Abdullah bin bashir
11.6K subscribers
543 photos
98 videos
102 files
226 links
প্রয়োজনীয় পিডিএফ ও ব্যক্তিগত নোট
Download Telegram
Abdullah bin bashir
Video
শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে আল্লাহর বেধে দেওয়া স্পষ্ট হারামকে হালাল করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, যা কু*ফরি। তাই যদি ঈমান উনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, নিজেকে মুসলিম পরিচয় দিতে চান, তাহলে অবশ্যই উনার জন্য তাওবা করা জরুরি। কেননা, মাসিক আলকাউসারে এই বিষয়ে একটি সম্মেলিত ফতোয়ায় উল্লেখ করা হয়েছে,

// কুরআন কারীমের এ আয়াতগুলো চিন্তা-ভাবনার সাথে পাঠ করলে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, ট্রা*ন্স*জেন্ডা*রবাদ নিরেট শয়তানী মতবাদ। আল্লাহ তাআলার দেয়া হেদায়েত এবং তাঁর নাযিলকৃত শরীয়তের সাথে এর ন্যূনতম কোন সম্পর্ক নেই; বরং তা সম্পূর্ণরূপে কুরআন-সুন্নাহ ও শরীয়তের সাথে সাংঘর্ষিক।...

বিশেষভাবে মনে রাখতে হবে, অপরিণামদর্শিতার শিকার হয়ে কোন রাষ্ট্র-সমাজ যদি ট্রান্সজেন্ডারবাদের অনুমোদন দিয়ে দেয়, তাহলে তা হবে মারাত্মক ভুল উদ্যোগ। আর এর পরিণাম যে কত ভয়াবহ, তা তো আগেই উল্লেখ করা হয়েছে। এর চেয়েও বড় কথা হল, এটা ইসলামের শিক্ষা ও আকীদা-বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। এতে কুরআন কারীমের শুধু এক-দুটি আয়াত নয়; বরং দু’শরও অধিক আয়াতের অবজ্ঞা ও বিরুদ্ধাচরণ করা হবে। এমনিভাবে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদীসেরও বিরুদ্ধাচরণ হবে। তাছাড়া এটি হবে সকল নবী, রাসূল, সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীসহ সকল মুমিন-মুসলিমের পথ তথা জান্নাতের পথ ছেড়ে অভিশপ্ত শয়তানের পথ তথা জাহান্নামের পথ অবলম্বন।...

উপরোক্ত বিস্তারিত আলোচনায় আপনার প্রশ্নগুলোর জবাবও এসে গেছে। তবু নিম্নে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে আপনার প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হল।

উত্তর : ক.

ট্রান্সজেন্ডারবাদ ইসলাম ও কুরআন-সুন্নাহ বিরোধী সম্পূর্ণ কুফরি মতবাদ। যা আল্লাহ তাআলার সৃষ্টির চরম বিকৃতি এবং তাঁর দেয়া শরীয়ত ও কুরআন-সুন্নাহর বিধানের স্পষ্ট বিরুদ্ধাচরণ। একইসাথে তা মানুষের স্বভাববিরুদ্ধ, সুস্থ রুচিবোধ পরিপন্থী ও সমাজ বিধ্বংসী মতবাদ। বিকৃত ও সুস্থ রুচিবোধ পরিপন্থী এ মতবাদটি ইসলামের দৃষ্টিতে মারাত্মক পর্যায়ের হারাম ও ভয়াবহ কবীরা গুনাহ এবং ভয়ংকর কুফরি মতবাদ। শরীয়তে যেখানে নারী-পুরুষের পরস্পর বাহ্যিক সাদৃশ্য অবলম্বন করাকেই লানত করা হয়েছে সেখানে ট্রান্সজেন্ডারবাদে শুধু বাহ্যিক সাদৃশ্যই নয়; বরং নারী-পুরুষের সৃষ্টিগত লিঙ্গপরিচয়কেই পরিবর্তন করে দেয়া হচ্ছে। এটা যে ভয়াবহ গযব ও লানতের কাজ তাতে কোন সন্দেহ থাকতে পারে না।...
❤29
এক গবেষণায় দেখা গেছে, অবিবাহিত জীবনে পোলাপান যেগুলো নিয়ে ফ্যান্টাসিতে ভুগে বিবাহিত জীবনে সেগুলোর ৯০%-ই স্ক্যাম। ভুয়া বিজ্ঞাপন। আর বাকি ১০% এরও কোনো ওয়ারেন্টি নাই।

-বন্ধু মফিজ
😁54
কর্মজীবী অধিকাংশ দীনি ভাইরা ইলম অর্জন থেকে বিচ্ছিন্ন হয়ে যান৷ এটা আমার কাছে অত্যন্ত কষ্টের। বিশেষত যারা ছাত্র যামানায় কিছুটা দীনের ইলম অর্জনে টুকটাক বইপত্র পড়েছে। কারণটা বলছি।

দেখুন, ইলম অর্জনের আদর্শ সময় (একমাত্র সময় নয়) অল্প বয়স হলেও অর্জিত ইলমের বুঝাপড়া ও এর আলোকে জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য বয়সের একটা বড় ফ্যাক্ট আছে।

এখন স্টুডেন্ট থাকার সময় বিভিন্ন অর্জিত ইলমের অনেক বোঝাপড়ায় পরিপক্ক না হওয়ায় আবার ইলমের সাথে এখন সম্পর্ক না থাকায় অনেকের মধ্যে এক ধরনের আত্মগরিমা কাজ করে। যেটাকে দীনি ভাষায় বলে উজুব।

আর যারা ছাত্র যামানায় ইলম অর্জন করেনি, এখনো দীনের বুঝ আসার পরেও ইলম অর্জনে আগ্রহী না, তাদের জন্য যত আফসোস করা হবে ততই কম হবে।

এজন্য স্টুডেন্টদের নিয়ে ফিকিরের পাশাপাশি কর্মজীবী ভাইদেরও কীভাবে সমন্বয় করে ইলমের সাথে ধারাবাহিক সংযোগ করা যায়, সেটা নিয়ে সকলের ফিকির করা উচিত।
❤41👍1
বর্তমান ইমারতে ইসলামিয়া আফগানের সাবেক উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল বাকী হক্কানী সাহেবের লেখা এটা।

খেলাফত প্রতিষ্ঠা করা কার উপর ফরজ এই সংক্রান্ত একটি উসুলি আলাপ।
❤25🤔3
বর্তমান আফগানের হেরাত প্রদেশের গভর্নর শায়খ ইসলামজাদ হাফিজাহুল্লাহের বই থেকে (৫)

ইলমে কালামের সংজ্ঞা ও ইলমে কালাম দ্বারা মুতাকাল্লিম আলেমদের উদ্দেশ্য।
❤20
সমকালীন কিছু গবেষকের দাবী হলো, নির্দিষ্ট সময়ের জন্য খলিফা নিয়োগ দেওয়া জায়েয, যেমন গণতন্ত্রে পাঁচ বছরের জন্য দেওয়া হয়।

তবে জমহুর আলেমরা এটার সাথে একমত না।

আলাপ সেটা না, আলাপ হলো ইমাম মাওয়ারদির ইবারত থেকে এই বিষয়ে কোনো তাওজিহ পান কি না দেখেন,

وَقَالَ بَعْضُهُمْ : لَا يَصِيرُ الْمُنْفَرِدُ قَاضِيًا وَإِنْ صَارَ الْمُنْفَرِدُ إِمَامًا ، وَفَرَّقَ بَيْنَهُمَا بِأَنَّ الْقَضَاءَ نِيَابَةٌ خَاصَّةٌ يَجُوزُ صَرْفُهُ عَنْهُ مَعَ بَقَائِهِ عَلَى صِفَتِهِ ، فَلَمْ تَنْعَقِدْ وَلَا يَتُهُ إِلَّا بِتَقْلِيدِ مُسْتَنِيبٍ لَهُ ، وَالْإِمَامَةُ مِنْ الْحُقُوقِ الْعَامَّةِ الْمُشْتَرَكَةِ بَيْنَ حَقٌّ الله - تَعَالَى - وَحُقُوقِ الْآدَمِيِّينَ لَا يَجُوزُ صَرْفُ مَنْ اسْتَقَرَّتْ فِيهِ إِذَا كَانَ عَلَى صِفَةٍ فَلَمْ يَفْتَقِرْ تَقْلِيدُ مُسْتَحِقَّهَا مَعَ تَمَيَّزِهِ إِلَى عَقْدٍ مُسْتَثْبَتٍ لَهُ .
👍9❤4
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় মাদরাসার করণীয় - বেফাকের নির্দেশনা
❤15👍1
বর্তমান আফগানের হেরাত প্রদেশের গভর্নর শায়খ ইসলামজাদ হাফিজাহুল্লাহের বই থেকে (৬)

কত চমৎকার করে পুরো বিষয়টি ফুটিয়ে তুলেছেন!
❤12
বড় একটা ঘটনা তো ঘটে গেছে।

সোমালিয়া থেকে উগান্ডা সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। -সূত্র : রয়টার্স, এপি
.
২০০৭ সালে খ্রিস্টান উগাণ্ডার সেনাবাহিনী প্রথম সোমালিয়ায় আসে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আজ প্রায় ২০ বছর ইসলাম প্রতিষ্ঠা করে এখন গঙ্গিদের তৎপরতার পিক টাইমে সোমালিয়া ত্যাগের ঘোষণা দিয়েছে। এদিকে আরেক খ্রিস্টান রাষ্ট্র ইথিওপিয়াও নাকি সেনাবাহিনী প্রত্যাহারের চিন্তা করছে, তবে তা নিশ্চিত নয়।
.
সোমালি ও উগান্ডার সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে যত সেনা আছে তা দ্রুতই সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে উগান্ডা, যার বাস্তবায়ন হিসেবে অলরেডি ১০০+ সরানো হয়ে গেছে। বাকিগুলো দ্রুতই সরানো হবে। আর আফ্রিকান ইউনিয়ন (AUSSOM) এর অধিনে যত সৈন্য আছে তা ২০২৭-এর শেষ নাগাদ সরিয়ে নিবে।

সোমালিয়ায় বিদেশি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সেনা রয়েছে উগান্ডার। তাদের সেনা প্রত্যাহারের ফলে সোমালিয়ার গুরুত্বপূর্ণ দুটো শহরের ঘাটিগুলো খালি হয়েছে। এর মধ্যে বন্দরনগরী বারাভে এবং শালানবোদ রয়েছে। রাজধানী থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বন্দর বারাবে হলো দক্ষিণ-পশ্চিম রাজ্যের আনুষ্ঠানিক রাজধানী।

এই শহরগুলোর দায়িত্ব এখন কোন বাহিনী নিবে তা এখনো নিশ্চিত নয়। বারাভের ঘাটিগুলো আফ্রিকান ইউনিয়ন দায়িত্ব নিবে না, এটা নিশ্চিত করেছে তারা।
.
রয়টার্স : https://www.reuters.com/world/africa/uganda-says-it-has-started-withdrawing-troops-somalia-2026-11-02/?utm_source=chatgpt.com

এপি:
https://apnews.com/article/uganda-somalia-peacekeepers-leave-african-union-militants-b6190eae50810b62a902bd9211f91d77

সোমালি ডাইজেস্ট :

https://thesomalidigest.com/aussom-barawe-letter-four-bases/?utm_source=chatgpt.com
🔥22❤2
বর্তমান আফগানের হেরাত প্রদেশের গভর্নর শায়খ ইসলামজাদ হাফিজাহুল্লাহের বই থেকে (৭)

সিফাতের মাসআলায় দুটো গুরুত্বপূর্ণ বিষয় —ইসতিওয়া এবং মায়িয়্যাত
👍7
বর্তমান আফগানের হেরাত প্রদেশের গভর্নর শায়খ ইসলামজাদ হাফিজাহুল্লাহের বই থেকে (৮)

আগের আলোচনার পরের অংশ : ইসতিওয়া এবং মায়িয়্যাত বিষয়ক আলোচনা।
❤6
ইসলামি রাষ্ট্রে নতুন নতুন রাজনৈতিক দল খোলা প্রসঙ্গে হাসানুল বান্না রহিমাহুল্লাহের অবস্থান। -আলআহকামুশ শরয়িয়্যাহ লিননাওয়াজিলিস সিয়াসিয়্যাহ
❤9
ইসলামি রাষ্ট্রে রাজনৈতিক দল খোলার বৈধতার পক্ষে ইউসুফ কারযাবিসহ কিছু আলেম যুক্তি তুলে ধরেন, যেহেতু চার মাজহাব ইসলামে জায়েয, সেহেতু রাজনৈতিক একাধিক দল থাকাও জায়েয। এর খণ্ডনে শায়খ আতিয়্যা আদলান লেখেন,
❤7
বহুদলীয় রাজনীতি মুসলিম উম্মাহের জন্য কেনো প্রযোজ্য নয় এই বিষয়ে বড় চমৎকার একটি হিকমাহ তুলে ধরেছেন ড. আতিয়্যাহ আদলান। তিনে লেখেন,

إن مؤسسة أهل الحل والعقد هي الوحيدة المناسبة لطبيعة هذه الأمة، ولطبيعة رسالتها، ولدورها في الحياة، فالأمة الإسلامية أمة واحدة، دينها واحد، وعقيدتها واحدة، وقبلتها واحدة، وجميع ما فيها من روابط ووشائج تذوب في رابطة العقيدة ووشيجة الدين؛ فلا يناسبها إذاً إلا مؤسسة تمثل هذه الوحدة وتؤكدها وترسخها.

وليست بهذا تنتمي إلى الفلسفة الأحادية الاستبدادية؛ لأنها تمثل الأمة كلها، ولا تمثل طابقة منها لا أغلبية ولا أقلية، فهي إذن فلسفة الوحدة وليست فلسفة الأحادية والاستبداد.

أما التعددية السياسية فهي لا تناسب إلا المجتمع التعددي الذي لا تربطه روابط . العقيدة ولا وشائج الدين، المجتمع الليبرالي المتحرر من كل قيد والمنفلت من كل شرع. مهم بل إن هذه التعددية السياسية لا يمكن أن توجد بالفعل إلا على قاعدة من التعددية الثقافية والاجتماعية، والديمقراطية دائماً ترتبط بوجود الأحزاب التي تكون انعكاساً لوجود الجماعات المتعددة ذات القيم والأهداف والمصالح المختلفة).

আহলে হাল ওয়াল আকদের প্রতিষ্ঠানই এই উম্মাহর প্রকৃতি, তার ধর্মীয় দায়িত্ব এবং জীবনে তার ভূমিকার সঙ্গে সবচেয়ে বেশি সংগতিপূর্ণ। কেননা, মুসলিম উম্মাহ এক ও অভিন্ন; তার দ্বীন এক, আকিদা এক এবং কিবলাও এক। এ উম্মাহর মধ্যে বিদ্যমান সব ধরনের সম্পর্ক ও বন্ধন আকিদার বন্ধন এবং দ্বীনের আত্মিক সম্পর্কে এসে একাকার হয়ে যায়। সুতরাং এমন একটি প্রতিষ্ঠানই তার উপযোগী, যা এই ঐক্যের প্রতিনিধিত্ব করবে, একে সুদৃঢ় করবে এবং প্রতিষ্ঠিত রাখবে।
এ কারণে এই ব্যবস্থা স্বৈরতান্ত্রিক দর্শনের অন্তর্ভুক্ত নয়। কেননা, এটি গোটা উম্মাহর প্রতিনিধিত্ব করে; উম্মাহর কোনো বিশেষ শ্রেণির নয়—তা সংখ্যাগরিষ্ঠ হোক কিংবা সংখ্যালঘু। অতএব, এটি ঐক্যের দর্শন; একত্ববাদী স্বৈরাচারের দর্শন নয়।

অন্যদিকে, রাজনৈতিক বহুত্ববাদ কেবল এমন সমাজের জন্যই উপযোগী, যে সমাজের মানুষকে আকিদার বন্ধন কিংবা দ্বীনের আত্মিক সম্পর্ক একসূত্রে আবদ্ধ করে না; বরং যে সমাজ উদারতাবাদের নামে সব ধরনের বিধিনিষেধ থেকে মুক্ত এবং শরিয়তের অনুশাসন থেকে বিচ্ছিন্ন। বরং রাজনৈতিক বহুত্ববাদ বাস্তবে অস্তিত্ব লাভ করতেই পারে না সাংস্কৃতিক ও সামাজিক বহুত্ববাদের ভিত্তি ছাড়া। আর গণতন্ত্রের সঙ্গে বহু দলীয় রাজনৈতিক ব্যবস্থার সম্পর্ক সব সময়ই অবিচ্ছেদ্য। কেননা, বিভিন্ন রাজনৈতিক দল মূলত ভিন্ন ভিন্ন মূল্যবোধ, লক্ষ্য ও স্বার্থসম্পন্ন বহুবিধ গোষ্ঠীর অস্তিত্বেরই প্রতিফলন। -আলআহকামুস শরয়িয়্যাহ লিন নাওয়াজিলিস সিয়াসিয়্যাহ, পৃ. ২৯২
❤15
সকাল সন্ধ্যার আজকার.pdf
499 KB
সকাল সন্ধ্যার এই আজকারগুলো দৃশ্যমান-অদৃশ্যমান বিপদ থেকে নিরাপত্তার জন্য অত্যন্ত পরিক্ষিত। সকলেই এগুলো খুবই ইহতেমাম করার চেষ্টা করবো। বিশেষত দায়ী ভাইদের জন্য অত্যন্ত জরুরী।

প্রথম কয়েকদিন হয়তো একটু সময় লাগবে। মুখস্তের ইচ্ছায় কয়েকদিন পড়লে ইনশাআল্লাহ দ্রুত মুখস্ত হয়ে যাবে। এবং তখন সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ
❤20
শয়তান যেমন তোমার কাছে এসে বলবে না, ‘আমি শয়তান। তোমাকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যেতে এসেছি’; তেমনি গে*হু*দিবাদী মতাদর্শের সমর্থক ও স্বৈরাচারীদের দোসরও তোমার কাছে এসে বলবে না, ‘আমি ইহুদিবাদী ও মুনাফিক!’

বরং তুমি দেখবে, সে ধর্মীয় আবরণে মোড়ানো কিছু কথা বলছে। যেমন—সুন্নতের ওপর আমল করে জিহাদ করো, শাসকের আনুগত্য করো, গাজার যোদ্ধারা ধর্মান্তরিত হয়ে গেছে, মুরসি শরিয়াহ বাস্তবায়ন করেননি*...

ইলহামির পোষ্ট থেকে সংক্ষেপিত
.
*বি.দ্র.

*মুরসি রহিমাহুল্লাহ শরিয়াহ বাস্তবায়ন করেনি এই সমালোচনার উদ্দেশ্য যদি হয় গণতান্ত্রিক এই পদ্ধতিতে শরিয়াহ বাস্তবায়ন সম্ভব না, এমন ভালো ও নেক মানুষের দ্বারাও সম্ভব হয়নি, তাহলে বিষয়টি ভিন্ন৷

কিন্তু শয়তানের দোষরগুলোর এটা বলা দ্বারা উদ্দেশ্য থাকে সিসির বৈধতাসহ বিভিন্ন অপকর্মের বৈধতা দেওয়া।
❤15👍5🥰1