বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.2K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
ঢাকায় যেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে -

১) সাইন্স ল্যাব
২) NSU এর ৮ নাম্বার গেট
৩) মিরপুর -১০ এবং ECB চত্বর
৪) প্রেসক্লাব
৬) উত্তরা বিএনএস সেন্টার
৭) রামপুরা
৮) মহাখালী

সকাল ১১টা থেকে চলছে
654🔥55👍42❤‍🔥18
মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্ররা
1.17K🔥83👎55🤬43👍34
শিক্ষকরাও এখন আছে আমাদের সাথে
989🔥62👍25🥰12👎1
আজকের বিক্ষোভ আন্দোলনের দেশের বিভিন্ন জায়গার স্থান এবং সময়সূচি সমূহ নিচে দেওয়া হলো -

- নারায়নগ‌ঞ্জে সকাল ১১টায় প্রেসক্লা‌বের সাম‌নে।

- কু‌মিল্লা বিশ্ব‌বিদ‌্যালয়ে দুপুর ২টা।

- ব‌রিশা‌লের নথুল্লাবাদ বাসস্ট‌্যা‌ন্ডে সকাল ১১টা

-‌ সি‌লে‌টে সা‌স্টে বিকাল ৩টায় ভা‌র্সিটি মেইন গেইটে

- শিববাড়ি মোড় ,খুলনা সকাল ১১ টা

- নরসিংদী জেলখানা মোর বিকাল ৩টা

- রংপুর জিলা স্কুল মেইন গেট, বিকাল ৩টায়

ব্রিঃদ্রঃ যারা দেশের বাহিরে আছে অথবা দেশে আছেন কারনবসত আন্দোলনে আসতে পারবেন না তারা এই গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনার সহপাঠীদের কাছে দ্রুত ছড়িয়ে দিন।
790👍78🔥22🥰5👎4
কোটা সংস্কার আন্দোলনকারীদের স্মরণে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিপীড়নবিরোধী সমাবেশ শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে যান যেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়।

(ডেইলি অবজারভার, ঢাবি প্রতিনিধি)
957🔥51👍41👏3💯2
আমাদের সহ-সমন্বয়ক দুই ছোটভাই মোসাদ্দেক আর রাফিকে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা স্বত্তেও পল্টন থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। সমন্বয়ক আরিফ সোহেল ৩০ ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ। ডিবি তাকে তুলে নেয়ার ব্যপারটি অস্বীকার করেছে। আরিফ সোহেল ভাই বেচে আছে কি-না এইটাও আমরা জানি না। এটলিস্ট খোঁজ দেন আরিফ ভাই কোথায়? এই গুম-খুনের ইতি না টানলে ফলাফল ভালো হবে না।
😢622🤬103😭43👍21🔥6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পল্টন থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক এবং রাফি সহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।
মুসাদ্দিকের সর্বশেষ বার্তা ছিল, ❝শহীদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে❞
🤬819😢32284🔥50❤‍🔥20
৩৬ ঘন্টা পার হয়ে গেলো, এখনো আরিফ সোহেল নিখোজ!
😢686😭646😁4🤯4
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামীকাল মঙ্গলবার শহীদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের হ'ত্যাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।

শহীদের রক্তের পূর্ণ মর্যাদা রক্ষায় আমাদের সংগ্রাম চলছে এবং চলবে.....

লিংক : https://www.facebook.com/share/p/uG2mdnxJKDdSZ3V3/?mibextid=oFDknk
268🤣218👍39😁20😢7
দা মিরর এশিয়ার প্রতিবেদনঃ

মেট্রো স্টেশন ও সেতু ভবনে আগুন:
গোয়েন্দাদের সন্দেহ মিরপুরের বাস ব্যবসায়ী এক এমপি ও সরকারি কর্মকর্তাদের


ঢাকার গোয়েন্দা পুলিশের সন্দেহ মিরপুরের আওয়ামী লীগের এক এমপিকে। পরিবহন ব্যবসায়ী এই আওয়ামী লীগ নেতার লোকজনই মেট্রোস্টেশনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে টিকতে না পেরে নিজেরাই ভাঙচুর করে পিছু হটে যায়।

সূত্রমতে,‌ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী সহিংসতায় মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ আন্দোলন সহিংসতায় রূপ নিলে প্রথম অগ্নিসংযোগ করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনে চলন্ত বাসে। আন্দোলনকারীরা প্রেসক্লাবের মেট্রো স্টেশনে কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করেনি। এছাড়াও মেট্রো রেলের পল্লবী, উত্তরা, আগারগাঁও, মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। সেখানকার মেট্রো স্টেশনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধু মিরপুর-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকা স্টেশনগুলো হলো মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া। এতে কারা লাভবান হবে এবং আসলে কি ঘটেছিল সে প্রশ্ন মাথায় রেখে তথ্য উদঘাটন করছে গোয়েন্দারা।

স্থানীয় এক ব্যাক্তি দাবি করেন, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের অগ্নিসংযোগের ঘটনায় বাস মালিকদের লোকজন জড়িত ছিল।  তিনি জানান, শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটতে গিয়ে তারা আগুন লাগিয়ে দেয়।

গোয়েন্দাসূত্রগুলো বলছে, এমন সব দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে যা শিক্ষার্থীদের কাছে থাকার কথা না। বরং এ ধরনের দাহ্য পদার্থ বাস মালিক বা এ ধরনের যারা ব্যবসা করেন তাদের কাছেই থাকে যা জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়।

ওই গোয়েন্দা সূত্র মতে, মেট্রোরেল চালু হওয়ার পর মিরপুর-মতিঝিল রুটে বাসের ব্যবসায় ধ্বস নেমেছে। কোনো কোনো বাস সারাদিন চালানোর পরও দিনের খরচ উঠে না। যাত্রী সংখ্যা একদমই কমে গেছে। স্বল্প সময়ে যাতায়তের জন্য মিরপুরে সব যাত্রীই মেট্রোরেলকে বেছে নিয়েছেন। এ অবস্থায় মেট্রোরেল বন্ধ করে দেওয়া ছাড়া বাসমালিকদের কোনো বিকল্প নেই। তাই সুযোগ বুঝেই তারা মেট্রোরেল বন্ধের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, মেট্রোরেলের এমন কোনো ক্ষতি হয়নি যে চালু করতে এক বছর সময় লাগবে। লাইন বা কোচের কোনো ক্ষতি হয়নি। কারিগরি কিছু ক্ষতি হয়েছে। সরকার চাইলেই এটা দ্রুত চালু করতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একবছর সময় লাগবে। মেট্রোরেল বন্ধ রেখে সরকার জনমত নিজের দিকে টানার চেষ্টা করছে বলেও ওই গোয়েন্দা সূত্রটি জানায়।

মেট্রোরেলের পাশাপাশি সেতু ভবনের আগুন নিয়ে গোয়েন্দাদের সন্দেহের তালিকায় আছে সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সরকার সমর্থক ঠিকাদাররা। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, বিক্ষোভাকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করলেও কেবল মাত্র নিচতলায় দ্রুত হামলা করে সরে পড়েছে। বিটিভি বা বিটিআরসি ভবনে নিচতলায় আগুন দিয়েচে। ভাঙচুর করেছে। কেবল মাত্র সেতু ভবনে ১২ তলা পর্যন্ত আগুন দিয়েছে বলে জানা গেছে।

সম্প্রিত বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নথি ফাঁস হতে শুরু করায় সেতু ভবনের দুর্নীতির আলামত নষ্ট করতেই আগুন দেওয়া হয়েছে বলে গোয়েন্দারা সন্দেহ করছেন।
🔥545👍7969👏10🤝5
Police have detained at least 34 people from the capital's Science Lab and Mirpur areas today (29 July) during protests against the Detective Branch (DB) "coercing" the quota reform leaders to withdraw the programme.

Read more:

https://www.tbsnews.net/bangladesh/police-detain-34-protesters-science-lab-mirpur-905631
😢328🤬98👍20👎3😐2
শহীদের জীবন যারা নিয়েছে তাদের শাস্তি যে-দিন হবে, সেদিন আমরা শহীদদের স্মরণে শোকার্ত হবো। এখন প্রতিটি শহীদ আমাদের জন্য শোক নয়, তারা আমাদের শক্তি। আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দাবী আদায়ের পথপ্রদর্শক এই শহীদেরা।

শহীদদের আত্মা শান্তি পাবে হত্যাকারীদের বিচার হলে, তারা শাস্তি পেলে, যেই দাবী আদায়ের লক্ষ্যে তারা জীবন দিয়েছে সেই দাবী আদায় হলে। রাষ্ট্রীয় শোকের দিনে হত্যাকারীদের বুকে লাগানো কালো ব্যাজগুলো বুলেট দিয়ে বুক ফুটো করা শহীদের রক্তকে ঢেকে ফেলতে পারবে না।

রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
847🔥72👍37💯10🥰7