আলোর পথ
10.2K subscribers
2.59K photos
715 videos
35 files
291 links
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
Download Telegram
নিঃসঙ্গতা আমাকে শিখিয়েছে
আমিই আমার একমাত্র
বন্ধু, স্বজন, কিংবা প্রিয়জন!
31👍2
Amin❤️🤍
26
বুকটা ভারী হয়ে এলে সিজদায় লুটিয়ে পড়ে হালকা করে নিন।

-আরিফ আজাদ
26👍1
ইয়াওমে আরাফাহ বা আরাফার দিন

রাসূলুল্লাহ ﷺ আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে বলেছেন-
“আমি আল্লাহর কাছে আশাবাদী, এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।”


এই দিনে নবী করিম সা. দোয়া করতেন-
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ
'হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের ভাইদেরকে যারা আমাদের পূর্বে ঈমান অবস্থায় অতিবাহিত হয়েছেন।'
19👍1
বই : জীবন যদি হতো নারী সাহাবীর মতো
লেখক : ড. হানান লাশিন
33🥰3👍2
Today is the day of Arafah
Ya Allah accepts everyone's prayers on the day of ARAFAH 🤍
35👍1
15
এক বেদুঈন আরাফাহর ময়দানে দুয়া করছিলো এই দুয়া:

اللهم إني أسألك من خير ماسألك السائلون في عرفة منذ خلقتها

হে আল্লাহ! যেদিন তুমি আরাফাহকে সৃষ্টি করেছো সেদিন থেকে তোমার কাছে যে যা কিছু কল্যাণকর দুয়া করেছে সবকিছু আমি আমার জন্য চাই।

এরচেয়ে সুন্দর দুয়া আর কি হতে পারে!
57👍1
ফজরের জন্য ঘুম ভাঙে না?

এটা শুধু আলসেমির সমস্যা নয়—এটা ঈমানের সাথে এক অদৃশ্য যুদ্ধ।
নফস চায় আরাম, শয়তান চায় গাফেল থাকা, আর রব ডাকেন—"হে সফলতা প্রাপ্তদের দল, ওঠো!"
35😢7👍2
হেরা গুহা থেকে কাপঁতে কাপঁতে নবিজী ঘরে ফিরে আসলেন। বললেন, খাদিজা, কে আমাকে বিশ্বাস করবে?

খাদিজা পরম মমতায় নবিজীর মাথা কোলে তুলে নিলেন। বললেন, আমি করব। সবাই করবে। কেন করবে না? আপনি আপনার জীবনে একটা মিথ্যা কথা বলেননি। কারও সাথে অন্যায় করেন নি।কথার বরখেলাপ করেন নি।

এমনকি নবিজী যখন নিজেই নিজেকে বিশ্বাস করতে ভয় পাচ্ছিলেন খাদিজা তখন কী অসাধারন সাহস, বিশ্বাস আর সাপোর্ট নিয়েই না নবিজির পাশে এসে দাড়িয়েছেলেন!!

"খাদিজা, কে আমাকে বিশ্বাস করবে" বলা মানুষটাকে এই মুহুর্তে পৃথিবীর ২০০ কোটি মানুষ স্মরন করতেসে। হেরা গুহা থেকে এখনও শোনা যাচ্ছে, লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক......

দিনটা নবিজীর জিতে যাওয়ার দিন। হৃদয়ের তশতরিতে তওহিদের শিরনি ঢালার দিন। পৌত্তলিকতার উপরে ইসলামের স্থান পাওয়ার দিন।

একই সাথে দিনটা উম্মুল মুমিনিন খাদিজার বিশ্বাস সত্য হওয়ার দিনও।

যতবার আমরা নবিজীকে বিলিভ করবো, ভালোবাসবো, ততবার খাদিজা জিতে যান।

দুনিয়ায় কেউ যখন বিশ্বাস করে না, তখন বিশ্বাস করাটাই যদি সবচেয়ে বড় ভালোবাসা হয়, তাহলে খাদিজার চে বেশি ভালো নবিজীকে আর কে বাসতে পেরেছেন?

নবিজির সাথে সাথে আজ কি খাদিজার ভালোবাসাও জিতে যায়নি?

আরাফার দিনে দুনিয়ার পথে প্রান্তরে যতবার নবিজীর শ্রেষ্ঠত্ব ঘোষনা করা হয়, সেই ঘোষণায় নবিজির শ্রেষ্ঠত্বের সাথে সাথে কি খাদিজার ভালোবাসার শ্রেষ্ঠত্বও লুকিয়ে থাকে না?
27❤‍🔥1
আমি আর আমার বউ হাটে গিয়েছিলাম। একটা গরু খুব পছন্দ হয়েছে। গরুর দাম জিজ্ঞেস করলাম বললো ২০৫। আমার বউ আমার কানের কাছে আস্তে আস্তে বললো এত কম দাম কেন? কি করে বোঝায় ২লাখ ৫ হাজার এটা😑😑
😁22
এই ঈদ শুধুমাত্র পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়; এর গভীরে রয়েছে আত্মনিয়োগ, আত্মত্যাগ এবং মানবতার কল্যাণে নিজেকে নিবেদনের মহান বার্তা। কোরবানির মাধ্যমে একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু উৎসর্গ করে থাকেন, যা আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করে।

Alol Path-এর সকল শুভাকাঙ্খীদের কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহান শিক্ষায় আমাদের জীবন হোক আলোকিত।

ঈদ মোবারক!🌙💞

#Eid-Ul-Adha
17
Alhamdulillah 💔
46
Continue 💔......
🤣36😁3
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
একদা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাদ্য শস্যের একটি স্তুপের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি স্তুপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফলে হাতের আঙল গুলো ভিজে গেল। তিনি বললেন হে স্তুপের মালিক! এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তুপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারতো। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই।


• সহিহ মুসলিম | ১৮৫(১০২)
20
Comeback,
🤣33😁5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
থাক...!!!!!

আর বদদোয়া দিয়েন না
😊
🤣466😁4
শরীরের হাড্ডিগুলো নরম ছিল। তাই জীবনের প্রথম গোসল অন্য কেউ করিয়েছে।

একদিন সারা দেহ নিথর হয়ে যাবে। তাই জীবনের শেষ গোসলটাও অন্য কেউ করাবে।

বর্তমানে শরীরে একটুখানি শক্তি আছে। তাতেই আমাদের কত অহংকার!!!

আহারে মানুষের মন!! আহারে দুনিয়ার ধোকা!!!

আব্দুল্লাহ হিল বাকি
32💔15😢2