Abdullah bin bashir
11.3K subscribers
433 photos
90 videos
95 files
194 links
প্রয়োজনীয় পিডিএফ ও ব্যক্তিগত নোট
Download Telegram
আপনারা অনেকে বারবার বলতেছেন আমি যেন আবু সাবের আব্দুল্লাহ সাহেবের বই ধরে ধরে রদ করি। আসলে ভাই ছবির এই বিষয়গুলো নিয়ে কীভাবে রদ লেখবো, সেরকম ভাষা আমার জানা নেই।
.
এগুলোরও ব্যাখ্যা অনেকের কাছে আছে, আমার কাছে ব্যাখ্যাও নেই রদের ভাষাও নেই। আমি অক্ষম ভাই।
😢17👎4👍2🔥1😁1
প্রফেসর হযরত (রহমাতুল্লাহি আলাইহি) তার জানাজা ও দাফন-কাফনের ইন্তেজামের অছিওয়াতের মাধ্যমেও আমাদের কে অনেক কিছু শিখিয়ে গেলেন।
১. ইন্তেকালের পর যতোদ্রুত সম্ভব জানাজা ও দাফন-কাফন সম্পন্ন করা।
চাইলে আগামীকাল বাদ জুমা জানাযা আয়োজন করা যেত। লক্ষাধিক মানুষের সমাগম হত। কিন্তু না। যেদিন ইন্তিকাল সেদিন ই জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
২. জানাজা সামনে নিয়ে যতো বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক হোকনা কেন কোন রকমের আলোচনা বা বক্তৃতা না দেওয়া।
আজ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। যাত্রাবাড়ির হযরত মুফতি মাহমুদুল হাসান, ঢালকানগরের হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন, মুফতি হিফজুর রহমান সাহেন, মুফতি মানসুরুল হক সাহেব , প্রফেসর মাওলানা গিয়াসুদ্দিন সাহেব, মুফতি উবাইদুল্লাহ সাহেব, মুফতি মিযানুর রহমান সাইদ, মুফতি আরশাদ রহমানি, মুফতি সুহাইল সাহেব, মুফতি জাফর আহমদ সাহেব ঢালকানগর, মাওলানা ইসমাইল সাহেব কিশোরগঞ্জ, মুফতি আবদুল মালেক সাহেব, মুফতি দেলোয়ার হুসাইন সাহেব হাফিযাহুল্লাহ সহ ঢাকা ও ঢাকার বাহিরের বহু বড় আলেমে দ্বীন উপস্থিত ছিলেন।
এমনকি উত্তরার সংসদ সদস্যসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। কিন্তু কাউকে কোনরকমের কোন কথা বলার অবকাশ দেওয়া হয়নি। যথাসম্ভব সঠিক সময়ে জানাযা শুরু হয়েছে।
৩. কোন ধরণের সামাজিকতার দোহাই দিয়ে সুন্নতের খেলাফ করা যাবেনা।
মাইকে বারবার বারবার ঘোষণা হতে থেকেছে যে কোন ধরণের ছবি তোলা নিষেধ। প্রফেসর হযরত সারা জীবন ছবি তোলার বিরুদ্ধে ছিলেন। ইন্তেকালের পরেও আমাদের সে সবক দিয়ে গেলেন।
আল্লাহ তাঁর কবরকে নুর দিয়ে পরিপূর্ন করে দেন এবং জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম নসীব করেন। (সাওবান)
@
36👍2
রাষ্ট্র_ও_রাজনীতি_গ্রন্থের_পর্যালোচনা.pdf
1020.8 KB
যতগুলো পর্ব লেখেছি সবগুলো এখানে একসাথে পিডিএফ করা হয়েছে।
23👍7
25
একজন মুহাজির আলেম। যিনি সৌদি থেকে সিরিয়ায় গিয়েছেন। সিরিয়ার এক মসজিদে খুতবায় কথাগুলো বলেছেন। ভিডিওটা বাংলা সাবটাইটেল দেওয়া আছে। আশা করি সকলেই শুনবেন।

https://www.youtube.com/watch?v=faLN3aLHTeA
17
আকাশে বসে সুইচ টিপে বম্বিং করে মানুষ মারায় সিদ্ধহস্ত, কিন্তু মাটিতে পা রাখতে, কিংবা ট্যাংকের ভেতর থেকে বের হতে প্যান্ট ভিজে যায় -- এরকম একটা বাহিনী গত এক মাস ধরে অনেক হম্বিতম্বি করছে। কুরআনের একটি আয়াত এমন লোকদের কথা মনে করিয়ে দেয়।
لَا يُقَـٰتِلُونَكُمْ جَمِيعًا إِلَّا فِى قُرًۭى مُّحَصَّنَةٍ أَوْ مِن وَرَآءِ جُدُرٍۭ ۚ بَأْسُهُم بَيْنَهُمْ شَدِيدٌۭ ۚ تَحْسَبُهُمْ جَمِيعًۭا وَقُلُوبُهُمْ شَتَّىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَعْقِلُونَ
"এরা কখনো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না, (যদি করেও তা করবে) কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে, (অথবা) নিরাপদ পাচিলের আড়ালে থেকে।
এদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো মনে করছো এরা বুঝি ঐক্যবদ্ধ, কিন্তু এদের অন্তর শতধা বিভক্ত, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়।"
(সূরা হাশর, ১৪)

কপি।
27👍2
আল্লাহু আকবর! মুসলমানরা সংখ্যা আর শক্তি দিয়ে জিহাদ করে না। তারা করে আল্লাহর উপর পূর্ণ ভরসা আর ঈমান দিয়ে! কী সাধারণ অস্ত্র দিয়ে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তিকে কিছু মানুষ শেষ করে দিচ্ছে!
19
হায় আল্লাহ আসমান জমিনের সকল সাহায্য তুমি আমার ভাইদের জন্য খুলে দেও।
17👍1
এই বিষয়টি নিয়ে বহু মানুষ বহু ধরনের সংশয় ছড়ানোর চেষ্টা করে। লেখাটি পড়লে আশা করি অনেক সংশয় কেটে যাবে।

লিংক:

https://abdullahbinbashir.me/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%88%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-2/
20👍5
ইন্টারফেইথ নিয়ে অনেক আগের একটি লেখা। আরো কিছু পরিমার্জনসহ সাইটে আপলোড করলাম। আশা করি এই ফিতনা সম্পর্কে প্রাথমিক ধারণার জন্য লেখাটি উপকারী হবে।

https://abdullahbinbashir.me/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%a5-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81/
👍144🥰1
ষষ্ঠ পর্ব। এই পর্বে আমার কিছু খটকা নিয়ে আলোচনা করেছি। আশা করি পড়বেন। প্রয়োজনীয় মনে হলে অন্যকে দেখাবেন।

https://www.facebook.com/abdullah.binbashir.1/posts/pfbid0pEMLPhe6C7NNe153u8FcxvvLRqzU523E2iHU39Hrq3ooT7odtrahVuK4YyCH2p4Tl
16👍1
INSANI_HUQOOQ.pdf
725.5 KB
গ্রুপে যদি কোনো তালেবে ইলম ভাই থাকেন ও জাতি সংঘের যে হিয়ম্যান রাইটস বা মানবধিকারের ধারাগুলো রয়েছে সে সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি জানতে চান, তারা এই কিতাবটা অবশ্যই পড়বেন। অবশ্যই পড়বেন। পাকিস্তানের একজন সুনামধন্য আলেম মুফতি উবাইদুর রহমান সাহেবের লেখা।
39👍5
ইনশাআল্লাহ
17👍4🥰2
তাতারিদের ব্যপারে ইবনে তাইমিয়া রহ.-এর যে ঐতিহাসিক ফতোয়া, সেটা নিয়ে আমার অনেকদিনের একটা খটকা আছে। খটকাটি হলো তাতারিরা ইসলাম বাদ দিয়ে ইয়াসাক নামক যে সংবিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করা শুরু করেছে যার কারনে ইবনে তাইমিয়া রহ. তাদের কা*ফের আখ্যা দিয়েছিলেন, সেটা তো সেসময়ের একটি বড় ধরনের ঘটনা। এত বড় ঘটনায় তো শুধু একা ইবনে তাইমিয়া রহ. একা ফতোয়া দিবে বিষয়টি কেমন! পরে খটকার পালটা আরেকটি খটকা আসে, ইবনে তাইমিয়া রহ.-এর সে ঐতিহাসিক ফতোয়া উনার ছাত্র ইবনে কাসির রহ. তার জগত বিখ্যাত দুটো কিতাব—তাফসির ও আলবিদায়া ওয়াননিহায়াহতে উল্লেখ করেছেন, যা লেখকের সময় থেকেই আলেম সমাজে মুতাদাওয়াল। হাজার হাজার, লক্ষ্য লক্ষ্য আলেম ইবনে কাসির রহ.-এর সে ফতোয়া পড়েছে, কিন্তু আমার অল্প পড়াশোনা মতে এটার খণ্ডন কেউ করেছে বলে জানি না।

যাইহোক, এই বিষয়টি নিয়ে একটা দিরাসা হতে পারে। তাতারিদের বিষয়ে আর কোন কোন আলেম সে সময়ে পক্ষে বিপক্ষে ফতোয়া দিয়েছেন।
.
আমি দুটো ফতোয়া সন্ধান পেয়েছি। সে দুটো ফতোয়া হলো তাতারিরা ইসলাম গ্রহন করে ইয়াসাক দ্বারা বিচার শুরু করা ও ইবনে তাইমিয়া ও ইবনে কাসির কর্তৃক তাদের কাফের আখ্যায়িত করার পরের যুগের। তাতারিদের ইসলাম গ্রহণের পরের প্রজন্মের একজন হলো তাইমুর লং।

তাইমুর লংয়ের ব্যাপারে মুহাক্কিক ওলামায়ে কেরামের মত হলো সে বাহ্যত ইসলাম কবুল করলেও সে মুসলিম ছিলো না। উম্মাহের মুহাক্কিক আলেমগণ তাকে কা*ফে*র বলে ফতোয়া দিয়েছেন। এবং সেখানে তার কু*ফ*রির যে ইল্লত বলা হয়েছে তা ছিলো তাই যে ইল্লতের ভিত্তিতে ইবনে তাইমিয়া প্রথম সময়ের ইসলাম গ্রহণ করা তাতারিদের উপর কু*ফরের ফতোওয়া দিয়েছেন।
প্রথম : ইবনে আরবশাহ রহ. (মৃত্যু ৮৫৪ হি.) লেখেন,
وكان معتقداً للقواعد الجنكيزخانية، وهي كفروع الفقه من الملة الإسلامية، وممشياً لها على الطريقة المحمدية، وكذلك كل الجغتاي وأهل الدشت والخطا وتركستان وأولئك الطغام، كلهم يمشون قواعد الملعون جنكيزخان على قواعد الإسلام ومن هذه الجهة أفتى كل من مولانا وشيخنا حافظ الدين محمد البزازي رحمه الله، ومولانا وسيدنا وشيخنا علاء الدين محمد البخاري أبقاه الله، وغيرهما من العلماء الأعلام، وأئمة الإسلام، بكفر تيمور وبكفر من يقدم القواعد الجنكيزخانية على الشريعة الإسلامية
তাইমুর জেঙ্গিসের সংবিধানে বিশ্বাসি ছিলো। ... তারা জেঙ্গিসের তৈরি সে অভিশপ্ত সংবিধানকে ইসলামের নীতিমালার উপর প্রাধান্য দিতো। আর এই কারণে আমাদের সকল মাশায়েখ যেমন, হাফিজুদ্দিন মুহাম্মদ আল বাজ্জাজি, আলাউদ্দিন আল বুখারী (হানাফি)সহ যুগের বড় বড় ওলামায়ে কেরাম তাইমুরকে ও তার মত যারা জেঙ্গিসি সংবিধানকে ইসলামের নীতিমালার উপর প্রাধান্য দিয়েছে কাফের বলে ঘোষণা করেছেন। -আজায়িবুল মাকদুর ফি আখবারি তাইমুর পৃ. ৪৪৫

এই ফতোয়ায় কয়েকটি বিষয় উল্লেখযোগ্য:

১. এখানে দুজন আলেমের ফতোয়ার কথা উল্লেখ করা হয়েছে, একজন হলেন বিখ্যাত হানাফি আলেম ফতোয়ায়ে বাজ্জাজিয়ার লেখক। দ্বিতীয়জন হলেন আরেক বিখ্যাত আলেম, উসুল বাজদাবির বিখ্যাত ব্যাখ্যাকার আলাউদ্দিন আলবুখারী রহ.। কিন্তু উনাদের সে ফতোয়া উনাদের কোনো কিতাবে উল্লেখ আছে কি না জানা নেই। তবে লেখকের সময়কাল ও আলোচনার ধরন দেখে মনে হচ্ছে লেখক দুই মহান ইমামের শাগরেদ।

২. শুধু এই দুজনই নয় আরো অসংখ্য আলেম এই ফতোয়া দিয়েছেন।

৩. শুধু তাইমুর লংই নয় যারাই ইয়াসাককে শরীয়তের উপর প্রাধান্য দিবে তাদের হুকুমও একই।

দ্বিতীয় : ইমাম সাখাবি রহ. (মৃত্যু ৯০২ হি.) বলেন,
ويعتمد قَوَاعِد جنكزخان ويجعلها أصلا وَلذَلِك أفتى جمع جم بِكُفْرِهِ مَعَ أَن شَعَائِر الاسلام فِي بِلَاده ظَاهِرَة
তাইমুর জেঙ্গিস খানে সংবিধানে বিশ্বাসী ছিলো, এবং সেই সংবিধানকে তার রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। এই জন্য বড় একদল আলেম তাকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। যদিও তার দখলকৃত অঞ্চলগুলোতে ইসলামের শিয়ারগুলো প্রকাশ্যেই ছিলো। -আদদাওয়ুল লামে ৩/৪৯ (তাইমুর লংয়ের জীবনীর অধিনে)

এখানে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য :

১. বেশ বড় সংখ্যক আলেমই এই ফতোয়া দিয়েছেন।
২. তাইমুর লংয়ের শাসিত অঞ্চলগুলোতে ইসলামের অনেক শিয়ার প্রকাশ্যে থাকার পরেও আলেমগণ সেই ফতোয়া দিয়েছেন।

এটা তো সকলের জানা, তাইমুর লংয়ের আমলে ইলমের চর্চা বেশ ভালোই ছিলো। তাফতাজানি রহ.-এর মত আলেমরা তার দরবারে গিয়ে ইলমের চর্চা করতে পারতো। অর্থাৎ প্রকাশ্যে যত ইসলাম চর্চার বিষয় আছে সবই হতো। এবং তাইমুর লং নিজেকে একজন মুসলমানই দাবী করতো।
.
যাইহোক, আহলে ইলম ও তালেবে ইলম ভাইরা বিষয়গুলো দেখবেন ইনশাআল্লাহ।
.
বি.দ্র. আহমদ শাকের রহ. ব্রিটিশদের তৈরি গণ*তা*ন্ত্রিক যে সংবিধান আছে সেটাকে আধুনিক ইয়াসাক বলতেন।
19👍10