Abswer.com - The Largest e-Learning Platform
52.8K subscribers
453 photos
3 videos
609 files
711 links
Any Books, Questions Answer, Ask Questions, General Knowledge, School Madrasha Book, Guides, Notes, Suggestions, Assignment, Jobs News, Exam Results. Computer & Mobile Apps to visit our site.
Download Telegram
ব্রেকিং নিউজ: শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন!

সরকার ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। মুখস্থ বিদ্যার বদলে এবার জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি, দক্ষতা এবং বাস্তবমুখী শিক্ষার ওপর!

📌 একনজরে নতুন শিক্ষাক্রমের চমক:
২০২৮ সাল থেকে সব শ্রেণিতে নতুন বই ও শিক্ষাক্রম চালু।
সাধারণ শিক্ষার সাথে যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষা; মাধ্যমিকে অন্তত একটি কারিগরি বিষয় বাধ্যতামূলক।
মূল্যায়ন পদ্ধতিতে আসছে পরিবর্তন—শ্রেণিভিত্তিক মূল্যায়ন ও প্রচলিত পরীক্ষা দুটোরই সমন্বয় থাকবে।
আগামী বছর থেকেই ইতিহাস ও বিজ্ঞান বইয়ের ভুল-ত্রুটি সংশোধন করে পরিমার্জিত বই দেওয়া হবে।

শিক্ষাব্যবস্থার এই যুগান্তকারী পরিবর্তন আপনার কাছে কেমন লাগছে? নিচে কমেন্ট করে জানান!
44👍6
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফলাফল আগামীকাল! 🎓


আগামীকাল রবিবার প্রকাশিত হতে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)-এর অধীনে অনুষ্ঠিত দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ পরীক্ষার ফলাফল! 🎉

📌 একনজরে বিস্তারিত:
🔹 ফলাফল প্রকাশ: আগামীকাল (রবিবার)
🔹 পরীক্ষার্থী: প্রায় ৪২,৩৩৯ জন
🔹 বিভাগসমূহ: আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব

সবাইকে পরীক্ষার ফলাফলের জন্য অনেক অনেক শুভকামনা! 🤲

📲 আপনার বন্ধুদের সাথে মেসেজটি দ্রুত শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন!
16
Dakhil 2026 Mantiq Question Paper with Answers | দাখিল ২০২৬ মানতিক প্রশ্ন ও সমাধান

https://abswer.com/dakhil-2026-mantiq-qna/
📢 ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন,
📝 ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি
📝 এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন

📌 এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং ব্যবহারিকসহ সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে ১১ ফেব্রুয়ারি।
📌 এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৮ জুলাই।

আজ (১৪ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। ইতোমধ্যে প্রস্তাবিত রুটিনও প্রকাশ করা হয়েছে।

🌐 আরও শিক্ষাবিষয়ক আপডেট পেতে যুক্ত থাকুন:
📲 Abswer.com
9
আসসালামু আলাইকুম।
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

আমার ছোট্ট ছেলে 'আয়মান' (আগামীকাল ওর ২য় জন্মদিন) গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ-তে জীবনযুদ্ধে লড়ছে। আজকের এই পবিত্র দিনে মুমিনদের কোরবানির অছিলায় মহান আল্লাহ তায়ালা যেন আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, একজন অসহায় বাবা হিসেবে আপনাদের সবার কাছে এই বিনীত দোয়া কামনা করছি।

ঈদের নামাজের পর বা কোরবানির আনন্দের মাঝে দয়া করে আমার ছেলেটার জন্য একটু মন থেকে দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবার কোরবানি কবুল করুন। আমিন।
45🙏13
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে গত দুদিন পূর্বে আমার কলিজার টুকরো ২ বছরের একমাত্র সন্তান আল্লাহর মেহমান হিসেবে চলে গেছে। আপনার সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার জান্নাতের পাখির ওসিলায় মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক।
61👍12🙏4🤝2