Abdullah bin bashir
11.6K subscribers
524 photos
97 videos
101 files
224 links
প্রয়োজনীয় পিডিএফ ও ব্যক্তিগত নোট
Download Telegram
গনতন্ত্রের প্রত্যেকটা শাখাকে ইনিয়েবিনিয়ে জায়েয বানানো হলো, স্পষ্ট ভাষায় বলা হলো, গণতন্ত্রের মধ্যে থেকেই দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে, ভিন্নকিছু ফিতনা, এই সবকিছু করার পর কওমীরা কেনো জামাতে যোগ দিচ্ছে, এই পেরেশানিটাই কাছে বেশ আজগবি লাগে!

গণতন্ত্রের সবই যদি বৈধই হয়, তাহলে ইসলামের নামে গণতন্ত্রের শিরোনামে সবচেয়ে সফল দল জামাতের প্রতি ঝুকবে না কেন পোলাপান?

গণতন্ত্রের নোংরামিতে হাত তো সুযোগ পেলে সবাই ময়লা করে, জামাত হয়তো তুলনামূলক বেশি করে, এতটুকুই তো? তাহলে কতক হুজুরদের লেখনী অনুযায়ী গণতন্ত্রের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা বা রাজনৈতিক দায়িত্বপালন করতে ইচ্ছুক তালেবে ইলমের জন্য উত্তম আদর্শ আসলে কোন ইসলামি দলে?
❤28👍14
“আকিমুদ্দিন” বা দ্বীন কায়েম বিষয়ক জামাত যে ব্যাখ্যা করে বা এর জন্য যে কর্মপন্থা অবলম্বন করে সেটা অবশ্যই ভুল।

ইসলামের শিরোনামে অন্যান্য রাজনৈতিক দল দ্বীন কায়েমের যে ব্যাখ্যা করে বা পদ্ধতি অবলম্বন করে তা কী সঠিক?

যদি দ্বিতীয় দলেরটা সঠিক হয়, তাহলে সেটা সঠিক কেনো আর জামাতেরটাই ভুল কেন? আর যদি উভয় দলেরটা ভুল হয় তাহলে উম্মতকে এর সঠিক ব্যাখ্যা ও সঠিক কর্মপদ্ধতি জানানো তো আবশ্যক হবে।

কোনোরকম ইবহাম ও ইহাম না রেখে আলোচনা স্পষ্ট হলেও ভালো হয়। এটা সবার জন্যই উচিত।
❤23🔥11
দার সংক্রান্ত বইটি নিয়ে প্রথম রিভিউ। মাওলানা যুবায়ের ভাই এর আগেও আমার প্রকাশিত দুটো বই নিয়ে সর্বপ্রথম পড়ে রিভিউ দেন।
আমার ব্যাপারে ভাইয়ের নেক ধারণা আল্লাহ কবুল করুন। আমীন।

https://www.facebook.com/share/p/1AoEnMNtA4/
❤8
পশ্চিমা সভ্যতা আধুনিকতার নামে মানবজাতিকে মুক্তি ও উন্নতির স্বপ্ন দেখালেও, এর ভেতর লুকিয়ে আছে এক ভয়াবহ ফাঁদ—কুফর, ঈমানবিধ্বংসী দর্শন এবং মানবতার সর্বনাশী জীবনবোধ। এই সভ্যতার মূল মতবাদগুলো শুধু মুসলিম সমাজের ঈমান, চরিত্র ও সংস্কৃতিকে ধ্বংস করছে না, বরং পুরো মানব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ বিশ্বজুড়ে মানুষের অন্তর শূন্য, পরিবার ভাঙনের পথে, নৈতিকতা পদদলিত, আর মানব জাতি এক নিকৃষ্ট নোংরামি ও পশুত্বে নিমজ্জিত হয়ে পড়েছে।
এই বইয়ে উন্মোচন করা হয়েছে—
*পশ্চিমা সভ্যতার জীবনদর্শন পুরোটাই কুফরি দর্শন।
*ইসলামের সাথে এর মৌলিক দ্বন্দ্ব ও সহাবস্থানের চূড়ান্ত অসম্ভবতা।
*মুসলিম সমাজ ও সমগ্র মানব জাতির ওপর এর ভয়াবহ প্রভাব ও বিপর্যয়কর পরিণতি।
বইটি কোনো মুক্তিরপথ নয়, বরং একটি জাগরণী শঙ্খধ্বনি, একটি সতর্কবার্তা। এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে, ইসলাম ও কুফরের এ দ্বন্দ্ব কোনোদিন এক পথে চলতে পারে না।

বই: ইসলাম ও পশ্চিমা সভ্যতা
লেখক: আব্দুল্লাহ বিন বশির
মূল্য: ৩৩০৳ (৩০% ছাড়ে!)
❤13👍3
আমি আলোচনা করতে গেলে একটা ঝামেলা বাধে হলো মুখে ফিল্টার তেমন থাকে না। আপনজন কয়েকজন সামনে দেখলে মনে হয় উনারা তো কথা বুঝবেনই! যার কারণে অনেক কথা হেসে বলে ফেলি, আবার অনেক কথা ইঙ্গিতে বলে ফেলি। পরে যখন শুনি তখন মাথায় হাত এসে যায়, এগুলো কী বললাম, বলাটা তো দরকার ছিলো না।

যাইহোক, দারুল ইসলাম ও দারুল হারব বইটি নিয়ে কিছুদিন আগে আলোচনা করেছি।

সেটাও এমনই হয়েছে, এখন শুনলে নিজের কাছেই কেমন যেনো লাগে!

https://youtu.be/xoVOACsPd4I?si=HOPU2eFu8o3uayyd
❤11
দার সংক্রান্ত বইয়ের দ্বিতীয় রিভিউ।

https://www.facebook.com/share/p/1e6BMXwjby/
❤6
❤12
❤3
Abdullah bin bashir
Photo
‘ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়' কথাটির উপর্যুক্ত ফলাফল থেকে অবশ্যম্ভাবী আরেকটি ফলাফল বেরিয়ে আসে-সামাজিক জীবনে নেকি ও গুনাহ সমপর্যায়ের। অর্থাৎ নেকি কামানো বা গুনাহে লিপ্ত হওয়া সামাজিক জীবনে একটি অনর্থক আলাপ!
নেকি ও গুনাহ সত্তাগতভাবে কোনো বিষয় নয়; বরং প্রত্যেকের জীবনে যে যেটাই গ্রহণ করুক, উভয়টি সমাজজীবনে সমস্তরের।

সেক্যুলার রাষ্ট্রে একজন মানুষ কুরআনের হাফেজ হয়ে আন্তর্জাতিক পুরস্কার পেয়ে এলে যেমন সম্মানের অধিকারী হয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা পেতে পারে, তেমনি কোনো নারী বেহায়াপনার সর্বোচ্চ কোনো মডেল শোতে পুরস্কার জিতে এলে সেও রাষ্ট্রীয় সংবর্ধনা পেতে পারে।

সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিতে এখানে কোন কাজটি নেকি আর কোনটি গুনাহ, সেটা দেখার বিষয় নয়। আর নেকি ও গুনাহের ভিত্তিতে কাউকে রাষ্ট্র সম্মান করা ও অসম্মান করার অর্থই হলো, ধর্মকে ব্যক্তি পরিসর থেকে বের করে এনে সামাজিকভাবে আলাদা মূল্যায়ন করা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যা করার অধিকার রাখে না। পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র এটিই। প্রতিবছর নায়ক-নায়িকা-গায়িকাদের জাতীয় পুরস্কারে ভূষিত করছে, আবার আলেমদেরও দেশের প্রচার-প্রসার কাজে অবদান রাখার কীর্তিস্বরূপ রাষ্ট্রীয় সম্মানে কৃতার্থ করছে। এই নীতি কুরআনের নিম্নোক্ত আয়াতের সম্পূর্ণ বিপরীত,

وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ

ভালো ও মন্দ সমান নয়।

সুতরাং এই নীতিকে স্বীকার করার অর্থ হলো কুরআনের এ-জাতীয় সকল আয়াত অস্বীকার করা।
.
ইসলাম ও পশ্চিমা সভ্যতা: দুই জীবনদর্শনের সংঘাত
অধ্যায় : সেক্যুলারিজম
❤21😢6🔥2👌1
জীবনে প্রথমবারের মত সফলভাবে ঘটকালীর কাজ করলাম। আলহামদুলিল্লাহ।

অবিবাহিত যুবক ভাইয়েরা! কীসে তোমায় আমার মুরিদ হতে বাধা দিচ্ছে?

সুতরাং, অবিবাহিত যুবকেরা, ইমেলে বায়োডাটা দিয়ে বিকাশে নক করবা। তারপর দেখা করতে আসবা।
😁21👎5🥴3👍1😢1
আলহামদুলিল্লাহ, বইটি বাজারে চলে আসছে।
.
বইটি খুব প্রচার হওয়া দরকার। খুব। তাই সংগ্রহ করুন। অন্যকে সংগ্রহের জন্য বলুন।
❤18🥰1
এবার বইমেলায় অনেকেই আমার অনূদিত দার সংক্রান্ত বইটি সংগ্রহ করেছেন। অনেকে মেলায় স্টলে দেখা করে তারপর বই নিয়েছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এমন ভারী টপিকের বই এত এত মানুষ সংগ্রহ করবেন তা আমি ধারণা করিনি।

সাধারণত যখনই কোনো মাদরাসার তালেবে ইলম বইটি সংগ্রহ করে আমার থেকে দোয়া বাক্য লেখিয়ে নিতে এসেছে, জিজ্ঞাসা করেছি, কোন জামাতের ছাত্র। যাদেরকে শরহে বেকায়ার নীচে পেয়েছি—সংখ্যাটা অবশ্যই অনেক অল্প—স্পষ্ট করেই বলেছি, এখন কেনো এই বই সংগ্রহ করছেন? এগুলো কী এখনই পড়ার সময়? এখন তো মৌলিক ইস্তেদাদের সময়।
আলহামদুলিল্লাহ, অনেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। অনেককে সাথে সাথে বইটি ফিরত নেওয়ার ব্যবস্থা করে অন্য জরুরি বই সংগ্রহের জন্য বলেছি।
প্রকাশক কয়েকবারই আঁড়চোখে তাকিয়েছে। আলহামদুলিল্লাহ, একবারের জন্যও কিছু বলেনি। এজন্য আমি তার শোকরগুজার।

প্রতিটি বই বিক্রি হলে আমি পার্সেন্টেজ লাভ পাবো, তারপরও এই কাজগুলো কেনো করলাম বা কেনো নিয়মিত করি?

কারণ, আমি চাই না, আমাদের এই অল্প সংখ্যক পাঠকগুলো নষ্ট হোক।

পাঠক নষ্ট হওয়ার অনেকগুলো কারণের একটি অন্যতম হলো অপ্রয়োজনীয় বা এখন প্রয়োজন নেই এমন বই সংগ্রহ করা। যখন বইয়ের পিছনে আপনার অনেক টাকা চলে যায়, কিন্তু বইগুলো আপনার তেমন কাজে আসে না, তখন পাঠক সামনে বই সংগ্রহের আগ্রহ হারিয়ে ফেলে।

আরেকটি বিষয় হলো, দার সংক্রান্ত বলেন বা আধুনিক পশ্চিমা সভ্যতার সমস্যাগুলো বলেন, আমরা চাই এগুলো তালেবে ইলমরা বাসিরাতের সাথে বুঝুক, জযবার সাথে না৷ আর বাসিরাতের সাথে বুঝা তখনই সম্ভব, যখন ইলমি ইসতিদাদ মজবুত হবে।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র বইয়ের জগতটিকে টিকিয়ে রাখুক।
❤24
এবারের মেলার অন্যতম জরুরি বইটি চলে আসছে। পাঠক সংগ্রহও করা শুরু করেছে আলহামদুলিল্লাহ।
বইটি সংগ্রহ করুন এবং নিজের মাদরাসা ও কর্মের পরিধিকে নজরে ছানী করে নিন।

ও, আরেকটি ঘোষণা, আজকে থেকে চেতনার সকল বইয়ে অতিরিক্ত আরো ৫% পাবেন অর্থাৎ, ৩৫% পাবেন ইনশাআল্লাহ।
.
❤11👍8🔥2
মেধাবী আলেমদের বিশেষ করে ফারাগাতের পর দীর্ঘ সময় আহলে ইলম ও আহলে দিল মনীষীদের সোহবত গ্রহণ করা উচিত।
পাশাপাশি নিয়মিত নির্বাচিত মুতালা অব্যাহত রাখা জরুরি। বিশেষ করে যে যেই ময়দানে কাজ করছে অন্তত সেই বিষয়ে।

নিজেকে সোহবত, পরামর্শ ও মুতালার উর্ধ্বে মনে করলে কোত্থেকে যে বিচ্যুতি চলে আসে টেরই পাওয়া যায় না। ব্যক্তি নিজেও টের পায় না। তার অনুসারীরাও না।

আমরা সোহবতও হারিয়েছি। মুতালাও করছি না। আরো ভয়ঙ্কর হলো, কোনটারই প্রয়োজন অনুভব করি না। চারপাশে ইলমের নানা আয়োজন ও আহলে ইলমের মুবারক উপস্থিতি অথচ আমরা নির্বিকার - এ আচরণ ভোগাবে আমাদের। ব্যক্তিজীবনেও, জাতীয় পর্যায়েও।

©মাওলানা সাইফুল ইসলাম
❤32👍11
কাল বইমেলার শেষ শুক্রবার। চেতনার বইগুলোতে এই উসিলায় আরো অতিরিক্ত ৫% ছাড় পাবেন। অর্থাৎ, এখন দাঁড়াচ্ছে ৩৫%। এই সুযোগ কাজে লাগিয়ে আমার বইগুলো নিয়ে নিতে পারেন।
.
কাল দেখা হবে ইনশাআল্লাহ।
❤18👍3
এই দলের নাম জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না।
😁30🤣7❤2👍1
আমার কাছের এক আত্মীয় অনলাইন বিজনেস শুরু করেছে। কুয়েত থেকে বেশকিছু অরজিনাল প্রডাক্ট দিয়ে শুরু করেছে।

যাদের এগুলোতে আগ্রহ আছে, দেখতে পারেন। আমাদের বাসার জন্য দুটো প্রডাক্ট নিয়েছি, বেশ ভালোই।

https://www.facebook.com/share/1YfEXtDGxG/
❤12
❤21👍12
মধ্যপ্রাচ্যওয়ালারা সেই একটা কাজ করছে—চমৎকার একটা ই-বুক প্ল্যাটফর্ম চালু করেছে। অসংখ্য বিষয়ে বই পেয়ে যাবেন, সেখানে। আমার বড় কিছু প্রবন্ধ ধীরে ধীরে এখানে আপলোড করা হবে ইনশাআল্লাহ।


https://play.google.com/store/search?q=boipath&c=apps&fbclid=IwdGRjcAU5rDRjbGNrBTmsMGV4dG4DYWVtAjExAHBkb2YFc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEeHvEbdSWsTNOhueXG-GuX6RKp6849_UBpZcMhcHjq0ntXGL9jf8qQIK8gUSk_aem_JbbrjHJW7MDzsUV0IZYSTw
❤17👍2
“আকিমুদ্দিন”-এর ব্যাখ্যা নিয়ে অনেক আলাপ চলতেছে। বিষয়টি নিয়ে আলাপ জরুরিও। আমিও টুকটাক কিছু নোট জমা করেছি। আজকে হঠাৎ ইমাম মাওয়ারদি রহিমাহুল্লাহ থেকে “আকিমুদ্দিন”-এর একটা ভিন্ন ব্যাখ্যা পেলাম। তাফসিরে মাওয়ারদি কিতাবে এর ব্যাখ্যায় এসেছে,

أن أقيموا الدين﴾ فيه وجهان: أحدهما: اعملوا به، قاله السدي. الثاني: ادعوا إليه. قال مجاهد: دين الله في طاعته وتوحيده واحد. ويحتمل وجها ثالثا: جاهدوا عليه من عانده
‘“আকিমুদ্দিন” এর দুটি ব্যাখ্যা হতে পারে। এক. দীন অনুযায়ী আমল করো। দুই. দীনের দিকে মানুষকে দাওয়াত দেও। তৃতীয় আরেকটি ব্যাখ্যাও হতে পারে, যারা দীনের শত্রু তাদের বিরুদ্ধে জি*হা*দ করো। -তাফসিরে মাওয়ারদি ৫/১৯৭
.
❤32
"আকিমুদ্দিন"-এর মধ্যে "দীন" শব্দের ব্যাখ্যায় মাওলানা মওদুদি থেকে বিচ্যুতি হয়েছে। সেটা আমাদের আলোচ্য বিষয় না।
দীন শব্দের ব্যাখ্যায় সংখ্যাগরিষ্ঠ আলেমগণ "তাওহীদ" উদ্দেশ্যের কথা যেমন বলেছেন। আবার দীন দ্বারা পুরো ইসলাম ও আল্লাহর যাবতীয় আবশ্যকীয় বিধানের কথাও সালাফগণ বলেছেন। আমি দুজন প্রসিদ্ধ হানাফি আলেমদের বক্তব্য পেলাম এই বিষয়ে।
১। ইমাম জাসসাস রহিমাহুল্লাহ পূর্ববর্তী নবীদের শরীয়ত আমাদের উপর আবশ্যক কি-না, এই বিষয়ে মূলনীতি মূলক কিছু আলোচনার প্রক্কালে লেখেন,
قوله تعالى: {أن أقيموا الدين ولا تتفرقوا فيه}
وهذا الظاهر قد اقتضى المساواة في الجميع، لأن الدين اسم ينتظم جميع ما ألزمنا الله تعالى من موجبات أحكام العقل والسمع جميعا.(أحكام القرآن، باب القول في لزوم شرائع من كان قبل نبينا من الأنبياء)
অর্থাৎ, "আকিমুদ্দিন" এই আয়াতের জাহারের ইকতিযায়ুন নসের দাবী হলো, সকল নবীদের শরিয়ত এক হওয়া। কেননা দীন বলাই হয়, আল্লাহ বান্দাদের জন্য যা কিছু আবশ্যক করেছেন তার সবই। চাই তা আকলি দলিল থেকে বুঝে আসুক বা নকলি দলিল থেকে। -উসুলুল জাসসাস ৩/১২৮
২। ইমাম সারাখসি রহিমাহুল্লাহও একই মূলনীতি আলোচনা করতে গিয়ে লেখেছেন,
قوله {أن أقيموا الدين} والدين اسم لكل ما يدان الله به فتدخل الأحكام في ذلك
দীন তো হলো ঐ সকল বিষয়ের নাম, যার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়। সুতরাং দীন শব্দের মধ্যে যাবতীয় যতবিধান রয়েছে সবই অন্তর্ভুক্ত হবে। -উসুলুস সারাখসি ২/১০৫
.
বি. দ্র. এগুলো শুধুই বিভিন্ন বিষয় খুজতে গিয়ে কুড়িয়ে পাওয়া নোট। দলিলের ভিত্তিতে যেকোনো আলোচনায় স্বাগতম।
🔥11❤5👎1