্রতিটি নতুন সকালকে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ হিসেবে গ্রহণ করুন।

❤15💊2👍1
যে জিনিসের জন্য আমি আল্লাহ তায়ালার হুকুমকে পরিত্যাগ করব... সেই জিনিস আমাকে আল্লাহ তায়ালা দেবেন... সাথে সাথে সেই জিনিস দিয়েই আমাকে আল্লাহ তায়ালা অপদস্থ করবেন... এটা বুঝানোর জন্য যে, কোন কিছু দ্বারা কিছু হয় না... একমাত্র আল্লাহ তায়ালাই সর্বময় ক্ষমতার মালিক... যে এটা বুঝেছে, পুরো দুনিয়া তার সামনে নত হয়েছে... যে বুঝেনি, সে শুধু লাঞ্চিতই হয়েছে...
❤12💯4
এই দুনিয়ায় এক আল্লাহ ছাড়া আপনি আর কাউকে শতভাগ আপন পাবেন না। যাদের জন্য নিজের জীবনের সবটুকু বিলিয়ে দিবেন, তারাও দেখবেন সামান্য কিছুতেই সব ভুলে আপনাকে ছুঁড়ে ফেলবে। এটাই দুনিয়ার বাস্তবতা।
💯12😢4💔3
জুমার দিনের বিশেষ ৩টি আমল-
১. আগে আগে মসজিদে যাওয়া।
২. সুরা কাহাফ তিলাওয়াত করা।
৩. বেশি বেশি দরূদ পড়া।
নিয়ত করে নেন, সবগুলো আমল করবেন ইনশাআল্লাহ।

❤5👍2
চারিদিকের অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হই। অভিভাবকহীন জনবিচ্ছিন্ন আলেমদের দেখলে চিন্তিত হই। সর্বনাশা এই পতনের শেষ কোথায় কোন পরিণতিতে?
আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। ফিৎনার কবল থেকে সর্বক্ষণ হিফাযত করুন। সব কাজে সতর্ক থাকার তাওফিক দিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।

😢5⚡1😨1
মানুষ যদি জানতো মৃ*ত্যুর পর কত দ্রুত মানুষ তাদের ভুলে যায়, তাহলে কখনোই মানুষকে খুশি করার চেষ্টা করত না।
👍6😢5
একবার দরুদ, দশবার রহমত!
দরুদ— দুঃশ্চিন্তার মহৌষধ!
দরুদ— দু'আ কবুলের সোপান!
দরুদ— কবরে নূর!
দরুদ— কি*য়ামতে সুপারিশের সনদ!
দরুদ— জান্নাতের পথের আলো!
দরুদ মানেই রাসূল (ﷺ)- এর রাজ্যের মমতামাখা জবাব! দরুদ মানেই জান্নাতে নবীজির (ﷺ) সান্নিধ্যলাভ!
দরুদে মিশে থাকুক হৃদয়, দরুদেই জুড়াক আত্মা!
দরুদে কাটুক দিন, দরুদে কাটুক রাত!
দরুদে রাঙুক জীবন, দরুদেই সাজুক ম’রণ!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

❤4👍3
আবূ উমামা (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন–
“যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের যিম্মাদার। যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের যিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের যিম্মাদার।”
— সুনান আবু দাউদ : ৪৮০০

❤9🍓2💯1
গুনাহগার যেন নিজেকে পবিত্র করতে পারে এজন্য আল্লাহ তায়ালা তার জন্য চারটা নদী প্রস্তুত করেছেন। প্রথম তিনটা দুনিয়াতে। চতুর্থটা আখিরাতে।
১. তাওবা।
২. এমন নেক আমল যা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে দেবে।
৩. এমন কোনো মুসীবত যেগুলো তার গুনাহের কাফফারা হিসেবে যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহ তায়ালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে এই তিন নদীর কোনো একটাতে ডুবিয়ে পাকসাফ করে নেন দুনিয়াতেই। আর যদি তা না হয় তাকে আখিরাতের চতুর্থ নদীতে নিয়ে যান।
আর সেই নদী হলো জাহান্নাম।
[মাদারিজুস সালিকিন লিল ইমাম ইবনিল কায়্যিম রহ.]

❤2
যার রিযিকে ফজর নেই সেই মূলত সবচেয়ে গরীব৷
সম্পদ কখনো রিযিকের উঁচু স্তর নয়। রিযিকের মর্যাদাপূর্ণ স্তর হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার তৈফিক হওয়া৷
- আরিফ আজাদ।

❤10💯1
নিয়ামত হারানোর শুরুটা হয়—একটা গুনাহ দিয়ে।
মানুষ যখন গুনাহ করে, তখন আল্লাহর কোনো না কোনো নিয়ামত তার জীবন থেকে সরে যায়। আল্লাহর প্রতি অনুতপ্ত হয়ে যদি বান্দা ফিরে আসে, তাওবাহ করে তবে সেই নিয়ামত বা অনুরূপ কোনো বরকত আবার ফিরে আসে।
কিন্তু যদি সে গুনাহর উপর অটল থাকে, অনুতপ্ত না হয়, ফিরে না আসে—তাহলে সেই নেয়ামত আর ফিরে আসে না।
এভাবে একে একে গুনাহগুলো তার জীবনের নেয়ামতগুলো ছিনিয়ে নিতে থাকে। একসময় সে নিঃস্ব হয়ে পড়ে—বাহ্যিকভাবে হয়তো নয়, কিন্তু আভ্যন্তরীণভাবে।
– ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[ত্বরীকুল হিজরাতাইন, পৃ: ২৭১]

💯9
প্রতিটি সূর্যাস্ত যেন আমার জীবনের একটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যাচ্ছে।
মৃত্যু এক মুহূর্তও দেরি করছে না—
দেরি করছি শুধু আমি, আল্লাহর পথে ফিরতে।
এ জীবনে আজও সালাত কাজা, আজও তাওবা বাকি, আজও হৃদয় গাফেল...
যদি আজ রাতটাই আমার শেষ রাত হয়? তবে কী নিয়ে দাঁড়াবো রবের সামনে? ভাবতেই বুক'টা কেঁপে ওঠে...!
~ আবু হুরায়রা

❤6