Study on Telegram! (SOT) - Admission News Platform
34.1K subscribers
4.25K photos
34 videos
3.87K files
6.71K links
🔰 সঠিক সময়ে, সঠিক সংবাদ


❝হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়,
জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়।❞


👥 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩: @HSCAdmissionHelpline

📲 𝐒𝐞𝐧𝐝 𝐔𝐬 𝐅𝐞𝐞𝐝𝐁𝐚𝐜𝐤: @SOTfbBot


©️ SOT
Download Telegram
গতকাল টেলিগ্রাম লিংক কেনো ওপেন হচ্ছে কি না, তা সমাধান করতে গিয়ে না পেরে ফ্রাস্টেটেড হয়ে ছিলাম, তখন হঠাৎ একটা কথা মাথায় এলো। অনেকে তো ইউনিট চেঞ্জ করে, কিন্তু নরমাল এক্সাম আর ইউনিট চেঞ্জের হিসাব একটু আলাদা। ভাবলাম, ব্যাপারটা কি একটু সহজ করা যায় না? যে ভাবা সেই কাজ। শুরু করলাম কাজ, আর টানা কাজের পর অবশেষে সেটি বাস্তবায়ন সম্ভব হলো।

সব ঠিকঠাক চলছে কিনা দেখতে গিয়ে আবেদন সেকশনে গিয়ে আরেকটা বিষয় চোখে পড়লো। সেখানে শুধু “আবেদন শেষের” কাউন্টডাউন আছে, কিন্তু “আবেদন শুরু কবে হবে” তা দেখায় না। আবার কাজে বসে পড়লাম, আর অনেকটা সময় ব্যায় করে সেটিও মোটামুটি এখন কাজের উপযোগী হয়েছে, আলহামদুলিল্লাহ।

ভাবছিলাম, আর আপডেট না করি। ইতিমধ্যে অনেক কিছু যোগ হয়ে গেছে। কিন্তু মাথার পোকা নড়তে থাকলে কিছু না কিছু করে ফেলি 😑

নতুন দুটি ফিচার:

১. ইউনিট চেঞ্জ ফিল্টার: এখন মেনুতে গিয়ে নিজ বিভাগের নিচে থাকা “ইউনিট চেঞ্জ” মার্ক করলেই দেখা যাবে, তোমার বিভাগ থেকে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

২. কাউন্টডাউন আপডেট: এখন থেকে আবেদন শুরুর তারিখের কাউন্টডাউনও দেখা যাবে। (আগে শুধু আবেদন শেষের কাউন্টডাউন ছিল)

🔗 বিস্তারিত লিংক
🆒6149🔥52😱1💘1
রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)-এর সকল তথ্য আপডেট করা হয়েছে!

🔗 লিংক:
study.mnr.world/ru
37🔥5🆒3
📌 HSC-25: BUET Update

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠিত হবে।
শুধু লিখিত পরীক্ষা হবে।


🎓 Study on Telegram!
😱3412
RIP HSC-25

Context: BUET Criteria
😭27😢652
Study on Telegram! (SOT) - Admission News Platform
RIP HSC-25 Context: BUET Criteria
জিজ্ঞাসা : এবার ফলাফল খারাপ হয়েছে। এক্ষেত্রে আবেদনের জিপিএ নম্বর কমানো হবে কি না?

বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান : ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ-৫ পেয়েছে। আমাদের আবেদন যোগ্যতায় কোন পরিবর্তন আসছে না। জিপিএ-৫ ই লাগবে।
🔥85😢1294😱1
RIP HSC-25

একই দিনে হতে যাচ্ছে বুয়েট ও BUP - FST ভর্তি পরীক্ষা

✓BUP তাদের ভর্তি সার্কুলার ইতোমধ্যে প্রকাশ করেছে

✓BUET ভর্তি পরীক্ষা বিষয়ক চুড়ান্ত তারিখ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ ও করেছে
👏63😢2584
মেডিক্যাল প্রিপারেশন নিচ্ছেন?

২০২৩-২৪ এর প্রশ্ন গুলো সলভ করে নিজেকে পরীক্ষা করুন।

https://t.me/MedicalHour/7412
31😨2
📌 HSC-25: MAT Update

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৯.০০ থেকে কমিয়ে ৮.৫০ করা হয়েছে।
এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।

এসএসসিতে ৪০ এবং এইচএসসিতে ৬০ নম্বর বরাদ্দ করা হয়েছে।


📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
30😢11😭6
মেডিকেল ও রাবি নিয়ে বিস্তারিত পোস্ট আসবে সেখানে সব একসাথে গুছিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
36🆒5🫡2
📌 HSC-25: RU Update


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট একত্রে:


আবেদনের সময়কালঃ
✓ শুরু:
২০ নভেম্বর, ২০২৫
✓ শেষ: ০৬ ডিসেম্বর, ২০২৫

আবেদন ফিঃ
“ক” ইউনিট: ১,৩২০৳ (মানবিক)
“খ” ইউনিট: ১,১০০৳ (বাণিজ্য)
“গ” ইউনিট: ১,৩২০৳ (বিজ্ঞান)

🔗 আবেদন লিংকঃ https://application.ru.ac.bd/


ভর্তি পরীক্ষাঃ
“গ” ইউনিট: ১৬ জানুয়ারি (বিজ্ঞান)
“ক” ইউনিট: ১৭ জানুয়ারি (মানবিক)
“খ” ইউনিট: ২৪ জানুয়ারি (বাণিজ্য)

শিফট: ২টি
১ম শিফট: সকাল ১১ টা থেকে ১২ টা
২য় শিফট: বিকাল ৩ টা থেকে ৪ টা

মানবন্টন ও কোন কোন বিষয় দাগাতে হবে?

📚 সকল ইউনিটের প্রশ্নব্যাংক


✓ সেকেন্ড টাইম: আছে (কোনো নাম্বার কাটে না)
✓ সিলেকশন: নেই

আবেদন যোগ্যতা:
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই আবেদন করতে পারবে।

“গ” ইউনিট: SSC ও HSC মিলে নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

“ক” ও “খ” ইউনিট: SSC ও HSC মিলে নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

🗺️ ভর্তি পরীক্ষার কেন্দ্র - ৬ টি
রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল


📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
44🥰1
📌 HSC-25: Medical Update

মেডিকেল ও ডেন্টাল সংক্রান্ত সকল আপডেট একত্রে:


আবেদন যোগ্যতা:

SSC এবং HSC মিলে –
● মোট জিপিএ: ৮.৫ পেতে হবে
● পৃথকভাবে জিপিএ: ৪
● জীববিজ্ঞানে জিপিএ: ৩.৫


মানবণ্টন:

· বায়োলজি: ৩০ নম্বর
· রসায়ন: ২৫ নম্বর
· ফিজিক্স: ১৫ নম্বর
· ইংরেজি: ১৫ নম্বর
· সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি: ১৫ নম্বর

(অর্থাৎ, পদার্থ বিজ্ঞানে ৫ নম্বর কমিয়ে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে যুক্ত হয়েছে।)


জিপিএ ক্যালকুলেশন:

(SSC GPA × 8)+(HSC GPA × 12) = 100


আসন: সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪০৮টি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে


চয়েস পদ্ধতি:

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার পর রেজাল্ট অনুযায়ী –

✓ একটি অপশন শুধু মেডিকেল
আরেকটি অপশন থাকবে মেডিকেল+ডেন্টাল
শেষ অপশন হিসেবে থাকবে শুধু ডেন্টাল।

● কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেল অপশন দেয়, তাহলে তার সামনে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আসবে।

● কেউ যদি শুধু ডেন্টাল দেয়, তাহলে তার সামনে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৯টি প্রতিষ্ঠানের নাম দেখাবে।

● আর কেউ যদি মেডিকেল + ডেন্টাল অপশন ক্লিক করে তাহলে তার সামনে মোট ৪৬টি প্রতিষ্ঠান আসবে। এখানে তিনি তার পছন্দক্রম দিবে।

(এটা অনেকটা বিসিএসে আবেদনের মতো।)



📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
43
📌 HSC-25: NU Update


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট একত্রে:


ভর্তি পরীক্ষাঃ
ডিসেম্বরের শেষের দিকে

📚 সকল ইউনিটের প্রশ্নব্যাংক


মানবণ্টন:

· বাংলা: ২০ নম্বর
· ইংরেজি: ২০ নম্বর
· সাধারণ জ্ঞান: ২০ নম্বর
· বিভাগ ভিত্তিক: ৪০ নম্বর

(বিভাগ ভিত্তিক অংশে মূলত বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগের উপর ভিত্তি করে প্রশ্ন হবে)

● পাস নম্বর: ৩৫
✓ সেকেন্ড টাইম: আছে
✓ সিলেকশন: নেই
✓ নেগিটিভ নাম্বার: নেই


জিপিএ ক্যালকুলেশন:

(SSC GPA × 8) + (HSC GPA × 12) = মোট ১০০


🗺️ ভর্তি পরীক্ষার কেন্দ্র: পুরো বাংলাদেশ


📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
😱2213😢12🤯3👏2🔥1
SOT - BUET Prospectus 2025-26.pdf
18.3 MB
📌 HSC-25: BUET Circular


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের –


আবেদনের সময়কালঃ
✓ শুরু:
১৬ নভেম্বর (সকাল ১০:০০ টা)
✓ শেষ: ০২ ডিসেম্বর (বিকাল ৩:০০ টা)

আবেদন ফিঃ
“ক” গ্রুপ: ১,৩০০৳
“খ” গ্রুপ: ১,৫০০৳

★ “ক” গ্রুপ: ইঞ্জিনিয়ারিং
★ “খ” গ্রুপ: ইঞ্জিনিয়ারিং + আর্কিটেকচার


ফি জমা দেয়ার শেষ দিন: ০৪ ডিসেম্বর (বিকাল ৩:০০ টা)

🔗 আবেদন লিংকঃ https://www.buet.ac.bd/web/#/ugAdmission/1


যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ:
১৭ ডিসেম্বর (১০ হাজার জন)


ভর্তি পরীক্ষাঃ ১০ জানুয়ারি

ইঞ্জিনিয়ারিং: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা
আর্কিটেকচার: বিকাল ২:৩০ টা থেকে বিকাল ৪:০০ টা

মানবন্টন:

“ক” গ্রুপ (শুধু ইঞ্জিনিয়ারিং)
· পদার্থবিজ্ঞান - ২০০
· রসায়ন - ২০০
· গণিত - ২০০ (মোট ৬০০ মার্ক)

“খ” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং + আর্কিটেকচার)
· পদার্থবিজ্ঞান - ২০০
· রসায়ন - ২০০
· গণিত - ২০০
· ড্রইং - ৪০০ (মোট ১০০০ মার্ক)

📚 বুয়েট প্রশ্নব্যাংক


❖ আসন: ১৩০৫ টি

সেকেন্ড টাইম: নেই

🗺️ ভর্তি পরীক্ষার কেন্দ্র - শুধু বুয়েট ক্যাম্পাস

ফলাফল প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (সম্ভাব্য)


📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
27😭92😢1
📌 HSC-25: CUET Update


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত!

ভর্তি পরীক্ষাঃ ১৭ জানুয়ারি, ২০২৬

🔗 পূর্ববর্তী বছরের সার্কুলার লিংক


সেকেন্ড টাইম: নেই


📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
😢187🔥4
📣 ঘরে বসে প্রিপারেশন নেওয়ার সময় সবথেকে বড় প্রতিবন্ধকতা হলো, টাইম ম্যানেজমেন্ট আর এনালাইসিস। ম্যানুয়ালি OMR শিট প্রিন্ট করে এক্সাম দিলে সেখানে এই দুটো ইস্যু সবথেকে বেশি সমস্যা করে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের নতুন ফিচার সেলফ টেস্ট


এটি কিভাবে ব্যবহার করবেন?

১.
লিংক ওপেন করার পর পরীক্ষার নাম, MCQ সংখ্যা, সময়সীমা (মিনিটে) ও নেগেটিভ মার্কিং কত দিতে চান, তা দিয়ে দিন।

২. এরপর “পরীক্ষা শুরু করুন” বাটনে ক্লিক করলে এক্সাম শুরু হয়ে যাবে। এখন এক্সাম দিন। বাস্তব পরীক্ষায় যেমন একবার কোনোটা দাগিয়ে ফেললে আর চেঞ্জ করার উপায় থাকে না, এখানেও একই রকম।

৩. বাম দিকে একদম নিচে একটা বাটন আছে। এইটাতে ক্লিক করলে কতগুলো দাগিয়েছেন, কতগুলো দাগাননি, এক নজরে দেখে নিতে পারবেন।

৩. এরপর “পরীক্ষা জমা দিন” বাটনে ক্লিক করলে এক্সাম শেষ হয়ে যাবে।

৪. এখন কোন প্রশ্নের সঠিক উত্তর কী ছিলো, তা দাগিয়ে নিতে হবে। (এইটা পুরো সিস্টেমের একমাত্র পেরাদায়ক কাজ।)

৫. সঠিক উত্তর দাগানো শেষ হলে “সঠিক উত্তর জমা দিন” বাটনে ক্লিক করলে পুরো পরীক্ষার একটা এনালাইসিস দেখিয়ে দিবে। কয়টি ঠিক, কয়টি ভুল, কত % ঠিক—এসবকিছু একবার এক্সাম দিলেই বুঝতে পারবেন।

৬. আবার অন্য কোনো টপিকে পরীক্ষা দিতে চাইলে “আরেকটি পরীক্ষা শুরু করুন” এ ক্লিক করে নতুন একটা এক্সাম দেওয়া শুরু করতে পারেন।

৭. বিগত কতগুলো পরীক্ষা দিয়েছেন, সবগুলোর বিস্তৃতসহ তালিকা নিচে “পরীক্ষার ইতিহাস” অংশে পেয়ে যাবেন।


🔗 লিংক: https://study.mnr.world/self-test


😎 <MNR World/>
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
40🔥134
📌 HSC-25: JnU Update


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশিত!

ভর্তি পরীক্ষাঃ

● ‘ই’ ইউনিট: ৫ ডিসেম্বর
● ‘এ’ ইউনিট: ১৩ ডিসেম্বর
● ‘সি’ ইউনিট: ২৬ ডিসেম্বর
● ‘ডি’ ইউনিট: ৯ জানুয়ারি
● ‘বি’ ইউনিট: ২৩ জানুয়ারি

সেকেন্ড টাইম: নেই

🔗 পূর্ববর্তী বছরের সার্কুলার লিংক

📚 আংশিক প্রশ্নব্যাংক


🗺️ ভর্তি পরীক্ষার কেন্দ্র - শুধু জবি ক্যাম্পাস


📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
😭23🫡1082🤯2😢2😨1
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (BMU)-এর সকল তথ্য আপডেট করা হয়েছে!

🔗 লিংক:
study.mnr.world/bmu
21