Study on Telegram! (SOT) - Admission News Platform
34.1K subscribers
4.25K photos
34 videos
3.87K files
6.71K links
🔰 সঠিক সময়ে, সঠিক সংবাদ


❝হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়,
জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়।❞


👥 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩: @HSCAdmissionHelpline

📲 𝐒𝐞𝐧𝐝 𝐔𝐬 𝐅𝐞𝐞𝐝𝐁𝐚𝐜𝐤: @SOTfbBot


©️ SOT
Download Telegram
let's tune
35🔥4
📌 HSC-25: RU Update

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ৮ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

✦ ওয়েবসাইট - https://admission.ru.ac.bd/student/notices

───────────────
🎓 Study on Telegram!
13
যে হারে টেলিগ্রামে পড়ে থাকি যদি সরকার টেলিগ্রাম কার্ড দিতো😌😌
🫡30🤯11😭11😇7👏5🏆32🤝2
Subject Review : Sociology (সমাজবিজ্ঞান)

📌 Sociology আসলে কি ? সমাজ কীভাবে গঠিত হয়, সময়ের সাথে এর পরিবর্তনগুলো কেন আসে এবং মানুষের সাথে মানুষের সম্পর্কের জটিল রসায়নগুলো বুঝতে পারাই হলো এই সাবজেক্টের মূল উদ্দেশ্য। আমরা কেন একটা নির্দিষ্ট ভাবে আচরণ করি কিংবা কেন আমাদের সমাজটা এভাবেই চলে—এই সবকিছুর বৈজ্ঞানিক উত্তর দেয় সমাজবিজ্ঞান । একজন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী শুধু বই পড়ে না, সে শেখে সমাজের সমস্যাগ্রস্ত মানুষ, পরিবার বা গোষ্ঠীর মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যাগুলো কীভাবে দূর করা যায়। সমাজবিজ্ঞানীরা সমাজের গঠন আর মানুষের সামষ্টিক আচরণ বিশ্লেষণ করেন বলেই তাদের অনেক সময় 'সমাজের ডাক্তার' বলা হয়

📚 কি কি পড়ানো হয় : Society & Human Behavior basics , Classical thinkers ,  Rural Urban sociology, Gender, Poverty Bangladesh: Society, Culture, Economy , Research Method & Statistics , Crime, Environment, Development .

💼 চাকরির বাজার ও ক্যারিয়ার

Research & Analyst :  BRAC, আন্তর্জাতিক ও দেশি NGO - এখানে Sociology students top choice . Field work, program management, policy implementation - সবখানেই demand আছে । UN, UNICEF, UNESCO, UNDP—এই ধরনের জায়গাতেও কাজ করার সুযোগ থাকে

General Jobs : অন্যান্য সাবজেক্টের মতোই BCS, ব্যাংক, সরকারি চাকরি, শিক্ষকতার সুযোগ তো থাকছেই

🌍 বিদেশে উচ্চশিক্ষা : USA, UK, Canada, Europe—সব জায়গাতেই Sociology students এর জন্য funded scholarship available .  তুমি specialize করতে পারোঃ Development Studies , Public Policy , Human Rights , Migration / Gender Studies . ভালো CGPA + IELTS + Research থাকলে chance অনেক বেশি

শেষ কথা যদি তুমি মানুষ, সমাজ, behaviour এই জিনিসগুলো deeply বুঝতে চাও, আর future সমাজের মধ্যে real impact create করতে চাও তাহলে Sociology তোমার জন্য perfect choice

✍🏽 Main Credit: Yousuf Mohammad Enan (CU) | Md. Golam Kibria (CU) | Nazifa Tasnim (DU)


🎓 Study on Telegram
17
📌HSC-25: CoU Update

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ধাপের ভর্তি নোটিশ প্রকাশিত

🎓 Study on Telegram!
10
SOT sec_result.pdf
3.9 MB
📌 HSC-25: Sec Result

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল পিডিএফ!

🎓 Study on Telegram!
7
🔰 ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম
───────────────────────

কোর্স রুটিন দেখুন


কোর্সের ফিচার সমূহঃ
  DCU প্রশ্ন ভিত্তিক এক্সাম
  নিজস্ব ওয়েবসাইটে এক্সাম   
  নেগেটিভ মার্কিং
  বিগত সালের প্রশ্নের পিডিএফ নোট
পেপার + সাবজেক্ট ফাইনাল পরীক্ষা
 
💰 মডেল টেস্ট ফিঃ ৭০*

 
💸 কোর্স ফি পাঠানোর মাধ্যমঃ (সেন্ড মানি)

01328571768 (বিকাশ/নগদ)

📨 কোর্স ফি পাঠানোর পর @SOT_AC আইডির ইনবক্সে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার শেষ চার ডিজিট জানাবে।

বিঃদ্রঃ কোর্স ফি এককালীন ও অফেরতযোগ্য।
9
📌 HSC-25: RU Update

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য গণবিজ্ঞপ্তি।

───────────────
🎓 Study on Telegram!
9
তিন-চারটা টিউশনি করে শুধু মাস শেষে কিছু টাকা আয়ের জন্য নিজের ভার্সিটির পড়াশোনা, স্কিল আর ফিউচার ক্যারিয়ারের বারোটা বাজানোর ইচ্ছে কখনো ছিল না । কারণ আমি সবসময় ভাবতাম—স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় Asset হলো time & skill . এই সময়টা যদি শুধু অন্যের সন্তানের হোমওয়ার্ক করাতে চলে যায়, তাহলে নিজের Future Build করবো কখন ? শুরুতে টাকাটা ভালো লাগে । কিন্তু আসল ক্ষতিটা বোঝা যায় Graduation এরপরে

আমি যদি টিউশনি করতাম, তাহলে হয়তো বই পড়া, ব্লগ লেখা, অলিম্পিয়াড, প্রোগ্রামিং প্রতিযোগিতা, টিচিং এসিস্ট্যান্ট, প্রবলেম সেটিং, গবেষণা, প্রজেক্ট, ইন্টার্নশিপ, বা ভলান্টিয়ার কাজের সময় পেতাম না । আমার সিভিতে তখন এত কিছু রাখার জায়গা থাকতো না, যেখানে টিউশনি করা বন্ধুদের সিভিতে শুধু ডিগ্রিটাই থাকে আর বাকিটা সাদা কাগজ । এমনকি সিজিও তাদের অন্যদের তুলনায় কম থাকে

টিউশনি না করে বিকল্প কী ? শিক্ষার্থীদের উচিত এমন কিছু করা যা তাদের ভবিষ্যতের ক্যারিয়ারে সাহায্য করবে। বিকল্পগুলো হতে পারে—

নিজের সাবজেক্টের গভীরে দক্ষতা অর্জন – যেমন ভার্সিটির ল্যাব প্রজেক্ট, রিসার্চ, বা ওপেন সোর্স কন্ট্রিবিউশন করা
টেকনিক্যাল স্কিল অর্জন করা
ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ করা – যে কোনো কাজ শিখতে চাইলে বিনামূল্যের ইন্টার্নশিপ করাও ভালো বিকল্প


টিউশনি খারাপ কিছু না । অনেকের প্রয়োজনও থাকে । কিন্তু personally আমি সবসময় believe করি - Student life এ সবচেয়ে smart investment হলো নিজের উপর invest করা । যদি টিউশনি করাতেই হয়, তাহলে চেষ্টা করুন সেটা এমনভাবে করার, যাতে আপনি কিছু শেখেন, ভবিষ্যতে সেটাকে আপনার অভিজ্ঞতা হিসেবে লিখতে পারেন এবং আপনার পেশাগত উন্নয়নে সহায়ক হয়।

©️ Amirul Islam


🎓 Study on Telegram
64💯62🔥2
Subject Review : Islamic Studies ( ইসলামিক স্টাডিজ )

🔷 ইসলামিক স্টাডিজ আসলে কী ? অনেকের ধারণা এটি কেবল স্কুল-কলেজের ইসলাম শিক্ষার মতো বা শুধু কুরআন-হাদিস পড়ার বিষয়। আসলে ইসলামিক স্টাডিজ হলো ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধানের ওপর একটি উচ্চতর গবেষণা । রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, আইন এবং দর্শন থেকে শুরু করে আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে ইসলামের ভূমিকা নিয়ে কাজ করাই এই সাবজেক্টের মূল উদ্দেশ্য

📚 কী কী পড়ানো হয় ? এই বিভাগে ইসলামের মৌলিক বিষয়ের পাশাপাশি সমসাময়িক অনেক বিষয় পড়ানো হয় । সিলেবাসে থাকে:

কোরআনিক ও হাদিস স্টাডিজ: তাফসির ও হাদিসের মূলনীতি

ইসলামী আইন ও দর্শন : ফিকহ (Jurisprudence), মুসলিম দর্শন এবং উত্তরাধিকার আইন

ইতিহাস ও সংস্কৃতি : খেলাফতের ইতিহাস, উমাইয়া, আব্বাসী ও অটোমান সাম্রাজ্য, এবং স্পেনে মুসলিম শাসন

আধুনিক বিষয়: ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসলামের অবদান

নন-মেজর কোর্স : ইংরেজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান

💼 চাকরির বাজার ও ক্যারিয়ার

বিসিএস ও সরকারি চাকরি: বিসিএস প্রিলিমিনারি ও রিটেনের অনেক টপিক সিলেবাসের সাথে মিলে যায়। এছাড়া 'বিসিএস শিক্ষা' ক্যাডারে সাধারণ কলেজের পাশাপাশি মাদ্রাসার উচ্চপদগুলোতেও যোগ দেওয়ার বিশেষ সুযোগ থাকে

ইসলামী ব্যাংকিং ও বীমা : বাংলাদেশের প্রায় প্রতিটি ব্যাংকে এখন ইসলামী ব্যাংকিং উইন্ডো খুলছে। ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থাকায় এসব ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়

ধর্ম মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান: ইসলামিক ফাউন্ডেশন, হজ মিশন এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ থাকে

একাডেমিয়া ও গবেষণা: স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি দেশি-বিদেশি সংস্থায় গবেষক (Researcher) হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।


🌍 বিদেশে উচ্চশিক্ষা : মিশর (আল-আযহার), সৌদি আরব (মদিনা ইউনিভার্সিটি), কাতার ও ওমানে প্রচুর ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়। এছাড়া অক্সফোর্ড, হার্ভার্ডের মতো পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতেও 'ইসলামিক ইনস্টিটিউট' বা 'রিলিজিয়াস স্টাডিজ' বিভাগে উচ্চশিক্ষার চমৎকার সুযোগ আছে।

কেন এই সাবজেক্ট বেছে নেবেন?

১. সিজিপিএ (CGPA): তুলনামূলক কম পরিশ্রমে ভালো রেজাল্ট করা সম্ভব, যা উচ্চশিক্ষার জন্য সহায়ক

২. বিসিএস প্রস্তুতি: একাডেমিক পড়ার চাপ কম থাকায় প্রথম বর্ষ থেকেই বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়

৩. অবাধ সুযোগ : মাদ্রাসা বা কলেজ—যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী এই বিভাগে পড়তে পারেন। এমনকি বাংলা বা ইংরেজি যেকোনো মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে

✍🏽 Main Credit: Someone from DU | Rony Hosen  ( সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা )


🎓 Study on Telegram
16🥰3
🔰 ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম
───────────────────────

কোর্স রুটিন দেখুন


কোর্সের ফিচার সমূহঃ
  DCU প্রশ্ন ভিত্তিক এক্সাম
  নিজস্ব ওয়েবসাইটে এক্সাম   
  নেগেটিভ মার্কিং
  বিগত সালের প্রশ্নের পিডিএফ নোট
পেপার + সাবজেক্ট ফাইনাল পরীক্ষা
 
💰 মডেল টেস্ট ফিঃ ৭০*

 
💸 কোর্স ফি পাঠানোর মাধ্যমঃ (সেন্ড মানি)

01328571768 (বিকাশ/নগদ)

📨 কোর্স ফি পাঠানোর পর @SOT_AC আইডির ইনবক্সে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার শেষ চার ডিজিট জানাবে।

বিঃদ্রঃ কোর্স ফি এককালীন ও অফেরতযোগ্য।
10
[ মার্কেটিং এ বাঁধা দিচ্ছে ]

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর কোর্স লিংক - https://t.me/Study_on_Telegram/16971
11😭41👏1
📌 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ

DCU তে যারা এক্সাম দিবে, মাত্র ৭০ টাকায় এক্সাম ব্যাচ হতে পারে তোমার জন্য সেরা সিদ্ধান্ত


বিস্তারিত:
https://t.me/Study_on_Telegram/16971
7
Subject Review : Management (ব্যবস্থাপনা)

🔷 Management আসলে কী ? ম্যানেজমেন্ট হলো Business & Administration এর Core সাবজেক্ট । ছোট্ট একটা পরিবার চালানো থেকে শুরু করে বিশাল Multinational Company পরিচালনা , সব জায়গাতেই Management এর প্রয়োজন ।  সহজ ভাষায়, মানুষ, কাজ, সময় আর রিসোর্সকে Smartly ব্যবহার করে একটা প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনা করার কৌশলই হলো Management 

📚 কী কী পড়ানো হয় : ম্যানেজমেন্টে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি বেশ ভালো গণিত ও ইংরেজি পড়তে হয়। এর Syllabus এ রয়েছে: Principles of Management , Human Resource Management - HRM , Organizational Behavior , Business Math ও Statistics । এছাড়া E-Business, Supply Chain Management, Investment Management, Micro-economics, Financial Management এবং Management Accounting-এর মতো গুরুত্বপূর্ণ সব বিষয় এখানে পড়ানো হয়

💼 চাকরির বাজার ও ক্যারিয়ার

Corporate Sector : বর্তমানে Unilever, PRAN-RFL, Bashundhara, Square, Akij এর মতো বড় বড় কোম্পানিতে Management graduates দের প্রচুর demand আছে। HR, Sales, Marketing, Operations, Supply Chain, PR—প্রায় সব সেক্টরেই কাজের সুযোগ থাকে । Human Resource Officer, Office Manager, Management Analyst, Business Executive, Project Manager, Operations Manager হিসেবে কাজ করার সুযোগ রয়েছে ।

Banking Sector : ব্যাংক জব preparation এর বড় একটা অংশ Management এর syllabus এর সাথে মিলে যায়। তাই সরকারি ও বেসরকারি ব্যাংকে ভালো ক্যারিয়ার build করা সম্ভব

Business & Entrepreneurship : নিজের Business start করতে চাইলে এই সাবজেক্ট অনেক বেশি help করে। কারণ এখানে Business Planning, Marketing, Finance, Leadership—সবকিছুর basic idea দেওয়া হয়

একাডেমিয়া ও সরকারি চাকরি : স্কুল-কলেজ-ভার্সিটিতে শিক্ষকতা ছাড়াও অন্যান্য সাবজেক্টের মতোই বিসিএস, ব্যাংক, প্রশাসনিক চাকরি এবং সরকারি চাকরির সুযোগ তো থাকছেই

🌍 বিদেশে উচ্চশিক্ষা : Management graduates দের জন্য USA, Canada, UK, Germany, Netherlands, Denmark সহ বিভিন্ন দেশে MBA, HRM, Supply Chain, International Business এর মতো ফিল্ডে funded scholarship পাওয়া যায়। বিশেষ করে Communication Skill আর CV strong থাকলে Higher Study এর opportunity অনেক ভালো

⚠️ Reality Check : Management এ শুধু Degree থাকলেই হবে না । প্রচন্ড প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে Excel, PowerPoint, Communication Skill, Presentation Skill, Leadership আর Networking খুবই গুরুত্বপূর্ণ

শেষ কথা , যারা মানুষের সাথে কাজ করতে পছন্দ করে, Leadership নিতে ভালোবাসে, Business Mindset develop করতে চায় এবং ভবিষ্যতে Corporate World এ নিজেকে দেখতে চায় , তাদের জন্য Management সত্যিই একটা Smart Choice


🎓 Study on Telegram
19🥰1
Facebook trend follow করলাম🌚
34
সময় চলে গেলে কাদতে হবে সময় কে কাজে লাগাতে শিখতে হবে

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় স্পেশাল মডেল টেস্ট

বিস্তারিত: https://t.me/Study_on_Telegram/16971
🔥7
📌 HSC-25: NU Update

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে!

✦ ওয়েবসাইট - http://app5.nu.edu.bd/nu-web/admissionTestResultQueryForm

🎓 Study on Telegram!
11
📌 HSC-25: NU Update

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি সংক্রান্ত তথ্য!


🎓 Study on Telegram!
14🤩3
📌HSC-25: DU Tech Update

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের প্রাথমিক নিশ্চায়ন ফি ও ট্রান্সক্রিপ্ট জমাদান বিজ্ঞপ্তি।

🎓 Study on Telegram!
6