চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টা থেকে নোয়াখালী জিলা স্কুলের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। দুই ঘন্টা সড়ক বন্ধ করে সমাবেশ।
❤54👍2
The boy is just 14 years old & he read in class 9. His name is Al amin. Arrested by Police.
🤬70😢7❤2👍1
🚨 বার্তা 🚨

আমাদের বিরুদ্ধে অপপ্রচারে নিয়োজিত থাকা গুজব ও প্রোপাগান্ডা সেল - তাদের ফুটসলজার এবং দালাল মিডিয়াকে বলছি, আপনারা অপপ্রচার করে আমাদের দমাতে চেয়েছেন - বিতর্কিত করতে চেয়েছেন। আমাদের বিরুদ্ধে অনবরত সাইবার অ্যাটাক চালানো হচ্ছে। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন এবার দেশের জনগন আওয়াজ তুলেছে। ঘরে ঘরে মানুষ আওয়াজ তুলছে, দেশে বিদেশে ছড়িয়ে থাকা হাজারো পেইজ সত্য প্রচারে ভূমিকা রেখে চলেছে। আপনারা কতজনকে সামলাবেন? আপনারা রাস্তা ঘাট- বাসাবাড়িতে থেকে সাধারন শিক্ষার্থী, মানুষ তুলে নিয়ে যাচ্ছেন। মানুষ নিজের ঘরে নিরাপদবোধ না করলে বাইরে নেমে আসবেই। আপনারা নমনীয় না হয়ে সর্বাত্মক শক্তি প্রয়োগ করে বরং আরো ভুল করছেন, আপনাদের প্রতিটি অন্যায্য কার্যকলাপ মানুষকে ফুসিয়ে তুলছে। সত্যি বলতে উস্কানিমূলক কর্মকান্ড, মেসেজ আপনারাই দিচ্ছেন।

আপনাদের উস্কানিতেই বার বার জেগে উঠছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেন্দ্রীয় সব ঘোষণার সাথে শিক্ষার্থীরা পাশে থাকবে।

ভয় দেখিয়ে, নির্যাতন করে কতজনকে থামাবেন?
🔥75👍5❤2
সেনা অফিসাররা স্বিদ্ধান্ত নিতে বিলম্ব করলে যে কোনো মুহুর্তে সিপাহী বিপ্লব।

সেনা বাহিনীতে উত্তেজনা চরম পর্যায়ে।

👉 নিজস্য সূত্র
🔥84👍12❤10
আমি সব করছি আপার নির্দেশনায়
তাই বলে কি আমার নুনু ভাইরাল করে দিবে !!
🤣91😁10
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
*প্রেস বিজ্ঞপ্তি*
তারিখ: ২৯ জুলাই ২০২৪

*নতুন কর্মসূচি ঘোষণা*

প্রিয় দেশবাসী ও ছাত্রসমাজ,
আমাদের আহবানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ সারাদেশব্যপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্রসমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সাথে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবি, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

প্রিয় সুধী,
চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের  দাবী মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্য রাতে বাসা বাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।

এমতাবস্থায় বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবী মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের কর্তাব্যক্তিদের মায়া কান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে। তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে  রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি।

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়,কলেজ,স্কুল,মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা আগামীকালের কর্মসূচি সফলে সহযোগিতা করুন।

*কর্মসূচি: সকলেই একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করুন।*

আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।

দাবি সমূহ-
১। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র‍্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ এডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে।

৩। ঢাকাসহ যত জায়গায় ছাত্র-নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে পদত্যাগ করতে হবে।

৫। যে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসকল নির্বাহী মেজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র-নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

৬। দেশব্যাপী যেসকল ছাত্র-নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতিদ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৭। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সকল দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে
👍44🔥19❤5
৮। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারাদেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে।

৯। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র-নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে।

আমরা সারাদেশের শিক্ষক, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি। 

বার্তা প্রেরক
মো: মাহিন সরকার
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
👍49❤23🔥5
একটা মানুষ মারা গেছে তার পরিচয় সবাই-ই জানে

প্রিয় নাম, সাংবাদিক ছিলেন, সাংবাদিকতাই করতেন।

তার মৃত্যু যথেষ্ট হয়নাই। তার বাড়িতে গিয়ে আক্রমণ করেছে প্রশাসনের লোক।
🤬96😢4
আমি তো তোমাদের চিন্তা ভাবনা অন্য দিকে নেওয়া জন্যই আমার ভিডিও গুলো ভাইরাল করে দিলাম
বিলিয়ে দিলা আমাকে
তারপরও যদি আন্দোলন বন্ধ হয়ে যায়
🤣78😁9
এই সেই বিল্ডিং যেখানে প্রায় দেড় কোটি প্রবাসীর রেমিট্যান্স সংরক্ষিত ছিল।
হটাৎ আগুন লাগার কারণে পুড়ে গেছে সবার জমানো রেমিট্যান্স, তাই আগামী কয়েকমাস রেমিট্যান্স পাঠাতে একটু সমস্যা হতে পারে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রেমিট্যান্স এর সাথে অবশ্যই ৫০০করে বোনাস পাঠাবো আমরা।

সাময়িক সমস্যার জন্য দু:খিত 🙏
😁70🤣33👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
প্রাণের নোয়াখালীর শিক্ষার্থী বন্ধুদের স্যালুট 💖🇧🇩✌️
❤129🔥9👍2
>>>ব্রেকিং<<<
গনহত্যাকারী সন্ত্রাসীদের সংগঠন আ.লীগ আগামীকাল যে মায়াকান্নার কর্মসূচি দিছে সেই রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলা এবং অনলাইনে ব্যাপক প্রচার করার কর্মসূচি দিয়েছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামীকালের কর্মসূচি: সকলেই একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করুন।
❤86🔥10👍6👎2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সংগৃহীত

অতি গুরুত্বপূর্ন

সরকারের নতুন চক্রান্ত হলো প্রতিটা জেলা থেকে ছাত্রলীগদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করাচ্ছে। তারা এমনটা করছে যেন অন্যান্য জেলার মানুষ ভাবে সারা দেশ থেকে ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে।

নিউজ টা দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি যশোরেরই স্টুডেন্ট, এদেরকে চিনি, এরা ছাত্রলীগের ছেলেপেলে। এদেরকে সমন্বয়ক সাজিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়াচ্ছে। কিন্তু আসলে যশোরে আজকেও আন্দোলন হয়েছে। এটা সরকারের নতুন চাল সারাদেশে এভাবেই তারা নতুন এজেন্ডা বাস্তবায়ন করছে।
😁89🤬38👍15😱1
আমরা কি বোকা?
😁55🤣7👍1
আপডেট

আগামীকালকের চোখ-মুখে লাল কাপড় বেধে ছবি তুলে অনলাইনে যে কর্মসূচি, প্রতিটি পোস্টে হ্যাশট্যাগ দেওয়ার জন্য আহবান রইলো। শুধু ফেসবুকেই না, ইউটিউব, টিকটক, এক্স সহ যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে ছোট ছোট রিলস বানিয়ে আপলোড দেওয়ার জন্য আহবান রইলো।
👍73❤26🔥11
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর কত❓

অংশ নিন এই এই যুদ্ধে।
এই যুদ্ধ আমার আপনার দেশের সর্বস্তর জনগনের।
❤62😢15👍4
ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে সরকার দেশে গণহত্যা চালিয়ে এক রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে। ছাত্রদের আন্দোলনটি কোনো অবস্থাতেই রাজনৈতিক আন্দোলন ছিল না। কোটা ইস্যুতে আন্দোলনকারী ছাত্রসমাজের প্রতি দেশের শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এ আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে।

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
❤87👍5