Abdullah bin bashir
11.3K subscribers
430 photos
89 videos
95 files
194 links
প্রয়োজনীয় পিডিএফ ও ব্যক্তিগত নোট
Download Telegram
এদেশের হাজার যুবক বেকার আর ভারত আমাদের দেশে এত বেশি পরিমান চাকরি করে পাঁচ বিলিয়ন ডলার রেমিট্যান্স নিয়ে যাচ্ছে!

বাংলার মুসলমানকে ভারত ও ভারতের দালাল সরকার কীভাবে হত্যা করছে, অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে! জনতা কেন গর্জে উঠবে না!

বিস্তারিত :

https://www.dw.com/bn/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F/a-68099043
😢17👍5🤬2
Media is too big
VIEW IN TELEGRAM
আওয়ামীলীগের অভ্যন্তরীণ গৃহবিবাদ,  নিয়ে কালবেলা একটি ভিডিও নিউজ করে। যা আওয়ামীলীগের বড় নেতারা স্বীকারও করেছে।
👍15
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এই ভিডিওর মুগ্ধতা কবে নাগাদ কাটবে ঠিক জানিনা। ঘুম থেকে উঠার পর থেকেই শুধু দেখেই যাচ্ছি আর চিন্তা করছি এমন মায়ের গল্প তো শুধু গল্প উপন্যাসেই পড়েছি!

এমন তীব্র প্রাণ শক্তিকে শেষ না করতে পারলে কেউ ক্ষমতায় টিকতে পারবে না।
46🔥7
আপনাকে শুধু হত্যাই করবে না, আপনাকে হত্যা করে তা নিয়ে উপহাস করবে এই কু...
🤬32
জালেম জানার পরেও জালেমকে সাহায্য করা।

উওয়াস ইবনে শুরাহবিল রা. বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
أن أوس بن شرحبيل أحد بني المجمع حدثه، أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: «‌من ‌مشى ‌مع ‌ظالم ‌ليعينه وهو يعلم أنه ظالم، فقد خرج من الإسلام»

যে ব্যক্তি কাউকে জালেম জানার পরেও তাকে সাহায্য করার নিমিত্তে তার সাথে চলাফেরা করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। -মুজামুল কাবির , তারগিব ওয়াত তারহিব, মাজমাউয যাওয়ায়িদ (১)

আল্লামা ফাইয়ুমী রহ. (মৃত্যু: ৮৭০ হি.) বলেন,
فقد خرج من الإسلام" أي: من دين الإسلام حتى يتوب ويرجع.
ইসলাম থেকে বের হয়ে যাবে যতক্ষন না তাওবা করে স্বীয় কাজ থেকে ফিরে আসে। -ফাতহুল করিবিল মুজিব আলাত তারগিব ওয়াত তারহিব
..
বি.দ্র.
১. জুলুমের মত এই অবৈধ কাজকে বৈধ মনে করে করতে হবে, জুলুম ও জালেমের সহযোগী হওয়া অবৈধ তা জানার পরেও সে এই কাজকে বৈধ মনে করে।

২. অবৈধ মনে করা এটা নিজের স্পষ্ট বক্তব্যের মাধ্যমেও হতে পারে আবার কখনো কর্মের মাধ্যমেও হতে পারে।

টিকা: হাইসামী রহ. বলেন,
وفي مجمع الزوائد (في كتاب الأحكام، باب فيمن أعان في خصومة) : رواه الطبراني في الكبير، وفيه عياش بن مؤنس، ولم أجد من ترجمه، وبقية رجاله وثقوا، وفي بعضهم كلام.
12👍5
দ্য মিরর আজ একটি বোম্বিং নিউজ করে, নিউজটি পড়ার পর থেকেই হাত পা ঠান্ডা হয়ে আছে। নিউজটির শিরোনাম ছিলো,

“‘র’ যেভাবে শেখ হাসিনার ‘ক্রাইসিস ম্যানেজমেন্টে’ এগিয়ে এলো ”

লিংকের পুরো নিউজটি সকলের জন্য পড়া জরুরি। আমি একটি অংশ এখানে দিচ্ছি,

র’ ও শেখ হাসিনার ধারণা ছিল কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু শনিবার ঢাকায় কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং অর্ধশত নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে। একই সঙ্গে ‘র’ জানতে পারে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থন রয়েছে আন্দোলনের প্রতি।

এ অবস্থায় শনিবার দিল্লি ও কলকাতায় একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধাকরা। পরামর্শ নেওয়া হয় বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক ও মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনৈতিকেরও। বৈঠকে অনেকেই শেখ হাসিনার দিন শেষ মন্তব্যও করেন। কিন্তু তার মধ্যেই ‘র’ প্রধান বৈঠকে বার্তা একটি বার্তা পাঠায় ‘ প্রয়োজনে পূর্বে আরেকটা কাশ্মীর বানাও তবুও শেখ হাসিনাকে টিকিয়ে রাখো।’”


লিংক: https://bangla.themirrorasia.net/news/2024/07/30/2577?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3SuZLJF23RnK3PtJhWLhv37Gq82uya8jspJ0xbRFQpqRoAJkjTrGGWzA0_aem_MI7vksC6nHrUvRbcNJOlqQ
🤬31👍5
স্বৈরাচারী এই নাপাক সরকার সম্ভবত নিজের ক্ষমতা ছাড়ার আগে চূড়ান্তভাবে এদেশের আলেম সমাজকে বেইজ্জতি করার আগামীকাল একটি প্ল্যান বানিয়েছে! যাতে এদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আলেমদের কোনো সম্মান ও ইজ্জত না থাকে। তরুন আলেমদের এই বিষয়ে চূড়ান্ত সচেতন থাকতে হবে। মুরব্বিরা শুধু এই কারনেই সম্মানিত যে, তারা দ্বীনের রক্ষক। কিন্তু দ্বীনের ক্ষতি করলে তাদের পাঁচ টাকার মূল্যও কারো কাছে নাই এটা জাতিকে যেমন বুঝাতে হবে, মুরব্বিদেরও বুঝিয়ে দিতে হবে। আগামীকাল যদি কেউ হাড্ডির লোভে কোনো মন্ত্রীদের দরবারে গিয়ে নিজেকে কুকুর মনে করে তাহলে তাকে তার প্রাপ্যটুকু দিতে হবে প্রথমে তার ছাত্রদেরই। আমার কোনো উস্তাদ বা সম্মানিত কেউ যদি কাল নিজেকে কুকুর প্রমান করতে যায় তাহলে আমিই ইনশাআল্লাহ তাকে প্রথমে বয়কট করবো। সরকার ভয় দেখিয়ে নিয়েছে, এসব ফালতু যুক্তির কোনো মানি হয় না। সুতরাং আমরা সেগুলো মানবোও না।

দ্বীনের ধারক হয়ে যে সম্মান পেয়েছেন সে সম্মান পুজি করে নিজের আখের গোছাবেন, উম্মাহের সামনে আপোষকামী হয়ে বা দালাল হয়ে দরসে বসে সালাফদের আপোষহীনতার কাহিনী শুনিয়ে তাদের উত্তরসূরী দাবী করে মৌজ মারাবে এগুলো হবে না আর ইনশাআল্লাহ।
👍8225🔥8🤡1
হামাসের প্রধান শহিদ হয়েছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। এটা মুসলিম উম্মাহের জন্য অনেক দুঃসংবাদ। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং তার যত ভুলত্রুটি রয়েছে তা যেনো আল্লাহ ক্ষমা করে দেন সে জন্য দোয়া করি।

তবে, এখন আমাদের পূর্ণ ফোকাস দিতে হবে স্বদেশী হিজরাইলের থেকে আমাদের ভাইদের মুক্তি ও রক্তের বদলা নেয়ার পিছনেই। ইসমাইল হানিয়া নিয়ে দীর্ঘ গবেষণা, ফেসবুকে কয়েকদিন শোক, এখন আমাদের এই সময় না। শোককে শিক্ষা ও বাস্তবতার রূপ না দিতে পারলে এতদিনে যা করেছি তা শুধুই ফ্যান্টাসি আর আবেগ ছাড়া কিছুই ছিলো না এমনটাই অনুমিত হবে। আল্লাহ আমাদের সঠিক কাজটি করার তাওফিক দান করুক, আমীন।
57👍17😁1
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কিছুক্ষণ পূর্বে ছাত্রদের সাথে মতবিনিময় সভা করে, সেখানে ভিতর থেকে ভুয়া ভুয়া বলে চিৎকার উঠে। সভা পণ্ড হয়ে যায়। আল্লাহ তুমি ভিতর থেকে এদের শেষ করে দেও।

লিংক :
https://youtu.be/455QHneI0R4?si=aEowgOx7pwQ1oH4D
🔥56👍71
গতকাল বলেছিলাম, সরকার শেষমুহুর্তে আলেমদের বেইজ্জতি করার চূড়ান্ত কাজ করে যাচ্ছে, আর সেটার সহযোগী হিসেবে কিছু হাড্ডিখোর কাজ করে যাচ্ছে!
😢425👍5
এগুলো দেখলে শরীরের লোম দাঁড়িয়ে যায়, ইংরেজরা কী রেখে যেতে চাইছিলো আর দায়ী আলেমরা তা কী বানিয়ে দিয়েছে!
111🔥16🤔2❤‍🔥1
আজকের হাড্ডি খাওয়া অনুষ্ঠানের অংশগ্রহণকারী দালালদের তালিকা ও সেখানের কারগুজারী

“ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে আলেমরা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দেশের শান্তি-সম্প্রীতি রক্ষায় আলেমরদের এভাবে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ”

প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে হিবে আলেমদের যে আমরা উনার সাথে আছি,

“ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুছামউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে আলেম- ওলামারা প্রধানমন্ত্রীর সঙ্গেই আছেন সে বিষয়ে আলেমদের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করতে হবে। এছাড়া, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে কোন সংঘাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

দালালদের সংক্ষিপ্ত তালিকা :

বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, দারুল উলুম রামপুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক আজহারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহী।

আরও ছিলেন, বাহাদুরপুরের পীর মাওলানা আবুল হাসান আব্দুল্লাহ, তেজগাঁও রেলওয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান ফয়জী, মাওলানা ওয়াহিদুজ্জামান নকশবন্দী মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, মাওলানা রুহুল আমীন সিরাজী, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, নানুপুরের পীরের প্রতিনিধি মাওলানা শওকত বিন হানিফ ও সিলেটের সৈয়দ মবনু প্রমুখ।
🤬41👍8🔥3😢3💩21
Abdullah bin bashir
আজকের হাড্ডি খাওয়া অনুষ্ঠানের অংশগ্রহণকারী দালালদের তালিকা ও সেখানের কারগুজারী “ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে আলেমরা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দেশের শান্তি-সম্প্রীতি রক্ষায় আলেমরদের এভাবে সবসময়…
বাঙ্গালী মুসলমানের মন! ঈমানী ঝলক দিয়ে উঠতেছে লাইনটি থেকে!
76🔥7❤‍🔥1
বিশেষভাবে আলেম ও তালেবদের প্রতি বার্তা

কিছু জরুরি কথা লিখব। একটা বার্তা জানতে পেরেছি। সেটাই জানাব। তার আগে ভূমিকাস্বরূপ কয়েকটা কথা বলি।

লীগ কখনোই আলেমদের সুনজরে দেখেনি। এর ভুরিভুরি উদাহরণ আছে। এটা আপনারাও ভাল করে জানেন যে, ইসলাম ও মুসলিমদের আত্মপরিচয়কে এরা কতটা অপছন্দ করে। শুরুতে তারা চেয়েছিল, প্রশাসনকে না নামিয়ে শুধু ছাত্রলীগ দিয়ে ছাত্রদের দমন করতে। সেটা ব্যর্থ হবার পর চেয়েছে পুলিশ দিয়ে দমন করতে। সেটাও ব্যর্থ হবার পর বিজিবি নামিয়েছে। সেটাও ব্যর্থ হবার পর সেনাবাহিনী নামিয়েছে। আর বাদ রইলো কী? কিছুই না। এখন আর নামানোর মতো কিছু তাদের হাতে নেই। সর্বোচ্চ বল প্রয়োগ যা করার, সেটাও তারা করেছে। তবুও ছাত্র-জনতাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পর্যায়ে এসে তারা আপনাদের শরণাপন্ন হচ্ছে। আপনাদেরকে নিয়ে 'শান্তি-সম্প্রীতি রক্ষায় আলেমদের করণীয়' বিষয়ক সেমিনারের আয়োজন করছে। তারা আপনাদেরকে পছন্দ না করলেও এটা বুঝে যে, আপনাদের মধ্যে অন্য মাত্রার একটা শক্তি লুকিয়ে আছে। আপনারা মিম্বার-মেহরাবের যিম্মাদার। এদেশের ধর্মপ্রাণ মানুষজন আপনাদের শ্রদ্ধা করে ও আপনাদের কথা শুনে।

আজকে ধর্মমন্ত্রীর বাসায় কিছু চিহ্নিত তথাকথিত আলেমদেরকে নিয়ে 'শান্তি-সম্প্রীতি রক্ষায় আলেমদের করণীয়' বিষয়ক সেমিনার করেছে। এই শান্তি-সম্প্রীতি রক্ষার মানে কী সেটা আপনারা ভাল করেই জানেন। তবুও সংক্ষেপে বললে, শত শত নিহত মানুষের রক্ত ও আরও শত শত আহত চোখ হারানো/লেংড়া হওয়া মানুষের ক্ষতকে ভুলে যাবার প্রতি নিজ কওমকে আহ্বান করা। মূলত এটি শান্তি রক্ষা নয়, ভক্ষকদের রক্ষা করা।

সম্প্রতি আমরা জানতে পেরেছি, কোন কোন এলাকার ইমাম/খতিব/মাদরাসার মুহতামিমদেরকে প্রশাসনের পক্ষ থেকে খাতির করে দাওয়া করা হচ্ছে বিভিন্ন কমিউনিটি সেন্টার/হলরুমে। তাদেরকে কেন ডাকা হচ্ছে এটা জানা কথা। মুহতামিমদের প্রতি নির্দেশ থাকবে মাদরাসার ছাত্রদের যেন তারা নিষ্কৃয় করে রাখে, ইমাম/খতিবদের প্রতি নির্দেশ থাকবে তারা যেন কথিত শান্তি রক্ষায় সাধারণ মুসলিম জনতাকে নিষ্কৃয় হতে বলে।

আপনারা কোন কালেই তাদের কাছে এত বরিত ছিলেন না। তাদের পায়ের তলায় আজ মাটি নেই এবং কোন কিছু দিয়েই জ্বলে উঠা আগুনকে নিভাতে পারছে না বলেই আপনাদের কাছে ধর্না দিচ্ছে। আপনারা এই ফাঁদে পা দিবেন না। পারলে সরাসরি মুখের উপর না করে দিবেন, না পারলে কৌশলে পাশ কেটে যাবেন। তবুও জালিমের জুলুমের পক্ষপাতিত্ব করবেন না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আমীন।

আব্দুল্লাহ আল মাসুদ ভাই
56👍10🔥3
আগষ্ট এই উপমহাদেশের জন্য বড়ই গুরুত্বপূর্ণ একটি মাস। বহু ইতিহাস এই মাসে এই সময়ে হয়েছে। সর্বশেষ, তালেবানদের বিজয় ছিলো। আর আমাদের জন্য এই আগষ্ট নতুন কি নিয়ে আসছে তা সময়ই বলে দিবে। আমরা আল্লাহর কাছে কল্যাণের জন্য সর্বাত্মক দোয়া করি।
60👍7
আগষ্টের প্রথমদিনই এগুলো কি শুরু হলো!?
🤣63🔥6😁6👍2
এরপরেও খুনি বলা যাবে না!!
🤬32😢8👍1
মুসলিম বঙ্গ
76❤‍🔥4🔥4👍2
বিজয় কখনো ভয় দিয়ে হয় না, তবে বিজয়ের অন্যতম শর্ত হলো সতর্কতা, সতর্কতা ও শত্রুর চালের পালটা চাল চালতে না পারলে হাজারো সম্ভবনা থাকলেও তা মাঠে মারা যাবে এটাই দুনিয়ার নির্মম সত্য।
.
সরকারের পিছনের যে মূলশক্তি তারা কিন্তু সরকারকে দিয়ে খুবই ঠাণ্ডা মাথায় তাদের পদক্ষেপগুলো নেয়াচ্ছে, এই বিষয়ে সকলের পূর্ণ সতর্ক থাকতে হবে,

কয়েকটি ঘটনা আজ ঘটে গেছে
.
১. জামাত-শিবির নিষিদ্ধ, হঠাৎ এখনই কেন নিষিদ্ধ করলো, এই বিষয়গুলো ছাত্র সমাজ, আলেম, আন্দোলনের সাথে যুক্ত সকলের খুব গোড়া থেকে বুঝতে হবে, দরকার হলে সরকারের ভিতরের আপনজনদের থেকে সরকারের মুল উদ্দেশ্য বুঝতে হবে।

২. মুক্তিযুদ্ধের পুতেরা হঠাৎ আজ কোটার পক্ষে মাঠে নামলো। স্বাভাবিক এদের সরকারই নামিয়েছে, কেন নামিয়েছে, সেগুলোর বাস্তবিক বিশ্লেষণ আন্দোলের সমন্বয়ক ও সমর্থকদের স্পষ্ট বুঝতে হবে, এই চাল কেন চাললো সরকার।

৩. যে কেউ আন্দোলনে একত্বতা জানালে অবশ্যই থাকে সাধুবাদ দিতে হবে, তবে তাদেরকে কাছে টানার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে, বিশেষত, যাদের পূর্ব রেকর্ড আছে স্বার্থের জন্য দালালি করার তাদের বিষয়ে পূর্ণ সতর্ক থাকতে হবে, যেমন আজ নাটক-সিনেমার শিল্পীরা নেমেছে, এদের ব্যাপারে, যে সকল শিক্ষকরা সারাজীবন ছাত্রদের বিরোধিতা আর ক্ষমতার দালালি করছে তাদের এখন সমর্থনের উচু আওয়াজকে সন্দেহের দৃষ্টিতে দেখতে হবে।
.
একটি কথা মনে রাখতে হবে, আওয়ামীলীগকে যদি পলক, ওবাইদুল কাদের আর ঐ নারীর বাহ্যত আচরণ দেখে ফাতরা মনে করে অপরিনামদর্শী ভাবেন তাহলে এটাই হবে পরাজয়ের অন্যতম কারন। কেননা তাদের সিন্ধান্তদাতারা দূর্বল নয়। তাই আন্দোলনকারী ও সমর্থনে এগিয়ে আসা প্রতিটি সদস্যকে পূর্ণ সজাগ থাকতে হবে। বিপরীত দলের প্রতিটি চালকে শেষ করে পালটা চাল দিতে পারলে বর্তমানে এগিয়ে থাকা এই ফলকে ঘরে তোলা সম্ভব।

আল্লাহ এদেশের ইসলাম ও মুসলমানের সহায়ক হোক। আমীন।
👍5018