আলোর পথ
10.1K subscribers
2.59K photos
716 videos
35 files
291 links
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
Download Telegram
ভ্যালেন্টাইনের বেহায়াপনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির।

আমরা ইসলামী ছাত্রশিবিরকে এমনই দেখতে চাই। আমাদের জাতিসত্তা-মূল্যবোধ, আমাদের আকিদা, আমাদের সার্বভৌমত্বের রক্ষাকবচের ভূমিকায় দেখতে চাই শিবিরকে।

ছাত্রশিবিরের সাথে আপনার হাজারো মতবিরোধ থাকতে পারে, থাকাটা আসলেই স্বাভাবিক। আমি নিজেও শিবিরের অনেক কাজ অনেক দৃষ্টিভঙ্গি অপছন্দ করি। কিন্তু ক্যাম্পাসগুলোকে অশ্লীলতা আর বেলেল্লাপনার আখড়া থেকে হেফাজত করতে ছাত্রশিবিরের বিকল্প এখন অবধি কেউ নেই।

ক্যাম্পাসে ছাত্রশিবিরশক্তিশালী হওয়া মানে ইসলাম শক্তিশালী হওয়া। আমাদের সভ্যতা সংস্কৃতি আর জাতিসত্তা শক্তিশালী হওয়া। এই মাটি এই জমিন শক্তিশালী হওয়া।

ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবিরকে এরকম ঈমান-আখলাক, স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজত করতে সব ধরনের উদ্যোগ ও আয়োজন করা উচিৎ। যাতে এই ক্ষয়িষ্ণু প্রজন্মের মধ্যে কিছুটা হলেও সচেতনতা সৃষ্টি হয়। ছাত্রদের বোধদয় হয়।

আমি মনে করি যারা ছাত্রশিবিরের কঠিন সমালোচক, তারাও অন্তত ক্যাম্পাসগুলোতে ইসলামী মূল্যবোধ শক্তিশালী করতে ছাত্রশিবিরের এমন কাজগুলোতে কোনো ধরনের হীনমন্যতা ছাড়াই প্রকাশ্যে প্রশংসা করা উচিৎ। আবার ভুলের ক্ষেত্রেও প্রয়োজনে সমালোচনা হতে পারে।
14👍1
বাংলাদেশে এখন একটি সাম্প্রদায়িক অপশক্তি দেশ চালাচ্ছে। ভারতের বিজেপির যে হিন্দুত্ববাদী এজেন্ডা সেটা বাস্তবায়নে তারা এদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে টার্গেট করে কাজ চালাচ্ছে।
😢10
ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়'সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীগণ এমন অনৈতিক শোভাযাত্রাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

#NotOurCulture
14
আজ ১৪ ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস।
বিশ্বের অন্যতম এ ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বই চায় সুন্দরবন বেঁচে থাকুক বহু বছর। ২০০১ সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে।
#SaveBangladesh #14February
12
আজ ১৪ ফেব্রুয়ারি। বাংলাকে ইসলামের আদলে গড়তে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এমন একজন মহামানবের আজ শাহদাতবার্ষিকী।

পাবনার মাওলানা আবদুস সুবহান এক অনন্য ব্যক্তিত্ব, একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। ১৯৬২ সাল থেকে এ জনপদের জনগণ তাঁর কাজের স্বীকৃতিস্বরুপ তাকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন, যা পাবনার অন্য কোন নেতার ক্ষেত্রে হয়নি।

তাঁর জীবনের মিশনই ছিল জনকল্যানমূলক কাজ; শিক্ষা, সেবা ও বৃত্তিমূলক কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে এলাকার জনসাধারনকে শিক্ষিত করে তোলা এবং বেকারত্ব দূর করা।

এমন একজন জনপ্রিয় আলেমে দ্বীনকে সহ্য করতে পারেনি কোনো স্বৈরাচারী সরকার। আইয়ুব, শেখ মুজিব, হাসিনা প্রতিটি মাফিয়া সরকারের বিরুদ্ধে তিনি লড়েছেন। বিনিময়ে ভয়ংকর নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে।

দীর্ঘদিন হাসিনা তাঁকে বন্দি রেখে, বিনা চিকিৎসায় অত্যন্ত নির্দয়ভাবে পাবনার সবচেয়ে জনপ্রিয় নেতাকে ২০২০ সালে খুন করেছে। আজ মাওলানা আবদুস সুবহানের ৪র্থ শাহদাতবার্ষিকী।

জালিমদের আল্লাহ তায়ালা সর্বোচ্চ সুযোগ দেন। ছাড় দেন তবে অবশ্যই ছেড়ে দেন না। ইনশাআল্লাহ হাসিনা ও তার মাফিয়া গ্যাং ফেরাউনের পরিণতি বরণ করবে।
11
মানুষ হারাম সম্পর্কে জড়ায় মানসিক শান্তির জন্য। কিন্তু, সম্পর্কে জড়ানোর পর সে শান্তির বদলে মানসিক শাস্তি পাওয়া শুরু করে!
.
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন।
.
তিনি বলেন,
“যে ভালোবাসা আল্লাহর জন্য হবে না তাতে তিনটি শাস্তি অবশ্যই থাকবে।”
.
১. যতক্ষণ সে তা না পাচ্ছে ততক্ষণ সে কষ্ট পাবে।
২. যখন পাবে তখন কষ্টে থাকবে কয়েক ধরনের- তা হারানোর, তা চলে যাবার, নষ্ট হওয়ার কিংবা তার বিরুদ্ধে যাওয়ার ইত্যাদি।
৩. তারপর যখন তা হাতছাড়া হবে তার কষ্ট বহু গুণ বেড়ে যাবে। এ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত অন্য কিছুকে ভালোবাসার তিন শাস্তি।
.
যারা হারাম প্রেমে লিপ্ত ছিলো, তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তারা বলবে, “হ্যাঁ, এই কষ্ট পেয়েছি।”

(বই: আত্মার ওষুধ, ইবনুল কাইয়্যিম)
11
রমজান ঘনিয়ে আসছে। সালাফে সালেহীন দুই মাস আগ থেকেই অর্থাৎ রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আর শাবান এলে তো একেবারে উঠেপড়ে লাগতেন। তাদের প্রস্তুতির মধ্যে মোটাদাগে যে বিষয়গুলো থাকত তা হচ্ছে,
১. গুনাহ পরিহারে বাড়তি মনোযোগ দেওয়া।
২. কুরআনের তিলাওয়াত বৃদ্ধি করা।
৩. পুষ্টিকর খাবার খেয়ে শরীরে শক্তি যোগানো।
৪. যাকাত আদায় করা।
৫. নফল রোজা রাখা।
৬. রমজান ও রোজা সংক্রান্ত ইলমকে পুনঃপাঠের মাধ্যমে ঝালাই করে নেওয়া।
৭. অধিকহারে দুআর ইহতিমাম করা।
৮. নফল ইবাদাতের পরিমাণ বৃদ্ধি করা।

শাবানের আজ ৩ তারিখ। মানে, রমজানের বাকি আর মাত্র ২৬ দিনের মতো। সুতরাং রমজানের টুকটাক প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করতে হবে। নইলে পূর্ব-প্রস্তুতিহীন থাকলে রমজান থেকে পরিপূূর্ণ ফায়দা হাসিল করা সম্ভব হবে না। আজ থেকেই প্রস্তুতি গ্রহণের পণ করুন। সামনের রমজান যেন বিগত সকল রমজানের থেকে শ্রেষ্ঠ হয়, সেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হোন। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমিন।
9
আলোর পথ পরিবার এর পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

তোমরা ই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সাফল্য ই আমাদের প্রাপ্তি।
9
দুঃখের কারণ খুজবেন না, আল্লাহ তা'য়ালার কাছ থেকে যে অসীম রহমত পেয়েছেন এবং পাচ্ছেন তার দিকে মনোযোগ দিন। তাহলে আপনি সুখি হওয়ার আরও অসংখ্য উপায় আর কারণ পাবেন ইন শা আল্লাহ।
11🥰1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আমি সব থেকে আলাদা। আমার আদর্শ আলাদা, আমার রাজনীতি আলাদা, আমার সংস্কৃতি আলাদা....

~ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.
11
জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফর রহমানের শয্যাপাশে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান।
21👍1
গণিতবিদ আল খাওয়ারিজমিকে নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল! তিনি জবাবে বলেছিলেনঃ

· নারী যখন দ্বীনদার তখন তার মান ১!
· এর সাথে যখন সৌন্দর্য যোগ হয়, তখন এক এর সাথে একটা শূন্য যুক্ত হয়! ফলে মান হয় ১০!
· এরপর যখন সম্পদ যোগ হয়, তখন এর সাথে আরেকটা শূন্য যুক্ত হয়ে মান হয় ১০০!
· সর্বশেষ, যখন উপর্যুক্ত তিনটির থেকে তার বংশমর্যাদা যোগ হয়, তখন এক সাথে আরও একটি শূন্য যুক্ত হয়ে তার মান দাঁড়ায় ১০০০!

কিন্তু যখন থেকে এক নাম্বারটা (দ্বীনদারী) চলে যায়, তখন তার মান শূন্য ছাড়া আর কিছুই বাকী থাকে না!

— সংগৃহীত
18
ঋণে জর্জরিত বাবা-মা বাধ্য হয়ে বিক্রি করলেন সন্তান
😢9👍1
গাজার মানচিত্র
🥰121
মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্বের প্রতি আহ্বান
12
যারা কামনা করে–
❝মুমিনদের মাঝে অশ্লীলতা প্রচার হোক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।❞
[সূরা আন নুর, ২৪:১৯]
9
📌 জুম'আ রিমাইন্ডার