আলোর পথ
10.1K subscribers
2.59K photos
716 videos
35 files
291 links
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
Download Telegram
বলা হয়ে থাকে, চারটি জিনিস ভালো, কিন্তু চারটি জিনিস আরও ভালো:
.
(১) পুরুষের লজ্জা ভালো, তবে নারীর লজ্জা আরও ভালো।
.
কারণ, পুরুষের চেয়ে নারীর লজ্জাহীনতার মন্দ প্রভাবে সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেমন: একজন পতিতা নারীর মাধ্যমে একটি সমাজের শত শত পুরুষের নৈতিকতা নষ্ট হয়ে যেতে পারে। (ভুল বুঝবেন না। পুরুষের লজ্জাহীনতায় সমাজের ক্ষতিকে অস্বীকার করা হচ্ছে না। এখানে শুধু তুলনা করা হয়েছে)
.
(২) প্রত্যেক ব্যক্তির ইনসাফই ভালো, তবে বিচারক ও শাসকের ইনসাফ বেশি ভালো।
.
কারণ বিচারকের ইনসাফের দিকে সবাই তাকিয়ে থাকে। তাদের উপর মানুষ আস্থা রাখে। তারাই বেইনসাফি করলে সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হয়, ফলে ইনসাফ নামক শব্দটাই হারিয়ে যায় মানবসমাজ থেকে।
.
(৩) বৃদ্ধ ব্যক্তির তাওবাহ ভালো, তবে যুবকের তাওবাহ আরও ভালো।
.
বৃদ্ধ বয়সে মানুষ সাধারণভাবেই অনেক গুনাহের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তাই, তারা তখন আল্লাহর দিকে ফিরে আসেন। কিন্তু টগবগে যৌবনে মানুষ গুনাহ করার জন্য লালায়িত থাকে। এমন অবস্থায় তাওবাহ করে আল্লাহর দিকে ফিরে আসা অধিক প্রশংসনীয়। একাধিক হাদিসেও এ ধরনের বিভিন্ন ইঙ্গিত আছে।
.
(৪) ধনীর দানশীলতা ভালো, তবে গরিবের দানশীলতা অধিক ভালো।
.
কারণ ধনী তো সহজেই দান করতে পারে, যেহেতু তার আছে প্রচুর। কিন্তু গরিব মানুষ যখন সীমিত সামর্থ্য থাকার পরও দান করে, তখন সেটি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। হাদিসেও এমনটিই এসেছে।

👉@alolpath
👍92
বিজ্ঞান, প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতি মানুষের জীবনে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে ব্যাপক তথ্য প্রদান করছে।মানুষ আজ সহজেই নিজের বক্তব্য ও অবস্হান তুলে ধরতে সক্ষম হচ্ছে।
চলমান পরিস্হিতিতে ইসলামের দাওয়াহ কার্যক্রম পরিচালনার জন্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।পেশাদারিত্বের সাথে স্মার্টলি প্রযুক্তি ব্যবহার করতে না পারলে নতুন প্রজন্মকে দাওয়াতী তৎপরতায় সম্পৃক্ত করা কঠিন হয়ে পড়বে।

মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার উত্তম উপায় হচ্ছে হৃদয়গ্রাহী ভাষা।বক্তব্য যত সংক্ষিপ্ত ও যুক্তিপূর্ন, তথ্য বহুল হবে তা মানুষের মনোজগতে ততবেশি প্রভাব বিস্তার করবে।একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বললে মানুষ বিরক্ত বোধ করে।এ বিষয়টি বিবেচনায় নিয়ে দায়ীদের আলোচনা রাখতে হবে। কুরআনের অসংখ্য ঘটনা থেকে উদাহারন পেশ করা উত্তম। নিজেকে উদাহারন হিসেবে পেশ করা মোটেই সমিচীন নয়।
7
যদি তুমি রাতে কিয়ামুল লাইল আর দিনে সিয়াম রাখতে সক্ষম না হও, তবে জেনে রাখো - নিঃসন্দেহে তোমার গুনাহ তোমায় শিকল বেঁধে রেখেছে বলেই তুমি বঞ্চিত!
.
- ইমাম ফুযাইল বিন ইয়ায রহ
[ সিয়ারু আলামিন নুবালাঃ ৭/৪০১ ]

#Ramadan
😢171👍1
Join our channel : @alolpath
👍8😢2
"আমরা মজলুম, আমরা নির্যাতিত। আমাদের উপর নানা অত্যাচার করা হয়েছে। জামায়াতে ইসলামী তার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে।"

- মতিউর রহমান আকন্দ
প্রচার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী


https://t.me/boost/alolpath
21👍1
প্রতিনিয়ত বেগানা নারীদেরকে দেখে দৃষ্টি খিয়ানত করে, মোবাইলের স্ক্রিনে, রাস্তাঘাটে প্রতিনিয়ত চোখের জিনা করে দ্বীনদার স্ত্রী খোঁজা হিপোক্রেসি। গুনাহ তো গুনাহই। গোনাহ'র কোনো ওযুহাত হয়না। "আমি অবিবাহিত, আমার তো স্ত্রী নেই তাই চোখ হিফাজত করতে পারি না, পুরুষদের ফিতরাতগতভাবেই আল্লাহ এভাবে বানিয়েছেন"— এসব ওযুহাত ইনভ্যালিড। ফিতরাত তো আল্লাহর নবী ইউসুফ (আ) এর ও ছিল। ফিতরাতের দোহাই দিয়ে তিনি বেগানা নারীর দিকে ছুটেননি বরং মা'য়াযাল্লাহ বলতে বলতে বন্ধ দরজার দিকেই ছুটেছিলেন ফিতনা থেকে বাঁচতে।

ফিতরাত/ নাফস তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা করার একটা উপকরণ। নাফসের লাগাম টেনে আল্লাহকে ভয় করাতেই আসল বীরত্ব।

যারা চায় আল্লাহ তাদেরকে চক্ষু শীতলকারিনী, মুত্তাকি স্ত্রী দান করুক তাদের উচিৎ আগে নিজেদেরকে সংশোধন করে নেয়া এবং আল্লাহর কাছে দু'আ করা৷ কারণ সমস্ত মুত্তাকী নারীরা তাদের রবের কাছে মুত্তাকী, দৃষ্টি হেফাজতকারী স্বামী চেয়েই কান্না করে, দু'আ করে।
[সংগৃহীত]
19👍2
৪০ দিনে জীবন পরিবর্তনের ২০টি চ্যালেঞ্জ-

১. ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা।
২. ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াক করা।
৩. ওযুর করার পড়ে কালেমায়ে শাহাদাত পাঠ করা।
৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।
৫. গোসল ফরজ হলে ফযরের আগে গোসল করা।
৬. আযান শোনা ও আযানের উত্তর দেওয়া।
৭.ফযরের সুন্নত ও ফরজ আদায় করা।
৮. সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত করা।
৯. সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা।
১০. প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করা।
১১. সালাতুল দোহা আদায় করা।
১২. সময়মতো ফযর, যোহর, আছর,
মাগরিব ও এশার নামাজ আদায় করা।
১৩. প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পাঠ করা।
১৪.প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা।
১৫. প্রতিমাসে আইয়ামে বীজের রোজা রাখা।
১৬. প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করা।
১৭. প্রতিদিন সূরা ওয়াকিয়াহ ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা।
১৮. প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক ও
সূরা বাক্কারার শেষ ২ আয়াত তিলাওয়াত করা।
১৯.প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে
ক্ষমা চাওয়া। আর সবাইকে ক্ষমা করে দেওয়া।
২০. দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে
বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আ-মীন
20👍2🥰1
১৯১০ সালের (উসমানীয় খিলাফতের সময়) আল-আকসা মসজিদের একটি দূর্লভ ছবি যেখানে দেখা যায়… আল-আকসা প্রাঙ্গণে অটোমান-সৈন্যরা দাঁড়িয়ে আছে!!

মুসলমানদের সেই সোনালী দিন আবারও ফিরে আসবে…!! ইন-শা-আল্লাহ্
34
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ
কান্ডারী! আজ দেখিবে তোমার মাতৃমুক্তি পণ
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার।


[ কান্ডারী হুশিয়ার -
কাজী নজরুল ইসলাম]
😢12
জীবনের নিরাপত্তা, কর্মের সংস্থান, রিজিকের সমাধান ও বিয়ে সিদ্ধান্তের বিষয় কোরআনুল কারিমে আছে ছোট্ট একটি দোয়া। যে দোয়াটি করেছিলেন হজরত মুসা (আ.)। দোয়াটি হলো-

رَبِّ إِنِّيْ لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ

অর্থ : ‘হে আমার প্রভু! নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন; আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)

[সংগৃহীত]।

@alolpath
7👍7
"যে ব্যক্তি সর্বক্ষেত্রে সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করবে, (আলহামদুলিল্লাহ বলবে) কল্যাণ তার কাছে বিরতিহীনভাবে আসতে থাকবে।
.
যে ব্যক্তি সর্বদা 'ইস্তেগফার' পাঠ করবে, তার জন্য দুর্বোধ্য সবকিছুর তালা খুলে দেওয়া হয়।"

ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ
[ আদ্দাউ ওয়াদ দাওয়া পৃ: ১৮৮ ]
14
আহলান সাহলান


#Ramadan
21
‘যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত, যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশীর অনুসরণ করে?’

[ সুরা মুহাম্মাদ, ৪৭ : ১৪ ]
10
⚠️ কিন্তু আমাদের আচরণ ও গতিবিধি দেখলে মনে হয় কখনো মরতে হবে না ‼️
😢14
রমজানে যে ৬টি জিনিস রাখতে হবে:

1) কুরআন
(আবৃত্তি করুন, মুখস্থ করুন, তাফসীর পড়ুন, শুনুন)

2) সালাতের সুন্নত এবং যিকির করুন

3) প্রচুর দু'আ করা

4) পারিবারিক বন্ধন বজায় রাখুন এবং ঠিক করুন

5) তারাবীহ

6) দাওয়াহ


রমজান থেকে আপনি 6টি জিনিস পাবেন:

1) আল্লাহর ক্ষমা

2) আপনার ঘাড় জাহান্নাম থেকে মুক্ত করা হবে

3) আপনার দু'আ কবুল হয়েছে

4) বিচার দিবসে আপনার ব্যালেন্সে পুরস্কারের পাহাড়

5) লাইলাতুল কদর

6) আপনার উপর আল্লাহর আশীর্বাদ এবং তিনি আপনার উপর খুশি

- শায়খ আহমাদ জিব্রিল (حفظه الله)

#Ramadan
16👍2
মেয়েদেরকে বোরকা পরতে বলা হয়েছে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য। কিন্তু এখন অধিকাংশ মেয়েরা এমন বোরকা পরে, যা দেখে পরপুরুষের চোখ নামে না!

আপসোস সেসব মেয়েদের জন্য, যারা বোরকা পরেও সাওয়াবের পরিবর্তন গুনাহ কামিয়ে নিচ্ছে।
👍123
⚠️ ️গায়রত কী? ⚠️
-
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিলো! যখন তাকে জিজ্ঞেস করা হলো জবেহ কেন করলে তোমার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতে।

তখন লোকটি বললো, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবেনা, তাই এই উট ই রাখবোনা।

একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত!আর আমাদের, আমার ভাই-বোনদের কি দশা, আস্তাগফিরুল্লাহ।

🎙 মাহমুদ বিন ক্বাসিম

join: @alolpath
15😢6👍2
আল্লাহর কী প্রয়োজন তোমাদের অযথা শাস্তি দেবার, যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো এবং ঈমানের নীতির ওপর চলো। আল্লাহ বড়ই পুরস্কারদানকারী ও সর্বজ্ঞ। (সূরা আন নিসা : ১৪৭)

#Al_Quran
#Sura_An_Nisa
13🥰1
😢18👍1