বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
51.7K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ

আমাদের প্রতিপক্ষও যেন ভুল সংবাদের শিকার না হয়।

বর্তমানে কোন একটি চ্যানেল কোনো সংবাদ প্রকাশ করলেই, যাচাই-বাছাই ছাড়াই অন্যান্য মাধ্যমগুলোও তা হুবহু প্রচার করছে।অথচ সাংবাদিকতার প্রথম শর্তই হলো তথ্যের সত্যতা নিশ্চিত করা।

দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, যখন কোনো খবর ভুয়া প্রমাণিত হচ্ছে, তখন সেটি সরিয়ে নেওয়া হচ্ছে না-দুঃখ প্রকাশ তো দূরের কথা। এ ধরনের অপেশাদারিত্ব কেবল একজন ব্যক্তির বা গোষ্ঠীর নয়, পুরো দেশের জন্য ক্ষতিকর।

এই দেশ আমাদের সবার। আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি সমাজ চাই। কিন্তু কিছু গণমাধ্যমের দায়িত্বহীন আচরণ সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়িয়ে তুলছে। কেউ যেন ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করার পথ প্রশস্ত করছে।

এ প্রশ্নও গুরুত্বপূর্ণ-এই অবস্থার জন্য দায়ী আমাদের শিক্ষাব্যবস্থা, নাকি গণমাধ্যমের নৈতিক ও পেশাগত মানের ক্রমাবনতি?

গণমাধ্যমের এই অধঃপতন গভীর উদ্বেগের বিষয়। আমরা চাই না, আমাদের কোনো প্রতিপক্ষও ভুল সংবাদে ক্ষতিগ্রস্ত হোক।

তাই সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ-দেশের স্বার্থে-সত্য, যাচাই ও ন্যায়ের পক্ষেই থাকি।
👍111❤47🤡16🤣7😁5