বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.1K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান থাকবে, আপনারা নিজেদের সহকর্মী সাংবাদিক এবং রিপোর্টার ভাই-বোনদের তাজা রক্তের উপর পাড়া দিয়ে খুনীদের পক্ষ হয়ে খবর ছাপাবেন না। দিনশেষে, আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ। মানুষের পক্ষে দাড়ান, মানুষ আপনাদের পক্ষে দাঁড়াবে। ইনসাফের পক্ষে দাড়ান, ইনসাফ আপনার পক্ষে দাঁড়াবে।
826👍44🔥17💯15❤‍🔥9
পুলিশ, ডিবি, র‍্যাব, বিজিবি, সোয়াট, আর্মিদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তাঃ

শরীর থেকে ইউনিফর্ম খুলে, হাত থেকে পিস্তল/রাইফেলটা নামিয়ে রেখে যখন রাতের বেলা ঘুমাতে যান, তখন আপনারাও একেকজন মানুষ। নিজের সন্তানতুল্য নিরীহ-নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাতে আপনাদের কি একটুও হাত কাপে না? রাতে ঘুমানোর আগে কি তাদের আর্ত-চিৎকার শুনতে পাননা? একটুও কি বুকে ধ্বক করে উঠে না? একটুও কি মাথায় ঘোরে না, যে আজকে এই ছেলের উপর আমি গুলি চালালাম সে একদিন বাংলাদেশের উচু কোনো পদের অফিসার হতে পারতো? তার উজ্জ্বল ভবিষ্যতের কথা কি চিন্তায় আসে না? একটুও কি চিন্তায় আসে না, যে তার পরিবার তার জন্য বাসায় অপেক্ষা করছে? একটুও কি অনুভূতি হয় না আপনাদের? প্রচুর রক্ত ঝড়েছে, আর রক্ত ঝড়ায়েন না। ছাত্রসমাজ সবসময় ন্যায়ের পক্ষে থেকেছে। আপনাদেরকেও ন্যায়ের পক্ষে থাকার আহবান রইলো।
908😢190👍156😭61💔54
সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হইছে, সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহবান, আপনারা কোনোপ্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতোগুলা মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
1.72K👍104🔥54😢14👎6
ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে।

অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নিবে না।

আব্দুল হান্নান মাসুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥951319👍59😢23👎3
জিম্মি করে, অস্ত্রের মুখে, জোর করিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দেওয়ায়ে, আন্দোলন থামিয়ে রাখা যাবে না। এখনই আমার ভাই-বোনদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

আব্দুল্লাহ সালেহীন অয়ন
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.04K🔥86👍51🫡9🥰1
জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় করার মাধ্যমে আগুনে ঘি ঢাললেন না তো? ছাত্রসমাজ জাগছে, আমাদের ব্যাখ্যাও আসছে...

মোঃ মাহিন সরকার
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
984🔥82👍63🫡23👎4
জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেয়া হয়েছে তা এদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে..

রিফাত রশিদ
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.03K🔥66👍35🫡25😢7
ছাত্র সমাজ আমাদের নেতা, ছাত্র সমাজ যা বলবে তাই হবে। ইট'স ক্লিয়ার।

খান তালাত মাহমুদ রাফি
সহ-সমন্বয়ক (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥947194👍31🫡13🥰6
আমরা যারা এখনো মাঠে আছি, তারা আন্দোলন চালিয়ে যাবো। আমার ধারণা, নাহিদ ইসলামদেরকে প্রেশারাইজ করে গোয়েন্দা সংস্থা স্ক্রিপ্টেড বয়ান দেওয়াইছে। যেটা কেবল নাহিদ ইসলাম ভয়-ভীতির জায়গা থেকে দেখে দেখে পড়ছে। এর অন্যথা হলে ব্রিফ করা সমন্বয়কদেরকে ছুড়ে ফেলে দিতে আমাদের এক মুহূর্ত সময়ও লাগবে না।

শত-শত শহিদের প্রতিটি ফোটা রক্তের ন্যায় বিচার না হওয়ার পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥925241🫡26👍18😍5
সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিলো, সমন্বয়কদের মাঝে একগ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে।কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাবো।

গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিলো, "আমরা যদি না-ও থাকি আন্দোলন চালাইয়া নিবা,আন্দোলন যাথে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়-ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারাই অন-কমান্ডে থাকবে।"

তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে।
1.99K🔥114👍82🥰15😁13
৭১ এর হাতিয়ার
গর্জে উঠো আরেকবার
🔥718114👍31😢15👏5
২০ ঘন্টা হয়ে পার হয়ে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের কোনো খোজ পাওয়া যায়নি। গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, উনার খোজ বের করার জন্য।
😢1.01K😭139💔24👍18👎1
নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (SAD) নেতা, যে বাছাই করা কিছু টিভি স্টেশনে একটি ভিডিও পাঠিয়েছে, যাতে সে সমস্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছে, সেটি কে বিশ্বাস করবে? যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাহিদ সত্যিই এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তাদের উন্মুক্তভাবে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলতে দিন যে তারা তাদের প্রতিবাদ স্থগিত করেছে।

ডিবি পুলিশের জানা উচিত যে “বিশ্বাসই” এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রো-সরকারি মিডিয়া ছাড়া কেউই বিশ্বাস করবে না যে নাহিদ কোনো জবরদস্তি ছাড়াই এই বিবৃতি দিয়েছেন। তাকে ইতিমধ্যে এক সপ্তাহ আগে ধরে নিয়ে গিয়েছিল এবং পুলিশ হেফাজতে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল। এর ফলে তার শরীরে রক্ত জমাট পর্যন্ত বেঁধেছিল।

আমরা সাধারণত খুব দ্রুত ভুলে যাই। আমরা ভুলে গেছি যে ২০০৭-২০০৮ সালের সামরিক সরকার আমলে যৌথ বাহিনী আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের ধরে নিয়ে গিয়েছিল। তখনকার সংবাদপত্র ও টিভি স্টেশনগুলি নিয়মিত এই আটক নেতাদের কথিত স্বীকারোক্তির সিডি পেত। যার কিছু ভিডিও ফুটেজ এখনও ইউটিউবে পাওয়া যায়।

সেই সিডিগুলি আমাদের সাংবাদিকতায় একটি বড় নৈতিক প্রশ্ন তুলেছিল। প্রায় প্রতিটি মিডিয়া আউটলেট, যার মধ্যে রয়েছে ডেইলি স্টার, যা ভয় বা পক্ষপাত ছাড়াই সাংবাদিকতা করে, সেই স্বীকারোক্তিগুলির বিষয়বস্তু প্রকাশ করেছিল। তবে নিউ এজ, তার অনুপ্রেরণামূলক সম্পাদক নূরুল কবীরের অধীনে, প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও সেগুলি প্রকাশ করেনি। তার গভীর সন্দেহ ছিল যে এই স্বীকারোক্তিগুলি জোরপূর্বক নেওয়া হয়েছে। এবং এটি সাংবাদিকতার নীতির বিরুদ্ধে যা কিছু জোর করে আদায় করা হয়েছে তা প্রকাশ করা।

নূরুল কবীর তার সাহসী অবস্থানের জন্য একজন কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন। আর অন্যরা এখনও সেই বিশাল কেলেঙ্কারির প্রভাব কাটিয়ে উঠার চেষ্টা করছেন।

- Shafiqul Alam, Journalist, AFP News Agency.
(অনূদিত)
1.04K👍137🔥20😢17🎃2
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ জুলাই ২০২৪

সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমনে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে  ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবী আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকবো।

প্রিয় দেশবাসী ও ছাত্রসমাজ,
বিগত কয়েকদিন যাবত গণহত্যা, গণগ্রেফতারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে, ছাত্রসমাজের দাবিসমূহের প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে, আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সাথে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে ভাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রসমাজ শহীদের রক্তের সাথে বেইমানী করতে পারে না।

প্রিয় দেশবাসী,আপনারা জানেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারাদেশে রেইড করে গণগ্রেফতার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে।  এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবী আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে।

কর্মসূচি: আগামীকাল (২৯শে জুলাই, ২০২৪) সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ।

আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করছি।

বার্তা প্রেরকঃ
আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
🔥900267👍85❤‍🔥14👏8
আগামীকালের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট : https://www.facebook.com/share/p/Qp9ZCQ3PJHfezZNq/?mibextid=oFDknk
🤣276👎82👍5841😢12