গতকালের খবর যাত্রীবাহী ট্রেন বন্ধে প্রতিদিন লোকসান ৪ কোটি টাকা! তাহলে হিসাব করে দেখা যাচ্ছে সারা বছর রেলসেবা বন্ধ থাকলে লোকসান হবে ৩৬৫×৪=১৪৬০ কোটি টাকা!
অথচ গত ২০২২-২০২৩ অর্থবছরে সারাবছর ট্রেন চালু থাকার পরও লোকসান হয়েছে ১৫২৪ কোটি টাকা।(সূত্র ইত্তেফাক, ১৫/০২/২০২৪)।
অর্থাৎ চালু থাকলেই ১৫২৪-১৪৬০= ৬৪ কোটি টাকা বেশি লস...
- নাভিদ ফারজান

🤣51😁16👍3
কিশোরগঞ্জ জেলার ছাত্রলীগের ১৮ জুলাইয়ের কর্মসূচি ছিলো।
খালি গায়ে থাকা ছেলেটির নাম আল জুবায়েত খান নিয়াজ। এই ছেলের নেতৃত্বে নৃশংস হামলা চালানো হয় ছাত্র-ছাত্রীদের উপর।
#BanBSL

😢46🤬25👍2
আগামীকালের কর্মসূচি:
জোরপূর্বক বিবৃতি আদায় করে আন্দোলন বন্ধের পায়তারার দাবিতে ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি।
সময় ও স্থান: আপনাদের আশেপাশের সমন্বয়কদের সুবিধা অনুযায়ী।
সমন্বয়ক কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

👍60❤33🔥14
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ জুলাই ২০২৪
সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমনে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবী আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকবো।
প্রিয় দেশবাসী ও ছাত্রসমাজ,
বিগত কয়েকদিন যাবত গণহত্যা, গণগ্রেফতারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে, ছাত্রসমাজের দাবিসমূহের প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে, আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সাথে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে ভাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রসমাজ শহীদের রক্তের সাথে বেইমানী করতে পারে না।
প্রিয় দেশবাসী,আপনারা জানেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারাদেশে রেইড করে গণগ্রেফতার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবী আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে।
কর্মসূচি: আগামীকাল (২৯শে জুলাই, ২০২৪) সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ।
আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করছি।
বার্তা প্রেরকঃ
আব্দুল কাদের
সমন্বয়ক

❤130👍11🔥6
🚨 কর্মসূচি 🚨
আগামীকাল ২৯.০৭.২০২৪ সোমবার সারা দেশে সর্বাত্মক বিক্ষোভ l দেশের সর্বস্তরের জনগণকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
👉 PUSAB

❤84🔥10
সারা বাংলায় খবর দে
খুনি সন্ত্রাসীদের কবর দে।
আগামীকালকে ছাত্র ভাইদের বিক্ষোভ সমাবেশ, সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে, অফলাইন এবং অনলাইন সবকিছু ব্যবহার করে ছড়িয়ে দিন।

👍55❤26🔥10