চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
শনিবার গভীর রাতে রাজধানীর শান্তিনগর এলাকা হতে আটক করা হয়েছে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। নারায়নগঞ্জ-রুপগঞ্জ এলাকার মাফিয়া গডফাদার ছিলেন আওয়ামী লীগের এই নেতা। বুয়েটের মেধাবী ছাত্র ফারদিন নূর হত্যার সাথে গোলাম দস্তগীর গাজীর সরাসরি সম্পর্ক রয়েছে বলে ফারদিন হত্যার পর RAB এর বিশ্বস্ত সুত্র হতে জানা যায়। ফারদিন হত্যার ঘটনা ধামাচাপা দিতে রুপগঞ্জ চনপাড়া এলাকার এক মাদক ব্যবসায়ীকে ক্রস ফায়ারে হত্যার নির্দেশদাতাও ছিলেন এই দস্তগীর গাজী।

সংঘবদ্ধ অপরাধ চক্রের হোতা গাজীর যথাযথ বিচার নিশ্চিত অত্যন্ত জরুরী।
🔥65👍7🤡5
বুড়িটা দেশে থাকলে আজ হেলিকপ্টারে করে আমাদের দেখতো আর ভিডু বানাতো...🥴

আর শেষে থাকতো বুড়ির ঐতিহাসিক ইমোশনাল ডায়লগ - " স্বজন হারানোর ব্যথা আমি বুঝি" 😆
🤣129😁6👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সুযোগসন্ধানী ব্যবসায়ীদের ভরে দিল😂
😁86👍6
এ মুহুর্তে এ শিশুটির লা’শ পানির নীচ থেকে উদ্ধার করা হলো। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

অভিভাবকদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। আমরা আছি স্পটে।
জানাজা পড়াচ্ছেন হাফেজ আল মুনাদী ভাই।

স্থানঃ লালপোল, ফেনি।
😢160😭42👍4❤1
ড. মুহাম্মদ ইউনূস এর সাথে ৪৪টি এনজিও এর বৈঠক হয়েছে গতকাল। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে।
👍76❤31
পরবর্তী জেনারেশন শুভকামনা রইলো।
❤148👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আনসার ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি জানেন না দেশে এই মুহুর্তে একটি বড়সড় দুর্যোগ চলছে? এই ক্রান্তিকালের ভেতর যেখানে সবার পক্ষ থেকে সহযোগিতা দরকার সবচেয়ে বেশি, আপনারা এই মুহূর্তেই রাস্তাঘাট আটকিয়ে আন্দোলন শুরু করেছেন কেন?

স্বৈরাচার আমলে তো আপনাদের এই তৎপরতা ছিলো না! স্বৈরাচার পতনের সাথেসাথেই এভাবে যদি ওভার একটিভিজম দেখাতে থাকেন, সেটা কি যৌক্তিক কোন পদক্ষেপ হচ্ছে?

নতুন একটা ইন্টেরিম গভমেন্ট গঠিত হয়েছে, এখনও ২০ দিন হয়নাই তাদের, অথচ তাদেরকে চেপে ধরার চেষ্টা করছেন!

আমি বলছিনা যে আপনাদের দাবিদাওয়া থাকবে না, সেটা অবশ্যই থাকতে পারে। কিন্তু এখনই কেন, বিশেষ করে যখন মারাত্মক জাতীয় ক্রাইসিস মুহূর্ত চলছে?

ছাত্রজনতার ওপর যখন প্রচণ্ড নিপীড়ন চালানো হচ্ছিলো, তখন আপনারা এভাবে কর্মবিরতি দিয়ে রাস্তায় নামতে পারতেন, সেটা একটা ইতিহাস তৈরীর মত ভূমিকা হতো। কই আপনারা তখন তো সেটা করেন নাই!

কিন্তু এইমুহূর্তে এভাবে কর্মবিরতি করে আন্দোলন করতে থাকলে তো সেটা পাবলিক স্পিরিটের বিরুদ্ধে চলে যাচ্ছে। দেশের এই ক্রান্তিকাল এবং পুনর্গঠনের সময় যেখানে দরকার ছিলো আপনাদের নরমাল সময়ের চেয়েও বেশি সহযোগিতা, সেখানে আপনারা নিজেরাই রাস্তাঘাট আটকে দাঁড়িয়ে আছেন!

কয়েকমাস যাক, প্রশাসন একটু স্ট্যাবল হোক, তারপর যৌক্তিক উপায়ে আপনাদের দাবিদাওয়া উপস্থাপন করতে পারবেন অবশ্যই, তখন সেটা ধীরেসুস্থে আলোচনা করার জায়গা থাকবে।

কিন্তু এই মুহূর্তে যেটা করছেন, তাতে আপনাদেরকে নিয়ে দেশের সাধারণ মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, এটা কি আপনাদের জন্য ভালো কিছু হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। কারো উস্কানীতে হুটহাট কোন পদক্ষেপ না নিয়ে বিচক্ষণতার পরিচয় দিন, দেশের মানুষের স্পিরিটের সাথে কীভাবে একাত্ম হবেন, সেটা বিবেচনায় নিন। দেশের মানুষের ভোগান্তি তৈরী করে তাদের মনে আপনাদেরকে নিয়ে বিরুপ প্রতিক্রিয়া তৈরী করলে, সেটার চূড়ান্ত ফলাফল মোটেই ভালোকিছু হবে বলে মনে করিনা।
👍88🤬31
টি,এস,সি এবং সেন্ট্রাল ফিল্ড এখন কোন প্রকার কাপড়ের প্রয়োজন নেই।

সবাইকে অনুরোধ এখানে কোন কাপড় নিয়ে আসবেন না।

আসাদ বিন রনি
কেন্দ্রীয় সমন্বয়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
👍68
গতকাল ২৪/০৮/২০২৪

ঢাকা বিশ্বিদ্যালয়ের টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়া থেকে ১৯ টি ট্রাক বোঝায় করে সড়ক পথে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় আকাশ পথে প্রায় ২০,০০০ এর অধিক রিলিফ প্যাকেজ পাঠানো হয়েছে।


বার্তা প্রেরক,
রেজওয়ান আহম্মেদ রিফাত
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং মিডিয়া ও কমিউনিকেশন উইং
❤70👍1