আলোর পথ
9.81K subscribers
2.59K photos
718 videos
35 files
291 links
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
Download Telegram
যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা,
যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা,
তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে,
দাঁড়িয়ে তোমার দ্বারে
আহবান করি যে তোমায়।
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।

লক্ষ প্রানের বিনিময়ে পেলাম স্বাধীনতা
তবু কেনো আজ মৃত্যুর ধারে
কাঁদছে মানবতা।
আমার সোনার দেশ গড়তে হবে,
ষড়যন্ত্রের বাধা রুখতে হবে!
সময় এসেছে ফের এগিয়ে যাবার..

শান্তি সুখের সোনালী সেদিন, আসবে আবার ফিরে...
ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু'চোখ জুড়ে।
বাধার প্রাচীর যত ভাঙতে হবে,
সাম্য ন্যায়ের গান গাইতে হবে,
আগামীর দিন শুধু সম্ভাবনার।
7
মানুষের জীবনে অনেক সময়। ভালো কিছু নিয়ে পার না করলে খারাপ এসে সেই স্থান নেয়। অনেক ভালো কাজের ভিড়ে খারাপ কিছু করার সময়ই হয় না- অথবা উল্টোটা। দিন শেষে হয়ত অনেক ভালো, নয়ত অনেক খারাপ জমা হয় খাতায়।

সময় কিসে পার করছি, সেটা নিয়ে সচেতন হওয়াটা তাই অনেক জরুরি!
7
অনেক সময় বাজে চিন্তা এসে পড়ে। আগের কোনো নায়িকা বা পর্নতারকার কোনো দৃশ্য ভেসে ওঠে; এটা শয়তানের পক্ষ থেকে। কোনো বদখেয়াল এলে চিন্তাকে ঘুরিয়ে দিতে হবে। হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলেন,

“বদচিন্তা সমস্যার সমাধান হলো ভ্রুক্ষেপহীনতা। মন্দ চিন্তা যদি আসে তবে আসুক। সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। এ চিন্তাই করবেন না যে, কী চিন্তা আসছে আর কী যাচ্ছে।”

তবে এই চিন্তা ঘুরানোটা প্র্যাকটিসের বিষয়, একদিনে হবে না। প্র্যাকটিস হলো
নামাজ আর আল্লাহর জিকির। জিকিরে-নামাজে ‘ছুটে যাওয়া’ মনকে বারবার ফিরিয়ে আনার অনুশীলন করি আমরা। প্র্যাকটিস করে করে মনের স্টিয়ারিং ঘুরানো সহজ হয়েযাবে; প্রথম প্রথম অন্তরের ওপর ভারী লাগবে, ধীরে ধীরেবিজয়ের আনন্দ হয়ে হয়ে একদম পানিভাত হয়ে যাবে।

📙বই: মুক্তি সম্ভব; ৪৫-৪৬
Fight Against Dehumanization

#অশ্লীলতার_বিরুদ্ধে_যুদ্ধ
6
হাদিস

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ لَقِىَ اللهَ يَوْمَ الْقِيَامَةِ لَا حُجَّةَ ل وَمَنْ مَاتَ وَلَيْسَ فِىْ عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مِيْتَةً جَاهِلِيَّةً ـ (مُسْلِمْ: بَابُ وُجُوْبِ مُلَازَمَةِ جَمَاعَةِ الْمُسْلِمِيْنَ)

১. হযরত আবদুল্লাহ ইবনে ওমর " বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি, যে ব্যক্তি আনুগত্য থেকে তার হাতকে খুলে ফেলল, কিয়ামতের দিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমনভাবে যে তার বলার কিছু থাকবে না, আর যে ব্যক্তি বাইয়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। (মুসলিম: বাবু উজুবি মুলাযামাতি জামায়াতিল মুসলিমিন: ৩৪৪১)
😢8
জ্ঞান অর্জনের ছয়টি ধাপ রয়েছে :

১. আদবের সাথে জিজ্ঞেস করা;
২. নীরব থেকে মনোযোগ দিয়ে শোনা;
৩. ভালোভাবে বুঝে নেয়া;
৪. মুখস্থ করে নেয়া;
৫. অন্যদের শেখানো এবং
৬. অর্জিত জ্ঞান অনুযায়ী চলা।

- ইমাম ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ
[ মিফতাহ দারুস সাদা'আহ, পৃষ্ঠা: ২৮৫ ]
👍9
তিনটি জিনিস যার মাঝে থাকবে, সে পুণ্য লাভ করবে : ১. দান করা, ২. কষ্টে ধৈর্যধারণ করা, ৩. উত্তম কথা বলা।
__
ওয়াহাব ইবনু মুনাব্বিহ
[ সিয়ারু আলামিন নুবালা : ৪/৫৫০ ]
10
রক্তদাতাকে আপন ভাবা শিখতে হবে

ওয়ালিমা, আকিকা কিংবা বদযাত্রার (বরযাত্রার) দাওয়াতে যাদের কথা স্মরণ হয়, আপনার পরিবারের অসুস্থ মানুষটির রক্তের প্রয়োজনেও তাদের কথা স্মরণ হওয়া উচিত৷

কিন্তু দুঃখজনকভাবে দাওয়াতে শতশত মানুষ পাওয়া গেলেও রক্তের প্রয়োজনে কাউকে পাওয়া যায় না৷ অবশেষে যাদেরকে রক্তের জন্য পাওয়া যায়, তাদের কথা এসব দাওয়াতে স্মরণ হয় না৷
🥰101
পাপ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্প, নানাবিধ চেষ্টা করার পরেও আমরা একই পাপে বারংবার নিমজ্জিত হয়ে পড়ি৷ যখন বুঝতে পারি যে কী ভুলটাই না হয়ে গেলো— তখন একরাশ ক্লান্তি, হাহাকার আর হাপিত্যেশ আমাদের ঘিরে ধরে।


ভাবছেন, এই অবস্থা থেকে বাঁচবার উপায় কী?


একটা উপায় আপনার কাজে লাগতে পারে। আপনাকে এরজন্যে কিছু মূল্য দিতে হবে। যেমন, আপনি মনে মনে সংকল্পবদ্ধ হোন যে— অমুক পাপ যদি আমার দ্বারা হয়ে যায়, তার পরেরদিন আমি অবশ্যই অবশ্যই নফল সিয়াম রাখবো সেই পাপের কাফফারা হিশেবে৷ যদি তমুক পাপ কাজটা আমার দ্বারা হয়ে যায়, ঠিক সেদিনই আমি ৫০০০ টাকা সাদাকা করে দেবো কাফফারা হিশেবে।


এই অভ্যেশটা গড়ে তুলতে পারলে পাপ কাজে বারংবার জড়িয়ে পড়ার হার অনেকাংশে কমে যাবে ইন শা আল্লাহ
9
দুনিয়ার মোহ যার যত কম,
মুমিন হিসেবে সে ততই উত্তম।

~ আফফান বিন শরফউদ্দীন হাফিজাহুল্লাহ
🥰9
অতঃপর আমি অবশ্যই তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক হতে তাদের নিকট আসব এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না।’

(সূরা আরাফ-১৭)
6😢1
🥰7
[সূরা আল-কাসাস, আয়াত ৫৬]

اِنَّكَ لَا تَهْدِيْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يَّشَآءُ ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ

“নিশ্চয় তুমি যাকে ভালবাস তাকে তুমি হিদায়াত দিতে পারবে না; বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন। আর হিদায়াতপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভাল জানেন।”
3
😢9
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,
যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি,,

" বাংলাদেশ "
🥰8
বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল সা.

বালাগাল উলা বিকামালিহী
কাশাফাদ্দুজা বিজামালিহী
হাসুনাত জামিউ খিসালিহীসা
সাল্লু আলাইহি ওয়ালিহী
8
ভয়াবহ ভূমিকম্পে মরক্কোয় দুই হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় আমরা মরক্কোবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মরক্কোর পাশে সকলের, বিশেষত মুসলিম দেশগুলোর এগিয়ে আসা উচিত।

নিহত মুমিনদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন। আহতদেরকে দ্রুত সুস্থতা এবং বিপদগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।

শায়েখ আহমাদুল্লাহ
😢9
একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যান। আবার অপরদিকে অন্য একজন মহিলা জাহান্নামে যায় একটা বিড়ালকে বন্দি রাখার কারণে।

সহিহ বুখারী: ৭৪৫
11
কাফিররাই দাওয়াতের ক্ষেত্র, উর্বর ভূমি।

(বই: মাআল মুস্তফা-২৮ পৃষ্ঠা)
🥰8
"সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ; ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার" এই বাক্যগুলো আল্লাহ তায়ালার নিকট অধিক প্রিয়

সহিহ মুসলিম : ৩/১৬৮৫
7
10