বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.3K subscribers
1.48K photos
12 videos
3 files
100 links
Download Telegram
আন্দোলন সংক্রান্ত যত ধরনের ছবি-ভিডিও-ডকুমেন্টস আছে সব সংরক্ষণ করে রাখবেন, বিশেষ করে হত্যাযজ্ঞের ভিডিও। সিস্টেম্যাটিক ওয়ে তে সবকিছু মুছে দেওয়ার পায়তারা চলছে। সব প্রমাণ রাখতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে খুনীদের বিচারের জন্য হলেও সেইসব প্রমাণগুলোকে বাচিয়ে রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.29K🔥138👍98❤‍🔥3319
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৩১ জুলাই ২০২৪
"Remembering the Heroes" কর্মসূচী পালন প্রসঙ্গে।

প্রিয় দেশবাসী,

আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। সরকার ও তার মদদপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথবাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শহীদ হয়েছে শিশুসহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানির ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র।

এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। খুলনায়, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে, মহানগর ও শহরে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমরা এসকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।

এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও  জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন "Remembering Our Heroes" কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচিতে পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৪। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (মৌন মিছিল/ মশাল মিছিল /পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।
#JulyMassacre
#RememberingOurHeroes

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচী পালণে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

বার্তা প্রেরকঃ
রিফাত রশিদ
সহ-সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
1.16K👎106👍104🔥29😢16
আন্দোলনে গিয়ে খুলনাতে যারা গ্রেফতার হয়েছেন তারা নিম্নোক্ত নম্বরে কল দিবেন। বিনামূল্যে আইনি পরামর্শ থেকে লড়াই সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন উনারা।

খুলনা জেলা ও মহানগরের এ্যাডভোকেট গণের নামের তালিকা

এ্যাডঃ মনিরুল ইসলাম পান্না
01711061445

এ্যাড আলমগীর
01916108999

এ্যাড, সোহেল রানা মোল্লা
01712917951

এ্যাড আশফাক পারভেজ
01711065451

এ্যাডঃ মোহাম্মাদ মঈনুল ইসলাম (জীবন)
01717011819

এ্যাড মশিউর রহমান
01712837854

এ্যাড আশিক
01717614932

এ্যাডঃ রেজওয়ান খান
01714700795
1.14K👍77🔥40❤‍🔥16🥰15
রাজু ভাস্কর্য
12:40 PM
🔥985227👍21❤‍🔥13👏4
আজ দুপুর আড়াইটায় আমাদের সম্মানিত বিশিষ্টজনেরা আমাদের ৬ জন সমন্বয়ককে ছাড়াতে ডিবি কার্যালয়ে যাবেন। আশেপাশের ছাত্র-জনতা যারা আছেন তারা সকলেই আমাদের বিশিষ্টজনদের সঙ্গ দেবেন।
929🔥47👍27👏5😐5
আনন্দে আত্মহারা হবেন না। এখনো আমাদের অনেক সমন্বয়করা, ছাত্র-ছাত্রীরা, শিক্ষকরা জেলে আছেন, রিমান্ডে আছেন। আগে তাদেরকে মুক্ত করতে হবে। তারপর খুনিদের বিচার চাইতে হবে। আমাদের সংগ্রাম এখানেই থেমে যাবে না, বরং আরও বাড়তে থাকবে।

আব্দুল্লাহ সালেহীন অয়ন
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.52K🔥133👍72😢2115
অতি জরুরিঃ

রাজশাহী এবং বরিশালের আটককৃতদেরকে আজকে রাতের মধ্যেই ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। শুক্র, শনি দুইদিন সময় কোনোভাবেই দেওয়া যাবে না। রাজশাহী এবং বরিশাল এর আইনজীবীরা, শিক্ষকরা, শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণেরা একত্রিত হয়ে সবাইকে ছাড়িয়ে নিয়ে আসুন। থানা, কোর্টে যোগাযোগ বজায় রাখুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.16K👍123🔥40❤‍🔥17😁3
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১লা আগস্ট, ২০২৪
"দোয়া, কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল" কর্মসূচী পালন প্রসঙ্গে।
প্রিয় দেশবাসী,
আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সরকার ও প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনায় পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াট এবং সর্বশেষ সেনাবাহিনী মোতায়েন সহ সরকারদলীয় সংগঠন আওয়ামিলীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের সমন্বয়ে বাংলাদেশের ছাত্রসমাজ ও আপামর জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আহত করা হয়েছে হাজারো বেসামরিক নাগরিককে। যেখানে যুদ্ধাবস্থাতেও আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক নাগরিককে আক্রমণ করা যায় না, সেখানে স্বাভাবিক পরিস্থিতিতেও বাংলাদেশের শিক্ষার্থী সহ আপামর জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। যা সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন ও গণহত্যা। অথচ সরকারের পক্ষ থেকে এই গণহত্যার বিচার করা তো দূর, নানাবিধ উপায়ে এই গণহত্যাকে জায়েজ করার চেষ্টা চালানো হয়েছে।

আহত শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষকরা যখন মাঠে নেমে আসে তখন তাদের উপরও পুলিশ আঘাত হানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এমন ধৃষ্টতা ছাত্র সমাজ সহ আপামর জনতা কখনোই মেনে নেবে না। অপ্রাপ্তবয়স্কদের কেও রিমান্ডে নেয়ার মাধ্যমে যেই বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট হয়েছে সেই বিচারহীনতার সংস্কৃতির উপর ভর করেই সরকারি গণহত্যা চালিয়েছে। গুম খুন হত্যা গণ গ্রেপ্তার এবং ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে যে ভয় সংস্কৃতি তৈরীর অপচেষ্টা চালানো হয়েছে বাংলাদেশের আপামর জনতার সম্মিলিত প্রতিরোধে তা ধুলিস্যাৎ হয়ে গিয়েছে।দল মত নির্বিশেষে ছাত্র জনতার এই সম্মিলিত যে গণজোয়ার সেই গণজোয়ারই আমাদের আন্দোলনের মূল চালিকাশক্তি।

আপনারা দেখতে পেয়েছেন ছাত্র জনতার ঐক্যের ফলে আজ যেই ছয় সমন্বয়ক কে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে ডিবি অফিসে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে সরকার বাধ্য হয়েছে। এটা স্পষ্ট করে যে, ছাত্র নাগরিকের সুস্পষ্ট ঐক্য থাকলে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে করে
প্রতিরোধ গড়ে তোলা যায় এবং জিতে আসা যায়। এখনো ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল সহ সারাদেশে হাজারো শিক্ষার্থী ও জনতাকে মিথ্যা মামলায় আটক করা হচ্ছে এবং রিমান্ডে নির্যাতন চালানো হচ্ছে।

আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি সেই সকল শিক্ষককে যারা জাতির এই দুঃসময় শিক্ষার্থীদের পাশে এসে অভিভাবকের মত আগলে রেখেছেন, পুলিশি গ্রেফতার ও হামলা থেকে ঢাল হয়ে তাদেরকে রক্ষা করছেন।

প্রিয় দেশবাসী ও সচেতন ছাত্রসমাজ,
আমরা স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত হওয়া সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগ আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। ছাত্র জনতার এই বিপদসংকুল মুহূর্তে প্রাণভয়কে উপেক্ষা করে আন্দোলনে অংশ নেওয়া সকল শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী 'দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচি ঘোষণা করছি।

কর্মসূচি: গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত, মন্দির, গির্জা সহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন, ও জুমার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

শ্রমিক, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবি, আলেম-ওলামা সহ বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীকালের 'দোয়া, শহীদদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন। মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই ক্রান্তিলগ্নে চুপ থাকবেন না। মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কান্ডারী। এই দুঃসময়ে ঘরে বসে না থেকে গণহত্যা ও গণ গ্রেফতার এর প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল বাস্তবায়ন করুন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
1K👍91❤‍🔥55🔥24🤡7
ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি:

গত ২৬শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল।

২৭শে জুলাই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সাইন্সল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়।

২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়।

মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় 'নিরাপত্তা'র নামে ছয় সমন্বয়ককে সাতদিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল।

আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম; আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না।

যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না ৷ আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই।

আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়ককের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না।

ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।

অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচী শুরু করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন।

অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে পহেলা অগাস্ট দুপুর ১.৩০ টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত সাতদিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র-নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমননীতি অব্যাহত রেখেছে এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা প্রদান করছে।

ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী অব্যাহত থাকবে। সারাদেশে ছাত্র-নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগাণ্ডা ও দমন-পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদের রক্ত বৃথা যাবে না।

বার্তা প্রেরক—
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক

মো. নাহিদ ইসলাম
সারজিস আলম
হাসনাত আব্দুল্লাহ
আসিফ মাহমুদ
নুসরাত তাবাসসুম
আবু বাকের মজুমদার
1.5K👍130🔥78😢33👏9
https://www.facebook.com/share/v/HghzuXeWbWsoJieE/?mibextid=oFDknk

আজ আমাদের আন্দোলনে দা*ঙ্গাবাজরা যাতে নানাবিধ উপায়ে সাম্প্রদায়িক উস্কানি প্রদর্শনের মাধ্যমে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আন্দোলনে ভাঙন সৃষ্টি না করতে পারে সেদিকে সকলকে নজর রাখতে আহ্বান জানাচ্ছি।

রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍558210🔥26❤‍🔥11💯6
খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে, আমরা অতিশীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি
🔥1.53K176😢156👍36😁9
https://www.facebook.com/share/p/q6XtSZqisGr9b6ys/?mibextid=A7sQZp

কোটা পুনর্বহাল চলবে না গ্রুপ ডিসএবল করে দেওয়া হয়েছে। তবে আমাদের অফিসিয়াল গ্রুপ চলমান আছে। নতুন কোনো গ্রুপ খোলা হয় নাই কেউ বিভ্রান্ত হবেন না।
👍554125😢79🔥12🥰10
Channel name was changed to «বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)»
অতি জরুরী

ইন্টারনেট ছাড়া যোগাযোগের বিকল্প মাধ্যমে যোগাযোগ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন যাতে ইন্টারনেট বন্ধ করলেও সন্ত্রাসীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়।

আর ইন্টারনেট যদি চালুও থাকে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এর বিকল্প মাধ্যমগুলোতে যোগাযোগ স্থাপন করে রাখেন সবার সাথে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍1.11K378🔥91❤‍🔥40🥰13