বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
যারা শাহবাগের আশে পাশে আছেন, চলে আসেন। আন্দোলন এখনো চলছে, চলবে।
71🔥7👍4👏1
আমাদের ৪ দফা দাবিসমূহঃ

১। ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে

২। ১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূণ্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Students Against Discrimination
(কোটাবৈষম্য নিরসনের লক্ষ্যে গঠিত প্ল্যাটফর্ম)

ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে যারা মিডিয়ার সামনে বক্তব্য দিবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যেন আপনাদের বক্তব্য এই ৪ দফার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় নি, এবারও বৃথা যাবে না!
78🔥12👍6
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধার উপর হামলা হয়েছে!

এই হামলা বাংলাদেশের ছাত্রসমাজের সবার উপর হামলা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলাকারী এবং আন্দোলন বানচালকারীদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে!
😢106😡33😭138👍7
শুক্রবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ছুটির দিন, সবার সাথেই যোগাযোগ করা যাবে। যারা কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এখনো সমন্বয় করতে পারেন নি, কালকের মধ্যে সমন্বয় করার চেষ্টা করুন। আমাদের সবার একই দাবি, স্ক্যাটার্ড আন্দোলন কখনো সুফল বয়ে আনবে না।
78👍5
সবাই এই ছবিটা বেশি বেশি প্রচার করেন, এবং যারা এখনো পর্যন্ত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বিচ্ছিন্ন ভাবে আন্দোলন করছেন, তাদের প্রতিনিধিদের প্রতি অনুরোধ থাকবে তারা ফেসবুক গ্রুপের মডারেটর প্যানেল এর সাথে যোগাযোগ করার জন্য।
85👍5🔥5
নতুন পেইজ খোলা হয়েছে। আমাদের পরবর্তী সকল আপডেট এই পেজ থেকে যাবে। সবাইকে লাইক ও ফলো দেওয়ার জন্য অনুরোধ রইলো।

https://www.facebook.com/profile.php?id=61561915835122&mibextid=ZbWKwL
👍112
36👍1
জরুরি: অহিদুল ইসলাম তুষারের এই বক্তব্যের মাধ্যমে সারাদেশের শিক্ষার্থীরা ক্ষিপ্ত, তাকে জনসম্মুখে এসে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে হবে!!

https://www.facebook.com/share/v/oBAUdRZm5BnmCB6E/?mibextid=oFDknk
🤬36👍5
বেশি করে প্রচার করুন। কালকে সারা বাংলাদেশে বিকাল ৩ টায় এক যোগে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইন অবরোধ হবে।

ছাতসমাজের এই আন্দোলন, আমরা বৃথা যেতে দিব না!
🔥7333👍3
আগামীকাল হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান "রথযাত্রা " অনুষ্ঠিত হবে। সকল ধর্মের প্রতি " বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" সর্বদাই শ্রদ্ধাশীল এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে যাতে কোনোপ্রকার ব্যাঘাত না ঘটে তাই রথযাত্রার র‍্যালির রুটগুলো আগামীকালের অবরোধের আওতামুক্ত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান "রথযাত্রা" যাতে নির্বিঘ্নে ও নিরাপদে আয়োজন হতে পারে তারজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে।
👍4332🔥2