বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55.1K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
এখন আমাদের জরুরি চারটি দাবি হলো— ইন্টারনেট খুলে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে সকল ক্যাম্পাসের হল খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার করা এবং সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা।

আমাদের দুটি দাবি ইতোমধ্যে আংশিক পূরণ হলেও দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দিতে হবে ও কারফিউ প্রত্যাহার করতে হবে।

★ সারাদেশের অনেক সমন্বয়ক ও আন্দোলনকারী আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, করনীয় জানতে চাইছেন। সকলের প্রতি আহ্বান থাকবে—

১. রংপুরের আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণ করুন। তাঁদের রুহের মাগফিরাত কামনা করুন। তাঁদের প্রতিবাদী স্পিরিটকে ধারণ করুন। শহীদদের কবর জিয়ারত করুন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করুন।

২. হাসপাতালে প্রচুর মানুষ আহত অবস্থায় কাতরাচ্ছে। হাসপাতালে যান, তাঁদেরকে যথাসম্ভব সহোযোগিতা করার চেষ্টা করুন। আমরা ঢাকা থেকে দ্রুতই একটা ইমার্জেন্সি হেলথ ফোর্স গঠনের উদ্যোগ নিবো।

৩. এখনো অনেক লাশের প্রকৃত পরিচয় পাওয়া যায় নি। সক্ষমতা থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন৷ মর্যাদার সাথে তাঁদের দাফন করুন। জানাযায় অংশগ্রহণ করুন।

৪. প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজে ও এলাকায় কারা শহীদ হয়েছে ও আহত হয়েছে তাদের তালিকা তৈরি করুন ও পরিবারের সাথে যোগাযোগ করুন৷ আমরা পরবর্তীতে সমন্বয় করবো।

৫. যেসকল সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যা ও হামলায় সরাসরি জড়িত ছিল তাদেক চিহ্নিত করে রাখুন।

৬. যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন। সকলে নিরাপদে থাকুন, চিকিৎসা নিন এবং গ্রেফতার এড়ান। ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন। ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা ভাবুন। আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সকলের সাথে যোগাযোগ করবো।

৭. শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন। শিক্ষকদের সাথে যোগাযোগ করুন।

৮. যেসকল শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রবাসে আছেন আন্তর্জাতিকভাবে এই ক্র্যাকডাউন ও হত্যা-নিপীড়ন প্রচার করুন। বাংলাদেশের আন্দোলনরত ছাত্র-নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান।

সকলকে ধৈর্য ধরার ও মনোবল শক্ত রাখার আহ্বান জানাচ্ছি। আমাকে যখন ধরে নিয়ে গিয়েছিল একটা জিনিসই ভাবছিলাম রাজপথে এখনো মানুষ লড়ছে। যত নির্যাতনই করুক আমাকে সরকার মেরে ফেলতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে ছাত্রদের কখনই দমন করা যায় নাই এবারও যাবে না।
1.29K👍189🔥34💯27🥰6
আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল ফেসবুক গ্রুপ যেটাকে কেন্দ্র করে আমাদের আন্দোলন দেশব্যাপী বিস্তৃতি লাভ করেছিলো সেটা হ্যাক হয়েছে। এই গ্রুপের উপর এখন আমাদের সমন্বয়ক প্যানেল সহ আন্দোলনের সাথে জড়িত কারোরই নিয়ন্ত্রণ নেই। এইটা আমাদের আন্দোলন পরিচালনা এবং সারা বাংলাদেশের সাথে কানেক্টিভিটির লাইফলাইন ছিলো।

দেশ-বিদেশের সকল আইটি এক্সপার্টদের কাছে উন্মুক্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই গ্রুপটিকে উদ্ধার করতে সহায়তা করুন। এই ফেসবুক গ্রুপ না থাকলে আন্দোলন পরিচালনা ভীষণ কঠিন হয়ে উঠবে। তাই সকলের কাছে উন্মুক্ত আহ্বান জানাচ্ছি আপনারা গ্রুপটিকে রিকভারি করুন।

(পোস্টটি শেয়ার করে সবখানে ছড়িয়ে দিন, আপনার পরিচিত আইডি এক্সপার্টদের কাছে এই পোস্টটিকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন। সেইসাথে সারা বাংলাদেশের কাছে এই বার্তা ছড়িয়ে দিন যে এই গ্রুপ আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়ন্ত্রণে নেই। তাই যাতে গ্রুপ থেকে ছড়ানো সকল গুজবের বিরুদ্ধে এদেশের ছাত্রজনতা সরব থাকে)

ফেসবুক পোস্টের শেয়ারেবল লিংক: https://www.facebook.com/share/p/NDN3hA9NRPEDJyQ1/?mibextid=oFDknk
😢1.02K👍131😭9018😐9
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর পুলিশ,বিজিবি,র‍্যাব,সেনাবাহিনী,ছাত্রলীগ ও যুবলীগের সম্মিলিত হামলা ও গুলিতে ১৫ হাজারের অধিক আন্দোলনরত ছাত্র ও জনতা আহত হয়েছেন।আহতদের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'ইমার্জেন্সী হেলথ ফোর্স' গঠনের উদ্যোগ নিয়েছে।একই সাথে সারাদেশে প্রতিটি জেলায় মেডিকেল শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়কদের স্ব-উদ্যোগে 'ইমার্জেন্সী হেলথ ফোর্স' গঠনের আহবান করা যাচ্ছে।

ঢাকায় 'ইমার্জেন্সী হেলথ ফোর্স' এর সমন্বয় করবেন-
*মোঃ মাহিন সরকার(০১৭৩১৮১৪৪৪৯)
*রিফাত রশিদ(০১৮৬৩৪০৩৬৬২- হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম) 

এবং সারাদেশে 'ইমার্জেন্সী হেলথ ফোর্স'এর সমন্বয় করবেন-
*আব্দুল হান্নান মাসুদ(০১৮৬৮৬১২৪৭৮)


এছাড়াও সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে এবং অনেককেই গ্রেফতার করা হয়েছে।শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে 'লিগ্যাল এইড ফর স্টুডেন্টস' গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। লিগ্যাল এইড ফর স্টুডেন্টস' এর সমন্বয় করবেন-

সোহাগ: (০১৭৫২৩৩১৯৯৮)
*আব্দুল্লাহ সালেহীন অয়ন- (০১৮৬৯১২৬৩০৩)
*মেহেদী হাসান - (০১৩১৭৯৭৮৫৮১)

একই সাথে সারাদেশে প্রতিটি জেলায় আইনজীবী,আইনে অধ্যয়নরত শিক্ষার্থী ও সমন্বয়কদের স্ব-উদ্যোগে 'লিগ্যাল এইড ফর স্টুডেন্টস' গঠনের আহবান করা যাচ্ছে।

আগামী ২৬ ও ২৭ জুলাই সারাদেশে আহত ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিতে 'ইমার্জেন্সী হেলথ ফোর্স' ও আইনি সহায়তা নিশ্চিতে 'লিগ্যাল এইড ফর স্টুডেন্টস' কে জোরালো কার্যক্রম পরিচালনার আহবান করা যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচিঃ আজ ২৬ জুলাই শহীদদের জন্য সারাদেশে মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত এবং মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহবান করা যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
1.23K👍134🔥24🥰10👏7
https://www.facebook.com/share/giNWXVDogTErDNJf/?mibextid=A7sQZp

আমাদের অফিসিয়াল গ্রুপ হ্যাকড হওয়ায় নতুন গ্রুপ অপরিহার্য হয়ে উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপ। সকল আপডেট পেতে যুক্ত থাকুন এই গ্রুপে এবং আপনার পরিচিতজনদের ইনভাইট করুন।
339👍38🔥12😁9👏5
https://www.facebook.com/share/p/c9K84g9cXdFtgbda/?mibextid=oFDknk

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপের শেয়ারেবল লিংক। পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। চুড়ান্ত লক্ষ্য আদায়ে ঐক্যবদ্ধ হোন।
292👍44🔥11😁5
https://www.facebook.com/share/p/rUboodhbpU7LRSBF/?mibextid=oFDknk

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ জেলবন্দী আমাদের সকল শিক্ষার্থী বন্ধুদের মুক্তি দাবি জোরদার করুন।
351😢116👍52😭14😁1
আমাদের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ লক্ষাধিক পরিবারের মূল ' কোটা পুনর্বহাল চলবে না' ফেসবুক গ্রুপ দুষ্কৃতকারীরা সাইবার হামলার মাধ্যমে হ্যাক করে নেয়।

কয়েকদিন আগেও ইন্টারনেট বন্ধ করে আমাদের উপর ডিজিটাল ক্রাকডাউন করা হয়েছিলো কিন্তু আমাদের অদম্য তারুণ্যের শক্তিকে দমাতে পারেনি। ফেসবুক গ্রুপ হ্যাক করেও আমাদের মনোবল ভাঙা সম্ভব নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপ ইতোমধ্যে পঞ্চাশ হাজার মেম্বার অতিক্রম করেছে। আমাদের টার্গেট আজ রাতের মধ্যে এক লক্ষের পরিবারে পৌঁছানো।

পঞ্চাশ হাজার মানুষ যদি একজন করে মেম্বার এড করেন তাহলে অতি দ্রুতই লক্ষাধিক পরিবারে পৌঁছাতে পারবো আমরা। সকলেই এই পোস্ট, গ্রুপের লিংক ও মেম্বার ইনভাইটের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ করে সামনের আন্দোলন জোরদার করতে সহযোগিতা করবেন।

লিংক : https://www.facebook.com/share/p/SHKaku5qwVME7pE5/?mibextid=oFDknk
499👍62🔥17🤣11👏4
আমাদের তিনজন সমন্বয়ক ডিবি পুলিশের হেফাজতে বাকি সমন্বয়কেরাও নিরাপত্তাহীনতায় রাত পার করছেন। শহীদদের রক্তের উপযুক্ত মর্যাদা রক্ষায় আমাদের সংগ্রাম চলমান রাখতে হবে।

বাংলাদেশের শিক্ষার্থী ও শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ আমাদের আন্দোলনের মূল শক্তি। আমাদের উপর সাইবার এ্যাটার্ক করে আমাদের প্রাণের গ্রুপ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের আজকের লক্ষ্য ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপকে এক লক্ষের পরিবারে পৌঁছানো, আমরা ইতিমধ্যে পচাত্তর হাজার পরিবারে পৌঁছেছি। আজ রাতে আমরা কি আমাদের এক লক্ষ পরিবারে পৌঁছানোর আরেকটা চেষ্টা করতে পারবো না!? মৃত্যুর মিছিলও আমাদের আন্দোলন থামাতে পারেনি এবং পারবেও না। আপনারা মনোবল ধরে রাখুন, আমাদের সকল দাবি পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম জারি রাখবো। আমাদের সকল শহীদদের প্রতি দোয়া ও প্রার্থনা ও সমন্বয়ক ভাইদের মুক্তির আন্দোলন যার যার জায়গা থেকে জোরদার করুন। বিজয় আসবেই......

পোস্ট শেয়ার, গ্রুপ লিংক শেয়ার, আপনার পরিচিতদের মেনশন, গ্রুপে মেম্বার এড করে আজ রাতেই অন্তত বৈষম্যবিরোধী এক লক্ষ পরিবারে পৌঁছাতে সহযোগিতা করুন। আপনার আমার সবার সম্মিলিত প্রচেষ্টায় বিজয় আসবে ইনশাআল্লাহ।

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/QUK7p8jBLJqF6xbR/?mibextid=A7sQZp
551👍101🔥21🥰2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পুলিশের নির্বিচারে গুলি, হত্যা, হামলা, মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে নারীদের সমাবেশ এবং শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।

পুরানা পল্টন মোড়, ঢাকা
২৭ জুলাই, ২০২৪

লিংক : https://www.facebook.com/share/p/5vaVBSMsczaMtrjz/?mibextid=A7sQZp
482🔥29👍23❤‍🔥12🥰5
আমি রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ ভাই এবং মাহিন সরকার ভাই আপাতত নিরাপদে আছি। এইটুকু নিশ্চিত থাকুন যে, জীবন গেলেও শহীদদের রক্তের সাথে বেইমানি করিনি, করবো না। আমার একাউন্ট হ্যাক হয়েছিলো, রিকভারি করেছি কিন্তু কতোক্ষণ আমার নিয়ন্ত্রণে থাকবে জানিনা। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি বা আমরা যদি নাও থাকি তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলন চলবে, শীঘ্রই কর্মসূচি ঘোষণা আসছে। বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকুন, বিজয় আসন্ন ইনশাআল্লাহ।
1.66K🔥90👍60❤‍🔥30🥰22
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরিতে সদা তৎপর দুষ্কৃতকারীমহল।

শহীদের রক্তের সাথে বেঈমানী করে কেউ সরকারের সাথে আলোচনা কিংবা সংলাপে যায় নাই। নেটওয়ার্ক অচল করে ডিজিটাল ক্রাকডাউন ও মিডিয়া ট্রায়াল চালানো হয়েছিলো আমাদের সমন্বয়কদের বিরুদ্ধে। তাদের সুস্পষ্ট উদ্দেশ্য ছিলো বিভাজন সৃষ্টি করে শিক্ষার্থীদের মনোবল নস্যাৎ করে চলমান যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু দুষ্কৃতকারীমহল সফল হয়নি।

এখন আবার অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু তারা সফল হবে না। মনে রাখবেন একতাই আমাদের প্রধান শক্তি। সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন। শীঘ্রই পরবর্তী নির্দেশনা আসছে....
1.15K👍95🔥39🤝25😁23
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ডিবি তুলে নিয়ে গেছে।

লিংক : https://www.facebook.com/share/p/vjiao63KdrJBsMog/?mibextid=oFDknk
😢455🤬165😡27😭24👍12
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক রিফাত রশীদ, আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার আজ সন্ধায় জুমে একটা প্রেস ব্রিফিং করছে। প্রেস ব্রিফিংয়ের এই সামারি শেয়ার করছে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ:

‘আজকের সংবাদ সম্মেলনের সারমর্ম’

আগামীকালকের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সকল শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে।

পরশুদিন থেকে চলমান কর্মসূচি:

সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক ‘হেলথ ফোর্স’ গঠন করে আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, এবং আহত-নিহত ছাত্র-নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেইসাথে ‘লিগ্যাল ফোর্স’ গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনী সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে।

আগামীকালকের কর্মসূচি:

সারাদেশের দেয়ালগুলোতে আগামীকাল গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’
1.09K👍131❤‍🔥36👎10👏10
আজ সকাল ৫.১০ এর দিকে আমাদের আরেকজন সমন্বয়ক Nusrat Tabassum আপুকে তুলে নিয়ে যায় সাদা পোষাকধারী বাহিনী। এই জুলুমের শেষ কোথায়?
😢832🤬155😭50🤯7👎3
নুসরাত আপুকেও সাদা পোশাকে তুলে নিয়ে গেছে। কবে শেষ হবে এই নির্যাতন!
https://www.facebook.com/share/p/m9WQzb4gmfwXCvLG/?mibextid=oFDknk
😢425🤬56😭47🔥6😁2
একে একে আমাদের সব সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে; বাকি আছি আমরা তিন-চারজন। যদি আমাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়, নির্দেশনা দেয়ার মতো কেউ না থাকে; আপনারা নির্দেশনার জন্য অপেক্ষা করবেন না। নিজেরা-ই দায়িত্ব কাঁধে তুলে নিবেন, আন্দোলন চালিয়ে যাবেন। মনে রাখবেন, আমরা-ই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমাদের অনেক দায়বদ্ধতা আছে, সারাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের অনেক ভাই-বোন অকাতরে জীবন বিলিয়ে দিছে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাঁদের সেই ত্যাগকে বৃথা যেতে দিব না, দেশবাসীর নিকট এটাই আমাদের অঙ্গীকার।

আমরা স্পষ্ট করে বলতে চাই, ৯ দফা দাবী আদায় না হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলনান থাকবে। এটাই শেষ কথা। মনে রাখবেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হইছে, আপনি রুখে দাঁড়ান কিংবা না দাঁড়ান; আপনার ক্ষতি অবধারিত! একেবারে সমূলে বিনাশ করে দিবে৷ ভয়ে চুপসে গেলে আরো বিপদ; বরং রুখে দাঁড়ালে এই ভয়াবহ অত্যাচার থেকে মুক্তি পাওয়া যাবে৷ অবশ্যই যাবে, বিগত দিনে আমাদের এমন বীরত্বের দৃষ্টান্ত আছে।

আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
919😢100👍71🔥26🤬7