বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.4K subscribers
1.48K photos
12 videos
3 files
100 links
Download Telegram
হত্যাকান্ডের বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল।
সময়: বিকাল ৪টা
স্থান: রাজু ভাস্কর্য
2.26K🔥251👍133😁83🤡52
আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমার একাউন্ট হ্যাকিং, প্রায় প্রতিদিনই নিত্যনতুন রেস্ট্রিকশন সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়ায় এই পেজটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমাকে আইডির থেকেও পেজে বেশি এক্টিভ পাবেন। সবাইকে পেজে লাইক ও ফলো করার অনুরোধ রইলো।

পেজের লিংক:
https://www.facebook.com/profile.php?id=61560745018355&mibextid=JRoKGi
👍333121🔥7🥰3😢2
আগামীকাল, ১৪ই আগস্ট, ❝বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন❞ এর ব্যানারে সপ্তাহব্যাপী ❝রেজিস্ট্যান্স উইক❞ এর অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি। ঢাকার সকল ছাত্র ও জনতাকে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও, সারাদেশে যেসব স্থানে আমাদের ভাইরা শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা,মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

সময়: বিকাল ৪ঃ৩০টা

ঢাকায় জমায়েতের স্থানঃ শাহবাগ

খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি সমূহঃ

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

আবু বাকের মজুমদার
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.15K👍155🔥72💯17😁13
একটু নোক্তা দেই শুনেন,
ফ্যাসিস্টরা খুবই শক্তিশালী হয়। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে মানেই যে তার দোসররা সব চুপ করে বসে থাকবে এমন চিন্তা নিতান্তই বোকামি হবে।

এখন ফ্যাসিস্ট বাহিনীর কাজ হলো, ছাত্র জনতার আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করবে। এরপর সেগুলো জোরালো প্রচার-প্রচারনা চালাবে। আর ফ্যাসিস্টের দোসর নতুন উদীয়মান মানবাধিকার কর্মীরা মানবতা গেলো রে বলে চিল্লায়া হায় হুতাশ করতে থাকবে। অথচ এই দালালরা গত পনেরো বছরে একবারও ফ্যাসিস্টের গুম,খুন, হামলা, মামলা ও গণহত্যা নিয়ে মুখ খুলে নাই।

তাদের কাজ বিপ্লবের গ্লোরি নস্যাৎ করে দেওয়া। বিপ্লবের গ্লোরি নস্যাৎ করে লোকদের বুঝানো ফ্যাসিস্ট হাসিনাই বেটার ছিলো। এভাবেই ফ্যাসিস্ট ফিরে আসতে পারে...

অতএব সজাগ দৃষ্টি রাখুন, রাজনৈতিক সচেতন হোন, বিপদের কালোছায়া এখনও মাথার উপর রয়ে গেছে....

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/SnjPCu2TsQqoMG4U/?mibextid=qi2Omg
💯602169👍132😁24🔥10
দিল্লির সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের যেমন কনসার্ন, একইভাবে দিল্লিরও ঢাকার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা আরও বেশি কনসার্ন কারণ তার সেভেন সিস্টার্স। দিল্লিকে আগ্রা'সী মনোভাব পরিহার করতে হবে।

আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সৌহার্দপূর্ণ সম্পর্ক চাই আমরা।

লিংক : https://www.facebook.com/share/v/vjiudpuDMyN8MuAz/?mibextid=qi2Omg
612👍119🔥29💯23🤔22
আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে বিচারবহির্ভূত হত্যাকান্ড, গুম, খুন, নির্যাতন ও চব্বিশের নিরস্ত্র ছাত্র জনতার অভ্যুত্থানে গনহত্যার বিচার ও ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ নিশ্চিতে “ RAP CONCERT OF RESISTANCE ” আয়োজন করা হয়েছে।

কালচারাল ফ্যাসিজমের করব রচনার সূচনা হবে র্যাপ কনসার্ট অব রেজিস্ট্যান্স।

আগামী ২২শে আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হবে কনসার্ট অব রেজিস্ট্যান্সে চলে আসুন। র্যাপার হান্নান সহ আরও অনেক বিপ্লবী শিল্পী পারফরম্যান্স করবেন।

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/dFbfBM6rNC1bABon/?mibextid=qi2Omg
378👎80👍49🔥14😁5
ঢাকা দিল্লির মাঝে সকল অসম চুক্তি বাতিলের এখনই উপযুক্ত সময়।

প্রতিবেশী দুই দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় ন্যায্যতা ও উভয়ের জাতীয় স্বার্থ রক্ষার মধ্যে দিয়ে কিন্তু এতোদিন দিল্লির সাথে আমাদের জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুন্ন করে চুক্তি করা হয়েছে।

বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট মহল আমাদেরকে বুঝাতে চাইবে ভারত আধিপত্য আচরণ করলেও আমাদের দিল্লির অনুগত থাকতে হবে। এবং আওয়ামী ফ্যাসিস্টদের দিল্লির দাসত্ব নীতিই বেটার ছিলো বুঝাতে অপচেষ্টা করবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।

দিল্লি পানির ন্যায্য হিস্যা না দিলে এবং হুটহাট বাঁধ খুলে বন্যা পরিস্থিতি তৈরি করলে আমাদেরও তাদেরকে থামানোর জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।

মনে রাখবেন, আমরা কারো গোলামির জন্য পাক হানাদার বাহিনী হটিয়ে স্বাধীন দেশ হই নাই।আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবো ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুন্ন হতে দিবো না।

হাসিব আল ইসলাম

https://www.facebook.com/share/p/Td1EHbYxUkMRAkK9/?mibextid=qi2Omg
996👍120🔥53❤‍🔥30🆒8
বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে, ❝বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন❞ সারাদেশে রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।

এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে, ❝বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন❞ একটি পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরু করছে। সকল ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলান্টিয়ারদের আহ্বান জানানো হচ্ছে, আপনারা নিজ নিজ জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করুন। কেন্দ্রীয় প্রতিনিধি দল আপনাদের সাথে সমন্বয় করে বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য রেসকিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।

নির্দেশনাঃ সকলকে অনুরোধ করা হচ্ছে, নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করুন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। নিকটস্থ নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট এলাকার মানুষদের জানিয়ে দিন।

❝বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন❞ মনে করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা সম্ভব।

ফান্ড রেইজিং একাউন্ট ডিটেইলঃ
Mohammad Anisur Rahman
20503100200291004

Badda Branch, Dhaka
Islami Bank Bangladesh
Swift code: IBBLBDDH
Routing Number: 125260341

বার্তা প্রেরক
মোঃ আবু বাকের মজুমদার
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍478279🔥18👏9🤝9
বরিশাল মহানগরের দক্ষিনা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির এবার তাদের দুর্গোৎসবের একটা বড় অংশ টাকা বন্যার্তদের জন্য দান করেছে ইসলামি স্কলার আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে।

কিছুদিন আগেই ভারতের গোদি মিডিয়া বাংলাদেশে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ও গুজব চালিয়েছিলো কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমাদের সকলের আওয়াজ জারি রাখতে হবে। দিল্লি ডিমারকেশন থিওরি দিয়ে আমাদেরকে আলাদা করে রাখতে চায় কিন্তু তারা সফল হয়নি আর হবেও না। জাতীয় স্বার্থ রক্ষা ও জাতীয় সংকট নিরসনে আমরা এক ও অভিন্ন।

হাসিব আল ইসলাম।
847👍76❤‍🔥16🫡13🥰12
সবার কাছে জরুরী সহায়তা কামনা করছি।

দয়া করে নিচে দেওয়া মহিলা মাদ্রাসাটির জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা সবাই একটু দেখুন। মহিলা মাদ্রাসাটিতে প্রায় ৪০০ শো এর উপরে মহিলা ছাত্রী-শিক্ষিকা রয়েছে। সবাই পানি-বন্দি। পর্দানশীন এই মা-বোনরা খুব কঠিন পরিস্থিতিতে আছেন। কারেন্ট নেই। বাহির থেকে কোনো কিছু আনার মতো পরিস্থিতিও নেই। প্রচুর খাদ্য সংকট; বিশেষ করে শুকনো খাবার আর মোমবাতি ইত্যাদি।
নিচে পরিচালকের মোবাইল নাম্বার দিয়েছি, এখন পর্যন্ত মোবাইলে তাঁকে পাবেন। তবে মোবাইলের চার্জ শেষ হলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।

মাদ্রাসার নাম:
জামেয়া আমেনা মহিলা মাদ্রাসা,
ফেনী মহিপাল, হোসাইনিয়া মাদ্রাসা রোড।

মাদ্রাসার পরিচালকের মোবাইল নাম্বার:
01818400512
😢798😭17554👍54💔32
ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা এখনও বিপ্লবের গ্লোরি নস্যাৎ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আনসার সদস্যদের আন্দোলনের মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে।

আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করলে তাদের প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কয়েক দফায় আলোচনা হয়। সেখানে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে এক সাপ্তাহ সময় নেওয়া হয় কারণ দেশে দিল্লির আধিপত্যবাদী আচরণের কারণে আকস্মিক রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই জাতীয় সংকট নিরসনে দেশের সকল বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু আনসার বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এই সিদ্ধান্ত মেনে না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে, সমন্বয়কদের জিম্মি করে এবং তারা বন্যায় মানুষের মৃত্যুর সাথে মশকরা করে ত্রানের গাড়ি আটকে দেয়।

সেসময় আমরা সচিবালয়ে তাদের আন্দোলনের মাঝে উপস্থিত ছিলাম। আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করি রাস্তা আটকে জনদূর্ভোগ তৈরি না করে প্রয়োজনে আবারও আলোচনা করুন এবং আলোচনার মাধ্যমে সমাধান করুন এর প্রমাণ যমুনা টেলিভিশনের নিউজে স্পষ্ট ডকুমেন্টশন রয়েছে যার লিংক কমেন্টে দিয়ে দিবো। কিন্তু আনসারদের মধ্যে কয়েকজনের আচরণ সন্দেহজনক ছিলো। তারা ঝামেলা করার চেষ্টা বারবার করছিলো। আমাদের থেকে কয়েকবার মাইক কেড়ে নিয়ে ঝামেলা করার চেষ্টা করে কিন্তু আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। হটাৎ কিছু আনসারলীগ ফ্যাসিবাদের দোসর আমাদের শিক্ষার্থী ভাইদের উপর নৃশংস হামলা চালায়, আমাদেরও মারতে থাকে এবং এক পর্যায়ে গুলিও করে,কতোটা ভয়ানক ছিলো চিন্তা করুন!

এরপর আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। শিক্ষার্থীরা সচিবালয় ত্যাগ করে রাজু ভাস্কর্যে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়।

অনতিবিলম্বে আওয়ামী ফ্যাসিস্টের দোসর গুন্ডা আনসারলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বন্যায় মানুষ মরছে, জাতীয় সংকট নিরসনে ছাত্র শ্রমিক জনতা দিনরাত পরিশ্রম করছে আর আনসারলীগ দাবি মেনে নেওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সচিবালয়ে ঘেরাও ও আক্রমণ করে এরা তো স্পষ্ট জনশত্রু।

শেয়ারেবল লিংক :

https://www.facebook.com/share/p/7kGsMJHRhFw8uCSm/?mibextid=qi2Omg
👍423118🔥22😁14👏5
দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা তার দোসরদের দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের উপর তারা নৃশংস হা'মলার ও গুলি চালিয়েছে। এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং দিল্লিকেও ফ্যাসিস্ট হাসিনাকে অতিদ্রুত বাংলাদেশের জনগণের নিকট হস্তান্তর করতে হবে।

আনসার বিশৃঙ্খলার নেতৃত্ব দেন যুবলীগ নেতা কাদের। আওয়ামী সন্ত্রাস রুখে দিতে আজ সন্ধ্যা ছয়টায় রাজু ভাস্কর্যের পাদদেশে চলে আসুন...

লিংক : https://www.facebook.com/share/p/3QC7TNqq1GUJpjsx/?mibextid=qi2Omg
504👍114🔥35💋16❤‍🔥15
টিএসসির ত্রান সংগ্রহ সম্পর্কিত বিশদ বিশ্লেষণ

https://www.facebook.com/share/efeU613WReoTzrZf/?mibextid=xfxF2i
194👍45🤬12👏4😁1
আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় ভারী খাবার পৌঁছেছে। আড়াই টন চালের সাথে সংগতি রেখে সেই অনুপাতে ডাল-তেল, আলু-পেয়াজ, মশলা পাঠানো হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
আজকে নিম্নোক্ত জায়গায় ত্রাণ পৌঁছেছে-

১. কমলনগর, লক্ষ্মীপুর
২. সদর, লক্ষ্মীপুর
৩. মনোহরগঞ্জ, কুমিল্লা
৪. মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
৫. সদর, নোয়াখালী
৬. নাঙ্গলকোট, কুমিল্লা
৭. ফরিদগঞ্জ, চাঁদপুর
৮. ব্রাক্ষ্মণপাড়া, কুমিল্লা
৯. চৌদ্দগ্রাম, কুমিল্লা
১০. চাটখিল, নোয়াখালী

১১. ছাগলনাইয়া, ফেনী
১২. দাগনভূঁইয়া, ফেনী
578👍117🔥19👏10🍌9
এই সরকার কতোদিন ক্ষমতায় থাকবে কি থাকবে না এবং জাতীয় নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। ছাত্র জনতার রক্তের পূর্ণ মর্যাদা নিশ্চিতে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে অন্তবর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে অনতিবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

লিংক : https://www.facebook.com/share/v/XnUiD9WsUANQi978/?mibextid=qi2Omg
👍21893💯16😁7👏5
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপটি যেকোনো সময় ইনভিজিবল হয়ে যেতে পারে।

আমাদের সকল আপডেট পেতে ব্যাকআপ গ্রুপে যুক্ত থাকার অনুরোধ রইলো :

https://www.facebook.com/share/g/Eo54JhuQeQCxN8Le/?mibextid=A7sQZp
😢137👍5531😁18🫡11
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল) pinned «বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপটি যেকোনো সময় ইনভিজিবল হয়ে যেতে পারে। আমাদের সকল আপডেট পেতে ব্যাকআপ গ্রুপে যুক্ত থাকার অনুরোধ রইলো : https://www.facebook.com/share/g/Eo54JhuQeQCxN8Le/?mibextid=A7sQZp»