বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.1K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
https://www.facebook.com/share/p/rUboodhbpU7LRSBF/?mibextid=oFDknk

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ জেলবন্দী আমাদের সকল শিক্ষার্থী বন্ধুদের মুক্তি দাবি জোরদার করুন।
351😢116👍52😭14😁1
আমাদের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ লক্ষাধিক পরিবারের মূল ' কোটা পুনর্বহাল চলবে না' ফেসবুক গ্রুপ দুষ্কৃতকারীরা সাইবার হামলার মাধ্যমে হ্যাক করে নেয়।

কয়েকদিন আগেও ইন্টারনেট বন্ধ করে আমাদের উপর ডিজিটাল ক্রাকডাউন করা হয়েছিলো কিন্তু আমাদের অদম্য তারুণ্যের শক্তিকে দমাতে পারেনি। ফেসবুক গ্রুপ হ্যাক করেও আমাদের মনোবল ভাঙা সম্ভব নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপ ইতোমধ্যে পঞ্চাশ হাজার মেম্বার অতিক্রম করেছে। আমাদের টার্গেট আজ রাতের মধ্যে এক লক্ষের পরিবারে পৌঁছানো।

পঞ্চাশ হাজার মানুষ যদি একজন করে মেম্বার এড করেন তাহলে অতি দ্রুতই লক্ষাধিক পরিবারে পৌঁছাতে পারবো আমরা। সকলেই এই পোস্ট, গ্রুপের লিংক ও মেম্বার ইনভাইটের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ করে সামনের আন্দোলন জোরদার করতে সহযোগিতা করবেন।

লিংক : https://www.facebook.com/share/p/SHKaku5qwVME7pE5/?mibextid=oFDknk
499👍62🔥17🤣11👏4
আমাদের তিনজন সমন্বয়ক ডিবি পুলিশের হেফাজতে বাকি সমন্বয়কেরাও নিরাপত্তাহীনতায় রাত পার করছেন। শহীদদের রক্তের উপযুক্ত মর্যাদা রক্ষায় আমাদের সংগ্রাম চলমান রাখতে হবে।

বাংলাদেশের শিক্ষার্থী ও শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ আমাদের আন্দোলনের মূল শক্তি। আমাদের উপর সাইবার এ্যাটার্ক করে আমাদের প্রাণের গ্রুপ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের আজকের লক্ষ্য ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপকে এক লক্ষের পরিবারে পৌঁছানো, আমরা ইতিমধ্যে পচাত্তর হাজার পরিবারে পৌঁছেছি। আজ রাতে আমরা কি আমাদের এক লক্ষ পরিবারে পৌঁছানোর আরেকটা চেষ্টা করতে পারবো না!? মৃত্যুর মিছিলও আমাদের আন্দোলন থামাতে পারেনি এবং পারবেও না। আপনারা মনোবল ধরে রাখুন, আমাদের সকল দাবি পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম জারি রাখবো। আমাদের সকল শহীদদের প্রতি দোয়া ও প্রার্থনা ও সমন্বয়ক ভাইদের মুক্তির আন্দোলন যার যার জায়গা থেকে জোরদার করুন। বিজয় আসবেই......

পোস্ট শেয়ার, গ্রুপ লিংক শেয়ার, আপনার পরিচিতদের মেনশন, গ্রুপে মেম্বার এড করে আজ রাতেই অন্তত বৈষম্যবিরোধী এক লক্ষ পরিবারে পৌঁছাতে সহযোগিতা করুন। আপনার আমার সবার সম্মিলিত প্রচেষ্টায় বিজয় আসবে ইনশাআল্লাহ।

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/QUK7p8jBLJqF6xbR/?mibextid=A7sQZp
551👍101🔥21🥰2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পুলিশের নির্বিচারে গুলি, হত্যা, হামলা, মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে নারীদের সমাবেশ এবং শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।

পুরানা পল্টন মোড়, ঢাকা
২৭ জুলাই, ২০২৪

লিংক : https://www.facebook.com/share/p/5vaVBSMsczaMtrjz/?mibextid=A7sQZp
482🔥29👍23❤‍🔥12🥰5
আমি রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ ভাই এবং মাহিন সরকার ভাই আপাতত নিরাপদে আছি। এইটুকু নিশ্চিত থাকুন যে, জীবন গেলেও শহীদদের রক্তের সাথে বেইমানি করিনি, করবো না। আমার একাউন্ট হ্যাক হয়েছিলো, রিকভারি করেছি কিন্তু কতোক্ষণ আমার নিয়ন্ত্রণে থাকবে জানিনা। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি বা আমরা যদি নাও থাকি তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলন চলবে, শীঘ্রই কর্মসূচি ঘোষণা আসছে। বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকুন, বিজয় আসন্ন ইনশাআল্লাহ।
1.66K🔥90👍60❤‍🔥30🥰22
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরিতে সদা তৎপর দুষ্কৃতকারীমহল।

শহীদের রক্তের সাথে বেঈমানী করে কেউ সরকারের সাথে আলোচনা কিংবা সংলাপে যায় নাই। নেটওয়ার্ক অচল করে ডিজিটাল ক্রাকডাউন ও মিডিয়া ট্রায়াল চালানো হয়েছিলো আমাদের সমন্বয়কদের বিরুদ্ধে। তাদের সুস্পষ্ট উদ্দেশ্য ছিলো বিভাজন সৃষ্টি করে শিক্ষার্থীদের মনোবল নস্যাৎ করে চলমান যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু দুষ্কৃতকারীমহল সফল হয়নি।

এখন আবার অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু তারা সফল হবে না। মনে রাখবেন একতাই আমাদের প্রধান শক্তি। সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন। শীঘ্রই পরবর্তী নির্দেশনা আসছে....
1.15K👍95🔥39🤝25😁23
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ডিবি তুলে নিয়ে গেছে।

লিংক : https://www.facebook.com/share/p/vjiao63KdrJBsMog/?mibextid=oFDknk
😢455🤬165😡27😭24👍12
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক রিফাত রশীদ, আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার আজ সন্ধায় জুমে একটা প্রেস ব্রিফিং করছে। প্রেস ব্রিফিংয়ের এই সামারি শেয়ার করছে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ:

‘আজকের সংবাদ সম্মেলনের সারমর্ম’

আগামীকালকের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সকল শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে।

পরশুদিন থেকে চলমান কর্মসূচি:

সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক ‘হেলথ ফোর্স’ গঠন করে আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, এবং আহত-নিহত ছাত্র-নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেইসাথে ‘লিগ্যাল ফোর্স’ গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনী সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে।

আগামীকালকের কর্মসূচি:

সারাদেশের দেয়ালগুলোতে আগামীকাল গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’
1.09K👍131❤‍🔥36👎10👏10
আজ সকাল ৫.১০ এর দিকে আমাদের আরেকজন সমন্বয়ক Nusrat Tabassum আপুকে তুলে নিয়ে যায় সাদা পোষাকধারী বাহিনী। এই জুলুমের শেষ কোথায়?
😢832🤬155😭50🤯7👎3
নুসরাত আপুকেও সাদা পোশাকে তুলে নিয়ে গেছে। কবে শেষ হবে এই নির্যাতন!
https://www.facebook.com/share/p/m9WQzb4gmfwXCvLG/?mibextid=oFDknk
😢425🤬56😭47🔥6😁2
একে একে আমাদের সব সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে; বাকি আছি আমরা তিন-চারজন। যদি আমাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়, নির্দেশনা দেয়ার মতো কেউ না থাকে; আপনারা নির্দেশনার জন্য অপেক্ষা করবেন না। নিজেরা-ই দায়িত্ব কাঁধে তুলে নিবেন, আন্দোলন চালিয়ে যাবেন। মনে রাখবেন, আমরা-ই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমাদের অনেক দায়বদ্ধতা আছে, সারাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের অনেক ভাই-বোন অকাতরে জীবন বিলিয়ে দিছে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাঁদের সেই ত্যাগকে বৃথা যেতে দিব না, দেশবাসীর নিকট এটাই আমাদের অঙ্গীকার।

আমরা স্পষ্ট করে বলতে চাই, ৯ দফা দাবী আদায় না হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলনান থাকবে। এটাই শেষ কথা। মনে রাখবেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হইছে, আপনি রুখে দাঁড়ান কিংবা না দাঁড়ান; আপনার ক্ষতি অবধারিত! একেবারে সমূলে বিনাশ করে দিবে৷ ভয়ে চুপসে গেলে আরো বিপদ; বরং রুখে দাঁড়ালে এই ভয়াবহ অত্যাচার থেকে মুক্তি পাওয়া যাবে৷ অবশ্যই যাবে, বিগত দিনে আমাদের এমন বীরত্বের দৃষ্টান্ত আছে।

আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
919😢100👍71🔥26🤬7
২৮শে জুলাই রাত ৩ টা ৫০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল এবং তার বড় ভাই জুয়েল কে নিজের বাসভবন থেকে তুলে নিয়ে যায় ডিবি এবং সিআইডির যৌথ দল। গেন্ডার সামনে তার বড় ভাইকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আরিফ সোহেলের এখনো কোনো খোজ নেই।
😢698😭94🤬50💔18😨6
এখন পর্যন্ত আমাদের যেসব সমন্বয়কবৃন্দকে সাদা পোশাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে আমরা খোজ পেয়েছিঃ

১. নাহিদ ইসলাম
২. আসিফ মাহমুদ
৩. আবু বাকের মজুমদার
৪. সারজিস আলম
৫. হাসনাত আব্দুল্লাহ
৬. নুসরাত তাবাসসুম
৭. আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
😢977😭142💔33👍24🤯19
তোমারা ছিঁড়ে ফেলেছো মানবাধিকারের সব চুক্তি 
আমরা বিদ্রোহী লাল রক্তে লিখবো ছাত্র জনতার মুক্তি

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/sVPoryLcE2r45pgW/?mibextid=oFDknk
😢62982😭55🤬50👍33
এই হ্যাশট্যাগ ঢাকার জন্য,
এই হ্যাশট্যাগ চট্রগ্রামের জন্য,
সিলেট, রংপুর, রাজশাহী, বরিশালের জন্য,
গোটা বিশ্বের জন্য এই প্রতিবাদী হ্যাশট্যাগ
এই হ্যাশট্যাগ সেই সব জায়গার জন্য
যেখানে অন্ধকারের আড়ালে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে আমার ছাত্র জনতাকে হয়রানি করে, অত্যাচার চালায় ও তুলে নিয়ে যায়...

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের পুলিশ নির্বিচারে এরেস্ট করছে। চলুন আমরা আপাতত সোস্যাল মিডিয়া নিচের দুইটা হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ ও জনমত গড়ে তুলি :-

#ArrestMeToo
#SaveBangladeshiStudents

শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, প্রতিবাদ জারি রাখুন...

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/CXkqEvGM8wUmRKpm/?mibextid=oFDknk
👍272122🔥16😢9🤯1
আজকের দেয়াল লিখন কর্মসূচি সফল। সারাদেশে আমাদের সহযোদ্ধারা নিজেদের অবস্থান জানান দিয়েছে।

"আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হবো!"
816🔥67👍36❤‍🔥13👎4