বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.4K subscribers
1.48K photos
12 videos
3 files
100 links
Download Telegram
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২রা আগস্ট, ২০২৪

সারাদেশে ছাত্র-জনতার উপর আবারও গুলিবর্ষণের প্রতিবাদে প্রতিটি জেলার কেন্দ্রস্থলে বিক্ষোভ মহাসমাবেশ পালন প্রসঙ্গে

জুলাই মাসের ১৫ তারিখের পর চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিবর্ষণে এখন পর্যন্ত শহীদ হয় প্রায় তিনশোর অধিক মানুষ। কিন্তু আমরা দেখতে পেলাম ২রা আগস্টে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে গুলিবর্ষণ করা হয়, আমাদের আরও অনেক ভাইয়েরা শহীদ হয়। আবারও এই বর্বরোচিত হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে আগামীকাল(৩রা আগস্ট) সারাদেশের প্রতিটি জেলার কেন্দ্রস্থলে একযোগে সারাদেশের ছাত্র, শিক্ষক, আইনজীবী, সংবাদকর্মীদেরকে এক হয়ে বিক্ষোভ মহাসমাবেশ করার আহবান জানাচ্ছি।

বার্তা প্রেরক:
আব্দুল্লাহ সালেহীন অয়ন
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.07K👍87🔥35❤‍🔥10👏2
৩ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি:
সময়: বিকাল ৩টা
স্থান: শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়
541👍26🔥21🥰10👏3
আগামীকাল ৩ আগস্ট বিকাল ৩ টায় আশেপাশের সকল আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকবো।

আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পরবে সারাদেশে।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
733👍31❤‍🔥28🔥15💯7
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ক কমিটি অনুমোদন দেওয়া হলো। পরবর্তীতে আলোচনার মধ্যে দিয়ে সকলের সম্মতিতে কমিটি বর্ধিত করা হবে......

সকলে ঐক্যবদ্ধ থাকুন ও সংগ্রাম জারি রাখুন..

লিংক : https://www.facebook.com/share/p/kGWkz5Wk776RstFC/?mibextid=oFDknk
368🔥28👍24🥰4🤝4
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তিঃ
৩রা আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।

বার্তাপ্রেরকঃ
রিফাত রশিদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.01K👍77🔥14👏7😢1
ভুয়া কোনো বিবৃতিতে কেউ বিভ্রান্ত হবেন না।
426👍53🥰7❤‍🔥6🔥5
জরুরি অবস্থা ও সরকারের সাথে আলোচনা প্রসঙ্গে—

১৯শে জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়।

ছাত্রজনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল৷ সরকার দমন-পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না।

পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দফতরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি।

আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না৷ নিরাপত্তা বাহিনীকেও এরজন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে।

তবে রক্ত ঝড়লে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই।

গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন, প্রোপাগাণ্ডা ও ষড়যন্ত্র করে এ আন্দোলন থামানো যাবে না।

জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র-নাগরিক মেনে নিবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে।

খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। আখতার হোসেন, আরিফ সোহেলসহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাবো না।

নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র-নাগরিকের পাশে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন। ছাত্রদের সাথে মিছিলে যোগ দিন। আমরা পুলিশ নয়, হুকুমের আসামীকে কাঠগড়ায় দাঁড়া করাতে চাই। নিরাপত্তা বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান থাকবে।

সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ ও আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচী সফল করুন।

"বাংলাদেশের জনগণ,
নেমে আসুন, নেমে পড়ুন"

"বাংলাদেশের অভিভাবক,
নেমে আসুন, নেমে পড়ুন"

"বাংলাদেশের শিক্ষকেরা,
নেমে আসুন, নেমে পড়ুন"

"বাংলাদেশের শ্রমিকেরা
নেমে আসুন, নেমে পড়ুন"

মো. নাহিদ ইসলাম
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥1.05K211👍69👏6🥴5
অসহযোগ আন্দোলনে সকল গার্মেন্টস ও শিল্প কলকারখানা বন্ধ থাকবে। গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, দিনমজুর— সকল শ্রমিকদের আহ্বান করছি আন্দোলনে অংশগ্রহণের জন্য। ছাত্রবন্ধুরা শ্রমিকদের সঙ্গে করে নিয়ে আসুন মিছিলে।

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সর্বস্তরের জনগণ নেমে
এসেছিল। অসংখ্য শ্রমিক ও গরিব মানুষ আন্দোলনে শহীদ হয়েছে। এখন শিক্ষার্থীরা শ্রমিক ও সর্বস্তরের জনগণের পক্ষে নেমেছে। সকলধরনের বৈষম্য দূর করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে।
1.52K🔥126👍75💯20🐳7
কুমিল্লার ভাইবোন দের আপনারা বাচান প্লিজ
😢1.2K😭242👍4320🔥7