বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
৮ই জুলাই, ২০২৪
কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" সফল করার জন্য সারাদেশের আন্দোলন্রত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।
সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে।
8👍3
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক বডি থেকে সকলকে নিশ্চিত করছি যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কোন প্রতিনিধি হাইকোর্টে যায় নাই।

আমাদের এক দফা দাবি দেশের নির্বাহী বিভাগর কাছে 'সংসদে আইন পাস করে সরকারি চাকুরির সকল গ্রেডে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে।'

এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।

আব্দুল হান্নান মাসউদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এটা আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট। আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। আমাদের দাবি সরকার ও নির্বাহী বিভাগের কাছে। যারা আদালতে গিয়েছে নিজ উদ্যোগে গিয়েছে। এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই।
108👍17
আজকে ৬ টা বাজে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে
40👍3👏1
সর্বোচ্চ ৫% কোটা রাখার দাবিতে সকাল-সন্ধ্যা ব্লকেড
69
কালকের ব্লকেডের স্পটসমূহঃ

ঢাকার ভিতরেঃ
১। শাহবাগ
২। কারওয়ানবাজার
৩। ইন্টারকন্টিনেন্টাল মোড়
৪। ফার্মগেট
৪। চানখারপুল মোড়
৫। চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়
৬। বঙ্গবাজার
৭। শিক্ষা চত্বর
৮। মৎস্য ভবন
৯। জিপিও
১০। গুলিস্তান
১১। সায়েন্সল্যাব
১২। নীলক্ষেত
১৩। রামপুরা ব্রিজ
১৪। ঢাকা-আরিচা মহাসড়ক
১৫। মহাখালী
১৬। বাংলামোটর
১৭। পল্টন মোড়
১৮। সচিবালয়

ঢাকার বাইরেঃ
১। রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ)
২। সিলেট-সুনামগঞ্জ রোড (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৩। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
৪। বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়)
৫। ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
৬। রংপুর মডার্ণ মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)
৭। দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ)
৮। খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা)
৯। গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর)
১০। নোয়াখালী প্রেসক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ)
১১। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সামনে
১২। ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)


সকাল ১০ টার আগ পর্যন্ত স্পটসমূহের লিস্ট প্রতি ১০ মিনিট পর পর আপডেট করা হবে।
70👍19🔥11