আলোর পথ
9.72K subscribers
2.59K photos
720 videos
35 files
291 links
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
Download Telegram
ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পোস্ট থেকে...

২৮ অক্টোবরের মহাসমাবেশ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব ভাবছিলাম।

সময়ের কারণে করে উঠতে পারিনি। চেষ্টা করছি- তার মধ্যেই ছোট ভাই মাসুদ রানা সাগরের এই লেখাটি আমার দৃষ্টি কেড়েছে। আলহামদুলিল্লাহ....

২৮ অক্টোবর জামায়াতের সমাবেশের যে বিষয় টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছিলাম।
সেটা নিয়ে একটু আলাপ করা যাক।

সমাবেশের সিংহভাগই ছিলো কিশোর-তরুণ। এবং এটা নি:সন্দেহে অনুমেয় এই তরুণদের সকলকে বললেও ভুল হবে না। তারা সকলেই দেশের সবচেয়ে মেধাবি ছাত্ররা।

এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। তাদের বয়স ১৬ থেকে ২৩ এর মধ্যে।
আওয়ামিলীগ ক্ষমতায় আছে ১৪ বছর একটানা। এর অর্থ হলো এই ছেলেগুলোর জ্ঞান বুদ্ধি হওয়ার পুরো সময়কালে আওয়ামীলীগ ক্ষমতায়।

জামায়াত-শিবির,ইসলামি রাজনীতি নিয়ে এমন কোন অপপ্রচার, প্রোপাগাণ্ডা,ভয়-ভিতি নেই যা এদেশে ছড়ানো হয়নি।

সোজাসাপটা কথা, জামায়াত শিবির করলে তোমাকে জেলে যেতে হবে, ক্র স ফা য়া র দেওয়া হবে। সরকারি চাকরি হবে না, এদেশে নামে মাত্র নাগরিকত্ব থাকবে ইত্যাদি।

বর্তমান ভোগবাদী, আত্মকেন্দ্রীকতার যুগে এই লক্ষ লক্ষ তরুণ সেগুলোকে উপেক্ষা করে, সমস্ত ভয়-ভিতিকে জয় করে, সকল সুযোগ-সুবিধাকে ত্যাগ করার মানসিকতা নিয়েই ইসলামি রাজনীতিতে যুক্ত হয়েছে।

গভীরভাবে ভাবুন, তারা বিপদে পড়বে এই কথা বহুদূর। তারা জামায়াত শিবিরের সুদিনে যুক্ত হওয়া জনগোষ্ঠী নয় বরং তাদের কোন ক্লাসমেট এই মূহুর্তে কারাগারে, ক্র স ফা য়ারের শিকারে কবরে অথবা বাড়ি ছাড়া।
এর মানে, তারা ইসলামি রাজনীতিতে যুক্ত হয়েছে অলরেডি এক সাগর বিপদকে মেনে নিয়ে, সকল দুনিয়াবি সুখকে পরিত্যাগের চিন্তাকে মস্তিষ্কে ধারণ করে।

প্রথমত,এর অর্থ এরা অপ্রতিরোধ্য শক্তি।

এদেশে আগামী সভ্যতা ইসলামের গ্যারান্টি দিচ্ছি। শিবিরের এই ছেলেগুলো শুধুমাত্র জামায়াতের শক্তি নয় এরা মূলত ইসলামি রাজনীতি, সমাজ - সভ্যতার শক্তি।

অল্প কথায় বুঝে নেওয়া যাক,

কোন এক বাজারে ভাল একটি চায়ের দোকান আছে। এখন আপনিও চায়ের দোকান দিতে চান।
এখানে রাজনীতি হলো ওই চায়ের দোকানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, ধ্বংস করে দেওয়া। এতেই কেবল সে পরাজিত হবে।

আর এখানে সভ্যতা বিল্ডআপ হলো, তার চায়ের চাইতে আপনার চায়ের কোয়ালিটি শতগুণ বাড়িয়ে দেওয়া।
তাহলে সকল জনগণ ভাল মানের চা পান করতে আপনার দোকানে ভিড় জমাবে। গ্রাম্য ডাক্তার বাসায় আসে ভিজিট কম, আর বড় মাপের ডাক্তারের চেম্বারে সিরিয়াল দিতে হয় তাও ভিজিট বেশি।

মানুষ তার প্রয়োজনের তাগিদে যথাযথ ব্যক্তিকে নেতৃত্ব দান করে। এটাই সভ্যতা গড়ে উঠার মূলমন্ত্র।
আর নেতৃত্ব জোরজারি করে কেড়ে নেওয়া এটা রাজনীতি।

তো, অপ্রতিরোধ্য উক্ত তরুণ শক্তি যারা যোগ্য, মেধাবি,সৎ তারা হলো মানুষের চাহিদা পূরণে যথাযথভাবে সক্ষম।

অপরদিকে অন্য ইসলামি দল ব্যতীত, অন্য তরুণেরা মাদকাসক্ত থেকে শুরু করে এহেন কোন অপরাধমূলক কাজ নেই যাতে জড়িত নয়। তারা ভিতর ভিতরে যেমন অযোগ্য তেমনি ধ্বংসের দারপ্রান্তে। এদের অস্ত্র হলো অসুস্থ মস্তিষ্ক ও গায়ের জোর। যা দিয়ে ১৫-২০ নেতৃত্ব, ক্ষমতা দখল করে রাখা যাবে। কিন্তু এই শক্তি একদিন নিশ্চিত বিলীন, নি:চিহ্ন হবেই তাদের অযোগ্যতার কারণে। অযোগ্যতায় অপ্রাসঙ্গিক করে দেয়।

আর এদিকে একটি সুদুরপ্রসারী স্থায়ী সভ্যতা গড়ে তোলার সকল উপাদান জামায়াত-শিবির তথা এদেশের সমগ্র ইসলামি শক্তির মাঝে বিদ্যমান।

তো ইসলামপন্থীরা শুধুমাত্র রাজনীতি করে না তারা সভ্যতাও গড়ে তুলছে। রাজনীতিতে তাদের সাময়িক পরাজয় তাদের জন্য কোন ক্ষতির কারণ নয় বরং সুখবর এই পরাজয় তাদের সভ্যতা বিল্ডআপের নিখুঁত কর্মী সাপ্লাই করছে।

জামায়াত শিবিরের নেতৃত্বে ও অন্য ইসলামি শক্তিগুলোর সহযোগিতায় এদেশে একদিন ইসলামি সভ্যতা কায়েম হবে এটাই বিশ্বাস করি, স্বপ্ন দেখি।
16👍1
>>>ব্রেকিং নিউজ<<<
৭২ ঘন্টার অবরোধের প্রথম দিন : কিশোরগঞ্জে বিএনপির মিছিলে গুলি, নিহত ২
😢10
অবরোধ পালনে বাধা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত
17
12
রাজশাহী ও নাটোরে সিরিয়াস গুপ্ত হত্যা চলছে। ব্যাপারটা কেউই সিরিয়াসলি নিচ্ছে না। না সরকার, না আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩ দিনে রাজশাহী ও নাটোরে একই স্টাইলে অজ্ঞাত মাইক্রোবাসে করে এসে ৯ জন মানুষকে বুকে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়। ২ জন তো স্পট ডেড৷ বাকিরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে।

সবচেয়ে এলার্মিং হচ্ছে, এরা সবাই সরকার বিরোধী মনোভাবাপন্ন কিংবা সরাসরি বিরোধী আন্দোলনের সাথে জড়িত। এর থেকে সহজেই অনুমেয় যে, এই সিরিয়াল কিলিং মিশিং সুপরিকল্পিতভাবেই হচ্ছে। খুব বড় কোনো গ্যাং কিংবা বড় মাপের হর্তাকর্তারা জড়িত আছে।

প্রশাসনও জড়িত থাকতে পারে বলে ধারণা করা যায়, যেহেতু এখন পর্যন্ত প্রশাসন নীরব, উল্টো বলছে, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নিবো। খুবই ডাউটফুল কথা। মানুষ নিরাপত্তা চেয়ে জিডি করবে, কেবল তা দেখে ব্যবস্থা নেয়া পুলিশের কাজ নয়। পুলিশের দায়িত্বই হচ্ছে কেউ চাইবার পূর্বেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

নির্বাচনকে সামনে রেখে যে বা যারা বিরোধী মতের নেতাকর্মীদের এই হত্যার মিশনে নামিয়েছে, তারা বুঝে শুনেই করছে। খুব সম্ভবত তাদের টার্গেট, সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়া, প্যানিক তৈরি করা। নির্দ্বিধায় বলা যায় এই মিশন তারা পুরো দেশেই ছড়িয়ে দিবে। ইতিমধ্যে কুমিল্লায়ও হয়েছে। রাজশাহী ও কুমিল্লা কোন রাজনৈতিক দলের বেইজ এরিয়া তা বলার অপেক্ষা রাখে না।

হতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে। কারণ রাজশাহী, বাগমারা তথা উত্তরবঙ্গ থেকে অতীত এমন সব ভয়াবহ বিষয়ের সূত্রপাত হয়েছে। তাই ঘটনা যাই হোক, অতিদ্রুত তা রুখে দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা নেয়ার প্রয়োজন। এবং তা এখনই।

আর তাদের যদি কোনো না কোনোভাবে যোগসাজশ থাকে, তাহলে এটা বাড়তেই থাকবে। এর বিরুদ্ধে আপনার আমাকেই কথা বলতে হবে। রাষ্ট্র আপনার সুরক্ষা দিতে না পারলে, আপনাকে কিংবা অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকেই এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

জানি না, আর কত মায়ের বুক খালি হবে। কখন দেখবেন আপনার আমার সিরিয়াল এসে গেছে এই নরপশুদের হাতে। আল্লাহ রক্ষা করুন সবাইকে। সবাই আওয়াজ তুলুন। পোস্টটি শেয়ার করুন, কপি করুন, সবাইকে সতর্ক করুন। প্যানিক না করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নিন।
😢7
🔥17
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ ইসরাইলের ভেতরেও আছে বলে দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ।
11
রঙিন স্বপ্নে বিভোর এ তরুণ ছাত্র সমাজকে, বিবর্তনবাদের ভয়ালো-ধ্বংসাত্মক ছোবল থেকে বাঁচানোর একমাত্র আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রিয় কাফেলা - বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

হে প্রিয় ছাত্র ভাই,আমি শিবির করি।
আপনি করেন তো?
-আব্দুর রহিম

#KnowShibir
#IAmShibir
16
চাঁদপুর জেলা
11
জয়দেবপুর রেলস্টেশন
19
টানা অবরোধের দ্বিতীয় দিন সকাল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তরের ৮টি গুরুত্বপূর্ণ স্পটে অবরোধ করা হয়।
12
পুলিশের পোশাকে এই সন্ত্রাসীদেরই মাঠে নামিয়েছে আ.লীগ।
😢10
স্বৈরাচার পতনে জনতার স্বতঃস্ফূর্ত হরতাল চলছে।
#StepDownHasina
11
16
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
খালাম্মার শুধু পাওয়ার চাই , প্রধানমন্ত্রীত্ব চান না 😁
😁9
ছাত্রশিবির প্রতিষ্ঠার উদ্দেশ্য :

পৃথিবীর কোনো বস্তুই এমনিতেই সৃষ্টি হয়নি। সকল সৃষ্টির পিছনে থাকে এক একজন কারিগর। আমাদের পৃথিবী তেমনি এক বিশাল সৃষ্টিকর্ম। যা আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল উপকরণ মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য। তাই মানুষ যেন সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারে সেজন্য তিনি পথ প্রদর্শক হিসেবে নবী-রাসূল পাঠিয়েছেন। যারা নবী-রাসূলকে মেনে নিয়ে সে অনুযায়ী নিজেদের জীবন-যাপন করবে তারাই মুসলিম। শেষ নবী হযরত মুহাম্মদ (স.) এর মাধ্যমে নবুয়াতের সে ধারা সমাপ্ত হয়েছে। আর কোনো নবী-রাসূল পৃথিবীতে আসবেন না। নবী রাসূলদের অনুপস্থিতিতে তাদের রেখে যাওয়া দাওয়াতি কাজের আঞ্জাম দিবে মুসলমানরা। বাংলাদেশের প্রায় সকল লোক মুসলমান। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা ও তার অনুসৃতি থেকে তারা অনেক দূরে সরে গেছে। বিশেষ করে তরুণ সমাজ। তরুণ সমাজকে ইসলামের রঙে রাঙিয়ে তুলে আগামী দিনে জাতির কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ করার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

~ এসো আলোর পথে
10👍1
ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ জানতেন না দরজা খুলে যাবে। মুসা জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন। তাই হয়েছিল।

- শাইখ আতীক উল্লাহ
12
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ধর্মের চাইতে যদি তোমার কাছে দল ও নেতা বড় হয়। নিশ্চিত তুমি ফেরআউন, নমরুদ,আবুজাহিলের উত্তরসুরী
এতে কোনো সন্দেহ নাই
-ইমাম তাইমীয়াহ
🤬15
বিপদের মূল কারণ: আমাদের ধর্মীয় দুর্যোগাদির স্থায়ী উৎস

একটু গভীরভাবে চিন্তা-ভাবনা করলে বোঝা যাবে যে, একমাত্র আমাদের দুর্বলতার জন্যই অমুসলিম প্রচারকরা মুসলমান সমাজে নিজ ধর্মের প্রচার চালানোর ও তাদেরকে ধর্মান্তরিত করার ধৃষ্টতা দেখিয়ে থাকে। আমাদের মধ্যে যতদিন এসব দুর্বলতা ও ত্রুটি থাকবে ততদিন এ বিপদের ঝুঁকিও থাকবে। আমাদের হতভাগা শ্রবণেন্দ্রীয় নিয়তই এরূপ খবর শুনতে থাকবে যে. আজ অমুক জায়গায় আর্য ও খৃষ্টানদের হামলা হয়েছে, আজ অমুক জায়গায় মুসলমানরা বিধর্মীদের টোপের শিকার হয়েছে। সাময়িকভাবে এসব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভাসাভাসা কতিপয় কর্মপন্থা গ্রহণ করা এবং তারপর নিশ্চিত হয়ে বসে থাকার এ ব্যাধি দূর হবে না। বরং এতে করে কিছুদিন পর এমন অবস্থা হবার আশংকা রয়েছে যে, আমরা এসব খবর শুনতে অভ্যস্ত হয়ে যাব এবং এদিকে মনোযোগ দেয়াই বন্ধ করে দেব। এর যদি কোনো কার্যকর প্রতিকার করতে হয় তবে আমাদের মূল দুর্বলতাগুলোর চিকিৎসায় মনোযোগী হতে হবে এবং তাকে স্থায়ীভাবে নির্মূল করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এতে করে আমাদের মধ্য থেকে সেই মূল বস্তুটাই দূর হয়ে যাবে যা দুশমনদেরকে আমাদের উপর হামলা চালানোর উৎসাহ যোগায়। আমার দৃষ্টিতে আমাদের এ দুর্বলতা তিন রকমের এবং এগুলোই সমস্ত অকল্যাণের মূল উৎস।
(১) অজ্ঞতা:
প্রথমতঃ মুসলমানদের একটি বিরাট অংশ অজ্ঞ ও মূর্খ। বিশেষতঃ ইসলামের ব্যাপারে তাদের অজুহাত এমন পর্যায়ে যে, অনেকে কলেমা পড়াও জানে না। সত্যি বলতে কি, মুসলমান পরিবারে জন্মেও অনেকে নামের মুসলমানও নেই। এজন্য এ ধরনের লোকদেরকে শত্রুরা সহজেই ইসলাম থেকে বিচ্যুৎ করতে সক্ষম।
(২) দারিদ্র:
দ্বিতীয়তঃ মুসলমানরা সীমাতিরিক্ত দরিদ্র। অজ্ঞতা ও দারিদ্র একাকার হয়ে তাদেরকে বিত্তশালী অমুসলিম প্রচারকদের আক্রমনের সহজ শিকার বানিয়ে দেয়।
(৩) ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা:
তৃতীয়তঃ মুসলমানদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা হেতু তাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে মিশনারী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হয়। সেখানে তাদের সরল মনের উপর শিশুকাল থেকেই খৃষ্টবাদের ছাপ পড়তে আরম্ভ করে। পরবর্তীকালে এ ছাপই গোপন কিংবা প্রকাশ্য ধর্মান্তরিত হওয়ার সহায়ক হয়।
এই হলো আমাদের ধর্মীয় বিভ্রান্তির স্থায়ী উৎস।–[এটা ১৯২৫ সালের পর্যবেক্ষণের ফল। সতর্ক বিচার-বিবেচনায় দেখা যাবে, এ যুগেও কম-বেশী এগুরোই মুসলমানদের ধর্মীয় অনগ্রসরতা ও বিভ্রান্তির মূল উৎস।-অনুবাদক] এ বিভ্রান্তির কারণ এতো অধিক সংখ্যক যে, তা গুণে শেষ করা যায় না এবং এখানে তার বিস্তারিত আলোচনাও সম্ভব নয়। তবে মোটামুটিভাবে বলা যায়, এর মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক জিনিস হলো নিম্নরূপঃ
মুসলমানদের পরাধীনতা, আলেম সমাজের উদাসীনতা, মুসলিম সমাজে অনৈসলামী রসম-রেওয়াজের প্রচলন, বিশ্ব মুসলিম শক্তির বহুধা বিচ্ছিন্নতা এবং টাকা-পয়সার শক্তি সম্পর্কে মুসলমানদের মধ্যে বাস্তব অনুভূতির অভাব –যা তাদের দারিদ্র বৃদ্ধির প্রধান অন্যতম কারণ।

বই: ইসলামে শক্তির উৎস
লেখক: সাইয়েদ আবুল আ'লা মওদূদী
6👍1