Abdullah bin bashir
11.3K subscribers
432 photos
90 videos
95 files
194 links
প্রয়োজনীয় পিডিএফ ও ব্যক্তিগত নোট
Download Telegram
শায়েখ হওয়ার গল্প

২০০৭ সাল। প্রফেসর হযরতের একটি গাড়ি আছে। নাইন্টি মডেল। এমনিতেই অনেক পুরোনো। ব্যবহৃত হতে হতে সেটি আরও পুরোনো হয়ে গেছে। পুরোনোরও মাত্রা থাকে। এর মাত্রা নির্ধারণ করা যাচ্ছে না। এজন্য কেউ কেনার আগ্রহ দেখায় না। হযরতের চলতে-ফিরতে খুব কষ্ট। এটি নিয়ে আর পারা যাচ্ছে না। এর মধ্যে হযরতের প্রবাসী ছোট ভাই কিছু টাকা পাঠিয়েছে। সেটি দিয়ে আরেকটি গাড়ি কেনা হয়েছে। নাভানা মাইক্রো। সেটিও পুরোনো। তিনি এগুলো নিয়েই সারা বাংলাদেশে মক্তব-মাহফিল করে বেড়াচ্ছেন। দিন-রাত গাড়ি চলছেই। একজন ড্রাইভারে কুলোচ্ছে না। নতুন একজন ড্রাইভার দরকার। খোঁজ নিতেই একজন এসে হাজির হলো।

ড্রাইভারের নাম আব্দুল আলীম। অদ্ভুত রঙয়ের প্যান্ট-সার্ট পরে হাজির হয়েছে। গায়ের রং ঘন কালো অন্ধকারের মতো। থুতনির নিচে দাড়ি বড় হতে পারেনি কখনো। মাথার চুলেরও কোনো শ্রী নেই। বড় বড় চুল এলোমেলা হয়ে আছে। একজন উঁচু মাপের বুযুর্গের গাড়ি চালাবে, এ ব্যাপারে তার কোনো বিকার নেই। মানুষ তো মানুষই। বুযুর্গরা কি মানুষ নয়? তাদের আলাদা করে দেখতে হবে কেন? সে আলাদা করে না দেখে পারল না। হযরতকে দেখে জড়সড় হয়ে গেল। কথা শুনে স্যার স্যার বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল।

আব্দুল আলীমের চাকুরীটা খুব দরকার। বাগেরহাটে বাড়ি। সেখানে একটা ঝামেলা পাকিয়ে এসেছে। গ্রামে ফেরা যাচ্ছে না। চাচাদের সঙ্গে গণ্ডগোল। খুনাখুনির পর্যায়ে চলে গেছে। তার ধারণা, সে ফিরে গেলে তাকে মেরেই ফেলবে। ঢাকা শহরে থাকার মতো জায়গাও নেই। এজন্য বেতন-ভাতা নিয়ে কথা বাড়ায়নি। চাকুরীটা হয়ে গেল।

প্রথম ডিউটি। হযরতকে নিয়ে আইইউটি এসেছে। আব্দুল আলীম ভালোই গাড়ি চালাল। পথে কোনো অসুবিধা হয়নি। প্রফেসর হযরতকে তার ভালো লেগেছে। হুযুর হয়েও তার প্যান্ট-সার্ট দেখে কিছু বলেননি। দাড়ির কথাও কিছু জিজ্ঞেস করেননি। কোনো অসুবিধা হচ্ছে কিনা, বার বার এই একই খবর নিয়েছেন। এতক্ষণ কোনো অসুবিধা হয়নি। আইইউটিতে ঢুকেই একটা মারাত্মক বিপদ দেখা দিল। তার বাথরুম চেপেছে। এটুকু পথ এসেই এরকম চাপ আসার কথা না। নতুন জায়গা। কোথায় কি আছে, জানা নেই। মুখে কিছু বলতে সাহস হচ্ছে না। চাকুরীটা থাকবে তো! একাডেমিক বিল্ডিং-এর সামনে গাড়ি পার্ক করা হলো। হযরত নামলেন। তখন আব্দুল আলীমের অবস্থা কাহিল। সাহস করে কথাটা বলেই ফেলল, ‘স্যার, আমাকে বাথরুমে যেতে হবে।’
‘ঠিক আছে। আমার সঙ্গে আস।’

হযরত তাকে আইইউটির নিচ তলায় বাথরুমে নিয়ে গেলেন। টিচারদের জন্য আলাদা ব্যবস্থা। হযরত তাকে একটু দাঁড়াতে বললেন। আব্দুল আলীম দাঁড়িয়ে আছে। দূর থেকে হযরতকে দেখা যাচ্ছে। তিনি একটা বাথরুমে ঢুকে কমোডে বার কয়েক ফ্লাস করলেন। টিস্যু পেপার দিয়ে কমোডের সীটটা খুব ভালো করে মুছলেন। বদনায় পানি ভরলেন। তারপর ফিরে এসে ড্রাইভারকে বললেন, ‘এবার যাও।’

আব্দুল আলীম পুরো দৃশ্য দেখে অবাক। তার হাত-পা ঠান্ডা হয়ে আসছে। এটা স্বপ্ন না বাস্তব বুঝতে পারছে না। একটা ঘোর লাগা অবস্থায় সে বাথরুমের দিকে এগিয়ে গেল। তারপর এগারো বছর চলে গেছে। তার সেই ঘোর এখানো কাটেনি। বরং বেড়েই চলছে।

লেখক: আদম আলী ভাই
27👍4
'বাংলাদেশ মু জা হি দ কমিটি' ও 'আমিরুল মু জা হি দি ন' নামের ব্যবহার এবং গণতান্ত্রিক নির্বাচনের ভোটাভুটিকে 'জি হা দ' বলে চালিয়ে দেওয়া আর 'আমরা নির্বাচন করি না; জি হা দ করি' টাইপের ডায়লগ মারার ব্যাপারে দারুল উলুম করাচীর সুস্পষ্ট ফাতওয়া। বাংলাদেশ থেকে ফাতওয়াটি জিজ্ঞেস করা হয়েছে মাওলানা লুৎফুর রহমান ফরায়েজির আহলে হক মিডিয়ার মেইল থেকে; যার প্রমাণ মন্তব্যের ঘরে দেওয়া রয়েছে। আকাবিরের এই ফাতওয়া গ্রহণ করার উদারতা কি এবার বামুক দেখাবে? তারা কি নিজেদের নাম পরিবর্তন করে আদর্শিক দৃষ্টান্ত উপস্থাপন করবে?
17👍5
হযরত থানভি রহ. বলেন, 'আমি কানপুরের পটকাপুর মহল্লাতেই সর্বদা থাকতাম। কারণ, সেখানেই মাদরাসা অবস্থিত ছিল। যদিও সেখানকার লোক প্রায়ই স্বাধীন মনোভাবের ও নির্লজ্জ বলে খ্যাত ছিল, কিন্তু অপরাপর মহল্লার লোকদের তুলনায় বিবেক-বুদ্ধি সম্পন্নও ছিল। আমি সর্বদা তাদের মধ্যে রয়েছি, কিন্তু আমার সঙ্গে তো তাদের অশেষ মহব্বতের সম্পর্কই সদা বিদ্যমান ছিল। এর কারণ এই ছিল যে, আমি কোন বিষয়েই তাদের সঙ্গে কঠোরতা করিনি এবং কখনো তাদের কাছে লোভ-লালসা করিনি। বরং আমি নিজে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেখানকার গরীবদের প্রতি সাহায্য-সাহানুভূতি করতাম। একদা দুর্ভিক্ষ হলে প্রতিবেশীদের প্রতি করণীয় হিসাবে আমি একাধিক বার চাঁদা উঠিয়ে গরীবদের মধ্যে খাদ্যশস্য ও কাপড় বিতরণ করেছিলাম।

সূত্র: আশরাফ চরিত পৃ. ৭০
#থানবির_পরশে ১
17👍4🔥1
#থানবির_পরশে ২

“আলেমদের অস্তিত্বের উপর দীন নির্ভরশীল”

হযরত থানবি বলেন, ‘সূফিদের চেয়ে আলেমদের প্রয়োজন অধিক। কারণ, তাঁদেরই বদৌলতে দীনের ব্যবস্থাপনা টিকে রয়েছে। তাঁরা না হলে দীনের আহকাম ও সীমাসমূহের পাত্তাও কারো কাছে থাকত না, দরবেশী তো এর পরবর্তী জিনিস।'

হযরত অপরস্থানে সূফী ও আলেমদের বিষয়টি এভাবে বুঝিয়ে বলেন, ‘আল্লাহ তাআলার মুআমালাও সূফীদের সঙ্গে ছোট বাচ্চার মত, আর ফকীহদের সঙ্গে বড় ছেলের মত। বাচ্চার হৈচৈ তো ভালই লাগে এবং অনেক কাজেই তার দোষ ধরা হয় না; কিন্তু কাজ বড় ছেলের দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। আল্লাহ তাআলা হযরাতে ফুকাহাদেরকে জাযায়ে খাইর দান করুন, তাঁরা দীনের বিরাট খেদমত করেছেন এবং উম্মতের জন্য দীনের রাস্তা একেবারে পরিষ্কার করে দিয়ে গেছেন, অন্যথায় অন্ধকার বিদ্যমান থাকত। কুরআন হাদীছের আলোকে এমন এমন উসূল নির্ধারণ করে গিয়েছেন, যেগুলিদ্বারা কিয়ামত পর্যন্ত কাজ চলবে এবং যত নয়া সমস্যাই উদ্ভব হোক না কেন, তার হুকুম (বা সমাধান) ঐ উসূলসমূহ দ্বারাই জানা যাবে।’

সূত্র: আশরাফ চরিত পৃ. ৭৩
18👍5🔥1
فقہ حنفی اور جمہوریت (1).pdf
9.8 MB
খুবই সংক্ষিপ্ত ও ফুকাহাদের বক্তব্য ও বিশ্লেষণের আলোকে গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে এত চমৎকার বই আগে নজরে পড়েনি। বইটি আহলে ইলম ও তালেবে ইলম ভাইদের জন্য একটি বিশাল তোহফাহ।

ইনশাআল্লাহ, সময় নিয়ে খুব দ্রুতই পড়ে ফেলুন।
46👍4
Abdullah bin bashir
فقہ حنفی اور جمہوریت (1).pdf
এত সংক্ষিপ্ত একটি বই থেকে এতটা মুস্তাফিদ হবো ভাবিনি!
.
আমাদের দেশে একদলকে দেখা যায়, গণ*ত*ন্ত্র, নির্বাচন, হাকিমিয়াত ইত্যাদির আলোচনা উঠলে প্রায় মুর্খের মত চিল্লিয়ে উঠে—এগুলো তো সালাফিদের বলা মাসআলা, ফিকহের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, যারা সালাফি প্রভাবিত তারাই এগুলো বলে বেড়ায়! সম্ভবত এমন কিছু মূর্খের জামাত পাকিস্তানেও আছে। এদের খণ্ডনেও বোধহয় ওজারিস্তানের এই লেখক বইটির নামই দিয়েছেন, ‘ফিকহে হানাফি আউর জমহুরিয়াত’।
.
বইটিকে সম্মানিত লেখক ওলামায়ে আহনাফ ও ওয়ালামায়ে দেওবন্দের স্বীকৃত ব্যক্তিদের উদ্ধৃতির আলোকে সাজিয়েছেন। এমন অনেক উদ্ধৃতি এনেছেন এই সংক্রান্ত বইয়ে এর আগে আমি কখনোই দেখিনি, এতে ধারণা হয় লেখকের দীর্ঘদিনের নিজস্ব মুতালায়ার সারসংক্ষেপ এই বইতে তুলেধরেছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক।
.
বইটির প্রতিটি অধ্যায় ইলমি উদ্ধৃতি ও খাজানায় ভরপুর, তবে শুরু হাকিমিয়াতের অধ্যায়, এরপর গণ*তন্ত্রের শাব্দিক অর্থের অংশে মানতেকের আলোকে যেভাবে পুরো বিষয়টি সংক্্ষেপে তুলে ধরেছেন, মনের অজান্তেই লেখকের জন্য দোয়া বের হয়ে এসেছে মুখ থেকে। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক। আমীন।
.
নির্বাচনের অধ্যায়টি তো আমি উর্দু জানা সমল ভাইদের পড়ার পরামর্শ দিবো, বিশেষত, গন*ত*ন্ত্রের নির্বাচনকে বিভিন্ন ফিকহি তাকয়িফ দিয়ে জায়েয বলেছেন, এমন আলেমদের লেখা পড়ে যারা এটাকেই সর্বশেষ সিন্ধান্ত ভেবে বসে আসেন তাদের। ইনশাআল্লাহ, মাসআলা ফিকহের আলোকে যারা হল্ল করতে চান তাদের জন্য খোরাক রয়েছে, আর যারা যেহেতু অমুকের কলমে উঠে এসেছে তাই সেটাই সঠিক তাদের আলোচনা ভিন্ন!
.
যাইহোক, বইটি পড়ার সময় সিন্ধান্ত নিয়েছিলাম সময় নিয়ে অনুবাদ করে ফেলবো, কিন্তু আমার এক ছাত্র বইটি পড়ে মুগ্ধতা জানায় ও অনুবাদের পরামর্শ চায়। শুনে খুশি হলাম ও তাকেই কাজটি দিলাম। ইনশাআল্লাহ, দ্রুতই সে কাজটি শুরু করবে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেনো আমাকে ও সে তালেবে ইলম ভাইকে কবুল করে নেয়। আমীন।
34👍7
হযরত থানবি রহ. দেওবন্দি পড়াকালীন প্রসিদ্ধ আহলে হাদিস আলেম নজির হোসাইন দেহলবির সাথে দুবার সাক্ষাত করেন। একবার দিল্লিতে সাক্ষাত করলে নজির হোসাইন রহ. হযরত থানবির কাছে শেকায়াত করেন, দারুল উলুম দেওবন্দে এক গাইরে মুকাল্লিদ ছাত্রকে হানাফি মাজহাবের ছেলেরা পিটিয়েছে। এটা শুনে থানবি রহ. আদবের সাথে বলেন, ‘আপনি ঘটনা শুনেছেন, কারন জানা আছে কি?’

‘না কারন জানা নেই’ বলে জানালেন নজির হোসাইন সাহেব।

‘সে গাইরে মুকাল্লিদ ছাত্র হযরত ইমাম মুহাম্মদের শানে বেয়াদবি মূলক শব্দাবলী ব্যবহার করেছে, বলে গেলেন হযরত থানবি, ‘এতে কতক ছাত্রদের রাগ উঠে ও তারা পিটিয়ে দেয়।’

কারণ শুনে নজির হোসাইন রহ. বলেন, তবে তো এ অবশ্যই সে ছাত্রের অন্যায় ছিলো।’
.
আহলে হাদিস সম্পর্কে হযরত থানবি বলতেন, 'যদি বদ-গুমানী ও বদ-যবানী থেকেমুক্ত হয়, তবে যাই হোক এও সলফে সালেহীনের তরীকাসমূহের অন্যতম, যদিও সলফ বা পূর্ববর্তীদের সঙ্গে পরবর্তীদের কিয়াস এক্ষেত্রে সামঞ্জস্যহীন।' তদুপরি বলেন, 'কতিপয় গাইর-মুকাল্লেদ আমার নিকট বাইআতপ্রাপ্ত। আমি এ ব্যাপারে কঠোর নই, তাদেরও বাইআত করে নেই। তবে শর্ত হল, তাকলীদ (বা মাযহাবের অনুসরণ) কে ওয়াজিব না জানলেও তাকে গুনাহ না বলে জায়েয মনে করতে হবে। কিন্তু মনের মিল যাকে বলা হয়, দিলের তাওয়াজ্জুহ সত্ত্বেও তা হয় না। তাঁদের এধ্যে সাধারণত আদবের অভাব থাকে, ভয়-ভীতি থাকে না এবং তাওয়াহ, পরহেযগারী ও সতর্কতা খুবই কম হয়। ফলে তাদের সঙ্গে মন এক রকম সংকুচিত থাকে।'

সূত্র: আশরাফ চরিত পৃ.১২৪
#থানবির_পরশে ৩
33👍8
ইসলামের বীজ বপন করতে হবে ইসলামিক পদ্ধতিতে, আব্রাহামের পদ্ধতিতে নয়। মুরসির ত্যাগ থেকে আমরা শিক্ষা নেই নি। এখন পাকিস্তানের অবস্থা থেকেও আমাদের উপলব্ধি হবে না। গণতন্ত্র দিয়ে দ্বীন কায়েম একটা চরম অযৌক্তিক, অবাস্তব, এমনকি চরম পর্যায়ের হাস্যকর চিন্তাধারা। আমেরিকান সেন্ট্রিক বিশ্ব ব্যবস্থায় তার আব্রাহামী তরীকায় তাকে উলটে দেয়া সম্ভব নয়। পশ্চিমার বিপরীতে যে কোন উদাহরণ তৈরি করতে হবে জোর করে, তা কম্যুনিজম, সোস্যালিজম, বা দ্বীনে ইসলাম যা-ই হোক না কেন। মানব সৃষ্টির সময় থেকে যে পদ্ধতিতে ক্ষমতা দখল করা হয়, এবং নিজাম বাস্তবায়ন করা হয়, সে পথ ব্যতীত অন্য কোনো পথে উদ্দেশ্য হাসিল হবে না। চীনা কম্যুনিজম, রাশিয়ার পুতিন, আরবের কিং, বা আফগানিস্তানের আমিরিয়াত আজ প্রতিষ্ঠা পেয়েছে শুধু মাত্র অতীতের পদ্ধতি অনুসরণ করে, এরা কেউ আব্রাহামিক পদ্ধতিতে উদ্দেশ্য হাসিল করেনি। আমাদের দেশও এখন এক জলজ্যান্ত উদাহরণ।

ইখওয়ানুল মুসলিমিনের কেন্দ্র মিসরে, ৭৫ বছরের সংগ্রামী ইতিহাসে তাদেরকে এক বছরও ক্ষমতায় টিকে থাকতে দেয়া হয়নি। মুরসি রহিমাহুল্লাহকে আল্লাহ ক্ষমা করুন। জামায়াতে ইসলামির কেন্দ্র পাকিস্তানে, ৭৫ বছরের সংগ্রামী দল এবার একটি আসন পেতেও ব্যর্থ হয়েছে। পরিশেষে আমিরে জামায়াত পদত্যাগ করেছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা ইমরান, আমেরিকান বিরোধী হওয়ায়, বর্তমান বিশ্বে সব থেকে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও তাকে ক্ষমতা দেয়া হচ্ছে না। আব্রাহামিক পদ্ধতিতে ৭৫ বছর কেন ৭৫০ বছরও সংগ্রাম করলে ফলাফল একই হবে। এই কথা আমাদের মাথায় ঢুকবে না। একই কথা খাটে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের জন্য। PDM গঠন করে ইমরানকে উপড়ে ফেলতে তিনিই কাজ করেছেন কিন্তু নতুন নির্বাচনে তেমন কোন অর্জন হয়নি। ইনারা সেকুলারদের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে কিছু হেল্পিং হ্যান্ড হিসেবেই টিকে থাকবে। নিজেরা কখনো ক্ষমতা পাবে না। বাংলাদেশে আবার নতুন নতুন দল গজিয়েছে, এরা রাজনীতিতে জামায়াতের চাইতে ৩০ বছর পিছিয়ে। একই পথে হেঁটে চলছে তারা। ৩০ বছর পর এরাও জামায়াতের মত ব্যর্থ হবে।

গনতন্ত্র তখন পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমেরিকা বান্ধব কেউ এতে বিজয় লাভ করে। অন্যথায় গনতন্ত্রসহ তাকে উপড়ে ফেলা হয়। এরপর তারা ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্য ভুলে গিয়ে গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে। ১০-২০ বছর সংগ্রাম করে গণতন্ত্র উদ্ধার হয়। অতপর কোনো ফাঁক ফোঁকর পেয়ে ক্ষমতায় গেলে, আবারো উপড়ে ফেলা হয়। এভাবে চক্রাকারে খেলা চলতে থাকে। আমরা গোলোক ধাঁধায় আঁটকে থাকি। আমরা কখনোও কি এটা বুঝব না?

©
31👍10
9
Abdullah bin bashir
Photo
শুনেছিলাম, শাইখুল মু-জাহিদীন (আসলি) জালালুদ্দিন হক্কানীর কথা, ওনার এক স্ত্রী ছিলেন আরব। ওই স্ত্রী শুধু ওনার বীরত্বের কথা শুনে ওনাকে বিয়ে করতে চেয়েছিলেন।

তিনি যে শুধু বীর, তা-ই নয়, বরং এক অবিশ্বাস্য রকমের সংগঠক। আমার ইচ্ছা করে যে ওনার বক্তব্যগুলো ঘন্টার পর ঘন্টা আপনাদের শুনাই।

আমীরুল মু'মিনীন মোল্লা উমার যখন বা'য়াত নিচ্ছিলেন, তখন এই ব্যক্তি অনেক বড় মু-জাহিদ নেতা। নিজের শক্তিশালী দল "হক্কানী নেটওয়ার্ক" আছে। অথচ তিনি নিজে নেতা না হয়ে অগ্রজ হয়েও অনুজের হাতে বা'য়াত হয়েছিলেন।

এর আগেও তিনি তার দল নিয়ে আন্তঃর্কোন্দলে জড়ান নি। যদি বলা হয় আফগানে একিউর সবচাইতে কাছের লোকরা কারা, সবাই জানবে তারা হচ্ছে হক্কানী নেটওয়ার্কের লোকেরা। তিনি তার ভাই, সন্তান মিলিয়ে মোট কত জনকে যে কুরবানী দিয়েছেন, হাতের আঙ্গুলে গুণে সেই সংখ্যা বের করা দায়। এই পরিবারটা বলতে গেলে তৎকালীন সোভিয়েত থেকে শুরু করে সাম্প্রতিক মার্কিন নেতৃত্বধীন জোটবাহিনীকে, অর্থাৎ সময়ের দুই পরাশক্তিকে পরাজিত করেছে। তার ছেলে সিরাজউদ্দীন হক্কানী এখন ইমারতের নায়বে আমীর এবং হোমমিনিস্টার।

একবারের এক মজার ঘটনা, শাইখ বলেন যে, কোন একটা এলাকা দখল খুব জরুরী ছিল, কিন্তু গোলা-বারুদ শেষ। রিইনফোর্সমেন্ট আসতে আসতে তারা শত্রুর কবলে পড়ে যেতে পারে। কারণ অতর্কিত অবস্থায় শত্রুর এলাকায় চলে আসলেও শত্রু সজাগ না থাকলেও গোলা-বারুদ তো ছিল না।

এমন সময় আকাশ-বাতাশ কাপিয়ে সোভিয়েত হেলিকপ্টার একটা আসতে লাগলো। ওনারা ভাবলেন, আজই মনে হয় দুনিয়ার শেষ দিন। শাহাদাতের প্রস্তুতি নেয়া শুরু করলেন। কিন্তু অবাক হয়ে দেখলেন যে হেলিকপ্টার থেকে ওনাদের উপর কোনরূপ হামলা তো হলোই না, উল্টো গোলাবারুদ বোঝাই বক্স ফেলে হেলিকপ্টারটি চলে গেলো। এ যেন আসল মু-জাহিদদের এক কারামত!

শাইখ ব্যাখ্যা দেন যে, এলাকাটি শত্রুর দখলে থাকায়, সোভিয়েত হেলিকপ্টার মু-জাহিদদেরই তাদের পক্ষের শক্তি মনে করে অস্ত্র সাহায্য দিয়ে গেছে। পরে ফ্রিতে পাওয়া সেই গণিমত দিয়েই মু-জাহিদরা শত্রুদের থেকে সেই এলাকটি দখলে সক্ষম হয়।

শাইখ এতটাই নরম মনের মানুষ ছিলেন যে, উনি পরাজিত আহত শত্রু সেনাদের নিজ খরচে হসপিটাল পাঠাতেন। একবার হলো কি, বন্দী শত্রু সেনারা শাইখের প্রতি খুশি হয়ে বললো, মু-জাহিদিন জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ! এই কথ শুনে মু-জাহিদরা গেলো ক্ষেপে। বন্দীরা বলে, মু-জাহিদ জিন্দাবাদ বললে খুশি হও, অথচ আল্লাহ জিন্দাবাদ বললে ক্ষেপে যাও, আল্লাহ কি বড় না? শাইখ নিজে এ ঘটনা বর্ণনা করে বলেন যে, এই ছিল তাদের আক্বীদার অবস্থা!

এদের ছেড়ে উম্মাহ আজ কাদের তাদের হিরো ভাবছে! হায় উম্মাত! হায় উম্মাত!

©
51👍8🥰1😢1💔1
সর্বদিক থেকে আমাদের সামর্থ্য সীমিত। সেই সীমিত সামর্থ্য নিয়েই আসন্ন রমজানে মাদরাসাতু আলী রা.তে কিছু বিষয়ের তাদরিবের আয়োজন করা হয়েছে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেনো আমাদের সর্বদিকের সামর্থ্য বাড়িয়ে দেয়। এবং এই তাদরিবকে আমাদের আখিরাতের নাজাতের উসিলা বানায়।
.
পশ্চিমা সভ্যতা নিয়ে অনেকদিন থেকেই একটু ঘাটাঘাটি করছি। সে থেকে কিছু বিষয়ে নোট করে একটি সংকলনের রূপ দিয়েছি, মূলত সে সংকলন সামনে রেখেই তাদরিবে আলোচনা করবো। আল্লাহ সঠিক বিষয়টি উপলব্ধি করার ও উম্মতকে বুঝানোর তাওফিক দান করুক।
18👍3
Media is too big
VIEW IN TELEGRAM
চরম বাস্তবতা উঠে এসেছে। ভিডিওটি শেয়ার হওয়া দরকার! ইসলামি ব্যাংক সম্পর্কে জানতে প্রি-অর্ডার করুন চেতনা প্রকাশন থেকে প্রকাশিত প্রচলিত ইসলামি ব্যাংকিং বইটি।
16😁16
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আদালতের বাইরে তারা "ধইরা ধইরা জবাই কর" এই স্লোগান দিচ্ছে উ গ্র হি ন্দুরা । আপনারা বুজতেছেন এটা তারা কিভাবে বলছে? সরাসরি উন্মুক্তভাবে তারা মুসলমানদেরকে গণহত্যার আহ্বান করতেছে। এর আগে তারা হেফাজতকে জ ঙ্গি সংগঠন বলে চট্রগ্রামে উন্মুক্তভাবে ইসলামের বিরোধীতা করে স্লোগান তুলছিল। অথচ এই গণহত্যা উস্কানিমূলক স্লোগান নিয়ে প্রশাসনের কোন মাথাব্যথা নেই। সরকার যদি নিজের ক্ষমতা রেখে অন্তত নিজ দেশের সার্বভৌমত্ব এবং অধিকার নিয়ে সচেতন থাকতো, এই ধরনের উস্কানিমূলক স্লোগানের সাথে সাথে তাদেরকে গ্রেফতার করার কথা ছিলো।

সরাসরি একটা দাঙ্গার দিকে পরিকল্পিতভাবে ঠেলে দেওয়া হচ্ছে প্রজন্মকে এটা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে। এই সমস্ত ছোট ছোট কেস হচ্ছে তাদের শক্তির‌ বহিঃপ্রকাশের একটা উপলক্ষ। প্রশাসনের লোকজন সরাসরি এর সাথে সম্পৃক্ত এবং উস্কানিদাতাদের তারা পরক্ষভাবে ব্যাকআপ দিচ্ছে। সরকার যদি অজ্ঞাত থাকে, তবুও সত্য হলো প্রশাসনের হি ন্দু আমরা আমলারা এর সাথে অবশ্যই সংশ্লিষ্ট আছে।
©
👍15🤬9🤔21🔥1
920_Samrei_alalmanitaonasar.pdf
5.4 MB
সেকুলারিজম নিয়ে চমৎকার একটি বই। আগ্রহীগন অবশ্যই বইটি পড়বেন।
1
Abdullah bin bashir
920_Samrei_alalmanitaonasar.pdf
সেকু*লারি*জম নিয়ে তাত্ত্বিক একটি চমৎকার গ্রন্থ!
.
সেকু*লারি*জম নিয়ে যতগুলো প্রবন্ধ-নিবিন্ধ বা বইপত্র দেখা হয়েছে তারমাঝে সবচেয়ে দলিল সমৃদ্ধ ও তাত্ত্বিকভাবে গোড়া থেকে সেকু*লারি*জমের আসল বাস্তবতা, তার খণ্ডন ও ইসলামি দৃষ্টিকোণকে তুলে এনেছেন আরবের মুহাক্কিক আলেম ড. সামি আমেরি। তার বিখ্যাত বই ‘ আল আলামানিয়্যাহ তায়ুনুল আসর’ বইটি আমার দেখা এখনো পর্যন্ত সেকু*লারি*জম বিষয়ে সবচেয়ে জামে-মানের একটি কাজ।
.
৩২০ পৃষ্ঠার এই গ্রন্থে লেখক সেকু*লারি*জম সম্পৃক্ত ছোটছোট বিষয়গুলোকে তুলে এনেছেন পূর্ণ দলিলসহকারে যা অন্যকোনো বইতে নজরে পড়েনি। লেখকের সবচেয়ে শক্তিশালী দিক মনে হয়েছে তার ভাষাজ্ঞান। আরবি,ইংরেজি, ফারসি, ল্যাটিনসহ আরো বেশকিছু ভাষা লেখক আয়ত্ত্ব আছে বলে মনে হলো। এবং সে সকল ভাষার মৌলিক গ্রন্থ থেকে রেফারেন্স উল্লেখ করে সেকু*লারি*জমের পরিচয়, বাস্তবতা, ধোঁকা ও খণ্ডন করেছেন।
.
বইটিতে লেখক বেশকিছু নতুন তাহকিক পেশ করেছেন যা এর আগে নজরে পড়েনি। তারমাঝে অন্যতম হলো, সেকু*লারি*জমের আরবী প্রতিশব্দ ব্যবহার করা হয় ‘আল ইলমানিয়্যাহ’ ও ‘আল আলমানিয়্যাহ’। সেকু*লারি*জমের আরবী হিসেবে প্রথমটি ভুল এবং ধোঁকা এটা বহু আরব আলেমগণ তাদের লেখায় উল্লেখ করেছেন। তারা ‘আল আলমানিয়্যাহ’কে সঠিক বলেছেন। ড. আমেরি পর্যাপ্ত দলিল দিয়ে দেখিয়েছেন, সেকু*লারি*জমের আরবী হিসেবে ‘আল আলমানিয়্যা’ও আরবী সঠিক শব্দ নয়। বরং আরবীতে সঠিক শব্দ হবে ‘আল আলামানিয়্যাহ’। আমার কাছে এটাকে বেশি সঠিক মনে হয়েছে।

দ্বিতীয়ত, বিভিন্ন দেশে দেশে সেকু*লারি*জমের একটি অনুবাদ করা হয় ধর্মনিরপেক্ষতা দিয়ে। আর প্রমান করতে চায় সেকু*লারি*জম খারাপ কিছু নয়। লেখক ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটির একদম গোড়ার ইতিহাস টেনে দেখিয়েছে যে, এই শব্দটিও স্বতন্ত্র একটি কু*ফ*রি বিশ্বাস লালন করে। বরং সেকু*লারি*জম শব্দটি যে বিশ্বাস ধারন করে তাই ধারন করে ধর্মনিরপেক্ষ শব্দটিও। (বাংলা ধর্মনিরপেক্ষতা শব্দটি নিয়ে আমি বিস্তারিত আমার প্রবন্ধে আলোচনা করেছি)
.
সেকু*লারি*জম মতবাদ কীভাবে ধোঁকা সৃষ্টি করে নিজের মাঝে এই সংক্রান্ত আলোচনাটা ছিলো মনমাতানো। এত চমতকার করে পুরো বিষয়টি সেকু*লারি*জমের গোড়া থেকে ও ইসলামি দৃষ্টিভঙ্গিতে লেখক আলোচনা করেছেন, যা লেখকের সুক্ষদৃষ্টি ও গভির থেকে মতবাদটি বুঝার প্রমাণ বহন করে।
.
অনেক মুহাক্কিক আলেমগণ সেকু*লারি*জমকে একটি ধর্ম বআ দ্বীন হিসেবে উপস্থাপন করেন। লেখক এই আলোচনা বিস্তারিত করেছেন। প্রথমে ইসলামের প্রাচীন গ্রন্থগুলো থেকে আলোচনা করেছেন ধর্ম বা দ্বীন কাকে বলে। এরপর সে সংজ্ঞানুযায়ী সেকু*লারি*জমের অবস্থান কী তা খুব সাবলিল ভাষায় উপস্থাপন করেছেন।
.
যাইহোক, সামান্য কিছু ভালোলাগার বিষয় আলোচনা করলাম, মাদরাসার তালেবে ইলম ভাই, যারা দুনিয়া বিধ্বংসী এই মতবাদকে গোড়া থেকে ও তাত্ত্বিকভাবে বুঝতে চান, তাদের জন্য এই বই অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।
.
বইটির আরবী তুলনামূলক কঠিন। যারা আমার মত মুয়াসির আরবীতে দূর্বল তাদের একটু কষ্ট হবে। তবে হিম্মত করে অল্প অল্প করে পড়লে এবং যে জায়গাগুলো একটু কঠিম মনে হয় তা কয়েকবার ও সময় লাগিয়ে পড়লে আশা করি উপকৃত হবেন। বইটির বিষয়ে সবচেয়ে ভালো হয় মূল নুসখা সংগ্রহ করা, অথবা প্রিন্ট দিয়ে পড়া। এবং কয়েকবার পড়া। তাহলে করি বেশি উপকৃত হতে পারবেন।
.
আল্লাহ আমাদেরকে এইধরনের ফিতনাগুলো সম্পর্কে সচেতন হওয়ার তাওফিক দান করুক। ও উম্মাহকে সচেতন করার মত ফিকির ও হিম্মত দান করুক। আমীন৷
👍138
🔥7
Abdullah bin bashir
Photo
মূল কিতাব (মুরাউওয়াজা ইসলামি ব্যাংকারি) নিয়ে কিছু কথা

কিতাবটিতে প্রচলিত ইসলামি ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে পাকিস্তানের অধিকাংশ আহলুল ইলম ও মুফতির মত ও সিদ্ধান্ত সংকলন করা হয়েছে। তাদের সকলের মতামত প্রচলিত ইসলামি ব্যাংকিং ব্যবস্থা পরিপূর্ণভাবে নাজায়েজ ও হারাম। এ ধরণের তথাকথিত ইসলামি ব্যাংকের সাথে কোনো ধরণের অধ্যায়ন পদ্ধতিতে যুক্ত হওয়া বৈধ নয়। একদম অপারগতার ভিত্তিতে ব্যাংকের সাথে যেসব লেনদেন উলামায়ে কেরাম জায়েজ বলেন সেগুলোর ক্ষেত্রে ইসলামি ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয় ধরনের ব্যাংকেই জায়েজ লেনদেনগুলো করা বৈধ।
কিতাবটিতে প্রথমে ইসলামি ব্যাংকিংকে আদর্শিক ও দার্শনিক দিক থেকে রদ করা হয়েছে। এর মৌলিক কথা হলো, ব্যাংক তার হাকিকত ও বাস্তবতা বজায় রেখে কখনো ইসলামি হতে পারে না। এরপর স্বীকার করা হয়েছে যে, যদি ব্যাংককে তার আপন অবস্থান, হাকিকত ও বাস্তবতা থেকে সরিয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হয় তাহলে শরিয়ত সম্মত শিরকত ও মুদারাবার মাধ্যমে সেই প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব; নাম হিসেবে সেটার নাম ব্যাংক রাখা হোক অথবা অন্য কিছু রাখা হোক। কারণ নামটা মূল ব্যাপার না, মূল ব্যাপার হলো বাস্তবতা ও হাকিকত। আমাদের আকাবির উলামায়ে কিরামের মধ্যে যারা ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব বলে ব্যক্ত করেছেন তাদের উদ্দেশ্য মূলত এই ধরনের ব্যাংকিং ব্যবস্থা যেটা আদতে ব্যাংকিং নয় বরং বাণিজ্য। এজন্যই তারা শিরকত ও মুদারাবার ভিত্তিতে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করার জন্য চেষ্টা প্রচেষ্টা করার ফিকির করেছেন এবং সেটাকে বৈধ বলেছেন। মৌলিকভাবে সম্মিলিত ফতোয়ার সংকলন এমনটাই বলেন। এজন্য যদি কেউ বাস্তবেই এইভাবে চেষ্টা প্রচেষ্টা করে তাহলে তাদের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সাথে সাথে তারা এটাও প্রকাশ করেছেন যে, বর্তমান পৃথিবীতে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অধীনে ব্যাংকিংকে তার আপন অবস্থা থেকে সরিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান বানানো অসম্ভব প্রায়। এখন এটাকে চ্যালেঞ্জ জানিয়ে যদি কেউ করতে পারে তাহলে তো ভালো! আর যদি এভাবে না পারে বরং তাহলে যেভাবে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে পরিচালিত হচ্ছে অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থাকে আপন অবস্থায় বাকি রেখে শুধু কিছু হিলা-বাহানার মাধ্যমে ঘুরিয়ে পেচিয়ে সুদ খাওয়ানো হচ্ছে, এসবের মাধ্যমে পুঁজিবাদী উদ্দেশ্যকেই পূর্ণ করা হচ্ছে, পুঁজিবাদের যে সকল জুলুম ও শোষণ সেগুলোই বারবার হচ্ছে, এমনকি এসব প্রমাণের জন্য কুরআন, সুন্নাহ ও ফিকহ থেকে বিভিন্ন অপব্যাখা করা হচ্ছে এবং নিষিদ্ধ হিলা, রুখসত ও যাচ্ছেতাইভাবে আলেমদের বিচ্ছিন্ন মতগুলোকে গ্রহণ করা হচ্ছে। এই বিষয়টাকে তারা কোনভাবেই সমর্থন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাদের মতে এমনটা পুরোপুরি নাজায়েজ ও হারাম। পারলে আকাবির উলামায়ে কিরামের দেখানো পথে করতে হবে আর যদি কঠিন বাস্তবতার কারণে সম্ভব না হয় তাহলে দরকার নেই! আমাদেরকে কেন এতো জঘন্য কাজগুলো আঞ্জাম দিতে হবে?! এই হলো মোটামুটি পুরো কিতাবের খোলাসা।

সামগ্রিকভাবে আমার কাছে কিতাবটি খুবই চমৎকার ও সুখপাঠ্য মনে হয়েছে। আর দালিলিক উপস্থাপনা ছিলো অসাধারণ। যদিও অনেক মাসআলায় উল্লেখিত দলিলগুলোর চেয়ে আরো অনেক সমৃদ্ধ ও শক্তিশালী দলিল আনা সম্ভব ছিলো। পুরো কিতাবে বিভিন্ন জায়গায় মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহর রদ করা হয়েছে, কিন্তু খুবই সম্মানজনক ও আদবপূর্ণ ভাষায়। আদাবুল ইখতেলাফের একটি উৎকৃষ্ট নমুনা আমরা এই কিতাবের মধ্যে পাবো ইনশাআল্লাহ।

কিতাবের একটি দুর্বল দিক হলো কিতাবটি কয়েকজন মিলে সংকলন করেছে। এজন্য বিভিন্ন জায়গায় প্রকাশভঙ্গি বিভিন্ন রকম হয়েছে। কিছু কিছু বিষয় কয়েকবার আলোচনায় এসে গিয়েছে। কিতাবে শক্তিশালী দলিলের পাশাপাশি কিছু দুর্বল দলিল ও মূল বিষয়ের বাইরে কিছু গৌণ ও অপ্রাসঙ্গিক ও আনুষঙ্গিক বিষয়ও এসে গিয়েছে। এগুলো না থাকলে আরো ভালো হতো (কারণ অনেক সময় প্রতিপক্ষ মৌলিক ও শক্তিশালী দলিল, আপত্তি, ইশকাল ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ বা অনেকাংশে এড়িয়ে গিয়ে এসব দুর্বল দলিল এবং গৌণ ও অপ্রাসঙ্গিক বিষয় নিয়েই নিজেদের রদকে সীমিত রাখে! আর মানুষকে ধারণা দেয়ার চেষ্টা করে যে, আমরা তো সব দলিল ও আপত্তির দিয়ে দিয়েছি!!)। যাইহোক দুনিয়ার গ্রহণযোগ্য সকল কিতাবেরই গ্রহণযোগ্যতার অর্থ এই নয় যে, তার প্রতিটা হরফ সঠিক হতে হবে! বরং, সামগ্রিকভাবে কোনো কিতাব যদি শক্তিশালী দলিলে সমৃদ্ধ হয় তাহলে কিছু দুর্বল দলিলের উপস্থিতি কিতাবের মান ক্ষুণ্ন করতে পারে না। আর আলহামদুলিল্লাহ এই কিতাবটি সেই মানে পরিপূর্ণ উত্তীর্ণ।

©উস্তাদ আবু উসামা জাফর
15👍2
প্রচলিত_ইসলামি_ব্যাংকিং_শর্ট_পিডিএফ_.pdf
1.2 MB
বানুরীটাউননের ঐতিহাসিক একটি সম্মেলিত ফতো মুরাওয়াজা ইসলামি ব্যাংকারির বাংলানুবাদ “প্রচলিত ইসলামি ব্যাংকিং” বইটির শর্ট পিডিএফ। যারা বইটি সংগ্রহ করতে চান প্রি-অর্ডার করে ফেলুন, আপনার পছন্দের কোনো বুকশপ থেকে। অথবা চেতনা প্রকাশনির ফেসবুক পেইজ

চেতনা প্রকাশনির ফেসবুক পেইজ :

https://www.facebook.com/chetonaprokashon?mibextid=ZbWKwL
4
নিয়মতান্ত্রিক বিদায়
.
আজ আমাদের মাদরাসাতু আলী রা.-এর ১৪৪৪-১৪৪৫ হি.-এর নিয়মতান্ত্রিক ইফতা ও তাইসীর বিভাগের দরস ও ইমতাহিন শেষ হয়ে ছাত্রদের বিদায় দেয়া হয়েছে। উস্তাদদের পরামর্শে আগামী বছর থেকে যেহেতু আমাদের তাইসির বিভাগ থাকবে না, বরং মাদানীনেসাব শুরু হবে তাই ছোট সকলকে বিদায় জানাতে হয়েছে। আর ইফতার সাথী ভাইরা এক বছরের চুক্তিতেই এখানে দাখেলা নিয়েছেন তা শেষ হয়েছে (উস্তাদদের পরামর্শে একজন সাথী ভাইকে দ্বিতীয় বছর আরো মুতালাআর সুযোগ দেওয়া হবে)।
এবছরই আমি নিয়মতান্ত্রিকভাবে একটি জামাতের নেগরান ছিলাম—তাইসিরের। নেগরানির সফলতার হিসাব করারই সাহস হচ্ছে না! আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক।
ইফতার সাথী ভাইদের বিদায় মুহুর্তে অগোছালো কিছু কথা বলেছি। সেগুলো নোট করে রাখলাম। এখানে তার কয়েকটি দিচ্ছি,
এক. জীবনের চলার পথে কখনো যদি এমন হয় আমার কোনো বিষয় শরীয়তের দৃষ্টিতে আপনাদের কাছে আপত্তিকর মনে তাহলে অবশ্যই আমার সংশোধন করে দিবেন—লিখিত হোক বা শরীয়ত সম্মত অন্যকোনো পদ্ধতিতে। তবে উস্তাদ হিসেবে আপনাদের কাছে এটাই চাওয়া আপনারা সেখানে আদাবুল ইখতিলাফের প্রতি লক্ষ্য রাখবেন ও সম্ভব হলে আমাকে পূর্বে অবগত করবেন। যদি অবগত করার পর আমার উজর আপনাদের নিকট শরীয়তের আলোকে গ্রহণযোগ্য না মনে হয় তাহলে তা প্রচার করবেন, এতে ইনশাআল্লাহ মুসলিম ভ্রাত্বিত্বে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। এখানে মনে রাখবেন, কথাগুলো আমি যত সহজে বলছি বাস্তবে হয়ে গেলে হয়তো এত সহজ হবে না তাই দোয়া করবেন যেন এখন যা বলছি যখন ঘটবে তখনও তাই থাকতে পারি। মনে রাখবেন নকদের এই সিলসিলা উম্মতের তাওয়ারুসি সিলসিলা, এটাকে কেউ ব্যক্তিত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে বা রাগঢাক দিয়ে বন্ধ করতে পারবে না, কারণ এটা উম্মাহের ওলামায়ে কেরামের দায়িত্বেরই অংশ, সুতরাং যেটাকে কেউ বন্ধ করতে পারবে না, সেটাকে আমি কীভাবেই বা বন্ধ করবো বা এর চিন্তা করবো! সুতরাং যেটা দায়িত্বের অংশ তা হবেই, শুধু খেয়াল রাখার বিষয় হলো ইসলামের পালনীয় অন্যান্য বিধানের মত এই পালনীয় কাজেও যে শর্ত রয়েছে তা আমি যথাযথা মেনে করছি কি না।
দুই. জীবনে যেখানেই থাকেন যে অবস্থায় থাকান দীনি কাজের সাথে জুড়ে থাকবেন, চাই কোনো দুনিয়ার শিরোনামে চাকরি করেন বা ব্যবসা করেন। তবে উস্তাদ হিসেবে আপনাদের কাছে আমার একটা চাওয়া হলো, আপনাদের মধ্যে যারা মেধাবী ও বুঝবান আছেন তারা অবশ্যই তালিম ও তাআল্লুমের সাথে জুড়ে থাকবেন। বর্তমান সময়ে মেধাবী ছাত্রদের মধ্যে তালিমের যে অনিহা তৈরি হচ্ছে, অদূর ভবিষ্যতে এক বিশাল শূন্যতা তৈরি হবে তার প্রতিরোধে আমার শাগরেদরা যেন অগ্রণী ভূমিকা রাখতে পারে আপনাদের কাছে এই আবদারটুকু রইলো। দেখুন দীনের অন্যান্য প্রয়োজনীয় খেদমতকে আমি অস্বীকার করছি না, উস্তাদদের পরামর্শে বা দীনের তাগাদা থেকে অবশ্যই করবেন, কিন্তু রিজাল তৈরির সহজতম পদ্ধতি হলো তালিমের সাথে জুড়ে থাকা। আর রিজাল তৈরি করা কতটা জরুরি তার আলোচনা তো পুরো বছর আল্লাহর তাওফিকে, বড়দের জীবনি ও দিকনির্দেশনা পড়ে ও আমার বুঝ ও ফাহমনুযায়ী বলেছি।
আল্লাহ আমাদের কথাগুলো আমল করার তাওফিক দান করুক। আমীন।
.
আরো দুটি বিষয়ে আলোচনা হয়েছে, তা এখানে দেয়া মুনাসিব মনে হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া চাই তালেবে ইলম ভাইরা যেখানে থাকুক দীনের উপর ও আল্লাহর নিরাপত্তার চাদরের আবৃত থাকুক। আমীন,
15